Connect with us

Uncategorized

এক কোটি টাকার নেশা সামগ্রী বাজেয়াপ্ত

Published

on

আসাম চুড়াইবাড়ি সীমান্তে ফের ত্রিপুরায় পাচা‌রের প‌থে ল‌রি বোঝাই প্রায় এক কো‌টি টাকার নেশা জা‌তিয় কফ সিরাফ উদ্ধার হয়েছে। এ কা‌ন্ডে জ‌ড়িত থাকার অভিযোগে আটক করা হয়ে‌ছে ল‌রি চালক ও সহ চালক‌কে। জানা গে‌ছে মঙ্গলবার সকা‌লে এক‌টি বা‌র চাকার ল‌রি কলকাতা থে‌কে রকমা‌রি কাপড় বোঝাই ক‌রে ত্রিপুরায় প্রবে‌শের মু‌খে আসাম চুড়াইবা‌ড়ি পু‌লিশ ওয়াচ ‌পো‌স্টে পৌছা‌লে ল‌রি‌টি‌তে তল্লাশি চালান গেট ইনচার্জ প্রণব মি‌লি।

এতে বি‌ভিন্ন কাপ‌ড়ের প্যাকে‌টের আড়াল থে‌কে ১৯৩(এক`শ তিরানব্বই)কার্টু‌নে(নয় হাজার সাত`শ বোতল নেশা জা‌তিয় এস্কাফ ও ফে‌ন্সি‌ডিল কফ সিরাফ বা‌জেয়াপ্ত হয়। যার কা‌লোবাজারী মুল্য প্রায় এক কো‌টি টাকার মত হ‌বে। এ কা‌ন্ডে উক্ত ল‌রির চালক ও সহচাল‌কেও পাকড়াও ক‌রে‌ছে পু‌লিশ।

ধৃত‌দের ম‌ধ্যে রয়ে‌ছে সদানন্দ রায় ও সঞ্জয় রায়।তা‌দের উভ‌য়ের বা‌ড়ি প‌শ্চিমব‌ঙ্গে।পু‌লিশ ধৃত‌দের বিরু‌দ্ধে সু‌নি‌র্দিষ্ট ধারায় মামলা হা‌তে নি‌য়ে তদন্ত শুরু ক‌রে‌ছে। ধৃত‌দের আগামী কাল বুধবার জেলা সি‌জেএম আদাল‌তে সোপর্দ করা হ‌বে ব‌লে পু‌লিশ জা‌নি‌য়ে‌ছে।

 

 

Continue Reading