রাতের আধারে লক্ষ্মীনারায়ণ বাড়ির শিব মন্দিরে চুরি

Date:

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- শহরের প্রাণ কেন্দ্র তথা ভিআইপি এলাকায় অবস্থিত লক্ষী নারায়ণ বাড়ি। শহরের নিরাপত্তা এমন জায়গায় গিয়ে দাঁড়িয়েছে যে ভিআইপি রোডের পাশেও চোরের হানা। রাতের আধারে লক্ষ্মীনারায়ণ বাড়ির শিব মন্দিরের প্রণামী বাক্সের তালা ভেঙে সমস্ত টাকা নিয়ে পালিয়ে যায় চোরের দল। চুরির ঘটনা প্রকাশ্যে আসতেই জনমনে নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে।

ঘটনার বিবরণে জানা গিয়েছে, সকালে মন্দিরের পুরোহিত গিয়ে দেখতে পায় মন্দিরের দরজা ভাঙ্গা অবস্থায় রয়েছে। সাথে সাথেই পুলিশকে খবর দেওয়া হয়েছে। পুলিশ ঘটনাস্থলে ছুটে যায় এবং দরজা খুলতেই দেখা যায় প্রণামী বক্স ভেঙে নগদ টাকা নিয়ে পালিয়েছে চোরের দল। এই ঘটনা প্রকাশ্যে আসতেই আলোড়ন ছড়িয়ে পড়ল।

প্রশ্ন উঠতে শুরু করল, রাজ্যের মুখ্য মন্ত্রীর বাড়ীর ডিল ছোড়া দূরত্বে এই লক্ষ্মীনারায়ণ বাড়ি মন্দির সেখানে এত এত নিরাপত্তা কর্মীরা থাকা স্বত্তেও চোরের দল পুলিশকে বুড়ো আঙ্গুল দেখিয়ে মন্দিরে প্রণামী বাক্স ভেঙে সমস্ত টাকা নিয়ে পালিয়ে যায় চোরের দল। মুখ্যমন্ত্রী বাড়ির ঢিল ছোড়া দূরত্বে অবস্থিত এই মন্দির।

অথচ সেখানে এমন চুরির ঘটনায় বাসিন্দাদের অনেকেই হতবাক। যা এখন চর্চিত বিষয়। ওই ঘটনায় গোটা এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। এই এলাকাতেই শহরের গুরুত্বপূর্ণ স্থান এবং দর্শনীয় এলাকা। রাজবাড়ির পাশেরই অংশে রাতেও দিনের মতো আলো জ্বলে। তারপরেও এই ধরণের ঘটনা নিয়ে প্রশ্ন উঠছে।

Share post:

Subscribe

Popular

More like this
Related

রাজ্য মন্ত্রিসভায় বড় সিদ্ধান্ত: ১১২টি পদে নিয়োগ, নতুন জনকল্যাণমূলক প্রকল্প চালুর ঘোষণা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- আজ অনুষ্ঠিত রাজ্য...

শিক্ষক বদলিকে ঘিরে সাব্রুম স্কুলে বিক্ষোভ, তালা ঝুলল গেটে

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সাব্রুম উচ্চতর মাধ্যমিক...

বেআইনি সিলিন্ডার মজুতের অভিযোগে তল্লাশি, উদ্ধার ৬০টি

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ধর্মনগরে বেআইনি গ্যাস...

ভোটগণনা ঘিরে কড়াকড়ি, পশ্চিমবঙ্গে অতিরিক্ত পর্যবেক্ষক মোতায়েন নির্বাচন কমিশনের

জনতার কলম ওয়েবডেস্ক :- পশ্চিমবঙ্গে ভোটগণনা প্রক্রিয়া সুষ্ঠু ও...