সিপিআইএম পার্টির উদ্যোগেও যথাযোগ্য মর্যাদায় উদযাপন স্বাধীনতা দিবস

Date:

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি:-বিগত দিনের মত এবারও রাজ্যের প্রধান বিরোধী দল সিপিআইএম মর্যাদার সাথে উদযাপন করে এই দিনটি। আগরতলা মেলার মাঠ স্থিত পার্টির রাজ্য কার্যালয় দশরথ দেব স্মৃতিভবন সহ রাজ্যের সর্বত্রই পার্টির জেলা, মহকুমা, বিভাগীয় ও অঞ্চল কার্যালয় গুলিতে মর্যাদার সাথে উদযাপন করা হয় স্বাধীনতা দিবস। সকালে রাজ্য কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন করেন পার্টি রাজ্য সম্পাদক তথা প্রাক্তন সংসদ জিতেন্দ্র চৌধুরী। দলীয় পতাকা উত্তোলন করেন রাজ্য বামফ্রন্টের আহবায়ক নারায়ণ কর। এদিকে সিপিআইএম পশ্চিম জেলা কার্যালয়ের সামনে আয়োজিত অনুষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন করেন পার্টির জেলা সম্পাদক রতন দাস। দিবসটি পালনের তাৎপর্য তুলে ধরে জেলা সম্পাদক শ্রীদাস এদিন বলেন এই স্বাধীনতার জন্য সুদীর্ঘকাল সংগ্রাম হয়েছে। এই সংগ্রামে যারা শহীদ হয়েছেন, কারাবরণ করেছেন তাদের শ্রদ্ধার সাথে আজ স্মরণ করছে দল। একই সাথে দল তুলে ধরছে স্বাধীনতার মূল্যবোধ। মূল্যবোধ হল ভারত বর্ষ সাম্রাজ্যবাদের বিরুদ্ধে লড়াই করবে, দ্বিতীয় মূল্যবোধ হল দেশের মানুষ সমতা বজায় রেখে সবকিছু উপভোগ করবেন, কোন বৈষম্য থাকবে না।

Share post:

Subscribe

Popular

More like this
Related

রাজ্য মন্ত্রিসভায় বড় সিদ্ধান্ত: ১১২টি পদে নিয়োগ, নতুন জনকল্যাণমূলক প্রকল্প চালুর ঘোষণা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- আজ অনুষ্ঠিত রাজ্য...

শিক্ষক বদলিকে ঘিরে সাব্রুম স্কুলে বিক্ষোভ, তালা ঝুলল গেটে

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সাব্রুম উচ্চতর মাধ্যমিক...

বেআইনি সিলিন্ডার মজুতের অভিযোগে তল্লাশি, উদ্ধার ৬০টি

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ধর্মনগরে বেআইনি গ্যাস...

ভোটগণনা ঘিরে কড়াকড়ি, পশ্চিমবঙ্গে অতিরিক্ত পর্যবেক্ষক মোতায়েন নির্বাচন কমিশনের

জনতার কলম ওয়েবডেস্ক :- পশ্চিমবঙ্গে ভোটগণনা প্রক্রিয়া সুষ্ঠু ও...