Connect with us

Uncategorized

মোদিকে চিঠি ইউনূসের, ভারতের সঙ্গে কাজ করতে চায় বাংলাদেশ

Published

on

জনতার কলম ওয়েবডেস্ক :- ভারতের পারস্পরিক শ্রদ্ধা ও বোঝাপোড়ার মাধ্যমে কাজ করতে চেয়ে নরেন্দ্র মোদিকে বার্তা দিলেন ইউনূস ৷ রবিবার রাতে বাংলাদেশ অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা কার্যালয়ের তরফে, সোশাল মিডিয়াতে একটি চিঠি পোস্ট করা হয় ৷ যেখানে মোদির লেখা শুভেচ্ছা বার্তার সঙ্গেই ইউনূস কী লিখেছেন তাও জানানো হয় ৷ মোদির চিঠির উত্তরে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা জানিয়েছেন, পারস্পরিক শ্রদ্ধা বজায় রেখে ভারতের সঙ্গে কাজ করতে আগ্রহী ঢাকা। 

মোদিকে দেওয়া চিঠিতে ইউনূস লিখেছেন, “ইদ উল আজহা এমন একটি বিষয় যা বিভিন্ন সম্প্রদায়কে একত্রিত করে। এই উৎসব আমাদের সকলকে বিশ্বজুড়ে মানুষের বৃহত্তর কল্যাণের জন্য একসঙ্গে কাজ করার জন্য অনুপ্রেরণা দেয়।” চিঠিতে উল্লেখ রয়েছে ‘দুই দেশের প্রতি পাস্পরিক শ্রদ্ধা এবং সহযোগিতার কথাও। সেই সঙ্গেই মোদির শুভেচ্ছার জবাবে ইউনূস লেখেন, “আমি নিশ্চিত যে পারস্পরিক শ্রদ্ধা এবং বোঝাপড়ার মাধ্যমে জনগণের কল্যাণের জন্য আমাদের একসঙ্গে কাজ করতে আগ্রহী ৷”

Continue Reading