২০০ বছর ইংরেজের রাজত্বের পর বহু শহীদের বিনিময়ে আজকের দিনে এই স্বাধীনতা প্রাপ্তি :-মুখ্যমন্ত্রী

Date:

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি:-
৭৬ তম স্বাধীনতা দিবসে নিয়ম মেনে সোমবার সকালে নিজের সরকারি আবাসনে জাতীয় পতাকা উত্তোলন করে দিনের কর্মসূচি শুরু করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। মুখ্যমন্ত্রী হিসেবে এবারই প্রথমবারের মতো জাতীয় পতাকা উত্তোলন করলেন তিনি। সেখানে জাতীয় পতাকা উত্তোলনের পর আবাসনে কর্মরত আরক্ষা প্রশাসনের কর্মীদের দেওয়া অভিবাদন গ্রহণ করেন মুখ্যমন্ত্রী। পরে সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী বলেন ২০০ বছর ইংরেজের রাজত্বের পর বহু শহীদের বিনিময়ে আজকের দিনে এই স্বাধীনতা প্রাপ্তি । তাই আজকের দিনটি শহীদদের স্মরণ করার দিন। প্রতিবছর এই দিনটি পালিত হয়, তবে এবছর যেন অনেকটাই ব্যতিক্রম। প্রধানমন্ত্রী বলেছেন তাদের সব সময় স্মরণ করতে হরঘর তিরঙ্গা। আজাদীকা অমৃত মহোৎসব উপলক্ষে প্রধানমন্ত্রীর এই হরঘর তিরঙ্গা কর্মসূচিতে যেভাবে রাজ্যের মানুষ স্বতঃস্ফূর্তভাবে সামিল হয়েছেন তার জন্য রাজ্যবাসীকে ধন্যবাদ জানান তিনি।

Share post:

Subscribe

Popular

More like this
Related

রাজ্য মন্ত্রিসভায় বড় সিদ্ধান্ত: ১১২টি পদে নিয়োগ, নতুন জনকল্যাণমূলক প্রকল্প চালুর ঘোষণা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- আজ অনুষ্ঠিত রাজ্য...

শিক্ষক বদলিকে ঘিরে সাব্রুম স্কুলে বিক্ষোভ, তালা ঝুলল গেটে

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সাব্রুম উচ্চতর মাধ্যমিক...

বেআইনি সিলিন্ডার মজুতের অভিযোগে তল্লাশি, উদ্ধার ৬০টি

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ধর্মনগরে বেআইনি গ্যাস...

ভোটগণনা ঘিরে কড়াকড়ি, পশ্চিমবঙ্গে অতিরিক্ত পর্যবেক্ষক মোতায়েন নির্বাচন কমিশনের

জনতার কলম ওয়েবডেস্ক :- পশ্চিমবঙ্গে ভোটগণনা প্রক্রিয়া সুষ্ঠু ও...