Home Blog Page 536

বুধবার থেকে পূর্ব ত্রিপুরা লোকসভা কেন্দ্রে বাড়ি বাড়ি ভোট গ্রহণ পক্রিয়া শুরু 

0

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- বাড়ি বাড়ি গিয়ে ৮৫ বছর ঊর্ধ্ব ও দিব্যাঙ্গদের ভোট নেওয়া শুরু হয়েছে বুধবার থেকে পূর্ব ত্রিপুরা লোকসভা কেন্দ্রে। দুইদিন চলবে বাড়ি বাড়ি ভোট গ্রহণ। বুধবার প্রথম লোকসভা কেন্দ্রের বিভিন্ন জেলায় এই ভোট গ্রহণ প্রক্রিয়া শুরু হয়।

দুইজন পোলিং স্টাফ, একজন মাইক্রো অবজারভার, একজন ফটোগ্রাফার, একজন গ্রুপ-ডি এবং সেক্টর অফিসার ও পুলিশ কর্মীরা রয়েছেন ভোট গ্রহণ টিমের মধ্যে। প্রথম দিন ধলাই জেলার আমবাসা বিধানসভা কেন্দ্রেও ভোট নেওয়া হয় ৮৫ ঊর্ধ্ব ও দিব্যাঙ্গদের। ভোট সামগ্রী নিয়ে সকাল ৮ টা থেকে বাড়ি বাড়ি যাওয়া শুরু করেন ভোট কর্মীরা।

আমবাসা বিধানসভা কেন্দ্রের বিভিন্ন বুথে চলে একই সাথে ভোটগ্রহণ। ভোটে নিয়োজিত কর্মীরা ভোটের সরঞ্জাম নিয়ে পৌঁছে যান ভোটারদের বাড়িতে। শান্তিপূর্ণভাবে নিরাপত্তা বলে বাড়ি বাড়ি চলছে ভোট গ্রহণ বলে জানান এক ভোট কর্মী।

 

 

আগামী ১৯ এপ্রিল লোকসভা নির্বাচনের প্রথম ধাপে ভোট নেওয়ার জন্যে তৈরী হচ্ছে ভোট কর্মীরা 

0

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ১৯ এপ্রিল পশ্চিম ত্রিপুরা ও রামনগর বিধানসভা কেন্দ্রের উপ-নির্বাচনের ভোট গ্রহণ।সকাল সাতটা থেকে শুরু হবে ভোট গ্রহণ। লোকসভার পশ্চিম আসন ও বিধানসভার উপভোটের সরব প্রচার শেষ হল বুধবার। এদিন লড়াইয়ের ময়দানে থাকা রাজনৈতিক দলের প্রার্থীরা প্রচার চালান নিজেদের মতো করে। বিকেল ৫ টা পর্যন্ত চলে সরব প্রচার।পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনে প্রার্থী ৯ জন।

রামনগর বিধানসভা কেন্দ্রের উপ-নির্বাচনে লড়াইয়ে রয়েছেন ২ জন প্রার্থী। পশ্চিমে মোট ভোটার ১৪ লাখ ৬১ হাজার ৮৩৬ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৭ লাখ ৩৩ হাজার ৬৪৫ জন। আর মহিলা ভোটার ৭ লাখ ২৮ হাজার ৩১৫ জন। ট্রান্সজেন্ডার রয়েছেন ৫৮ জন।পশ্চিম ত্রিপুরা লোকসভা কেন্দ্রে ভোট কেন্দ্র রয়েছে ৭৯৩ টি। অন্যদিকে রামনগর বিধানসভা কেন্দ্রের উপ-নির্বাচনে ভোটার রয়েছেন প্রায় ৪৫ হাজার ৬৬৯ জন।

পুরুষ ভোটার ২২০৪০ ও মহিলা ভোটার ২৩,৬২৯ জন।পশ্চিম আসন ও রামনগর উপভোটের ভোট কর্মীরা বৃহস্পতিবার ভোট সামগ্রী নিয়ে নিরাপত্তা কর্মী সহ স্ব-স্ব কেন্দ্রে যাবেন। অনেক কেন্দ্রে মহিলা ভোট কর্মীও থাকবেন ভোটের কাজে। উল্লেখ্য লোকসভা নির্বাচনের প্রথম ধাপে ভোট নেওয়া হবে ১৯ এপ্রিল।

 

 

ICA/ D-079

0

প্রথা মেনে রাজধানীর দুর্গা বাড়িতে বুধবার হয় নবমী পূজা

0

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- প্রথা মেনে রাজধানীর দুর্গা বাড়িতে বুধবার হয় নবমী পূজা। সকাল থেকে ভক্তরা মায়ের আশীর্বাদ নিতে দুর্গা বাড়ি মন্দিরে আসেন। প্রতি বছরের মতো এবছরও আগরতলাসহ রাজ্যের বিভিন্ন জায়গায় মন্দির, সার্বজনীন ও ব্যক্তিগত উদ্যোগে বাড়িতেও হচ্ছে বাসন্তী পূজা। প্রতিবছর রাজধানীর দুর্গা বাড়িতেও হয় নিয়ম নিষ্ঠার সঙ্গে বাসন্তী পূজা।

বাসন্তী পূজা দেবী দুর্গারই আরাধনা করা হয়। বসন্ত ঋতুতে দেবীর পূজা হয় বলে এ পূজাকে বাসন্তী পূজা বলা হয়। হেমন্ত ঋতুতে দেবী দুর্গাকে পূজা করার প্রচলণ রয়েছে। তখন দেবীকে কাত্তায়নী নামে পূজা করা হয়। এইসব পূজাতেও শরৎকালের মতো ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী ও নবমী পূজা শেষে দশমীতে দেবীকে বিসর্জন দেওয়া হয়।

বাসন্তী পূজা উপলক্ষে আগরতলার ঐতিহ্যবাহী দুর্গাবাড়িতে প্রচুর মানুষের সমাগম হয় ষষ্ঠী থেকেই। দুর্গাবাড়ির সামনে বসেছে মেলাও।বুধবার বাসন্তী মায়ের মহা নবমী পুজো। দুর্গা বাড়িতে রীতি মেনে হলো মহা নবমী পুজো।সকালে পূজা শেষে দুপুরে অন্ন ভোগ ও সন্ধ্যায় আরতি হয়। প্রচুর মানুষ বিভিন্ন জায়গা থেকে মন্দিরে আসেন।

এদিন মায়ের আশীর্বাদ নিতে দুর্গা বাড়িতে যান অর্থমন্ত্রী প্রনজিত সিংহ রায়। তিনি মায়ের কাছে রাজ্যবাসীর মঙ্গল কামনায় পুজো দেন। পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মন্ত্রী বলেন, সারা রাজ্যের মানুষের সুখ-শান্তি কামনা করেছেন। তিনি বলেন মা-ই একমাত্র ভরসা। সকলের সুখ-শান্তি বজায় রেখেছেন। আগামী দিনে রাজ্যের উন্নতি ও মানুষের শান্তি কামনার জন্য মায়ের মন্দিরে এসেছেন বলে বলে জানান মন্ত্রী।

কমিউনিষ্টদের ইতিহাস বিনাশের রাজনীতি আর কংগ্রেসের ট্র্যাক রেকর্ড মানেই দুর্নীতি : মোদী 

0

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- জনজোয়ারে ভাসল বহু ইতিহাসের সাক্ষি স্বামী বিবেকানন্দ ময়দান। প্রধানমন্ত্রীর সমাবেশকে কেন্দ্র করে তিল ধারনের জায়গা ছিল না স্বামী বিবেকানন্দ ময়দানে। লোকসভা নির্বাচনের প্রথম ধাপের সরব প্রচারের শেষ দিনে ত্রিপুরা সফরে এসে নির্বাচনী সমাবেশ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বুধবার রাজধানীর স্বামী বিবেকানন্দ ময়দানে হয় সুবিশাল সমাবেশ।

এতে রাজ্যের বিভিন্ন জায়গা থেকে বিজকেপি ও শরিক দলের নেতা- কর্মী- সমর্থকরা অংশ নেন কাতারে কাতারে। উপস্থিত ছিলেন প্রধান মন্ত্রী নরেন্দ্র মোদী ছাড়াও মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা, প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য, কেন্দ্রীয় প্রতি মন্ত্রী প্রতিমা ভৌমিক, পশ্চিম ও পূর্ব ত্রিপুরা লোকসভা আসনের প্রার্থী বিপ্লব কুমার দেব ও কৃতি দেবী দেব বর্মণ সহ মন্ত্রীসভার সব সদস্য ও বিধায়ক, কার্যকর্তারা।

ত্রিপুরা বাসীর উদ্দেশ্যে ভাষণ রাখতে গিয়ে প্রধান মন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, কংগ্রেস ও কমিউনিস্ট বিকাশ বিরোধী আয়না বলে কটাক্ষ করেন প্রধানমন্ত্রী। তিনি আরও বলেন ত্রিপুরার মানুষ যেন প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর পেতে পারে, তার জন্য প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর পাওয়ার ক্ষেত্রে নিয়ম পরিবর্তন করা হয়েছে। এতে করে ত্রিপুরা রাজ্যের বহু সুবিধাভোগী প্রধানমন্ত্রীর আবাস যোজনার ঘর পেয়েছে। ত্রিপুরা রাজ্যে কংগ্রেস ও কমিউনিস্টদের ভোট দিলেও তারা কেন্দ্রে সরকার গড়তে পারবে না।

কিন্তু বিজেপিকে ভোট দিলে বিজেপি কেন্দ্রে সরকার গড়বে, এইটা নিশ্চিত। বিজেপিকে ভোট দেওয়া হলে বিকশিত ভারত করা হবে। পশ্চিম ত্রিপুরা ও পূর্ব ত্রিপুরা লোকসভা আসনের প্রার্থীদের সমর্থনে হয় নির্বাচনী সভা। রাজনৈতিক মহলের মতে শেষ দিনে প্রধান মন্ত্রী সমাবেশ শাসক দলকে উজ্জীবিত করবে।

 

 

 

বিজেপির পরাজয় সময়ের অপেক্ষা মাত্র, মানুষের উপরে বিশ্বাস রয়েছে আমার : সুদীপ 

0

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- শাসকের হুমকি ভয়ভীতি উপেক্ষা করে ইন্ডিয়া মঞ্চের কর্মীরা যেভাবে ভোটের প্রচার করেছেন যেরকম ভাবে গণদেবতারা যেভাবে সাড়া দিয়েছেন তাদের আন্তরিক অভিনন্দন জ্ঞাপন করেন কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মণ। বুধবার প্রদেশ কংগ্রেস ভবনে সাংবাদিকদের মুখোমুখি হন নেতৃত্ব।

উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি তথা পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনের ইন্ডিয়া জোট প্রার্থী আশিস কুমার সাহা, সর্বভারতীয় নেত্রী জারিতা লাইটফ্লাং, বিধায়ক সুদীপ রায় বর্মণ সহ অন্যরা।

এদিন বিধায়ক জানান, বিজেপির নির্বাচনী ইস্তেহারে বেকারদের কর্মসংস্থানের কোন বিষয় উল্লেখ নেই।প্রতিদিন বেড়ে চলা নিত্য প্রয়োজনীয় জিনিসের ব্যাপারে কোন কথা উল্লেখ নেই বিজেপির ইস্তেহারে। সুদীপ বাবু দেশ ও রাজ্যবাসীর হয়ে নরেন্দ্র মোদীর উদ্দেশ্যে প্রশ্ন ছুঁড়ে দেন বেকারদের জন্য উনার কি চিন্তা ভাবনা? জিনিস পত্রের বেড়ে চলা দাম নিয়ন্ত্রণে আনা হবে কিনা? রাজ্যের তিপ্রাসাদের জন্য কি করতে চান তা স্পষ্ট করার দাবি জানান।

সুদীপ বাবু আবেদন জানান যাতে ভোট সর্বস্ব রাজনীতি না করেন। পাশাপাশি এদিন সাংবাদিক সম্মেলনে বিধায়ক সুদীপ রায় বর্মণ ভোটারদের কাছে আবেদন রাখেন সকাল সকাল বাড়ির সকলে একসঙ্গে ভোট কেন্দ্রে আগে ভোট প্রদান করার জন্য। তিনি বলেন ভোটারদের উপরে বিশ্বাস রয়েছে। সঠিক ভাবে ভোটের প্রতিফলন হলে দুটি আসনে বিপুল ভোটে ইন্ডিয়া জোট জয়ী হবে বলে আশাব্যক্ত করেন সুদীপ বাবু।

এদিন সাংবাদিক সম্মেলনে বেশ কয়েকজন ভোটার তিপ্রা মথা ছেড়ে কংগ্রেসে যোগ দেন। তাদের বরণ করে নেন প্রদেশ কংগ্রেস নেতৃত্ব। এদিকে এদিন তিনি দাবি করেন এন ডি এ ২০০-র বেশি আসন পাবে না। বিজেপির পরাজয় সময়ের অপেক্ষা মাত্র।

 

 

রাজ্যে বাইক বাহিনী, হেলমেট বাহিনীর নায়ক কেন মুখ্যমন্ত্রীর পদ হারালো জানতে চায় মানুষ : জিতেন্দ্র 

0
Oplus_131072

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সি আই এম দলকে দেশবিরোধী বলে প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা লোকসভার পশ্চিম আসনের বিজেপি প্রার্থী বিপ্লব কুমার দেবের সাংবাদিক সম্মেলনের বক্তব্যের তীব্র প্রতিবাদ ও সমালোচনা করেছেন সিপিআইএমের রাজ্য কমিটির সম্পাদক জিতেন্দ্র চৌধুরী। বুধবার মেলারমাঠ দশরথ দেব ভবনে এক সাংবাদিক সম্মেলনে তিনি বলেন দেশের সমস্ত অংশের মানুষের কাছে সিপিআইএম দলের ইস্তাহার ভূয়সী প্রশংসা পেয়েছে।

৪৪ পাতার ইস্তাহারে যা যা বলা হয়েছে তা স্পষ্ট করে জিতেন বাবু বলেন শুধু মাত্র নির্বাচনে জেতার জন্য আবোলতাবোল কথা সিপিএম বলে না। তিনি বলেন বামপন্থীরা দেশের স্বাধীনতার লড়াই এ প্রথম সারিতে ছিল আজও দেশ রক্ষার লড়াইতে প্রথম সারিতে। যে সমস্ত বিষয়ে বিশেষ করে পরমাণু অস্ত্র , বাযোলজিকেল অস্ত্র ও রাষায়নিক অস্ত্র নির্মূল করার কথা আজ সারা বিশ্বকে বলতে হচ্ছে সি পি আই এম এই মানুষের সভ্যতা বিরোধী মারণাস্ত্রের চিরকাল বিরোধী।

বিপ্লববাবু এই মানবতাবিরোধী মারণাস্ত্র নির্মাণের পক্ষেই সওয়াল করেছেন। তিনি বলেন তা হলে তাঁর বক্তব্য তাঁর দলের ইস্তাহারে আনতে দাবি তুলতে বিপ্লব দেবকে পরামর্শ দেন তিনি। জিতেনবাবু সিপিআইএমের ইস্তাহার খুব ভালো করে পড়ে ও বুঝে নিয়ে মন্তব্য করতে বিপ্লব দেবকে পরামর্শ দেন।তিনি বলেন লোকসভা নির্বাচনে মানুষের সামনে বাস্তব অভিজ্ঞতা থেকে কথা বলতে হয়। তিনি বলেন প্রধানমন্ত্রীকে যদি বলতে শুনি দুদিনে এইমস, তিনদিনে আই এম এম ও চার দিনে আই আই টি তৈরি হয়েছে ভারতে , তাহলে মানুষের কথা ভেবে চিন্তা আমাদের বাড়ে।

জিতেন বাবু বলেন এই রাজ্যে বাইক বাহিনী, হেলমেট বাহিনী আনার সাফল্যের নায়ককে কেন মুখ্যমন্ত্রী পদ থেকে সরে যেতে হয়েছিল সেটা বলুন। এই প্রসঙ্গে তিনি বলেন তাঁর একটি হাইকোর্টের রিট আবেদনের পরিপ্রেক্ষিতে হাইকোর্টে আট জেলার জেলা শাসক হলফ দিয়ে জানিয়েছেন ও তালিকা জমা দিয়েছেন কত সংখ্যক বিজেপি অফিস সরকারী সম্পত্তি দখল করে হয়েছে। জিতেন বাবু তালিকা দেখিয়ে বলেন সংখ্যা চার -পাঁচশ হবে। তিনি বলেন তিপ্রা মথা জনবিচ্ছিন্ন, তারা দাঁত নখহীন হয়ে উপজাতি সমাজের বিরুদ্ধে কাজ করে নিজে সমৃদ্ধ হচ্ছেন।

তিনি বলেন যার সময়ের প্রশাসন তিপ্রাসাকে গুলি করে মেরেছে এখন তিপ্রা মথা সুপ্রিমো তাঁর পরম বন্ধু। কেউ মেনে নেবে না। ইন্ডিয়া জোট বিপুল ভোটে বিজয়ী হবে এই ঘোষণা দিয়ে জিতেন্দ্র চৌধুরী সকলকে সকাল সকাল ভোট কেন্দ্রে গিয়ে ভোট দেওয়ার আহ্বান জানান।

দেশে মোদীর বিকল্প এখন পর্যন্ত কেও তৈরী হয়নি, তাই মোদীকেই চাই বার বার : সুশান্ত 

0

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- আসন্ন লোকসভা নির্বাচনে পশ্চিম ত্রিপুরা আসনের প্রার্থী বিপ্লব কুমার দেব এবং পূর্ব ত্রিপুরা আসনের প্রার্থী কৃতি সিং দেব্বর্মার সমর্থনে ইতিমধ্যে ময়দান চসে বেড়াচ্ছে ভারতীয় জনতা পার্টির সকল স্তরের নেতৃত্বরা।

তারই অঙ্গ হিসাবে মঙ্গলবার মন্ত্রী সুশান্ত চৌধুরী নিজ বিধানসভা কেন্দ্রের অন্তর্গত মাধববাড়ি, চারঘরিয়া, বিশ্রামবাড়ী, কইয়াচাঁদ বাড়ি এলাকার বিভিন্ন বুথে জনজাতি মা বোন এবং ভাইদের সাথে আসন্ন লোকসভা নির্বাচন প্রসঙ্গে এক মত বিনিময় সভায় মিলিত হন।

এদিনের সভায় মন্ত্রী সুশান্ত চৌধুরী পশ্চিম আসনের প্রার্থী বিপ্লব কুমার দেবকে বিপুল ভোটে জয়যুক্ত করার জন্য গণদেবতাদের কাছে আহ্বান রাখেন। এদিনের সভায় জনজাতি মা-বোনেদের উপস্থিতি ছিল লক্ষণীয়।

 

 

সরব প্রচার শেষ হওয়ার সঙ্গে সঙ্গে বহিরাগতদের সংশ্লিষ্ট এলাকা ছেড়ে চলে যেতে হবে : মুখ্য নির্বাচনী আধিকারিক

0

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :-পশ্চিম ত্রিপুরা লোকসভা এলাকায় সরব প্রচার শেষ হওয়ার সঙ্গে সঙ্গে বহিরাগতদের সংশ্লিষ্ট এলাকা ছেড়ে চলে যেতে হবে। বুধবার বিকাল ৫ টার পর পশ্চিম ত্রিপুরা লোকসভা এলাকা ছেড়ে চলে যেতে হবে। মঙ্গলবার সাংবাদিক সম্মেলনে একথা জানান মুখ্য নির্বাচনী আধিকারিক পুনিত আগরওয়াল।

তিনি জানান, পশ্চিম ত্রিপুরা লোকসভা আসন ও রামনগর বিধানসভা কেন্দ্রের উপ নির্বাচনের ভোট গ্রহণ ১৯ এপ্রিল। সব ভোট কেন্দ্রে ওয়েব কাস্টিং-এর ব্যবস্থা রাখা হয়েছে। তিনি আরও বলেন পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনের আর.ও, এআর.ও-দের নির্দেশ দেওয়া হয়েছে নির্বাচনে ৪৮ ঘণ্টা আগে যে সকল আচরণ বিধি লাগু হবে সে গুলিকে কার্যকর করার জন্য।

পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনের ভোট গ্রহণের জন্য ১৮ এপ্রিল ভোট কর্মীরা নিজ নিজ ভোট কেন্দ্রে যান। তিনি জানান আবহাওয়ার বিষয়টি মাথায় রেখে ভোট কেন্দ্র গুলিতে সকল ধরনের ব্যবস্থা রাখা হয়েছে যাতে ভোটারদের অসুবিধায় পড়তে না হয়।

 

 

সিপিএম এর প্রতিটি পদক্ষেপ দেশ বিরোধী : সুব্রত 

0

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- রাজ্যের মানুষ প্রস্তুত লোকসভার দুটি আসনে বিজেপি প্রার্থীদের জয়ী করে মোদীজীকে দুটি পদ্মফুল উপহার দেওয়ার জন্য। তাঁর প্রতিফলন বুধবার স্বামী বিবেকানন্দ ময়দানে দেখা যাবে বলে সাংবাদিক সম্মেলনে দাবি করেন ভারতীয় জনতা পার্টির প্রদেশ মুখপাত্র সুব্রত চক্রবর্তী। এদিন প্রদেশ বিজেপি কার্যালয়ে সাংবাদিক সম্মেলন করেন মুখপাত্র। সঙ্গে ছিলেন মিডিয়া ইনচার্জ সুনিত সরকার।

মুখপাত্র সুব্রত চক্রবর্তী এদিন কংগ্রেসের ন্যায় পত্রের সমালোচনা করে অভিযোগ করেন, আগামী দিনে দেশবাসীর সঙ্গে অন্যায় কি করে করা যায়, অত্যাচার, শোষণ কি করে বাড়বে তারই একটা প্রত্যক্ষ দলিল সকলের সামনে থাকবে। তিনি বলেন, সুনিশ্চিত কোন পদক্ষেপের কথা বলা হয়নি।

নরেন্দ্র মোদী যা করেছেন তাঁকে অনিশ্চিত ভবিষ্যতের দিকে ঠেলে দেওয়ার মতো একটা প্রয়াস রয়েছে। যাতে করে ভারতের অগ্রগতি অনেকটা রুখে যায়। পাশাপাশি সিপিএম-র ইস্তেহার নিয়ে বিজেপি মুখপাত্র অভিযোগ করেন, সি এ এ উঠিয়ে দেওয়ার কথা বলেছে সিপিএম। তিনি অভিযোগ করেন সিপিএম এর প্রতিটি পদক্ষেপ দেশ বিরোধী।