তিনটি বাইক, একটি রিক্সা, ব্রাউন সুগার ভর্তি ২৩৪ টি কৌটা আটক ৮ যুবক 

Date:

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- নেশাকারবারের সঙ্গে চুরির ঘটনাও সংঘটিত করছে একাংশ যুবক। এমনই ৮ জনকে রবিবার রাতে আটক করতে সক্ষম হয়েছে পূর্ব আগরতলা থানার পুলিস বিভিন্ন জায়গা থেকে। সোমবার তাদের আদালতে সোপর্দ করা হয়।

প্রথমে রাজধানীর বলদাখাল এলাকায় অভিযান চালিয়ে তিনজনকে আটক করে পুলিস। তাদের জিজ্ঞাসাবাদ চালিয়ে পুলিস জানতে পারে এদের গ্যাং এ আরও লোক রয়েছে। সেই মোতাবেক আগরতলা টাউন হল এলাকায় অভিযান চালিয়ে ৩ জনকে জালে তুলে পুলিশ। শিশু উদ্যান এলাকা থেকে আরও দুই জনকে আটক করা হয়।

অভিযোগ ধৃতরা নেশা কারবারের পাশাপাশি চুরির সাথেও যুক্ত। তাদের কাছ থেকে তিনটি বাইক, একটি রিক্সা, ব্রাউন সুগার ভর্তি ২৩৪ টি কৌটা ও কিছু গাঁজা উদ্ধার করতে সক্ষম হয় পূর্ব আগরতলা থানার পুলিস। একথা জানান পশ্চিম জেলার পুলিশ সুপার কে কিরণ কুমার।

 

Share post:

Subscribe

Popular

More like this
Related

রাজ্য মন্ত্রিসভায় বড় সিদ্ধান্ত: ১১২টি পদে নিয়োগ, নতুন জনকল্যাণমূলক প্রকল্প চালুর ঘোষণা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- আজ অনুষ্ঠিত রাজ্য...

শিক্ষক বদলিকে ঘিরে সাব্রুম স্কুলে বিক্ষোভ, তালা ঝুলল গেটে

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সাব্রুম উচ্চতর মাধ্যমিক...

বেআইনি সিলিন্ডার মজুতের অভিযোগে তল্লাশি, উদ্ধার ৬০টি

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ধর্মনগরে বেআইনি গ্যাস...

ভোটগণনা ঘিরে কড়াকড়ি, পশ্চিমবঙ্গে অতিরিক্ত পর্যবেক্ষক মোতায়েন নির্বাচন কমিশনের

জনতার কলম ওয়েবডেস্ক :- পশ্চিমবঙ্গে ভোটগণনা প্রক্রিয়া সুষ্ঠু ও...