অগ্নিনির্বাপক দপ্তরে চাকরি প্রত্যাশীদের বিক্ষোভ মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে

Date:

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- অগ্নিনির্বাপক দপ্তরে ফায়ার ম্যান ও ড্রাইভার পদে নিয়োগ পক্রিয়া বাতিল করা হয়েছে। তার পর এখন পর্যন্ত নতুন করে নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয়নি। তাতে এক প্রকার হতাশ চাকরি প্রার্থীরা।

সোমবার তারা মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে বিক্ষোভ দেখান। নিজেদের দাবিতে স্লোগান তুলেন। যদিও দ্রুত ছুটে আসে পুলিশ। নিয়োগের দাবিতে আন্দোলনকারীদের পুলিশ অস্থায়ী ভাবে আটক করে নিয়ে যায় এ ডি নগরস্থিত পুলিশ মাঠে। মুখ্যমন্ত্রী সহ রাজ্যের মন্ত্রী বিধায়করা প্রায়ই বলে থাকেন এখন আর কোনো কিছুর জন্যে আন্দোলন করতে হয় না। যোগ্যতা দেখে সুযোগ সুবিধে দেওয়া হয়। কিন্তু দেখা যাচ্ছে বেকাররা আন্দোলনে নামলে পুলিশ হয় লাঠি চালাচ্ছে নয়তো অস্থায়ী ভাবে আটক করে নিয়ে যাচ্ছে।

কেন অগ্নি নির্বাপক দপ্তরের নিয়োগ পক্রিয়া বাতির করা হলো তা এখন পর্যন্ত চাকরি প্রত্যাশীদের জানানো হয়নি। কবে নাগাদ নতুন বিজ্ঞাপ্তি জারি করা হবে আদৌ নতুন করে নিয়োগ করা হবে কিনা তার উত্তর জানা নেই কারোরই।

Share post:

Subscribe

Popular

More like this
Related

রাজ্য মন্ত্রিসভায় বড় সিদ্ধান্ত: ১১২টি পদে নিয়োগ, নতুন জনকল্যাণমূলক প্রকল্প চালুর ঘোষণা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- আজ অনুষ্ঠিত রাজ্য...

শিক্ষক বদলিকে ঘিরে সাব্রুম স্কুলে বিক্ষোভ, তালা ঝুলল গেটে

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সাব্রুম উচ্চতর মাধ্যমিক...

বেআইনি সিলিন্ডার মজুতের অভিযোগে তল্লাশি, উদ্ধার ৬০টি

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ধর্মনগরে বেআইনি গ্যাস...

ভোটগণনা ঘিরে কড়াকড়ি, পশ্চিমবঙ্গে অতিরিক্ত পর্যবেক্ষক মোতায়েন নির্বাচন কমিশনের

জনতার কলম ওয়েবডেস্ক :- পশ্চিমবঙ্গে ভোটগণনা প্রক্রিয়া সুষ্ঠু ও...