ত্রিপুরার জল সংরক্ষণ ও সোলার উন্নয়ন ‘মন কি বাত’-এ প্রশংসিত: রাজীব ভট্টাচার্য

Date:

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জনপ্রিয় রেডিও অনুষ্ঠান ‘মন কি বাত’-এর ১৩২তম পর্ব রবিবার দেশজুড়ে ব্যাপক উৎসাহের সঙ্গে শ্রবণ করা হয়। এই উপলক্ষে নয়াদিল্লি বিধানসভার অন্তর্গত ২০ নম্বর বুথে দলের কর্মী-সমর্থকদের সঙ্গে একযোগে অনুষ্ঠানটি শোনেন সাংসদ রাজীব ভট্টাচার্য।

অনুষ্ঠান শেষে প্রতিক্রিয়া জানাতে গিয়ে সাংসদ বলেন, এদিন ‘মন কি বাত’-এ প্রধানমন্ত্রী বিশেষভাবে ত্রিপুরার উন্নয়ন ও সচেতনতার দৃষ্টান্ত তুলে ধরেছেন। তিনি উল্লেখ করেন, উত্তর ত্রিপুরার জম্পুই পাহাড়ের ভাংমুন গ্রামে জল সংরক্ষণের যে অনন্য উদ্যোগ গ্রহণ করা হয়েছে, তা সারা দেশের কাছে এক অনুকরণীয় উদাহরণ হিসেবে তুলে ধরেছেন প্রধানমন্ত্রী।

রাজীব ভট্টাচার্য বলেন, “ত্রিপুরা আজ শুধুমাত্র উন্নয়নের পথেই এগোচ্ছে না, বরং সচেতনতার ক্ষেত্রেও গোটা দেশের কাছে অনুপ্রেরণার প্রতীক হয়ে উঠেছে।”

তিনি আরও জানান, ‘মন কি বাত’-এ প্রধানমন্ত্রী ত্রিপুরার সোলার শক্তির অগ্রগতির কথাও বিশেষভাবে উল্লেখ করেছেন। রাজ্যের প্রত্যন্ত ও জনজাতি অধ্যুষিত এলাকাগুলিতে সোলার মিনি-গ্রিড প্রকল্পের মাধ্যমে বিদ্যুৎ পৌঁছে দেওয়ার ফলে সাধারণ মানুষের জীবনযাত্রায় ব্যাপক পরিবর্তন এসেছে।

তার মতে, এই উদ্যোগ শুধু উন্নয়নের দৃষ্টান্ত নয়, বরং ‘আত্মনির্ভর ভারত’-এর লক্ষ্যপূরণের দিকেও একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। সাংসদের এই মন্তব্যে স্পষ্ট, ত্রিপুরার সার্বিক উন্নয়ন ও পরিবেশবান্ধব উদ্যোগ এখন জাতীয় স্তরে প্রশংসিত হচ্ছে, যা রাজ্যের জন্য গর্বের বিষয়।

More like this
Related

সোনার ওজনে গরমিলের অভিযোগে বসুন্ধরা জুয়েলার্সে অভিযান

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- বুধবার আগরতলায় বসুন্ধরা...

দক্ষিণ জেলায় অশান্তি পরিদর্শনে মুখ্যমন্ত্রী, শান্তির আশ্বাস

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- দক্ষিণ জেলার বিভিন্ন...

লোক ভবনে হাঁসের ছানা বিতরণ, স্বনির্ভরতার বার্তা রাজ্যপালের

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- আজ সন্ধ্যায় লোক...

উত্তর মনুবনকুলে বিজেপি কার্যালয়ে হামলা, তীব্র নিন্দা রাজীব ভট্টাচার্যের

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- উত্তর মনুবনকুলে এডিসি...