
রাজস্থানে ভেঙে পড়ল তেজস বিমান, প্রাণে রক্ষা বিমানের পাইলটও
জনতার কলম ওয়েবডেস্ক :- রাজস্থানে ভেঙে পড়ল তেজস বিমান। রাজস্থানের জয়সলমীরে একটি ছাত্রদের হোস্টের ধারে ভেঙে পড়ে ভারতীয় বায়ুসেনার এই বিমানটি। যদিও এই ঘটনায় কেউ মারা যায়নি।
বিমানের পাইলটও প্রাণে রক্ষা পেয়েছেন। জানা গিয়েছে অনুশীলন চলার সময় এই ঘটনা ঘটে। কীভাবে এই ঘটনা ঘটল তা খতিয়ে দেখতে শুরু হয়েছে তদন্ত।
ভারতীয় বায়ুসেনা নিজেদের এক্স হ্যান্ডেলে গোটা ঘটনাটির বিবরণ দিয়েছে। তবে হঠাত্ ঘটে যাওয়া এই ঘটনার ফলে এলাকায় সাময়িক চাঞ্চল্য ছড়ায়।
ভারতীয় ক্রিকেট বোর্ডের ছাড়পত্র, বাইশ গজে ফিরতে চলেছেন ঋষভ পন্থ
জনতার কলম ওয়েবডেস্ক :- ২০২২ সালের ডিসেম্বরে ভয়াবহ গাড়ি দুর্ঘটনার সম্মুখীন হয়েছিলেন ভারতের তারকা উইকেটকিপার ব্যাটার ঋষভ পন্থ। তবে, দুর্ঘটনার সম্মুখীন হয়ে হাসপাতালের বেড থেকেই ২২ গজে ফেরার জন্য আপ্রাণ লড়াই শুরু হয় তাঁর। সেই লড়াইয়ের অবশেষে অবসান ঘটল। শুধু তাই নয়, IPL শুরুর ঠিক আগেই ক্রিকেট অনুরাগীরা পেলেন বড় সুখবর।
একটি সাক্ষাত্কারে দিল্লি ক্যাপিটালসের কোচ রিকি পণ্টিং জানিয়েছেন যে, “শেষ কয়েক সপ্তাহে বেশ কয়েকটি অনুশীলন ম্যাচ খেলেছে, যেটা আমাদের জন্য সুখবর। পন্থ আআব্র ফিটনেস ফিরে পেতে যে কী পরিমাণ কসরত করছে, সেটা আমি জানি। কিপিং করেছে, ফিল্ডিং করেছে আর ব্যাটিং করা নিয়ে এখনও কোনও সমস্যা হচ্ছে না ওর। এক সময় সত্যিই আমরা এ বারের আইপিএলেও ওকে পাব কি না, সেই নিয়ে উদ্বিগ্ন ছিলাম।
এক্তু থেমে তিনি আরও জানালেন যে, ” ওর না থাকাটা গত মরশুমে আমাদের জন্য বিরাট বড় ধাক্কা ছিল। শেষ ১২-১৪ মাসে ওকে যা কিছুর সম্মুখীন হতে হয়েছে, তা যে কতটা কঠিন, আমরা কল্পনাও করতে পারব না।”
তিনি আরও বলেন যে, ” আমাদের সামনে এক বড় সিদ্ধান্ত অপেক্ষা করে রয়েছে। সে খেলার মত অবস্থায় থাকলে তো সরাসরি অধিনায়কের দায়িত্ব সামলাবে। তবে ফিট না হলে ওকে ভিন্নভাবে আমাদের ব্যবহার করতে হবে। সেক্ষেত্রে কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে হতে পারে।”
তবে এখন ঋষভ পন্থ জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে চিকিত্সাধীন। জাতীয় ক্রিকেট অ্যাকাডেমির ছাড়পত্র না পাওয়া অবধি কিছু বলা যাচ্ছে না। দেখার বিষয় তিনি কি আদেও পুরোপুরি ফিট নাকি এখনও কিছুতা সময় অপেক্ষা করতে হবে ?
রাজ্যবাসীর কাছে সচেতন ও সতর্কভাবে গাড়ি চালানোর জন্য বিনম্র অনুরোধ রাখলেন মুখ্যমন্ত্রী
জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ৮৮ লক্ষ টাকা ব্যয় করে নাগের জলাতে গড়ে উঠেছে শ্যামাপ্রসাদ মুখার্জী বাস টার্মিনাল। অত্যাধুনিক যাত্রী পরিষেবা পাওয়া যাবে এই বাস টার্মিনাল থেকে। এদিন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা বললেন, আমি ১৯৬৮ সাল থেকে গাড়ির ড্রাইভিং করি। আমার জানা আছে সচেতন ভাবে গাড়ির ড্রাইভিং করলে দুর্ঘটনা এড়ানো অনেকটাই সহজ। তাই প্রত্যেকের প্রতি বিনম্র অনুরোধ রাখবো প্রত্যেকেই আমরা যাতে সচেতন ও সতর্কভাবে গাড়ি ড্রাইভিং করি। তবেই দুর্ঘটনা অনেকাংশেই রোখা যাবে।
এদিন অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে পরিবহন মন্ত্রী সুশান্ত চৌধুরী বলেন , দুর্ঘটনার রোধে সাধারণ জনগণকে আরো বেশি সচেতন হতে হবে। গত কয়েক বছরে রাজ্যের দুর্ঘটনার হার বৃদ্ধি পেয়ে চলেছে। দুর্ঘটনা রোধ করতে হলে আমাদের প্রত্যেকের সচেতন থাকতে হবে। তবেই সম্ভব হবে দুর্ঘটনা রোধ।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মেয়র দীপক মজুমদার সহ স্থানীয় কর্পোরেটরগণ। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মেয়র দীপক মজুমদার ও নাগের-জলা শ্যামাপ্রসাদ মুখার্জী বাস টার্মিনালের সৌন্দর্য বজায় রাখার উপর গুরুত্ব আরোপ করেছেন। প্রসঙ্গত ৮৮ লক্ষ টাকা ব্যয় করে নাগের জলাতে গড়ে উঠেছে অত্যাধুনিক বাস টার্মিনাল।
ত্রিপুরার মহিলারা সরকারি প্রকল্পের মাধ্যমে স্ব-নির্ভর হচ্ছেন : টিঙ্কু
জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- মহিলাদের অংশগ্রহণ ছাড়া বিকশিত ভারত গড়ে তোলা সম্ভব নয়। কেন্দ্র ও রাজ্য সরকার বিভিন্ন প্রকল্প রুপায়ন করছে মহিলাদের স্বার্থে। ত্রিপুরার মহিলারা সরকারি প্রকল্পের মাধ্যমে স্ব-নির্ভর হচ্ছেন। পশ্চিম জিলা ভিত্তিক আন্তর্জাতিক নারী দিবসের অনুষ্ঠানে একথা বললেন সমাজকল্যাণ ও সমাজশিক্ষা দপ্তরের মন্ত্রী টিঙ্কু রায়। মঙ্গলবার সমাজকল্যাণ ও সমাজশিক্ষা দপ্তরের উদ্যোগে জেলাভিত্তিক আলোচনাসভা হয় আগরতলা টাউন হলে।
মন্ত্রী টিঙ্কু রায় ছাড়াও উপস্থিত ছিলেন শিল্প-বাণিজ্য মন্ত্রী সান্ত্বনা চাকমা, বিধানসভার মুখ্য সচেতক কল্যাণী রায়, বিধায়িকা মিনা রানী সরকার, পদ্মশ্রী স্মৃতি রেখা চাকমা, পশ্চিম জেলার অতিরিক্ত জেলা শাসক সহ অন্যরা। এদিন অনুষ্ঠানে কয়েকজন মহিলাকে সংবর্ধনা দেওয়া হয়। অনুষ্ঠানে মন্ত্রী সান্ত্বনা চাকমা বলেন, মহিলাদের এগিয়ে আসতে হবে এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা গড়ে তোলার জন্য।
লোকসভা নির্বাচনে বিজেপি নিজেদের আখেরে গোছানোর জন্য CAA লাগু করা হয়েছে দেশে : আশীষ
জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ইলেক্টোরাল বন্ড তথ্য নির্বাচন কমিশনের তরফে প্রকাশ করা হবে ১৫ মার্চ। ইলেক্টোরাল বন্ড তথ্য প্রকাশ হলে দেশের মানুষ জানতে পারবেন কারা কোন রাজনৈতিক দলকে কি পরিমাণ অর্থ প্রদান করে বিভিন্ন ভাবে অন্যায়-অনৈতিক ভাবে আর্থিক লাভালাভ হয়েছে কিংবা হবে।
মঙ্গলবার ত্রিপুরা প্রদেশ কংগ্রেস ভবনে সাংবাদিক সম্মেলনে একথা বলেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা। তিনি এদিন ক্ষোভ উগরে দেন এস বি আই-র ভূমিকায়। তার প্রশ্ন কেন এসবিআই এই তথ্য দিতে ৪ মাস সময় চেয়েছে? তা দেশবাসী জানতে চায়। এস বি আই কাদের বাঁচাতে কালবিলম্ব করার চেষ্টা করছে? স্টেট ব্যাঙ্কের এই ভূমিকার নিন্দা জানান প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা।
পাশাপাশি নাগরিকত্ব সংশোধনী আইন লাগু নিয়ে নাম না করে এদিন তিপ্রা মথার স্পষ্টীকরণ চান তিনি। আশীষ বাবু বলেন, যারা আইনের বাস্ত্যবায়নের ক্ষেত্রে প্রতিবাদ করেছিলেন এখন তাদের কি বক্তব্য? তিনি বলেন, রাজ্যে উপজাতি জনগোষ্ঠীর ভারসাম্য রক্ষা, স্বার্থ রক্ষার প্রশ্নে এই নাগরিকত্ব সংশোধনী আইন কোন ভাবে মেনে নেওয়া যায় না।
আশীষ বাবু অভিযোগ করেন, দেশব্যাপী যাতে একটা অস্থিরতা তৈরি করা যায় এবং এই অস্থিরতার মাধ্যমে নির্বাচনে নিজেদের আখেরে গোছানোর জন্য সিএএ লাগু করা হয়েছে। এদিন সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন মুখপাত্র প্রবীর চক্রবর্তী।
পৃথক দুটি চুরির ঘটনায় তিন জনকে জালে তুলল আমতলী থানার পুলিশ
জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- পৃথক দুটি চুরির ঘটনায় তিন জনকে জালে তুলল আমতলী থানার পুলিশ। উদ্ধার হয় চুরি যাওয়া জিনিস। ২০২৩ সালে আমতলী থানাধিন সূর্যমণিনগর এলাকায় কালি মন্দির থেকে বিভিন্ন জিনিস চুরি হয়ে যায়। ঘটনার তদন্তে নেমে পুলিশ বিভিন্ন সময়ে তিনজনকে গ্রেপ্তার করে। এই ঘটনায় আরও একজন গ্রেপ্তার।
কদমতলা এলাকা থেকে রাজিবুর আলম নামে এক অভিযুক্তকে গ্রেপ্তার করে। এদিকে সম্প্রতি বাইপাস এলাকায় এস এল বির একটি গোদাম থেকে ও এন জি সির ড্রিলিং এর ১৬ টি মেশিন চুরি হয়ে যায়। দামি এই যন্ত্রাংশ চুরির ঘটনা জানিয়ে আমতলী থানায় সোমবার মামলা দায়ের করা হয়।
পুলিশ সি সি টি ক্যামেরার ফুটেজ দেখে তদন্তে নামে। বিভিন্ন সোর্স মারফৎ পুলিস অভিযান চালিয়ে যুক্ত থাকার অভিযোগে দুই যুবককে গ্রেপ্তার করে এবং চুরি যাওয়া যন্ত্রাংশ উদ্ধার করে।
বিদ্যা সমীক্ষা কেন্দ্রের উদ্বোধনের ফলে ত্রিপুরার ভবিষ্যৎ উজ্জল আগামী দিনে : মুখ্যমন্ত্রী
জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহার হাত ধরে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে সূচনা হল বিদ্যা সমীক্ষা কেন্দ্রের। মঙ্গলবার রাজধানীর শিশু বিহার স্কুলে পুরাতন কমপ্লেক্সে এই কেন্দ্রের উদ্বোধন হয়।সমগ্র শিক্ষা ত্রিপুরার উদ্যোগে এই কেন্দ্র চালু। বিদ্যা সমীক্ষা কেন্দ্রের উদ্বোধন করে শিক্ষা ক্ষেত্রে এক নতুন দিগন্ত উন্মোচন হল। গুণগত উৎকর্ষ মুখী এই সমীক্ষা কেন্দ্রের উদ্দেশ্য প্রতিটি শিশুকে তার স্বপ্ন পূরণে সমর্থ করে তোলা।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দূরদর্শী পথনির্দেশ এবং ত্রিপুরার মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহার বলিষ্ঠ নেতৃত্বে এই বিদ্যা সমীক্ষা কেন্দ্র রাজ্যের শিক্ষা জগতে এক ব্যাপক ইতিবাচক পরিবর্তন ঘটাবে। প্রাপ্ত তথ্য ও প্রযুক্তির ব্যবহার করে প্রতিটি শিক্ষার্থী কতটা শিখতে পারলো, সেটা সমীক্ষা ও বিশ্লেষণের মাধ্যমে শিখন ফলাফলে প্রভূত উন্নতি ঘটানো এই বিদ্যা সমীক্ষা কেন্দ্রের প্রধান উদ্দেশ্য। বিদ্যা সমীক্ষা কেন্দ্র প্রকৃতপক্ষে শিক্ষা দপ্তরের কমান্ড ও কন্ট্রোল সেন্টারের মতো কাজ করবে।
সারারাজ্য থেকে বিদ্যালয় সম্পর্কিত সব ধরনের সংগৃহীত তথ্য কৃত্রিম বুদ্ধিমত্তা এর সহায়তায় কল্পনাতীত দ্রুততার সঙ্গে বিশ্লেষণ করে কেন্দ্রীয় সরকার বা রাজ্য সরকারের বিভিন্ন শিক্ষাগত উন্নয়নমূলক প্রকল্পগুলোর রূপায়নের ক্ষেত্রে কী কী প্রতিবন্ধকতা বা ফাঁক-ফোকর রয়েছে সেগুলো সুস্পষ্টভাবে জানা সম্ভব হবে। তারপর এই গ্যাপগুলো দূর করে সফলভাবে প্রকল্পগুলো রুপায়ন করা সম্ভব হবে। সাধারণ ভাবে বলা যায়, এই সমীক্ষা কেন্দ্রের মাধ্যমে দপ্তরের উন্নয়নমূলক প্রকল্পগুলোর রিয়েল টাইম মনিটরিং, ছাত্র-ছাত্রীদের নথিভুক্তি বা এনরোলমেন্ট, বিদ্যালয়ে উপস্থিতি, শিখন ফলাফল বা লার্নিং আউটকাম ট্র্যাকিং করা যাবে।
এদিন অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন শিক্ষা দপ্তরের বিশেষ সচিব রাভেল হেমেন্দ্র কুমার, বুনিয়াদী শিক্ষা অধিকর্তা স্মিতা মল ,সমগ্র শিক্ষা মিশনের রাজ্য প্রকল্প অধিকর্তা নৃপেন্দ্র চন্দ্র শর্মা সহ অন্যরা। এই অনুষ্ঠানে বিদ্যা সমীক্ষা কেন্দ্রের উদ্বোধন ছাড়াও মুখ্যমন্ত্রী কর্তৃক ট্যাব বিতরণ কর্মসূচির প্রতীকী সূচনা করেন। রাজ্যের সমগ্র শিক্ষা মিশনের উদ্যোগে প্রাথমিক শিক্ষকদের এবং “পি এম শ্রী” বিদ্যালয় হিসেবে মনোনীত বিদ্যালয়গুলোতে ডিজিটাল লাইব্রেরি স্থাপনের জন্য ট্যাব প্রদান করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
অনুষ্ঠানে ২ জন প্রাথমিক শিক্ষক-শিক্ষিকা এবং ৩ টি পি এম শ্রী বিদ্যালয়ের প্রধানদের হাতে ট্যাব তুলে দেওয়া হয়েছে। এদিন অনুষ্ঠানে আলোচনা করতে গিয়ে মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা বলেন, ত্রিপুরার ভবিষ্যৎ উজ্জল আগামী দিনে। দেশের ১৩ কোটি ছাত্র- ছাত্রী যুক্ত রয়েছে বিদ্যা সমীক্ষা কেন্দ্রে। আগামী বছর এই সংখ্যা ২৫ কোটি হয়ে যাবে। তিনি বলেন শিক্ষার সঠিক মূল্যায়ন এই ব্যবস্থাপনার মধ্য দিয়ে হবে।
এক কোটি টাকার নেশা সামগ্রী বাজেয়াপ্ত
আসাম চুড়াইবাড়ি সীমান্তে ফের ত্রিপুরায় পাচারের পথে লরি বোঝাই প্রায় এক কোটি টাকার নেশা জাতিয় কফ সিরাফ উদ্ধার হয়েছে। এ কান্ডে জড়িত থাকার অভিযোগে আটক করা হয়েছে লরি চালক ও সহ চালককে। জানা গেছে মঙ্গলবার সকালে একটি বার চাকার লরি কলকাতা থেকে রকমারি কাপড় বোঝাই করে ত্রিপুরায় প্রবেশের মুখে আসাম চুড়াইবাড়ি পুলিশ ওয়াচ পোস্টে পৌছালে লরিটিতে তল্লাশি চালান গেট ইনচার্জ প্রণব মিলি।
এতে বিভিন্ন কাপড়ের প্যাকেটের আড়াল থেকে ১৯৩(এক`শ তিরানব্বই)কার্টুনে(নয় হাজার সাত`শ বোতল নেশা জাতিয় এস্কাফ ও ফেন্সিডিল কফ সিরাফ বাজেয়াপ্ত হয়। যার কালোবাজারী মুল্য প্রায় এক কোটি টাকার মত হবে। এ কান্ডে উক্ত লরির চালক ও সহচালকেও পাকড়াও করেছে পুলিশ।
ধৃতদের মধ্যে রয়েছে সদানন্দ রায় ও সঞ্জয় রায়।তাদের উভয়ের বাড়ি পশ্চিমবঙ্গে।পুলিশ ধৃতদের বিরুদ্ধে সুনির্দিষ্ট ধারায় মামলা হাতে নিয়ে তদন্ত শুরু করেছে। ধৃতদের আগামী কাল বুধবার জেলা সিজেএম আদালতে সোপর্দ করা হবে বলে পুলিশ জানিয়েছে।











