Home Blog Page 585

আশ্বাসের নাভিশ্বাস উঠলেও সরকার কৃষকদের পাশে নেই : পবিত্র

0

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- আশ্বাসের নাভিশ্বাস উঠলেও সরকার কৃষকদের পাশে নেই। তাই আসন্ন লোকসভা নির্বাচনে রাজ্যের কৃষকসভা রাজ্যের দুই কেন্দ্রেই বিজেপিকে হারানোর ডাক দিল।এছাড়া ২০২৪-২৫ এর রাজ্য বাজেটে কৃষকদের জন্য ব্যয় বরাদ্দ কমিয়েই সরকার যে কৃষক বিরোধী তা প্রমান করেছে বলে অভিযোগ করল।

রবিবার রাজ্য কৃষকসভার সম্পাদক পবিত্র কর এক সাংবাদিক সম্মেলনে এই অভিযোগ করেন।পাশাপাশি রাজ্যে দুই লোকসভা আসনে বিজেপি বিরোধী প্রার্থীকে জয়লাভের করানোর আহ্বান জানান ।এদিন ছিল কৃষকসভার রাজ্য কমিটির সভা।সেই সভাতেই উঠে এসেছে রাজ্যের কৃষির ভয়াবহতা।নেই জলসেচ, নেই বীজ, নেই সার।

ফলে এবার রাজ্যের মোট ধান উৎপাদন চল্লিশ শতাংশ কমে যাবে বলে পবিত্র কর আশংকা প্রকাশ করে বলেন গত ডিসেম্বর মাস থেকে রাজ্য কৃষকসভা নানাভাবে সরকারের কাছে এই সমস্যা নিয়ে গিয়েছিল কিন্তু দফতরের গভীর ঘুম ভাঙাতে পারেনি।পাশাপাশি তিনি জানান ১৪ মার্চ দিল্লির মহা পঞায়েতকে সামনে রেখে আগরতলায় সোমবার ওরিয়েন্ট চৌমহনিতে সংযুক্ত কিষান মোর্চা তিন ঘন্টার গণ অবস্থানেরও ঘোষণা দেন।

পবিত্র কর বলেন এই সরকার কথা দিয়ে কথা রাখেনা।।আশ্বাসের পর আশ্বাস দিতে দিতে ক্লান্ত মন্ত্রীরা। তিনি বলেন কৃষক সভার সাথে ডেপুটেশনে কৃষিমন্ত্রী ও খাদ্যমন্ত্রী যা আশ্বাস দিয়েছিলেন , বিধানসভায় দাঁড়িয়ে ‘কৃষকরা ক্ষতিগ্রস্ত তাদের অতি শীঘ্রই সাহায্য দেওয়া হবে’ বলে মন্ত্রীর যে স্বীকারোক্তি তার ছিটে ফোঁটাও এগোয়নি সরকার।সাংবাদিক সম্মেলনে পবিত্র কর ছাড়া উপস্থিত ছিলেন রাজ্য কৃষকসভার সহ-সম্পাদক রতন দাস ও রাজ্য কমিটির সদস্য বাবুল দেবনাথ ।

দেশের মানুষের সাজেশন নিয়ে দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য প্রধানমন্ত্রী কাজ করছেন : অসীম

0

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- লোকসভা নির্বাচনকে সামনে রেখে ভারতীয় জনতা পার্টির তরফে বিকশিত ভারত মোদী কি গ্যারান্টি কর্মসূচীর রাজ্য ভিত্তিক সূচনা হয়েছে ৮ মার্চ আগরতলায়। মূলত আগামীর ভারত নির্মাণে আমজনতার কাছ থেকে পরামর্শ নেওয়ার জন্য রাজ্যের সমস্ত জেলা-মণ্ডলে সাজেশন বক্স রাখা হবে। দলমত ঊর্ধ্বে উঠে মানুষ এই সাজেশন বক্সে নিজেদের মতামত জানাতে পারবেন।

রবিবার একযোগে ভারতীয় জনতা পার্টির ১০ টি সাংগঠনিক জেলায় সাংবাদিক সম্মেলন করে এই বিষয়ে অবগত করেন নেতৃত্ব। এদিন দলের সদর শহর জেলা কমিটির তরফেও সাংবাদিক সম্মেলন করা হয় প্রদেশ বিজেপি কার্যালয়ে। উপস্থিত ছিলেন সদর শহর জেলা সভাপতি অসীম ভট্টাচার্য সহ অন্যান্য কার্যকর্তারা।

জেলা সভাপতি বলেন, ভারতকে বিকশিত রাষ্ট্রে পরিণত করার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিরলস ভাবে কাজ করে চলেছেন। দেশের মানুষের সাজেশন নিয়ে দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য প্রধানমন্ত্রী কাজ করছেন। তিনি জানান প্রতিটি বিধানসভায় ৭৫ টি করে বক্স রাখা হবে। জেলা স্তরে এই কর্মসূচীর এদিন সূচনা হয়। সদরের ৭টি মণ্ডলে ৭৫ টি সাজেশন বক্স থাকবে। অসীম ভট্টাচার্য জানান সমাজের বিভিন্ন স্তরের মানুষের মতামত নেওয়ার জন্য বৈঠক করা হবে।

 

 

 

উত্তর – পূর্বাঞ্চলের মধ্যে সবচেয়ে পিছিয়ে পড়া একটি রাজ্য ত্রিপুরা : বীরজিত

0

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- উন্নয়ন পর্ষদ গঠনের দাবি জানালেন কংগ্রেস বিধায়ক বীরজিত সিনহা। রবিবার উন্নয়ন পর্ষদ দাবি কমিটির বৈঠকে এই দাবি রাজ্য সরকারের কাছে রাখেন বীরজিত বাবু। উন্নয়ন পর্ষদ দাবি কমিটির চেয়ারম্যান বীরজিত সিনহার নেতৃত্বে রবিবার দ্বিতীয় রাজ্যভিত্তিক বৈঠক হয় আগরতলায়।

এদিন যক্ষ্মা নিবারনি হলে হয় একদিনের বৈঠক। এতে চেয়ারম্যান ছাড়াও অন্যরা উপস্থিত ছিলেন। বিভিন্ন বিষয়ে বৈঠকে আলোচনা হয়। সিদ্ধান্ত হয় বিভিন্ন সম্প্রদায়ের উন্নয়নের জন্য উন্নয়ন পর্ষদ গঠনের দাবিতে স্মারকলিপি জমা দেওয়া হবে মুখ্যমন্ত্রীর কাছে আগরতলা শহরে বিশাল মিছিল করে। বীরজিত সিনহা এদিন বলেন, পূর্বতন আসাম সরকারের মুখ্যমন্ত্রী তরুণ গগই এধরণের পর্ষদ গঠন করেছিলেন।

তিনি বলেন, এই দাবি করা হয়েছে কারণ উত্তর- পূর্বাঞ্চলের মধ্যে সবচেয়ে পিছিয়ে পড়া একটি রাজ্য ত্রিপুরা।এখানে উপজাতি-অনুপজাতি রয়েছে। ২০ টি উপজাতি সম্প্রদায় রয়েছে। এই ২০ সম্প্রদায়ের জন্য আলাদা আলাদা উন্নয়ন পর্ষদ গঠনের দাবি এই কমিটির।এছাড়াও বিভিন্ন সম্প্রদায়ের জন্য উন্নয়ন পর্ষদ গঠন করার দাবিও তাদের।

প্রধানমন্ত্রীর দৌলতে এখন ত্রিপুরা দেশের মানচিত্রে উজ্জল নক্ষত্রের মতো জ্বলছে : মুখ্যমন্ত্রী

0

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহার হাত ধরে উন্মোচন হল মহারাজা বীর বিক্রম কিশোর মানিক্য বাহাদুরের মর্মর মূর্তি। রবিবার এক আনন্দঘন অনুষ্ঠানের মধ্যদিয়ে এম বি বি বিমানবন্দরে নতুন টার্মিনাল ভবনের সামনে ৩৫ লাখ টাকা ব্যয়ে বসানো ব্রোঞ্জের মূর্তির আবরণ উন্মোচন হয়। এই মূর্তি তৈরি করেছেন রাজ্যেরই এক শিল্পী।

এদিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পরিবহণ মন্ত্রী সুশান্ত চৌধুরী, যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তরের মন্ত্রী টিঙ্কু রায়, দুই দপ্তরের সচিব পি কে চক্রবর্তী ও ইউ কে চাকমা, এয়ারপোর্ট-র ডাইরেক্টর কে সি মিনা সহ অন্যরা। যার নামে বিমানবন্দর সেই মহারাজার মর্মর মূর্তির আবরণ উন্মোচন করে মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা বলেন, ত্রিপুরা সরকার চায় আগামী প্রজন্ম-র মানসিকতা যাতে সুন্দর পরিবেশে গড়ে উঠে।

ক্রীড়া, কৃষি, পরিবহণ সহ সব দপ্তরে সব দিকে সর্বাঙ্গীণ বিকাশের চেষ্টা করা হচ্ছে। বাইরের থেকে লোকজন এসে এমবিবি বিমানবন্দরের প্রসংসা করেন। প্রতিদিন রাজ্য থেকে ৩০-৩২ টি বিমান চলাচল করছে। প্রায় ৪ হাজার লোক যাতায়াত করছে। সেটা কোনদিন ভাবা যায় না। আগে আগরতলার কথা বললে বাইরের মানুষ জিজ্ঞেস করতো এটা কোথায়? মুখ্যমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর দৌলতে এখন ত্রিপুরা দেশের মানচিত্রে উজ্জল নক্ষত্রের মতো জ্বলছে।

অনুষ্ঠানে পরিবহণ মন্ত্রী সুশান্ত চৌধুরী বলেন, বিজেপি সরকার গঠনের পরে জাতি-জনজাতির মধ্যে মিলনের যে বন্ধন সেটাকে আরও সুদৃঢ় করার জন্য বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। মহারাজা বীর বিক্রম ছিলেন আধুনিক ত্রিপুরার রূপকার। ১৯৭১ সালের যুদ্ধে এই বিমানবন্দর বিশাল ভূমিকা পালন করেছে। বীর বিক্রমকে নতুন প্রজন্ম এবং আগামী দিনের প্রজন্ম যাতে স্মরণে রাখতে পারে সেজন্য পরিবহণ দপ্তরের ক্ষুদ্র প্রয়াস। উল্লেখ্য পরিবহণ দপ্তরের উদ্যোগেই বসানো হয়েছে এই মূর্তিটি।

 

 

চোরের ছুরিঘাতে গুরুতর আহত এক যুবক 

0

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- চুরি করতে এসে বাধার মুখে পড়ে নির্মীয়মাণ ভবনের কাজে যুক্ত এক কর্মীকে আক্রমণ করে আহত করলো চোর। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটে স্মার্ট সিটি আগরতলার রামনগর ৫ নম্বর রোড এলাকায়। আক্রান্ত যুবক জিবিতে চিকিৎসাধীন। রামনগর ৫ নম্বর রোড এলাকায় একটি ভবন নির্মাণ হচ্ছে। সেখানে কুমারঘাটের এক যুবক কাজে যোগ দেন।প্রায় দুই-তিন মাস আগে সে কাজে যোগ দেয়। অভিযোগ শনিবার রাতে নির্মাণস্থল থেকে রড চুরি করতে যায় চোর।

ঘটনা দেখতে পেয়ে ধাওয়া করে কাজের স্থলে থাকা এই যুবক। অভিযোগ তখনই রড চুরি করতে আসা চোর ধারালো কিছু দিয়ে যুবককে আক্রমণ করে।অভিযোগ এতে আহত হয় কাজের নিযুক্ত কর্মী প্রসেনজিত দাস নামে যুবক।পালিয়ে যায় চোর। আহতকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল ও হাসপাতালে ছুটে যায় পুলিস। পুরো ঘটনার তদন্ত করছে পুলিস।

কালীপুজোর দিন বাড়ির টিউবয়েলের গর্ত থেকে মিলল ব্রোঞ্জের কালী প্রতিমা

0

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- কালীপুজোর দিন বাড়ির টিউবয়েলের গর্ত থেকে মিলল ব্রোঞ্জের কালী প্রতিমা। অবাক করার মত ঘটনা শনিবার দুপুরে রাজধানীর নন্দন নগর স্কুল চৌমুহনি এলাকার নিতাই রুদ্র পালের বাড়িতে।শনিবার শিব চতুর্দশীর দিন মানুষি করা কালীপুজো ছিল। পুজুর দিন দুপুরে বাড়ির জলের একমাত্র উৎস টিউবওয়েল দিয়ে জল আসছিল না।

বাড়ির লোকজনরা টিউবওয়েল এর ওয়াসার নষ্ট হয়েছে ভেবে সেটি খুলে তখন যার নামে এই কালীপুজো সে ঘটনাস্থলে এগিয়ে যায় এবং টিউবওয়েলের গর্তে সূর্যের আলোয় টিকনিক করা একটি বস্তু দেখতে পায় বিষয়টি জেনে বাড়ির অন্যান্যরা টিউবওয়েলের গর্ত থেকে সেটি টেনে বের করেন। বের করে দেখে এটি একটি ব্রোঞ্জের কালি মূর্তি উচ্চতা ৫ ইঞ্চির মত।

সাথে সাথে তারা বাড়ির পুরোহিত কে খবর দেন এবং পুরো হিতের নির্দেশমতো সেটি ধুয়ে ঠাকুর ঘরে এনে রাখেন। এদিন বাড়ির গৃহবধূ এই সংবাদ জানিয়েছেন। তিনি আরো জানান টিউবয়েলের গর্ত থেকে পাওয়া কালী প্রতিমা টির তাদের ঠাকুরঘরেই থাকবে এবং এর নিত্য পুজোর ব্যবস্থা করবেন ।এই ঘটনা শুনে নিতাই রুদ্র পালের বাড়িতে জনতার ভিড় জমে।

প্রগতি স্কুল সংলগ্ন এলাকায় একটি জিম তৈরি করে দেওয়া হবে : প্রতিমা 

0

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- করোনাকালীন সময়ে বন্ধ হয়ে যাওয়া হেলথ সেন্টার ফের চালু হল রাজধানীর প্রগতি রোডে কৃষ্ণনগর ক্লাবে। রবিবার নতুন ভাবে সেন্টারের সূচনা করা হয়। উপস্থিত ছিলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক, পুর নিগমের কর্পোরেটর অভিষেক দত্ত, ভাস্বতী দেববর্মা, রাজ্যের প্রখ্যাত চিকিৎসক ডাঃ প্রদীপ ভৌমিক সহ ক্লাবের কর্মকর্তারা।

প্রতি রবিবার বিনামূল্যে এই স্বাস্থ্য কেন্দ্রে রোগীদের স্বাস্থ্য পরিষেবা ও ওষুধ দেওয়া হবে আগের মতোই। বিশেষজ্ঞ চিকিৎসকরা সেখানে রোগীদের পরিষেবা দেবেন।এদিন প্রচুর মানুষ পরিষেবা নিতে সেন্টারে হাজির হন। কেন্দ্রীয় প্রতিমন্ত্রী এদিন প্রতিশ্রুতি দেন প্রগতি স্কুল সংলগ্ন এলাকায় একটি জিম তৈরি করে দেওয়ার।

আগামী এক মাসের মধ্যে সেটি করে দেওয়ার আশ্বাস দেন প্রতিমা ভৌমিক। এদিন প্রতিমা ভৌমিক বলেন, স্বাস্থ্যই হল সম্পদ। তিনি বলেন দেশে ১ লাখ ৬৮ হাজার হেলথ এন্ড ওয়েলনেস সেন্টার রয়েছে। প্রধানমন্ত্রী এসবের নাম দিয়েছেন আরোগ্য মন্দির।

 

 

রাজ্য সরকার প্রতিটি ক্ষেত্রকে এগিয়ে নিয়ে যেতে বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করে চলছে : মুখ্যমন্ত্রী 

0

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- রাজ্য সরকার প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদীর মার্গ দর্শনে কাজ করছে। রাজ্য সরকার প্রতিটি ক্ষেত্রকে এগিয়ে নিয়ে যেতে বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করে চলছে। রাজ্যের বর্তমান সরকার স্বাস্থ্য ক্ষেত্রের উন্নতিতে বদ্ধপরিকর। বর্তমান রাজ্য সরকার রাজ্যে মেডিকেল হাব গড়ে তোলার প্রয়াস নিয়েছে ।শনিবার আগরতলা মুক্তধারা অডিটোরিয়ামে ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশনের বার্ষিক সম্মেলনে একথা বললেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা।

শনিবার থেকে শুরু হয়েছে দুই দিন ব্যাপী ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশনের ত্রিপুরা রাজ্য শাখার ৫৪ তম বার্ষিক সম্মেলন ট্রিম্যাকন। উদ্বোধনী দিনে মুখ্যমন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন স্বাস্থ্য সচিব কিরন গিত্যে ,ডাক্তার জয়ন্ত রায় সহ অন্যান্যরা।

এদিন সংবর্ধনা দেওয়া হয় নাকি নবীন ও প্রবীণ চিকিৎসকদের।মুখ্যমন্ত্রী এদিন বলেন রাজ্যের প্রতিটি নাগরিককে স্বাস্থ্য সুরক্ষা রাজ্য সরকারের অগ্রাধিকারের ক্ষেত্র। তিনি বলেন রাজ্যে আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনায় যারা অন্তর্ভুক্ত হতে পারেননি এমন পরিবারকে স্বাস্থ্য বীমার আওতায় নিয়ে আসার জন্য মুখ্যমন্ত্রী জন্য আরোগ্য যোজনা চালু করা হয়েছে।

 

 

সাড়া দেশের সঙ্গে রাজ্যেও হয় লোক আদালত

0

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- চলতি বছরের প্রথম জাতীয় লোক আদালত বসে শনিবার। সাড়া দেশের সঙ্গে রাজ্যেও হয় লোক আদালত। ত্রিপুরা রাজ্য আইন সেবা কর্তৃপক্ষের তরফে হাই কোর্ট সহ জেলা- মহকুমা আদালত চত্বরে বসে লোক আদালত। বহু মামলার নিস্পত্তি হয় জাতীয় লোক আদালতের মাধ্যমে বলে জানান আইন সেবা কর্তৃপক্ষের সদস্য সচিব ঝুমা দত্ত চৌধুরী।

তিনি জানান এদিন হাইকোর্টে ৫১ টি মামলা নেওয়া হয়।একদিনের জাতীয় লোক আদালতে সারা রাজ্যে ৪৩ টি বেঞ্চ বসে। প্রায় ১৮ হাজারের উপরে মামলা নিস্পতির জন্য তোলা হয়। এর মধ্যে মামলা পূর্ববর্তী বিরোধ সংক্রান্ত ৫,১৮৫ টি বিষয় এবং আদালতে বিচারাধীন ১৩,০৬৮ টি মামলা রয়েছে।

জাতীয় লোক আদালতে মোটর দুর্ঘটনায় ক্ষতিপূরণ মামলা ৩৭৭ টি, ব্যাংক ঋণ পরিশোধ সংক্রান্ত ৪,৪২৪ টি মামলা, দূরসঞ্চার নিগমের অনাদায়ী বিল সংক্রান্ত বিরোধের ৭৬১ টি মামলা, আপোষযোগ্য ফৌজদারি বিরোধের ১২,১৮৮ টি মামলা, বৈবাহিক বিরোধের ২৭০ টি মামলা নিষ্পত্তির জন্য তোলা হয়।

এরমধ্যে ত্রিপুরা উচ্চ আদালতে একটি বেঞ্চ আগরতলা আদালত চত্বরে লোক আদালতে সবচেয়ে বেশি ৮টি বেঞ্চ বসে। শিব চতুর্দশী থাকায় লোকজন কোথাও কোথাও কম হলেও ভালো সাড়া পরে লোক আদালত ঘিরে।

ত্রিপুরা চা উন্নয়ন নিগমের উদ্যোগে ওপেন ক্রসক্রান্ট্রি দৌড় প্রতিযোগিতার আইয়োজন 

0

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ওপেন ক্রসক্রান্ট্রি দৌড় এবছরও হবে আগরতলায়। ১১ মার্চ হবে এই ম্যারাথন দৌড় প্রতিযোগিতা। শনিবার ত্রিপুরা চা উন্নয়ন নিগমের অফিসে সাংবাদিক সম্মেলনে জানালেন নিগমের চেয়ারম্যান সমীর রঞ্জন ঘোষ। সঙ্গে ছিলেন নিগমের এম ডি মানিক লাল দাস সহ অন্য দুই সদস্য। চেয়ারম্যান জানান ত্রিপুরা চা শিল্পের উন্নয়নে এবং সর্বস্তরে ‘ত্রিপুরার চা’ এর গ্রহনযোগ্যতা বৃদ্ধি ও জনপ্রিয় করে তোলার লক্ষ্যে ত্রিপুরা চা উন্নয়ন নিগমের উদ্যোগে ও ভারতীয় চা পর্ষদের সহায়তায় এবারও হবে ওপেন ক্রসক্রান্ট্রি দৌড়।

বীর চন্দ্র স্টেট সেন্ট্রাল লাইব্রেরীর সামনে থেকে বের হবে দৌড়। ছেলেদের ৫ কিলোমিটার এবং মেয়েদের ৩ কিলোমিটার দৌড় প্রতিযোগিতা হবে। তিনি জানান এর সূচনা করবেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার। প্রায় দুই শতাধিক ছেলে-মেয়ে অংশগ্রহন করবেন বলে আশা ব্যক্ত করেন মেয়র। উভয় বিভাগে প্রথম দশজনকে আর্থিক পুরষ্কার দেওয়া হবে।

এছাড়া ১২ মার্চ হবে টি ফর রান। বীরচন্দ্র স্টেট সেন্ট্রাল লাইব্রেরী থেকে এর সূচনা হবে। এতে সমাজের বিভিন্ন স্তরের নাগরিক অংশগ্রহন করবেন। উপস্থিত থাকার কথা রয়েছে মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা, শিল্প ও বানিজ্য দপ্তরের মন্ত্রী শান্তনা চাকমা, যুব ও ক্রীড়া দপ্তরেরমন্ত্রী টিস্কু রায় সহ বিশিষ্টজনদের।