প্রদেশ বিজেপি কার্যালয়ে স্বাধীনতা দিবস উদযাপন

Date:

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি:-
রাজ্যের শাসকদল ভারতীয় জনতা পার্টির উদ্যোগে সোমবার সকালে স্বাধীনতা দিবসে কেন্দ্রীয়ভাবে মূল অনুষ্ঠানটি হয় আগরতলায় প্রদেশ বিজেপি কার্যালয়ে। সেখানে আয়োজিত অনুষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন করেন প্রদেশ বিজেপি সভাপতি তথা রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। উপস্থিত ছিলেন মেয়র দীপক মজুমদার, প্রদেশ বিজেপির সাধারণ সম্পাদিকা পাপিয়া দত্ত, টিংকু রায় সহ আরো অনেকে। সংক্ষিপ্ত পরিসরে আয়োজিত এই অনুষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন করে মুখ্যমন্ত্রী বলেন, বর্তমান সময়ে সত্যিকার অর্থে দেশকে উচ্চমাত্রায় পৌঁছানোর দায়িত্ব নিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সব কা সাথ সব কা বিকাশ, সব কা বিশ্বাস আপকা প্রয়াস। প্রধানমন্ত্রীর এই স্লোগানে সাড়া দিয়েছে দেশবাসী। আর এই মন্ত্র নিয়েই দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে চলেছেন প্রধানমন্ত্রী।

Share post:

Subscribe

Popular

More like this
Related

রাজ্য মন্ত্রিসভায় বড় সিদ্ধান্ত: ১১২টি পদে নিয়োগ, নতুন জনকল্যাণমূলক প্রকল্প চালুর ঘোষণা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- আজ অনুষ্ঠিত রাজ্য...

শিক্ষক বদলিকে ঘিরে সাব্রুম স্কুলে বিক্ষোভ, তালা ঝুলল গেটে

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সাব্রুম উচ্চতর মাধ্যমিক...

বেআইনি সিলিন্ডার মজুতের অভিযোগে তল্লাশি, উদ্ধার ৬০টি

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ধর্মনগরে বেআইনি গ্যাস...

ভোটগণনা ঘিরে কড়াকড়ি, পশ্চিমবঙ্গে অতিরিক্ত পর্যবেক্ষক মোতায়েন নির্বাচন কমিশনের

জনতার কলম ওয়েবডেস্ক :- পশ্চিমবঙ্গে ভোটগণনা প্রক্রিয়া সুষ্ঠু ও...