Connect with us

Uncategorized

ভয়াবহ দুর্ঘটনা,চলন্ত ট্রেন থেকে পড়ে কমপক্ষে ৫ যাত্রীর মৃত্যু 

Published

on

জনতার কলম ওয়েবডেস্ক :- সপ্তাহের প্রথম দিনেই ভয়াবহ দুর্ঘটনা। সোমবার (৯ জুন) সকালে মুম্বই থেকে লখনউগামী পুষ্পক এক্সপ্রেসে অত্যধিক ভিড়ের কারণে চলন্ত ট্রেন থেকে পড়ে কমপক্ষে ৫ যাত্রীর মৃত্যু হয়েছে। গুরুতর আহত হয়েছেন আরও বেশ কয়েকজন। আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাটি ঘেেটছে থানের কোপর-দিবা রেল স্টেশনের মধ্যবর্তী জায়গায়। 

পশ্চিম রেলের এক আধিকারিক জানিয়েছেন, এদিন সকালে ছত্রপতি শিবাজি টার্মিনাস থেকে ছেড়েছিল লখনউগামী পুষ্পক এক্সপ্রেস। ট্রেনটিতে প্রচণ্ড ভিড় হয়েছিল। থানের কোপর ও দিবা স্টেশনের মধ্যবর্তী জায়গায় চলন্ত ট্রেন থেকে একাধিক যাত্রী রেললাইনের উপরে পড়ে যান। মাথায় প্রচণ্ড চচোট পেয়ে ঘটনাস্থলেই প্রাণ হারান পাঁচ যাত্রী। আরও বেশ কয়েকজন গুরুতর জখম হন। তাদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছে যান রেল ও পুলিশের পদস্থ আধিকারিকরা। কীভাবে ওই ঘটনা ঘটল তা নিয়ে তদন্ত শুরু হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, প্রচণ্ড ভিড় থাকায় অনেকেই দরজায় ঝুলে গন্তব্যে যাচ্ছিলেন। ভিতর থেকে আচমকা চাপ আসায় ভারসাম্য রাখতে পারেননি। দরজা থেকে ছিটকে রেললাইনের উপরে পড়ে যান। ট্রেনের ভিতরে থাকা অন্যান্য যাত্রীরা চোখের সামনে ওই বীভৎস ঘটনা দেখে নির্বাক হয়ে যান।

Continue Reading