মহাকরণে স্বাধীনতা দিবস উদযাপন

Date:

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি:-বিগত দিনের মত আবারও দেশের স্বাধীনতা দিবস উদযাপন করা হয় আগরতলা মহাকরণ প্রাঙ্গণে। সেখানে সরকারিভাবে আয়োজিত অনুষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন করেন রাজ্যের আইন তথা উচ্চ শিক্ষা মন্ত্রীর। নিয়ম মেনে জাতীয় পতাকা উত্তোলন করে মন্ত্রী শ্রীনাথ আরক্ষা প্রশাসনের কর্মীদের দেওয়া অভিবাদন গ্রহণ করেন। এই অনুষ্ঠানে আইনমন্ত্রী লিখিত বক্তব্য পাঠ করতে গিয়ে বলেন, এবছর দেশের প্রধানমন্ত্রী প্রত্যেকের বাড়িতে জাতীয় পতাকা উত্তোলনের জন্য হর ঘর তেরঙ্গা কর্মসূচির আহ্বান করেন। প্রধানমন্ত্রীর এই আহবানে সাড়া দিয়ে প্রতিটি বাড়িঘরেই সব অংশের মানুষ এদিন উত্তোলন করলেন জাতীয় পতাকা। প্রতি বাড়ি ঘরে জাতীয় পতাকা উত্তোলনের চিন্তা চেতনা অতীতে কোনদিন হয়নি। আর তা সম্ভব হয়েছে একমাত্র প্রধানমন্ত্রীর হর ঘর তিরঙ্গা কর্মসূচির মধ্য দিয়ে। এই কর্মসূচির অন্যতম উদ্দেশ্য হল প্রতিটি নাগরিকের মনে জাতীয় পতাকাকে জাগ্রত করে তোলা।

Share post:

Subscribe

Popular

More like this
Related

রাজ্য মন্ত্রিসভায় বড় সিদ্ধান্ত: ১১২টি পদে নিয়োগ, নতুন জনকল্যাণমূলক প্রকল্প চালুর ঘোষণা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- আজ অনুষ্ঠিত রাজ্য...

শিক্ষক বদলিকে ঘিরে সাব্রুম স্কুলে বিক্ষোভ, তালা ঝুলল গেটে

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সাব্রুম উচ্চতর মাধ্যমিক...

বেআইনি সিলিন্ডার মজুতের অভিযোগে তল্লাশি, উদ্ধার ৬০টি

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ধর্মনগরে বেআইনি গ্যাস...

ভোটগণনা ঘিরে কড়াকড়ি, পশ্চিমবঙ্গে অতিরিক্ত পর্যবেক্ষক মোতায়েন নির্বাচন কমিশনের

জনতার কলম ওয়েবডেস্ক :- পশ্চিমবঙ্গে ভোটগণনা প্রক্রিয়া সুষ্ঠু ও...