শ্যামা প্রসাদ মুখার্জীর প্রদর্শিত পথ অনুসরণ করেই কাজ করে চলছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি: মুখ্যমন্ত্রী

Date:

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- যথা যোগ্য মর্যাদার সঙ্গে ভারত কেশরী ডক্টর শ্যামা প্রসাদ মুখার্জীর বলিদান দিবস পালন করলো প্রদেশ বিজেপি। তাঁর বলিদান দিবসের অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বলেন, একজন প্রকৃত রাষ্ট্রবাদী নেতা ছিলেন ডক্টর শ্যামা প্রসাদ মুখার্জী। তিনি ভারত ভাগের তীব্র বিরোধিতা করেছেন। কিন্তু বাংলা ভাগে হিন্দুদের স্বার্থে জোড়ালো সমর্থন ছিল উনার। যার কারনে পশ্চিম বাংলা সৃষ্টি হয়েছে। জনসংঘের সভাপিত শ্যামাপ্রসাদ মুখার্জির বলিদান দিবস পালন অনুষ্ঠানে এই কথাগুলি বললেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা।

তিনি বলেন শ্যামা প্রসাদ মুখার্জীর প্রদর্শিত পথ অনুসরণ করেই কাজ করে চলছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সোমবার প্রদেশ বিজেপির কার্যালয়ে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির বলিদান দিবস পালন করা হয়। অনুষ্ঠানে বিজেপি রাজ্য সভাপতি রাজীব ভট্টাচার্যী থেকে শুরু মন্ত্রিসভার অনেক সদস্য, বিধায়ক এবং দলের শীর্ষ স্থানীয় নেতৃত্ব উপস্থিত ছিলেন। ডক্টর শ্যামা প্রসাদ মুখার্জীর বলিদান দিবসে মুখ্যমন্ত্রী বলেন দেশের অখন্ডতাকে রক্ষা করার সংকল্পে নিজের জীবন বাজি রেখে ছিলেন ডক্টর শ্যামা প্রসাদ মুখার্জী। নিজের জীবনকে সমর্পন করে জম্মু কাশ্মীরে যাবার পারমিট বাতিল করেছেন।

তিনি ভারত ভাগের তীব্র বিরোধিতা করেছিলেন। কিন্তু বাংলা ভাগে হিন্দুদের জন্য সমর্থন করেন । অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে প্রদেশ বিজেপি সভাপতি সাংসদ রাজীব ভট্টাচার্য বলেন, স্বাধীনতার পর থেকেই ষড়যন্ত্রকারীরা নিজেদের ব্যক্তিগত স্বার্থ চরিতার্থ করতে ভারত ভাঙ্গার চক্রান্ত শুরু করেছিল। এখনো সেই অপপ্রয়াস জারি রয়েছে । এই ষড়যন্ত্রকারীদের সমর্থন জানিয়ে কিছু রাজনৈতিক দল রাজনীতি করার প্রয়াস চালিয়ে যাচ্ছে।

কিন্তু দেশের অখন্ডতাকে রক্ষা করার সংকল্প নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কাজ করে চলছেন। রাজ্যেও দল ও সরকার সেই দিশাতেই কাজ করছে। এদিন দলীয় কার্যালয়ে উপস্থিত সবাই শ্যামাপ্রসাদ মুখার্জির প্রতিকৃতিতে ফুল মালা দিয়ে শ্রদ্ধা জানান। কেবলমাত্র প্রদেশ বিজেপি কার্যালয়েই নয়, রাজ্যে বিজেপির সব কটি জেলা কার্যালয় সহ অন্যান্য কার্যালয় গুলিতে যথাযথ ভাবে ভারত কেশরী শ্যামাপ্রসাদ মুখার্জির বলিদান দিবস পালন করা হয়েছে।

Share post:

Subscribe

Popular

More like this
Related

রাজ্য মন্ত্রিসভায় বড় সিদ্ধান্ত: ১১২টি পদে নিয়োগ, নতুন জনকল্যাণমূলক প্রকল্প চালুর ঘোষণা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- আজ অনুষ্ঠিত রাজ্য...

শিক্ষক বদলিকে ঘিরে সাব্রুম স্কুলে বিক্ষোভ, তালা ঝুলল গেটে

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সাব্রুম উচ্চতর মাধ্যমিক...

বেআইনি সিলিন্ডার মজুতের অভিযোগে তল্লাশি, উদ্ধার ৬০টি

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ধর্মনগরে বেআইনি গ্যাস...

ভোটগণনা ঘিরে কড়াকড়ি, পশ্চিমবঙ্গে অতিরিক্ত পর্যবেক্ষক মোতায়েন নির্বাচন কমিশনের

জনতার কলম ওয়েবডেস্ক :- পশ্চিমবঙ্গে ভোটগণনা প্রক্রিয়া সুষ্ঠু ও...