Home Blog Page 583

১৬ টি প্যাকেটে ব্রাউন সুগার সহ নগদ ২ লাখ ১৫ হাজার টাকা উদ্ধার, গ্রেপ্তার এক যুবক 

0

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ড্রাগস সহ গ্রেপ্তার হওয়া যুবককে রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ চালাচ্ছে আমতলী থানার পুলিস। গোপন খবরের ভিত্তিতে আমতলী থানার পুলিস ফুলতলী এলাকায় সুমন সরকারের বাড়িতে অভিযান চালায়।

তার বাড়িতে হানা দিয়ে ১৬ টি প্যাকেটে ব্রাউন সুগার, নগদ ২ লাখ ১৫ হাজার টাকা উদ্ধার করে। গ্রেপ্তার করা হয় সুমন সরকারকে।

তাঁকে আদালতে তোলা হলে পুলিস রিমান্ডে পাঠানো হয়। সেখানে পুলিস তাঁকে জিজ্ঞাসাবাদ চালাচ্ছে বলে জানান আমতলী থানার ওসি রঞ্জিত দেবনাথ।তিনি জানান, এর আগেও সে গ্রেপ্তার হয়েছিল। কিন্তু প্রমানাভাবে ছাড়া পেয়ে যায়।

 

 

CAA আইন লাগু হওয়ায় দেশের আভ্যন্তরীণ সুরক্ষা মজবুত হবে : রাজীব 

0

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ভারতে সবচেয়ে বড় সমস্যা হচ্ছে অনুপ্রবেশ কারী।যারা ভারতে থেকে ভারত বিরোধী আন্দোলনের স্লোগান দেয় ভারত বিদ্বেষী আন্দোলন করে তাদের ক্ষেত্রে সদর্থক ভূমিকা হবে। নাগরিকত্ব সংশোধনী আইন চালু করা নিয়ে সাংবাদিকদের প্রশ্নোত্তরে এই মন্তব্য করলেন ত্রিপুরা প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য।

২০১৯ সালে নাগরিকত্ব সংশোধনী আইন পাস হয় সংসদে। রাষ্ট্রপতির অনুমোদনও মিলে। এই আইন নিয়ে প্রথম থেকে বিভিন্ন সংগঠন বিরোধিতা করেছে। অবশেষে ৪ বছর পরে সোমবার কেন্দ্রীয় সরকার নাগরিকত্ব সংশোধনী আইন লাগু করে।

এই আইন অনুযায়ী, বাংলাদেশ, পাকিস্তান, ও আফগানিস্তানের ধর্মীয় সংখ্যালঘুরা অর্থাৎ হিন্দু , বৌদ্ধ , জৈন, শিখ, পার্সি, খ্রিস্টানরা যদি ধর্মীয় উৎপীড়নের কারণে ভারতে আশ্রয় নিতে চান, সে ক্ষেত্রে তাদের নাগরিকত্ব দেবে ভারত। কেন্দ্রের তরফে সিএএ আইন লাগু করা নিয়ে মঙ্গলবার ত্রিপুরা প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্যের প্রতিক্রিয়া জানতে চাইলে তিনি বলেন, ভারতবাসীর কাছে সুরক্ষা বড় একটা ইস্যু।

সবাইকে সুরক্ষিত থাকতে হবে। তিনি বলেন বিজেপির সংকল্প এক ভারত শ্রেষ্ঠ ভারত এবং অখণ্ড ভারতের যে চিন্তাভাবনা করা এর যে সার্থক রূপ সেটা নাগরিকত্ব সংশোধনী বিলের মাধ্যমে সম্ভব হবে। দেশের আভ্যন্তরীণ সুরক্ষা মজবুত হবে। তিনি বলেন, সি এ এ নিয়ে যে জল্পনা চলছিল তার অবসান হল।

 

 

বিগত ১০ বছর ধরে বিজেপি সরকার মানুষের মৌলিক চাহিদা পূরনে ব্যার্থ : শান্তনু

0

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- মঙ্গলবার প্রদেশ তৃনমূল সদর কার্যালয়ে আগামী লোকসভা নির্বাচনে দলীয় রনকৌশল নির্ধারনের লক্ষে অনুষ্ঠিত হয় বৈঠক। আগামী লোকসভা নির্বাচনে দলীয় রননীতি কি হবে তা নিজেদের মধ্যে আলোচনার সেরে তৃনমূল সুপ্রীমো মমতা ব্যানার্জী ও দলের সেনাপতি অভিষেক ব্যানার্জীকে জানানোর পর দলের সিদ্ধান্তের উপর ভিত্তি করে প্রার্থীসহ অন্যান্য নীতি নির্ধারিত হবে বলে জানালেন যুব তৃনমূল কংগ্রেস নেতা শান্তনু সাহা।

লোকসভা নির্বাচনে কংগ্রেস ও বিজেপির প্রার্থী প্রসঙ্গে সংবাদ মাধ্যমের প্রশ্নের উত্তরে তিনি জানান দুটি প্রার্থীর মধ্যে একজন দলের মুখ্যমন্ত্রী ছিলেন দল ওনাকে কেন মুখ্যমন্ত্রী পদ থেকে নামিয়েছে সেটা সবার জানা এবং এরপর তিনি আবার এসেছেন প্রার্থী হিসাবে, অপরজন ৩ বারের বিধায়ক যে সিপিআইএম দলের সাথে লড়াই করে বিধায়ক হয়েছেন সেই সিপিআইএমের সাথেই আতাত করে এখন তিনি রাস্তায়, সুতরাং মানুষ বিকল্প কিছু খুঁজছে।

কেননা বিগত ১০ বছর ধরে যে সরকার চলছে তা মানুষের মৌলিক চাহিদা পূরনে ব্যার্থ । তাই মানুষ বিকল্প হিসাবে মমতা ব্যানার্জীর নেতৃত্বকে গ্রহন করবে বলে সংবাদ মাধ্যমের সামনে রাজ্যবাসীর উদ্দেশ্যে বার্তা রাখেন তিনি।

 

 

রাজ্যের জনজাতি ৭৫৯৪ জন ছাত্র- ছাত্রীকে ২০২৩-২৪ অর্থবর্ষে পুরস্কার বিতরণ 

0

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- জনজাতি ছাত্র-ছাত্রীদের উৎসাহিত এবং সমাজে প্রতিষ্ঠিত করার জন্য তাদের মেধা পুরষ্কার দেওয়া হয়। মঙ্গলবার জনজাতি পড়ুয়াদের মেধা পুরষ্কার অনুষ্ঠানে একথা বললেন জনজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী বিকাশ দেববর্মা। জনজাতি ছাত্র-ছাত্রীদের বেশি করে উৎসাহ দানের জন্যই এই ধরণের কর্মসূচী। ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত জনজাতি পড়ুয়াদের মধ্যে যারা ৬০ কিংবা ৮০ শতাংশ নম্বর পেয়ে উত্তীর্ণ হয়েছেন তাদের এই পুরষ্কার দেওয়া হয়।

মঙ্গলবার রাজধানীর রবীন্দ্র ভবনে হয় রাজ্যভিত্তিক মেধা পুরষ্কার অনুষ্ঠান। রাজ্যের ৭৫৯৪ জন ছাত্র- ছাত্রীকে ২০২৩-২৪ অর্থবর্ষে এই পুরস্কারের জন্য বাছাই করা হয়। এদিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জনজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী বিকাশ দেববর্মা, দপ্তরের অধিকর্তা সহ অন্যান্য আধিকারিকরা। অতিথিরা পড়ুয়াদের হাতে মেধা পুরষ্কার তুলে দেন।

 

 

সরকারের বিভিন্ন সুযোগ সুবিধা গুলো সরাসরি পৌঁছে যাচ্ছে জনগনের কাছে : রাজীব 

0

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- লোকসভা নির্বাচনকে সামনে রেখে লাভার্থী জনসম্পর্ক অভিযান শুরু করেছে ভারতীয় জনতা পার্টি। সারা দেশের সঙ্গে ত্রিপুরায়ও এধরণের কর্মসূচী শুরু হয়েছে। কেন্দ্র ও রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পের সুবিধা যেসব লোকজন পেয়েছেন তাদের সঙ্গে কথা বলতেই এবং তাদের মতামত নিতেই এই কর্মসূচী।

মঙ্গলবার বনমালীপুর বিধানসভা কেন্দ্রেও এই জনসম্পর্ক অভিযান শুরু হয়েছে। এদিন প্রদেশ বিজেপি সভাপতি এই কর্মসূচীতে বের হন পুর নিগমের ২৩ নম্বর ওয়ার্ড এলাকায়। উনার সঙ্গে ছিলেন স্থানীয় কর্পোরেটর সহ বিজেপি কার্যকর্তারা। প্রধানমন্ত্রী আবাস যোজনায় ঘর যারা পেয়েছেন তাদের বাড়িতে যান এবং লোকজনের সঙ্গে কথা বলেন তিনি। প্রদেশ বিজেপি সভাপতি সুবিধা ভোগীদের হাতে লিফলেটও তুলে দেন।

এদিন তিনি বলেন, যশস্বী প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজির বিকাশের মন্ত্রকে পাথেয় করে এগিয়ে চলেছে বিজেপি ডাবল ইঞ্জিন সরকার। এরই ফলস্বরূপ বিভিন্ন সুযোগ সুবিধা গুলো সরাসরি পৌঁছে যাচ্ছে জনগনের কাছে।

 

প্রতি বছর রাজ্যের চা-র জনপ্রিয়তা ও গ্রহণযোগ্যতা বৃদ্ধির জন্য রান ফর টি-র আয়োজন : শান্তনা 

0

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ত্রিপুরা রাজ্যের চা শিল্পকে এগিয়ে নিয়ে যাওয়ায় লক্ষ্য। কেননা প্রধানমন্ত্রী সবসময় বলে থাকেন ভোকাল ফর লোকাল এবং আত্মনির্ভর ভারত গড়ে তোলা। তাই ত্রিপুরার উৎপাদিত চা-র ব্যবহার যদি বাড়ানো যায় তাহলে ত্রিপুরা আরও এগিয়ে যাবে উন্নয়নের দিক। আত্মনির্ভর ত্রিপুরার দিকে এগিয়ে যাওয়া যাবে। মঙ্গলবার রান ফর টি-র সূচনা অনুষ্ঠানে একথা গুলি বললেন শিল্প ও বাণিজ্যমন্ত্রী সান্ত্বনা চাকমা।

তিনি বলেন, বিগত দিনে চা শ্রমিকদের জন্য কোন চিন্তা করা হয়নি। কিন্তু বর্তমান সরকার আসার পরে মুখ্যমন্ত্রী চা শ্রমিক কল্যাণ প্রকল্প চালু করা হয়েছে। প্রতি বছর রাজ্যের চা-র জনপ্রিয়তা ও গ্রহণযোগ্যতা বৃদ্ধির জন্য রান ফর টি-র আয়োজন করা হয়। ত্রিপুরা চা উন্নয়ন নিগমের উদ্যোগে ভারতীয় চা পর্ষদের সহযোগিতায় এই চা-র জন্য দৌড় আয়োজন করা হয়।

মঙ্গলবার সকালে হয় এবছরের অনুষ্ঠান। এদিন রাজধানীর বীর চন্দ্র স্টেট সেন্ট্রাল লাইব্রেরীর সামনে থেকে বের হয় দৌড়। এর আগে হয় ছোট পরিসরে অনুষ্ঠান। উপস্থিত ছিলেন শিল্পমন্ত্রী সান্ত্বনা চাকমা, যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তরের মন্ত্রী টিঙ্কু রায়, বিধায়ক রামপদ জমাতিয়া, ত্রিপুরা চা উন্নয়ন নিগমের চেয়ারম্যান সমীর রঞ্জন ঘোষ, প্রাক্তন চেয়ারম্যান সন্তোষ সাহা, শিল্প দপ্তরের সচিব কিরণ গিত্যে, অধিকর্তা বিশ্বশ্রি বি সহ অন্যরা।

এদিন অতিথিরা পতাকা নেড়ে রান ফর টির সূচনা করেন এবং রেলিতে অংশ নেন। শহরের বিভিন্ন পথ ঘুরে পুনরায় বীরচন্দ্র স্টেট সেন্ট্রাল লাইব্রেরীর সামনে শেষ হয়।এদিন রেলিতে সমাজের বিভিন্ন পেশার মানুষ অংশ নেন। বেশা সাড়া পড়ে।

মেয়ের অন্নপ্রাশনের দিন মায়ের মৃত্যু

0

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সাত মাস বয়সী মেয়ের অন্নপ্রাশনের পায়েস রান্না করতে গিয়ে অগ্নি দগ্ধ হয়ে মৃত্যু হল গৃহবধুর। মৃত গৃহবধুর নাম শিপ্রা সরকার , স্বামীর নাম তপন সরকার। বাড়ি সিদাই মোহনপুর তুলাবাগান এলাকায়।মর্মান্তিক এই মৃত্যুর ঘটনায় গভীর শোকের ছায়া নেমে এসেছে তুলা বাগান এলাকায়।

প্রসঙ্গত মঙ্গলবার অগ্নিদগ্ধ হয়েছিল গৃহবধূটি। একদিনেই মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে জীবন যুদ্ধে হার মেনে নিয়েছে। মাত্র দুই বছর আগে তুলাবাগান এলাকার তপন সরকারের সঙ্গে সামাজিকভাবে বিয়ে হয়েছিল শিপ্রার।

রাজ্যে ভয়াবহ বেকার সমস্যার পাশাপাশি ক্রমাগত ভাবে নারী নির্যাতন বেড়ে চলেছে : শর্বানী

0

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ইন্ডিয়া জোটের প্রার্থীদের বিপুল ভোটে জয়ী করার আবেদন জানালেন ত্রিপুরা প্রদেশ মহিলা কংগ্রেস সভানেত্রী শর্বাণী ঘোষ চক্রবর্তী। তিনি বলেন ইন্ডিয়া জোটের প্রার্থীদের জয়ী করলেই দিল্লিতে সরকার গঠন করা সম্ভব হবে। এতে করে বেকার সমস্যা, নারী নির্যাতন রোধ, কৃষক শ্রমিকদের সমস্যা সুরাহা করা যাবে।সোমবার ত্রিপুরা প্রদেশ মহিলা কংগ্রেসের তরফে সাংবাদিক সম্মেলন করা হয়।প্রদেশ কংগ্রেস ভবনে হয় সাংবাদিক সম্মেলন।

এদিন মহিলা কংগ্রেস সভানেত্রী শর্বাণী ঘোষ চক্রবর্তী তুলে ধরেন রাজ্যে ভয়াবহ বেকার সমস্যার কথা। পাশাপাশি তিনি অভিযোগ করেন রাজ্যে ক্রমাগত ভাবে নারী নির্যাতন বেড়ে চলেছে। মহিলা কংগ্রেসের প্রতিনিধিরা আক্রান্ত মহিলাদের সঙ্গে দেখা করছেন। তিনি বলেন যেভাবে মহিলাদের উপর আঘাত আসছে তা তোষের আগুনের মতো জ্বলছে এবং তা আগামী দিনে দাবানল হয়ে বের হবে বলে আশা প্রকাশ করেন শর্বাণী ঘোষ চক্রবর্তী।

 

পুর নিগমের বাজেট জনমুখী বাজেট, কয়েক মাসের মধ্যে যেসব পানীয় জলের সমস্যা সমাধানের আশ্বাস মেয়রের 

0

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :-সার্বিক ভাবে আগরতলাকে নতুন ভাবে সাজানোর চেষ্টা করা হচ্ছে। আগরতলা শহরবাসীর কথা মাথায় রেখে বাজেট গ্রহণ করা হয়েছে। গত বছর বাজেটে যা যা বলা হয়েছে সবই করা হয়েছে। এর বাইরেও কাজ করা হয়েছে। সোমবার ২০২৪-২৫ অর্থবর্ষের বাজেট নিয়ে আলোচনা শেষে পাস হওয়ার পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে একথা বললেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার।

তিনি বলেন, আগরতলা শহরবাসীর জন্য নগর উন্নয়ন, পূর্ত দপ্তর, স্মার্ট সিটি, কেন্দ্রীয় প্রকল্পের টাকাও আসে। সার্বিকভাবে শহরবাসীর জন্য অনেক টাকা খরচ করা হয় বলে জানান মেয়র। তিনি আরও বলেন, বর্তমান পুর নিগম দায়িত্ব নেওয়ার পরে দুই বছরে অনেক কাজ করেছে। রাজ্যে বিজেপি সরকার আসার পরে রাজ্যের সার্বিক উন্নয়নের সঙ্গে সঙ্গে আগরতলা শহরেরও উন্নয়নে কাজ করে চলেছে।

মেয়র বলেন, এবারের পুর নিগমের বাজেট জনমুখী বাজেট। যেসব এলাকায় পানীয় জলের সমস্যা রয়েছে তা কয়েক মাসের মধ্যে মিটে যাবে। এখন বৃষ্টির জল অনেক জায়গায় শহরে জমে না। এদিন পুর নিগমের বাজেট নিয়ে নিগমের কনফারেন্স হলে দীর্ঘ আলোচনা করেন কর্পোরেটররা। এর পরে বাজেট পাস হয়।

৭ মার্চ পেশ করা হয়েছিল প্রায় ৭৪ লক্ষাধিক টাকার ঘাটতি বাজেট। এদিন পুর নিগমের মেয়র ছাড়াও উপস্থিত ছিলেন ডেপুটি মেয়র মণিকা দাস দত্ত, পুর নিগমের কমিশনার ডঃ শৈলেশ কুমার যাদব সহ অন্যরা। আলোচনা শেষে এদিন ৪১৬ কোটি ৯০ লাখ টাকার বাজেট পাস হয়।

 

 

ICA/C-5143

0