স্বাধীনতা দিবসের রাজ্যভিত্তিক অনুষ্ঠানের চূড়ান্ত মহড়া

Date:

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- স্বাধীনতা দিবসের রাজ্যভিত্তিক অনুষ্ঠানের চূড়ান্ত মহড়া হল মঙ্গলবার। এবছর কুচকাওয়াজে ১৬ টি প্ল্যাটুন অংশ নেবে।প্রতিবছর মহা সমারোহে রাজ্যেও স্বাধীনতা দিবস উদযাপন করা হয়।

রাজ্যে সরকারিভাবে রাজ্য ভিত্তিক অনুষ্ঠান হয় আসাম রাইফেলস ময়দানে। এবছরও ৭৮ তম স্বাধীনতা দিবসের অনুষ্ঠান সেখানে হবে। ১৫ আগস্ট আসাম রাইফেলস ময়দানে জাতীয় পতাকা উত্তোলন করে অভিবাদন গ্রহণ করবেন মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা।

অনুষ্ঠানে এবছর ১৬ টি প্ল্যাটুন অংশ নেবে। এর মধ্যে আসামের একটি প্ল্যাটুন রয়েছে। মঙ্গলবার হয় চূড়ান্ত মহড়া। এতে অংশ নেন টি এস আর, সি আর পি এফ, বি এস এফ, আসাম রাইফেলস, ত্রিপুরা পুলিস, হোম গার্ড সহ বিভিন্ন প্ল্যাটুন।

এদিন চূড়ান্ত মহড়ায় পুলিসের পদস্থ আধিকারিকরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে থাকবে সাংস্কৃতিক অনুষ্ঠানও। এদিন এরও মহড়া হয়। বিভিন্ন স্কুলের পড়ুয়ারা অংশ নেয়।

Share post:

Subscribe

Popular

More like this
Related

রাজ্য মন্ত্রিসভায় বড় সিদ্ধান্ত: ১১২টি পদে নিয়োগ, নতুন জনকল্যাণমূলক প্রকল্প চালুর ঘোষণা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- আজ অনুষ্ঠিত রাজ্য...

শিক্ষক বদলিকে ঘিরে সাব্রুম স্কুলে বিক্ষোভ, তালা ঝুলল গেটে

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সাব্রুম উচ্চতর মাধ্যমিক...

বেআইনি সিলিন্ডার মজুতের অভিযোগে তল্লাশি, উদ্ধার ৬০টি

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ধর্মনগরে বেআইনি গ্যাস...

ভোটগণনা ঘিরে কড়াকড়ি, পশ্চিমবঙ্গে অতিরিক্ত পর্যবেক্ষক মোতায়েন নির্বাচন কমিশনের

জনতার কলম ওয়েবডেস্ক :- পশ্চিমবঙ্গে ভোটগণনা প্রক্রিয়া সুষ্ঠু ও...