নিজ ঘরে ফাঁসি দিয়ে আত্মহত্যা এক শ্রমিকের

Date:

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- নিজ ঘরে ফাঁসি দিয়ে আত্মহত্যা করলো এক শ্রমিক। আত্মঘাতী শ্রমিকের নাম রাকেশ দেবনাথ। ৩২ বছরের এই যুবকের মৃত্যু ঘিরে চাঞ্চল্য দেখা দিয়েছে। ঘটনা চড়িলাম বাজার সংলগ্ন আড়ালিয়া গ্রাম পঞ্চায়েতের মধ্যপাড়া এলাকায়। ঘটনা সোমবার গভীর রাতে। মৃত শ্রমিক রাকেশ দেবনাথ রং এবং বার্নিশে কাজ করতো। অন্যান্য দিনের মতোই সোমবার রাতে বাজার করে বাড়িতে আসে। তার মার হাতে বাজার ক্রয় করা শাকসব্জি তুলে দিয়ে নিজের ঘরে দরজা লাগিয়ে ঘুমিয়ে পড়ে। মঙ্গলবার সকালে ঘুম থেকে না উঠায় তাদের সন্দেহ হয়।

দরজা ভেঙ্গে ঘরে ঢুকতেই দেখতে পায় খাটের স্ট্যান্ডে দড়ি দিয়ে আত্মহত্যা করেছে রাবেশ। এই ঘটনা দেখতে পেয়ে চিৎকার শুরু তার মা-বাবা। তাদের চিৎকারে গ্রামের মানুষ তাদের বাড়িতে ছুটে আসে এবং এই দৃশ দেখতে পেয়ে খবর দেয় বিশালগড় খানায়। খবর পেয়ে বিশালগড় থানার পুলিশ এবং আড়ালিয়া গ্রাম পঞ্চায়েতের প্রধান ভবেশ চৌধুরী তাদের বাড়িতে ছুটে আসে।

সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তারা জানায় খুব ভালো ছেলে ছিল রাকেশ সব সময় কাজ আর বাড়ি নিয়ে ব্যস্ত থাকতো। সে বিয়ে করেনি। তবে মাঝেমধ্যে একটু নেশা করত।

Share post:

Subscribe

Popular

More like this
Related

রাজ্য মন্ত্রিসভায় বড় সিদ্ধান্ত: ১১২টি পদে নিয়োগ, নতুন জনকল্যাণমূলক প্রকল্প চালুর ঘোষণা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- আজ অনুষ্ঠিত রাজ্য...

শিক্ষক বদলিকে ঘিরে সাব্রুম স্কুলে বিক্ষোভ, তালা ঝুলল গেটে

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সাব্রুম উচ্চতর মাধ্যমিক...

বেআইনি সিলিন্ডার মজুতের অভিযোগে তল্লাশি, উদ্ধার ৬০টি

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ধর্মনগরে বেআইনি গ্যাস...

ভোটগণনা ঘিরে কড়াকড়ি, পশ্চিমবঙ্গে অতিরিক্ত পর্যবেক্ষক মোতায়েন নির্বাচন কমিশনের

জনতার কলম ওয়েবডেস্ক :- পশ্চিমবঙ্গে ভোটগণনা প্রক্রিয়া সুষ্ঠু ও...