Home Blog Page 580

রোজগার আধারিত জনকল্যাণের সূচনা করলেন প্রধানমন্ত্রী

0

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- প্রধান মন্ত্রী সামাজিক উত্থান এবং রোজগার আধারিত জন কল্যানের সূচনা ( PM সুরাজ) একটি জাতীয় পোর্টালের সূচনা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।  বঞ্চিত গোষ্ঠীর সুবিধাভোগীদের মধ্যে কর্মসংস্থান, ব্যবসার জন্য ১ লক্ষ টাকার ঋন বিতরণ, ভেন্ডার কেপিটেল ফান্ড, নমস্তে প্রকল্পের সুবিধাভোগীদের ক্ষমতায়ন, নতুন ব্যবসার সুযোগে উৎসাহিত করা।

PPE কিট এবং নমস্তে আয়ুস্মান স্বাস্থ্য কার্ড বিতরনের সূচনা করেছে প্রধানমন্ত্রী ভিডিও কনফারেন্স এর মাধ্যমে। মুক্ত ধারা অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা, মন্ত্রী সুধাংশু দাস, মন্ত্রী শান্তনা চাকমা সহ আরো অনেকে।

এদিন মুক্ত ধারায় আয়োজিত অনুষ্ঠানে রাজ্যের বেশকয়েকজন সুবিধাভোগীদেরকে PPE কিট, আয়ুস্মান স্বাস্থ্য কার্ড প্রদান ও ঋন দেওয়া হয়।

 

 

শুরু হয়েছে ডব্লিউ পি এল ক্রিকেট টুর্নামেন্ট

0

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- শুরু হয়েছে ডব্লিউ পি এল টুর্নামেন্ট। সারা ভারতবর্ষে একযোগে এই টুর্নামেন্ট শুরু হয়েছে। ত্রিপুরাতে মহিলা ক্রিকেটকে আরো বেশি করে প্রমোট করার লোককে টি-টোয়েন্টি ওমেন ক্রিকেট টুর্নামেন্ট শুরু হয়েছে। এখানে বারোটি দলে প্রায় ২০০ উপর ক্রিকেটার অংশগ্রহণ করেছে।

এমবিবি স্টেডিয়াম , তালতলা স্টেডিয়াম ও মেলা ঘরে এই টুর্নামেন্ট শুরু হয়েছে। টুর্নামেন্টকে সাফল্যমন্ডিত করে তুলতে গোটা রাজ্যে ব্যাপক হারে প্রচার কর্মসূচি চলছে।  সারাদেশেই মহিলা ক্রিকেটকে প্রমোট করতে ত্রিপুরা ক্রিকেট এসোসিয়েশন ব্যাপক প্রচার কর্মসূচি হাতে নিয়েছে। জানিয়েছেন ত্রিপুরা ক্রিকেট এসোসিয়েশনের কর্মকর্তাগণ।

ত্রিপুরা মেডিক্যাল কলেজে ৮টি প্রকল্পের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা

0

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- স্বাস্থ্য পরিষেবার আরও আধুনিক নতুন নতুন পরিষেবা যুক্ত হল টি এম সিতে। একদিনে হাঁপানিয়া ত্রিপুরা মেডিক্যাল কলেজে আট টি প্রকল্পের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা। বুধবার প্রকল্প গুলি উদ্বোধনে করে তিনি বলেন, রাজ্যের ৫ টি জায়গায় ত্রিপুরা সরকার ট্রমা সেন্টার খোলা হয়েছে। দক্ষিণ , গোমতী, ধলাই খোলা হয়েছে। আগরতলায় আগেই আছে। দক্ষিণ জেলায় শীঘ্রই হবে।

ত্রিপুরায় প্রধান মন্ত্রী আয়ুষ্মান কার্ড ১০০১৩ লাখ দেওয়া হয়ে গেছে। বাকি যারা ছিলেন তাদের জন্য মুখ্যমন্ত্রী জন আরোগ্য যোজনা চালু করা হয়। সেটা যাতে টি এম সিতে লাগু হয়। বুধবার হাপানিয়া ত্রিপুরা মেডিক্যাল কলেজে একথা গুলি বলেন মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন ত্রিপুরা মেডিক্যাল কলেজের অধ্যক্ষ ডাক্তার অরিন্দম দত্ত, টিএমসি পরিচালনার দায়িত্বে থাকা সোসাইটির চেয়ারম্যান প্রমোথেশ রায়, ত্রিপুরা মেডিক্যাল কলেজের চিফ এক্সিকিউটিভ অফিসার স্বপন সাহা সহ অন্যান্যরা।

এদিন আলোচনা করতে গিয়ে মুখ্যমন্ত্রী টি এম সির কর্মচারীদের জন্য ৩ শতাংশ ডি এ ঘোষণা করেন। তিনি বলেন, চিকিৎসা পরিষেবা প্রদানের ক্ষেত্রে চিকিৎসকদের ঝুকি নিতে হবে। ঝুকি না নিলে চিকিৎসকের অভিজ্ঞতা যেমন হবে না। নতুন পরিষেবা গুলির মধ্যে রয়েছে বহির্বিভাগে ভবনে নতুন আইসিইউ কমপ্লেক্স, ৩০ শয্যা বিশিষ্ট ডায়ালাইসিস ইউনিট, ইএনটি বিভাগে নতুন অপারেশন থিয়েটার, চক্ষু বিভাগে রেটিনা সার্জারির সুবিধা সহ বিভিন্ন পরিষেবার।

 

 

পূর্ব ত্রিপুরায় বিজেপির প্রার্থী কৃতি

0

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- অবশেষে ঘোষণা হল পূর্ব ত্রিপুরার এসটি সংরক্ষিত বিজেপি প্রার্থীর নাম। ঘোষিত প্রার্থীর নাম কৃতি সিং দেববর্মা। বিজেপি সর্বভারতীয় কমিটি আনুষ্ঠানিক ভাবে প্রদ্যুৎ কিশোর দেববর্মার বড় বোন কৃতি সিং দেববর্মার নাম ঘোষণা করেছে।

প্রসঙ্গত বেশ কিছুদিন ধরেই পূর্ব ত্রিপুরা এস টি সংরক্ষিত আসনের প্রার্থীর নাম নিয়ে জল্পনা ছিল।প্রথমে কথা হয়েছিল প্রজ্ঞা দেববর্মাকে পূর্ব ত্রিপুরা এস টি সংরক্ষিত লোকসভা আসন থেকে প্রার্থী করা হবে।

পরবর্তীতে প্রদ্যুৎ কিশোরের সঙ্গে আলোচনাক্রমে ঝাড়খন্ড থেকে কৃতি সিং দেববর্মাকে প্রার্থী করা হয়েছে। দুই দফায় প্রার্থী ঘোষনা সর্বভারতীয় স্তরে প্রচুর সংখ্যক আসনেই সরাসরি প্রার্থী দিয়েছে বিজেপি।

 

 

রাজধানীর বটতলা এলাকায় উদ্ধার এক যুবকের মৃতদেহ

0

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- রাজধানীতে আবারো উদ্ধার মৃতদেহ। ঘটনা রাজধানীর বটতলা বাজার এলাকায়। বুধবার সকালে রাজধানীর বটতলা এলাকায় উদ্ধার হয়েছে এক যুবকের মৃতদেহ । মৃতদেহের পাশ থেকে ড্রাগসের কৌটা ও সিরিঞ্জ উদ্ধার হয়েছে।

প্রত্যক্ষদর্শীদের ধারণা, অতিরিক্ত নেশা সেবনের ফলে মৃত্যু হয়েছে যুবকের। এ ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় পুলিশ , প্রাথমিক তদন্তের পর মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হাসপাতালে পাঠিয়ে দেয় পুলিশ। কিন্তু এখনও পর্যন্ত মৃতের পরিচয় পাওয়া যায় নি।

নাগরিকত্ব সংশোধনী আইন লাগুর বিরোধিতায় আমরা বাঙালী

0

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- কেন্দ্রীয় সরকার সারাদেশে নাগরিকত্ব সংশোধনী আইন লাগুর বিরোধিতায় আমরা বাঙালী। বুধবার সাংবাদিক সম্মেলনে আইন লাগুর বিরোধিতা করে সরব হন নেতৃত্ব। দলের রাজ্য সম্পাদক বলেন, ১০ মার্চ ক্যা কার্যকরী করার জন বিজ্ঞপ্তি জারী করল কেন্দ্রের সরকার।

সিএএ আইনের মাধ্যমে যারা ভারতবর্ষের নাগরিকত্ব অর্জন করতে চায় তাদেরকে ২০১৪ সালের ৩১ ডিসেম্বরের আগে ভারতবর্ষে এসে অন্ততঃ ৫ বছর স্থায়ীভাবে বসবাস করেছেন তার প্রমাণ পত্র দাখিল করে অনলাইন পোর্টালের মাধ্যমে দরখাস্ত দাখিল করার কথা বলা হয়েছে বিজ্ঞপ্তির মাধ্যমে।

তারা বলেন, নাগরিকত্ব সংশোধনী আইনে পরিস্কার বলা আছে, ধর্মীয় উৎপীড়নের শিকার পাকিস্তান, আফগানিস্তান ও বর্তমান বাংলাদেশ থেকে আগত হিন্দু, বৌদ্ধ, খ্রীষ্টান ও পাসী সম্প্রদায়ের মানুষেরাই নাগরিকত্ব লাভের জন্যে আবেদন করতে পারবেন যা ভারতবর্ষেরর বর্তমান ধর্মনিরপেক্ষ নীতি তথা সংবিধানের মূল নীতির পরিপন্থী।

নির্বাচনের আগে সবকিছু জেনে বোঝে আই আইন চালুর ঘোষণা কেন্দ্রীয় সরকার তথা বিজেপি দলের রাজনৈতিক লাভালাভ যা-ই হোক না কেন নতুন করে দেশে যে একটি অশান্তির বাতাবরণ তৈরী হবে বলার অপেক্ষা রাখে না বলে মনে করছেন আমরা বাঙালী নেতৃত্ব। তাই বর্তমান পরিস্থিতিতে নির্বাচনের প্রাক মুহূর্তে সি এ এ আইন কার্যকরী করার কেন্দ্রীয় সিদ্ধান্তের বিরোধী আমরা বাঙালী দল।

কেন্দ্রীয় সরকার আগামী অর্থবছরে রাজ্যের জন্য তিন কোটি শ্রম দিবসের অনুমোদন দিয়েছে : সন্দীপ আর রাঠোর

0

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- গ্রাম উন্নয়ন দপ্তরে বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচি গুলি সাংবাদিক সম্মেলনে তুলে ধরলেন দপ্তরের সচিব সন্দীপ আর রাঠোর। বুধবার মহাকরণে সাংবাদিক সম্মেলন করেন গ্রাম উন্নয়ন দপ্তরের সচিব। সঙ্গে ছিলেন অন্যান্য আধিকারিকরা। সাংবাদিক সম্মেলনে সচিব বিভিন্ন তথ্য তুলে ধরেন এবং দপ্তরের অধীনে বিভিন্ন সাফল্যের খতিয়ান দেন।

তিনি জানান ২০২৩-২৪ অর্থবছরে কেন্দ্রীয় সরকার এখন পর্যন্ত ১০৬৫.৬৪ কোটি টাকা বরাদ্দ করেছে রেগা প্রকল্পে। রাজ্য সরকার প্রদান করেছে ৭৫ কোটি ১২ লক্ষ টাকা। যার মধ্যে এখন পর্যন্ত খরচ হয়েছে ১১৪০.৭৫ কোটি টাকা। তিনি জানান কেন্দ্রীয় সরকার আগামী অর্থবছরে রাজ্যের জন্য তিন কোটি শ্রম দিবসের অনুমোদন করেছে। যার আনুমানিক আর্থিক প্রভাব হচ্ছে বারোশো কোটি টাকা।

প্রধানমন্ত্রী আবাস যোজনার অধীনে রাজ্যের বর্তমান অগ্রগতির দিকে নজর রেখে ভারত সরকার ত্রিপুরাকে আশ্বাস দিয়েছে আগামী আর্থিক বছরে প্রত্যেক গ্রামীণ পরিবারে পাকা ঘরের লক্ষে রাজ্য সরকারের চাহিদা মত আরও আবাস অনুমোদন হতে পারে। তিনি জানান সম্প্রতি সারাদেশব্যাপী একটি কর্ম প্রয়াস শুরু হয়েছে যার নাম পঞ্চায়েত উন্নয়নসূচক। সচিব এছাড়াও বিভিন্ন বিষয় তুলে ধরেন।

 

 

মুখ্যমন্ত্রীর হাত ধরে রাজ্যে চালু হবে চা ই-নিলাম কেন্দ্র : সমীর

0

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- রাজ্যে চালু হবে চা ই-নিলাম কেন্দ্র। বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহার হাত ধরে এই শিল্যানাস হবে রাজধানীর গুর্খাবস্তীতে। বুধবার ত্রিপুরা চা উন্নয়ন নিগমের চেয়ারম্যান সমীর রঞ্জন ঘোষ সাংবাদিক সম্মেলনে একথা জানান। নিগমের অফিসে সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন ম্যানেজিং ডিরেক্টর মানিক লাল দাস, বোর্ড অব ডিরেক্টর স্বরাজ সরকার সহ অন্যরা।

চেয়ারম্যান সমীর রঞ্জন ঘোষ জানান, চা শিল্পের সঙ্গে যারা যুক্ত আছেন তাদের দীর্ঘদিনের বহু প্রতীক্ষিত একটি চাহিদা পূরণ হতে যাচ্ছে। রাজ্যে ৫৪ টি বড় বাগান আছে। সমবায়ের মাধ্যমে পরিচালিত হচ্ছে ১৩ টি চা বাগান। ২৮০০-র মতো ক্ষুদ্র চা চাষি রয়েছেন রাজ্যে। যারা রাজ্যের মোট উৎপাদনের ৩০ শতাংশ সরবরাহ করে থাকেন। তিনি জানান বছরে ত্রিপুরায় ৯০ লাখ থেকে ১ কোটি কেজি চা উৎপাদন হয় রাজ্যে।

এই উৎপাদিত চা- র একটা অংশ বিক্রি হয় রাজ্যেই। আর একটা অংশ বহিঃরাজ্য পশ্চিমবাংলা- আসামে নিলাম বাজারে বিক্রি হয়। এতে করে চা গোদামজাত ও পরিবহণে অনেক খরচ হয়। সে জন্য ত্রিপুরায় একটি নিলাম কেন্দ্র স্থাপনের সিদ্ধান্ত নেয় রাজ্য সরকার।

নারিকেলের ছোবড়া ও শুকনো নিম পাতা পুড়িয়েও মশার উপদ্রব বন্ধ করা সম্ভব : NSS

0

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- মশার উপদ্রবে অতিষ্ঠ শহরবাসী। মশার উৎপাত বন্ধে বিভিন্ন ধরণের কয়েল, ধুপকাঠি, ক্যামিক্যাল মেশানো জিনিস মানুষ বাধ্য হয়ে ব্যবহার করছেন। যা কিনা ক্ষতিকর বয়স্ক ,শিশু সহ রোগীদের। এই অবস্থায় কোন ধরণের ক্যামিক্যাল ব্যবহার ছাড়া মশার উৎপাত বাড়ি ঘর কিংবা অন্য কোথাও বন্ধ করা সম্ভব।

তাই এই সচেতনতার বার্তায় শহরে রাজধানীর মহিলা মহাবিদ্যালয়ের এন এস এস ইউনিট। বুধবার এন এস এস স্বেচ্ছাসেবকরা স্টেট মিউজিয়ামের সামনে দাঁড়িয়ে লোকজনের মধ্যে লিফলেট বিলি করেন। কিভাবে মশার হাত থেকে রক্ষা করা যায় তা তুলে ধরা হয়েছে। জাতীয় সেবা প্রকল্পের এক স্বেচ্ছাসেবক জানান, নারিকেলের ছোবড়া ও শুকনো নিম পাতা পুড়িয়েও মশার উপদ্রব বন্ধ করা সম্ভব।

উল্লেখ্য রাজধানীতে মশার উপদ্রব দিনের পর দিন বেড়ে চলেছে। দিন কিংবা রাত মশার উৎপাতে বাড়ি ঘর- অফিস আদালত কিংবা রাস্তা ঘাটে দাঁড়ানো দ্বায় হয়ে দাঁড়াচ্ছে। মশার হাত থেকে রাজধানী বাসীকে রক্ষা করতে কোন পদক্ষেপ নিচ্ছে না বর্তমান পুর নিগম বলে অভিযোগ।

পাশাপাশি অভিযোগ ড্রেনে জমে থাকা আবর্জনার কারনেও মশার উৎপাত বাড়ছে। নাগরিকদের মধ্যে অনেকেই রাস্তার পাশে ড্রেনে প্লাস্টিক সহ বিভিন্ন জিনিস ফেলার ফলে জল জমে মশার বংশ বৃদ্ধি হচ্ছে।

 

 

দেশে ৪০০ আসনের লক্ষ্য অর্জন করতে হবে : চিরাগ

0

জনতার কলম ওয়েবডেস্ক :- মঙ্গলবার এনডিএ-র সদস্য হিসাবে বিজেপির জাতীয় সভাপতি জেপি নাড্ডার সাথে বৈঠক করলেন এলজেপি জাতীয় সভাপতি চিরাগ পাসোয়ান। এদিন বৈঠক শেষে এলজেপি জাতীয় সভাপতি চিরাগ পাসোয়ান বলেন সর্বদা জোটে আমাকে রক্ষা করার জন্য প্রধানমন্ত্রী মোদিকে ধন্যবাদ জানাতে চাই। তিনি সর্বদা রামবিলাস পাসোয়ানকে তাঁর বন্ধু হিসাবে ব্যবহার করেছেন। আজ আবার আমরা আমাদের পুরানো জোটকে শক্তিশালী করেছি- এনডিএ।

আজ, আসন্ন লোকসভা নির্বাচনের জন্য আসন ভাগাভাগি হয়ে যাওয়ার পর, আমি বিজেপির জাতীয় সভাপতি জেপি নাড্ডা এবং ইউনিয়ন এইচএম অমিত শাহকে ধন্যবাদ জানাতে চাই। আগামী কয়েকদিনের মধ্যে এলজেপি নির্বাচনে লড়বে এই অভিপ্রায় নিয়ে। বিহারে ৪০টি আসন এনডিএ জোটকে জিততে হবে এবং দেশে ৪০০ আসনের লক্ষ্য অর্জন করতে হবে।