Home Blog Page 584

ICA/C-5128

0

পথ দুর্ঘটনায় আহত এক স্কুল পড়ুয়া

0

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ফের পথ দুর্ঘটনায় আহত এক স্কুল পড়ুয়া। আহত কিশোর রাজ্যের প্রধান রেফারেল হাসপাতাল জিবিতে চিকিৎসাধীন। ঘটনাটি ঘটে সোনামুড়া মহকুমার মতিনগর এলাকায়। জানা গেছে অষ্টম শ্রেণীর ছাত্র বিশাল নম স্কুলে ফিজিক্যাল এডুকেশন পরিক্ষা দেওয়ার জন্য বাড়ি থেকে রওয়ানা দেয়।

তখনই এলাকারই এক যুবক বাইক নিয়ে যাচ্ছিল। পথে বিশালকে বাইকে তুলে নিয়ে যাওয়ার জন্য। তখনই ঘটে বিপত্তি। দুর্ঘটনায় আহত হয় বিশাল নম। সঙ্গে সঙ্গে তাঁকে মতিনগর স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে জিবি হাসপাতালে রেফার করা হয়। ছাত্রের পরিজনেরা বলতে পারছেন না কিভাবে দুর্ঘটনাটি ঘটেছে।

শৃঙ্গেরি বালাজি মন্দির ত্রিপুরার ধর্মীয় পর্যটন বিকাশে নতুন ইতিহাস সৃষ্টি করবে : মুখ্যমন্ত্রী 

0

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :-সোমবার উনকোটি জেলার ফটিকরায়ে পেঁচারডহর এলাকায় স্থাপিত শৃঙ্গেরি বালাজি মন্দিরের প্রাণ প্রতিষ্ঠা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এদিনের অনুষ্ঠানে উপস্থিত হয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাঃ মানিক সাহা জানান ত্রিপুরার ধর্মীয় পর্যটনে নতুন সংযোজন উনকোটি জেলার ফটিকরায়ে পেঁচারডহর এলাকায় স্থাপিত শৃঙ্গেরি বালাজি মন্দির।

দক্ষিণ ভারতীয় স্থাপত্যশৈলীতে তৈরি এই ভব্য মন্দির আগামী দিনে সনাতনী ভাবধারার প্রসার ও আধ্যাত্মিক চেতনা এবং পর্যটনের বিকাশে নতুন ইতিহাস সৃষ্টি করবে। পাশাপাশি প্রচুর সংখ্যক পূণ্যার্থীর সমাগমের মধ্য দিয়ে মহাসমারোহে আয়োজিত এই মন্দিরের উদ্বোধনী পর্ব তথা প্রাণ প্রতিষ্ঠার শুভক্ষনে সাক্ষী হতে পেরে নিজেকে সৌভাগ্যবান মনে করছেন বলেও জানিয়েছেন তিনি।

পাশাপাশি এদিন মন্ত্রী সুধাংশু দাস নিজ বক্তব্যে জানান আজ আমার নিজ গ্রাম বিলাসপুরবাসী তথা সমগ্র ত্রিপুরাবাসীর জন্য অত্যন্ত আনন্দ ও গর্বের দিন। আমি বিশ্বাস করি দক্ষিণ ভারতীয় শিল্প শৈলীতে তৈরি এই ভব্য মন্দির আগামী দিনে সনাতনী ভাবধারার প্রসার ও আধ্যাত্মিক চেতনার বিকাশ ঘটাবে পাশাপাশি উক্ত এলাকার মানুষ আর্থিকভাবে প্রতিষ্ঠিত হবে বলে।

এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নাগাল্যান্ডের রাজ্যপাল এ গনেশ্বর, রাজ্যের দুই মন্ত্রী টিংকু রায় ,সুধাংশু দাস, রাজ্য সরকারের অতিরিক্ত সচিব অভিষেক চন্দ্র। কর্নাটকের শ্রী সারদা পীঠম ট্রাস্টের মুখ্য উপদেষ্টা পদ্মশ্রী ভি.আর গৌরিশংকর জার।

 

 

 

বিজেপি সমর্থকদের সাথে সিপিএম কংগ্রেস  সমর্থকদেরও প্রধানমন্ত্রীকে পুনরায় ক্ষমতায় আনতে হবে : বিপ্লব 

0

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- নির্বাচনী প্রচারে নেমে পড়েছেন পশ্চিম লোকসভা আসনের ভারতীয় জনতা পার্টির প্রার্থী তথা প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। তবে ভোটারদের কাছে যাওয়ার আগে দলীয় কার্যকর্তাদের সঙ্গে সাংগঠনিক বৈঠক সারছেন বর্তমানে রাজ্যসভার সাংসদ বিপ্লব কুমার দেব। পশ্চিম লোকসভা আসনের বিভিন্ন মণ্ডলে সাংগঠনিক বৈঠক করছেন বিপ্লব দেব। সোমবার তিনি পর পর সাংগঠনিক বৈঠক করেন বড়জলা ও বামুটিয়া মণ্ডলে।

২০২৩ বিধানসভা নির্বাচনে এই দুই কেন্দ্রে শাসক দলকে হারের মুখ দেখতে হয়েছে। বামেদের দখলে যায় দুটি কেন্দ্র। এদিন বড়জলা মণ্ডলে সাংগঠনিক বৈঠক হয় লঙ্কামুড়া কমিউনিটি হলে। মণ্ডল এলাকার বুথ সভাপতি, শক্তিকেন্দ্রের ইনচার্জ সহ মণ্ডল স্তরের সমস্ত কার্যকর্তারা এতে অংশ নেন। উপস্থিত ছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা পশ্চিম লোকসভা আসনের বিজেপি প্রার্থী বিপ্লব কুমার দেব, প্রাক্তন বিধায়ক ডাঃ দিলিপ দাস, মণ্ডল সভাপতি মুকুল রায় সহ অন্যরা।

এদিন বামুটিয়া মণ্ডলে হয় অনুরূপ বৈঠক। ভারতীয় জনতা পার্টি বামুটিয়া মণ্ডলের উদ্যোগে হাতিপাড়া বৈদ্যনাথ মজুমদার কমিউনিটি হলে হয়ে সাংগঠনিক বৈঠক। এতে উপস্থিত ছিলেন লোকসভা আসনের প্রার্থী বিপ্লব কুমার দেব, প্রাক্তনমন্ত্রী প্রকাশ দাস, প্রাক্তন বিধায়ক কৃষ্ণধন দাস, মণ্ডল সভাপতি সহ অন্যান্যরা কার্যকর্তারা।

বড়জলা মণ্ডলে সাংগঠনিক বৈঠক নিয়ে বিজেপি প্রার্থী বিপ্লব কুমার দেব বলেন, নির্বাচনী প্রচার কিভাবে করা সে বিষয়ে কার্যকর্তাদের সঙ্গে পরামর্শ করে জনতার কাছে যাওয়া হবে। তিনি বলেন, রাজনীতির ঊর্ধ্বে উঠে দলমত নির্বিশেষে রাজ্যের সকল মানুষের কাছে প্রচারে যাওয়ার জন্য কার্যকর্তাদের কাছে আবেদন রাখছেন। বিরোধী সিপিএম কংগ্রেস সমর্থকদের বাড়িতেও ভোট প্রচারে যাওয়ার আবেদন রাখছেন বিজেপি প্রার্থী কার্যকর্তাদের কাছে।

 

 

কিষাণ মোর্চার আহ্বানে কৃষকদের অধিকার রক্ষায় ১৪মার্চ দিল্লিতে দুই ঘন্টার গন অবস্থান : পবিত্র    

0

 

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- আগামী ১৪ই মার্চ দিল্লির রামলীলা ময়দানে অনুষ্ঠিত হতে চলেছে কৃষকদের অপূরণীয় দাবির সমর্থনে সংযুক্ত কিষান মোর্চার মহা পন্চায়েত কর্মসূচি। তারই সমর্থনে সোমবার রাজ্যে সংযুক্ত কিষান মোর্চার সমর্থনে পালিত হল ৩ ঘন্টার গণবস্থান কর্মসূচি।

এদিনের কর্মসূচির মূল উদ্দেশ্য নিয়ে সংগঠনের নেতৃত্ব পবিত্র কর সংবাদ মাধ্যমকে জানান কৃষকদের যে অপূরণীয় দাবি যার জন্যে বিগত ৩ বছর ধরে সংযুক্ত কিষান মোর্চা আন্দোলন চালিয়ে আসছে যেমন কৃষকদের ফসল উৎপাদনে যে খরচ হয় তা ফসল কেনার সহায়ক মূল্যের সাথে প্রদান করা।

এবং অত্যন্ত দুর্ভাগ্যের বিষয় যে কৃষকদের দাবি দাওয়ায় যে মন্ত্রী স্বাক্ষর করেছিলেন তার দ্বারা ৪ জন কৃষক এবং একজন সাংবাদিক হত্যা হয়েছে , সরকার পুনরায় তাকেই প্রার্থী করেছে , সুতরাং বলা চলে এই সরকার কৃষক বিরোধী তাই কৃষকদের স্বার্থ আদায়ের লক্ষে সংযুক্ত কিষান মোর্চার এই মহা পঞ্চায়েত কর্মসূচি বলে জানান।

তাছাড়া আগামী ১৪ই মার্চ দিল্লির রামলীলা ময়দানে অনুষ্ঠিত হতে চলা পঞ্চায়েতে পাঞ্জাব , হরিয়ানা , উত্তর প্রদেশ এবং মধ্যপ্রদেশের কৃষকরা অংশগ্রহণ করছে বলেও জানিয়েছেন তিনি।

 

 

জনজাতি সমাজের সমাজপতিদের নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠক প্রদ্যুতের 

0

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- পূর্ব ত্রিপুরা লোকসভা আসনে সম্ভবত ভারতীয় জনতা পার্টি-তিপ্রা মথার প্রার্থী হচ্ছেন প্রদ্যোত কিশোর দেববর্মণের বোন কৃতি সিং। এখনও নাম ঘোষণা নাহলে প্রচারে নেমে পড়েছেন কৃতি সিং। তিনি প্রার্থী হলে রাজ পরিবারের এই সদস্যকে রাজ্য রাজনীতিতে বহু বছর পরে দেখা যাবে। কারণ অনেক দিন রাজ্য রাজনীতির অঙ্গনে ছিলেন না।

সোমবার রাজধানীর গুর্খাবস্তী মানিক্য এনক্লেভে হয় এক বৈঠক। জনজাতি সমাজের সমাজপতিদের নিয়ে এদিন গুরুত্বপূর্ণ বৈঠক হয়। আর এই বৈঠকে উপস্থিত ছিলেন তিপ্রা মথার প্রধান প্রদ্যোত কিশোর দেববর্মণ, দুই বোন প্রজ্ঞা দেববর্মণ ও কৃতি সিং। প্রদ্যোত কিশোর দেববর্মণ এই বৈঠকের সঙ্গে নির্বাচনের বিষয় যুক্ত নয় বলে জানান। তিনি দাবি করেন, কেন্দ্র- রাজ্য ও তিপ্রা মধ্যে যে চুক্তি হয়েছে তাতে কি কি বিষয় রয়েছে এসব নিয়ে সমাজপতিদের সঙ্গে আলোচনার জন্য বৈঠক।

এদিকে বৈঠকে আলোচনা করেন কৃতি সিং। তিনি বলেন, নিজেদের অধিকার ছেড়ে দেওয়া হবে না। নিজেদের লোকের চেয়ে কোন পদ উঁচু নয়। আগে জনতার অধিকার। এদিকে রাজনৈতিক মহলের মতে এই বৈঠক লোকসভা নির্বাচনকে সামনে রেখে করা হয়েছে। শুধু তাই নয়, বৈঠকের মধ্য দিয়ে কৃতি সিং- কে প্রচারে নিয়ে আসা হচ্ছে।

 

২০ টি ইভেন্টে আগরতলা প্রেস ক্লাবের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা হবে

0

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- এবছর ২০ টি ইভেন্টে আগরতলা প্রেস ক্লাবের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা হবে। বর্তমান পরিচালন কমিটির এটা দ্বিতীয় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা। ১৭ মার্চ রাজধানীর পুরনো কেন্দ্রীয় কারাগার সংলগ্ন ক্ষুদিরাম বসু ইংরেজি মাধ্যম স্কুল মাঠে হবে প্রতিযোগিতা গুলি। সোমবার আগরতলা প্রেস ক্লাবে সাংবাদিক সম্মেলনে জানান সভাপতি জয়ন্ত ভট্টাচার্য।

সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন আগরতলা প্রেস ক্লাবের স্পোর্টস সাব কমিটির চেয়ারম্যান অলক ঘোষ, কনভেনার অভিষেক দে, সদস্য সুপ্রভাত দেবনাথ। তারা জানান প্রতিযোগিতার উদ্বোধন করবেন ত্রিপুরা গ্রামীণ ব্যাঙ্কের চেয়ারম্যান। এছাড়া উপস্থিত থাকবেন প্রেস ক্লাবের সভাপতি, সম্পাদক,স্পোর্টস সাব কমিটির চেয়ারম্যান।

মহিলাদের ইভেন্টে থাকবে হাড়ি ভাঙ্গা, টিপ পরানো, মিউজিক্যাল বল, পুরুষদের জন্য টার্গেট দ্যা বল, কিক দ্যা বল, মিউজিক্যাল বল সহ বিভিন্ন প্রতিযোগিতা। এতে সাংবাদিক ও তাদের পরিবারের সদস্যরা অংশ নিতে পারবেন। প্রতিযোগিতা শেষে প্রতিটি ইভেন্টের প্রথম তিনজনকে পুরষ্কার দেওয়া হবে।

ত্রিপুরা চা উন্নয়ন নিগম এবং ভারতীয় চা বোর্ডের উদ্যোগে ওপেন ক্রস কান্ট্রি দৌড় প্রতিযোগিতা

0

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ত্রিপুরার চায়ের গ্রহণযোগ্যতা বৃদ্ধি এবং জনপ্রিয় করে তোলার জন্য এ বছরও ওপেন ক্রস কান্ট্রি দৌড় প্রতিযোগিতার আয়োজন করা হয়। প্রতিবছর এ ধরনের ক্রস কান্ট্রি প্রতিযোগিতার আয়োজন করা হয়। ত্রিপুরা চা উন্নয়ন নিগম এবং ভারতীয় চা বোর্ডের তরফে সোমবার সকালে আগরতলায় হয় ওপেন ক্রস কান্ট্রি দৌড় প্রতিযোগিতা।পুরুষ মহিলা উভয় বিভাগে হয় এদিন প্রতিযোগিতা।

এই দৌড় প্রতিযোগিতা রাজধানীর বীরচন্দ্র স্টেট সেন্ট্রাল লাইব্রেরীর সামনে থেকে এই ওপেন ক্রস কান্ট্রি দৌড় প্রতিযোগিতা শুরু হয়। এর সূচনা করেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার ।এছাড়াও উপস্থিত ছিলেন ত্রিপুরা চা উন্নয়ন নিগমের বর্তমান ও প্রাক্তন চেয়ারম্যান যথাক্রমে সমীর রঞ্জন ঘোষ ও সন্তোষ সাহা ,নিগমের ম্যানেজিং ডিরেক্টর মানিক লাল দাস, ক্রীড়া দপ্তরের অধিকর্তা সত্যব্রত নাথ সহ বিশিষ্টজনেরা।

মেয়েদের বিভাগে তিন কিলোমিটার ও ছেলেদের বিভাগে পাঁচ কিলোমিটার দৌড় প্রতিযোগিতা হয়। ওপেন ক্রস কান্ট্রি দৌড় শেষে উভয় বিভাগে প্রথম ১০ জনকে আর্থিক পুরস্কার দেওয়া হয়। অতিথিরা তাদের হাতে পুরস্কার তুলে দেন। এদিন ওপেন ক্রস কান্ট্রি দৌড় প্রতিযোগিতাকে ঘিরে বেশ উৎসাহ লক্ষ্য করা যায় প্রতিযোগীদের মধ্যে।

অনুষ্ঠানে আলোচনা করতে গিয়ে আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার বলেন ২০১৮ সালে রাজ্যে বিজেপি সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর চা শিল্পকে বাঁচিয়ে তোলার জন্য বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে। ত্রিপুরার চা উন্নয়ন নিগমও বিভিন্ন কর্মসূচি গ্রহণ করে রাজ্য সরকারের পাশাপাশি। এদিকে মঙ্গলবার দিন হবে চায়ের জন্য দৌড়। এর উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। এতে সমাজের বিভিন্ন পেশার মানুষ অংশ নেবেন বলে আশা ব্যক্ত করেন ত্রিপুরা চা উন্নয়ন নিগমের চেয়ারম্যান সমীর রঞ্জন ঘোষ।

 

 

লোকসভা নির্বাচনে মানুষ নিজেদের অভিজ্ঞতার নিরিখে ভোট প্রদান করবেন : আশীষ 

0

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- লোকসভা নির্বাচনে মানুষ নিজেদের অভিজ্ঞতার নিরিখে ভোট প্রদান করবেন। মানুষ ভোটাধিকার প্রয়োগ করবেন তাদের মান- সম্মান মর্যাদা সবকিছু রক্ষিত করে তারা যাতে সুরক্ষিত থাকেন এই দৃষ্টিকোন থেকে। রবিবার দিল্লি থেকে আগরতলায় ফিরে এসে সাংবাদিকদের প্রশ্নোত্তরে এই অভিমত ব্যক্ত করলেন প্রদেশ কংগ্রেস সভাপতি তথা ইন্ডিয়া জোটের প্রার্থী আশিস কুমার সাহা।

তিনি এদিন বলেন, রাজ্যের মানুষের গণতন্ত্রকে হরণ করে যারা ক্ষমতাসিন হয়েছেন তাদের বিরুদ্ধে লোকসভা ভোটে মানুষ প্রতিফলন ঘটাবে। রাজ্যের পশ্চিম লোকসভা আসনে ইন্ডিয়া জোটের প্রার্থী হয়েছেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা। এদিন সকালে তিনি রাজ্যে ফিরে আসেন। মহারাজা বীর বিক্রম বিমানবন্দরে আসার পরে প্রদেশ কংগ্রেস সভাপতি তথা প্রার্থীকে স্বাগত জানান দলের বিধায়ক সুদীপ রায় বর্মণ, প্রদেশ মহিলা কংগ্রেস সভানেত্রী শর্বাণী ঘোষ চক্রবর্তী সহ অন্যরা।

কংগ্রেসের প্রচুর কর্মী- সমর্থক সেখানে আগের থেকেই জড়ো হয়েছিলেন। বাইক মিছিল করে প্রার্থীকে শহরে নিয়ে আসা হয়। বেশ উৎসাহ লক্ষ্য করা যায় কংগ্রেস কর্মী- সমর্থকদের মধ্যে।

 

 

বিপ্লবের নেতৃত্বে ১৯৩ পরিবারের ৮১৫ জন ভোটার বামগ্রেস ছেড়ে ভারতীয় জনতা পার্টিতে শামিল

0

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- লোকসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা নাহলেও প্রচারে নেমে পড়েছেন পশ্চিম লোকসভা আসনের ভারতীয় জনতা পার্টির প্রার্থী তথা প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। বিভিন্ন মণ্ডলে সাংগঠনিক সভায় অংশ নিচ্ছেন। এদিকে লোকসভা নির্বাচনকে সামনে রেখে দলবদলও অব্যাহত রাজ্যে। বিভিন্ন জায়গায় বিরোধী শিবিরে ভাঙন ধরাচ্ছে শাসক দল ভারতীয় জনতা পার্টি।

রবিবার বড়জলা বিধানসভা এলাকায় কংগ্রেস-সিপিএম শিবিরে ধস নামাল গেরুয়া শিবির। এদিন সন্ধ্যায় বিজেপি বড়জলা মন্ডলের উদ্যোগে যোগদান সভা হয় নতুননগরস্থিত স্থানীয় একটি ক্লাব প্রাঙ্গণে। এদিন সভায় ১৯৩ পরিবারের ৮১৫ জন ভোটার কংগ্রেস-সিপিএম ছেড়ে ভারতীয় জনতা পার্টিতে শামিল হন। তাদের বরণ করে নেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা পশ্চিম লোকসভা আসনের প্রার্থী বিপ্লব কুমার দেব।

উপস্থিত ছিলেন ত্রিপুরা প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য, এলাকার প্রাক্তন বিধায়ক ডাঃ দিলীপ কুমার দাস, বড়জলা মণ্ডল সভাপতি মুকুল রায় সহ অন্যান্য কার্যকর্তারা। যোগদান সভায় আলোচনা করতে গিয়ে পশ্চিম লোকসভা আসনের প্রার্থী বিপ্লব কুমার দেব পূর্বতন বাম সরকারের সমালোচনা করেন বিভিন্ন ইস্যুতে।

তিনি অভিযোগ করেন সিপিএম রাজ্যে দীর্ঘ শাসনে সমাজের কোন অংশের মানুষের জন্য কিছু করেনি। শুধু মিছিল- মিটিং এ যুব- নারীদের শামিল করেছে।তাদের আন্দোলনে নামিয়েছে শুধুমাত্র। বামেদের আমলে যুব- মহিলাদের জন্য কোন স্কিম নেওয়া হয়নি বলে অভিযোগ করেন বিপ্লব দেব। কিন্তু বিজেপির ৬ বছরে মহিলাদের ৩৩ শতাংশ সংরক্ষণ চালু করা হয়েছে। এদিন সভায় দলীয় কার্যকর্তাদের উপস্থিতি ছিল লক্ষনীয়।