দুই যুবককে গ্রেপ্তারের প্রতিবাদে পশ্চিম আগরতলা থানায় বিক্ষোভ দেখালেন ধৃতদের পরিবারের লোকেরা 

Date:

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- দুই যুবককে গ্রেপ্তারের প্রতিবাদে পশ্চিম আগরতলা থানায় বিক্ষোভ দেখালেন ধৃতদের পরিবারের লোকজন।পুলিস আন্দোলনকারীদের সঙ্গে কথা বলার পরে পরিস্থিতি স্বাভাবিক হয়। জানা গেছে কোন একটি মামলায় রাজধানীর বর্ডার গোলচক্কর এলাকার ঝুটন ও সুমন মিয়াকে রবিবার রাতে খোঁজে আসে পশ্চিম আগরতলা থানার পুলিস।

কিন্তু তারা সামাজিক একটি অনুষ্ঠানে অন্যত্র ছিল। স্বাভাবিক ভাবেই পুলিসের তরফে পরিবারের লোকজনকে বলা হয় সোমবার থানার এসে যোগাযোগ করতে। সেই মতো সোমবার ঝুটন মিয়া ও সুমন মিয়া পশ্চিম আগরতলা থানায় দেখা করতে এলে আটক করে। দুইজনকে এনসিসি থানায় পাঠিয়ে দেয়।

ঘটনা জানতে পেরে দুই যুবকের পরিবারের লোকজন পশ্চিম থানায় এসে বিক্ষোভ দেখাতে থাকেন।তাদের অভিযোগ কোন কারণ না বলেই পুলিস নির্দোষ দুই যুবককে আটক করেছে। তাই এদের ছেড়ে দিতে হবে। বিনা কারণে কাউকে আটকে রাখা যায় না। বেশকিছু সময় দুই যুবকের পরিবার ও স্থানীয় কিছু লোক এসে বিক্ষোভ দেখায় থানা ঘেরাও করে।

Share post:

Subscribe

Popular

More like this
Related

রাজ্য মন্ত্রিসভায় বড় সিদ্ধান্ত: ১১২টি পদে নিয়োগ, নতুন জনকল্যাণমূলক প্রকল্প চালুর ঘোষণা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- আজ অনুষ্ঠিত রাজ্য...

শিক্ষক বদলিকে ঘিরে সাব্রুম স্কুলে বিক্ষোভ, তালা ঝুলল গেটে

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সাব্রুম উচ্চতর মাধ্যমিক...

বেআইনি সিলিন্ডার মজুতের অভিযোগে তল্লাশি, উদ্ধার ৬০টি

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ধর্মনগরে বেআইনি গ্যাস...

ভোটগণনা ঘিরে কড়াকড়ি, পশ্চিমবঙ্গে অতিরিক্ত পর্যবেক্ষক মোতায়েন নির্বাচন কমিশনের

জনতার কলম ওয়েবডেস্ক :- পশ্চিমবঙ্গে ভোটগণনা প্রক্রিয়া সুষ্ঠু ও...