ধর্মনগরে বিজেপির জনসংযোগ অভিযান তুঙ্গে, জয়ের বার্তা সুধাংশুর কণ্ঠে

Date:

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :-আসন্ন ধর্মনগর বিধানসভা উপ-নির্বাচনকে সামনে রেখে জোরকদমে প্রচারে নেমেছে ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। দলের মনোনীত প্রার্থী জহর চক্রবর্তীর সমর্থনে বুধবার ধর্মনগর মন্ডলের অন্তর্গত মন্ডপ পাড়া ৪৯ নং বুথ এলাকায় বাড়ি বাড়ি জনসংযোগ অভিযানে অংশগ্রহণ করেন রাজ্যের মন্ত্রী সুধাংশু দাস।

এই জনসংযোগ কর্মসূচিতে স্থানীয় দলীয় কর্মী ও সমর্থকদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়। মন্ত্রী সুধাংশু দাস সাধারণ মানুষের সঙ্গে সরাসরি কথা বলে বিজেপি প্রার্থীর পক্ষে সমর্থন চান এবং সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কাজ তুলে ধরেন।

এদিন তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, “জনগণের স্বতঃস্ফূর্ত উচ্ছ্বাস ও উৎসাহ স্পষ্ট করে দিচ্ছে যে এই উপনির্বাচনে বিজেপির জয় নিশ্চিত। এখন শুধু সময়ের অপেক্ষা।”

উপনির্বাচনকে ঘিরে এলাকায় রাজনৈতিক উত্তাপ ক্রমশ বাড়ছে। সব রাজনৈতিক দলই নিজেদের অবস্থান শক্ত করতে মাঠে নেমেছে, তবে বিজেপি নেতৃত্ব আত্মবিশ্বাসী যে জনগণের সমর্থন তাদের দিকেই রয়েছে।

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

পশ্চিম এশিয়া সংকটের প্রভাব, ৪০টি পণ্যে শুল্ক ছাড় দিল কেন্দ্র

জনতার কলম ওয়েবডেস্ক :- পশ্চিম এশিয়ায় চলমান সংঘাত ও...

‘জয়ের পথে’ যুক্তরাষ্ট্র, আরও হামলার হুঁশিয়ারি ট্রাম্পের

জনতার কলম ওয়েবডেস্ক :- যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের...

ভারত বুরকিনা ফাসোকে এক হাজার মেট্রিক টন চাল পাঠাল মানবিক সহায়তা হিসেবে

জনতার কলম ওয়েবডেস্ক :-খাদ্য নিরাপত্তা জোরদার করতে এবং সংকটাপন্ন...

সারা দেশে ভক্তিভরে পালিত হচ্ছে হনুমান জয়ন্তী

জনতার কলম ওয়েবডেস্ক :- আজ সারা দেশের বিভিন্ন প্রান্তে...