পশ্চিম এশিয়া সংঘাতের প্রভাব মোকাবিলায় বৈঠক মোদির

Date:

জনতার কলম ওয়েবডেস্ক :- প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি গতকাল নয়াদিল্লিতে তাঁর বাসভবনে ক্যাবিনেট কমিটি অন সিকিউরিটি (CCS)-এর একটি বিশেষ বৈঠকের সভাপতিত্ব করেন। চলমান পশ্চিম এশিয়ার সংঘাতের প্রেক্ষিতে বিভিন্ন মন্ত্রক ও বিভাগের গৃহীত পদক্ষেপ এবং ভবিষ্যৎ করণীয় নিয়ে এই বৈঠকে বিস্তারিত আলোচনা হয়।

এটি ছিল এই ইস্যুতে দ্বিতীয় বিশেষ CCS বৈঠক। বৈঠকে প্রধানমন্ত্রী সাধারণ মানুষের জন্য প্রয়োজনীয় সামগ্রীর প্রাপ্যতা নিয়ে পর্যালোচনা করেন। পাশাপাশি খরিফ ও রবি মরশুমে সারের জোগান নিশ্চিত করার বিষয়েও আলোচনা হয়।

প্রধানমন্ত্রী নির্দেশ দেন, চলমান আন্তর্জাতিক পরিস্থিতির প্রভাব থেকে দেশের নাগরিকদের সুরক্ষিত রাখতে সব ধরনের পদক্ষেপ নিতে হবে। তিনি জনসাধারণের মধ্যে ভুয়ো খবর ও গুজব রোধে সঠিক ও সময়োপযোগী তথ্য পৌঁছে দেওয়ার উপরও জোর দেন।

বৈঠকে কৃষি, সার, শিপিং, বিমান পরিবহন, লজিস্টিকস এবং MSME খাতে উদ্ভূত চ্যালেঞ্জ মোকাবিলায় বিভিন্ন উদ্যোগ নিয়ে আলোচনা হয়। এছাড়া LPG ও LNG সরবরাহের বৈচিত্র্য বাড়ানো, জ্বালানির শুল্ক হ্রাস এবং বিদ্যুৎ খাতে স্থিতিশীলতা বজায় রাখতে বিভিন্ন পদক্ষেপও পর্যালোচনা করা হয়।

ক্যাবিনেট সচিব জানান, দেশে পেট্রোলিয়াম পণ্যের সরবরাহ, বিশেষত LPG ও LNG-এর প্রাপ্যতা এবং পর্যাপ্ত বিদ্যুৎ নিশ্চিত করতে পদক্ষেপ নেওয়া হয়েছে। গৃহস্থালি গ্রাহকদের জন্য LPG-এর দাম অপরিবর্তিত রয়েছে এবং মজুতদারি ও কালোবাজারি রোধে নিয়মিত নজরদারি চলছে।

সরকার জানিয়েছে, পাইপড ন্যাচারাল গ্যাস (PNG) সংযোগ বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি গ্যাসভিত্তিক বিদ্যুৎকেন্দ্রগুলিকে গ্যাস পুলিং ব্যবস্থা থেকে ছাড় দেওয়া এবং তাপবিদ্যুৎ কেন্দ্রে কয়লার সরবরাহ বাড়ানোর মতো পদক্ষেপ নেওয়া হয়েছে, যাতে গ্রীষ্মকালে বিদ্যুতের চাহিদা মেটানো যায়।

এছাড়া বিভিন্ন রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের সঙ্গে সমন্বয় রেখে বাজারদর নিয়ন্ত্রণ ও জরুরি পণ্যের সরবরাহ পর্যবেক্ষণের জন্য কন্ট্রোল রুম চালু করা হয়েছে। কৃষিপণ্য, শাকসবজি ও ফলের দাম নিয়মিত নজরদারিতে রাখা হচ্ছে।

সরকার আরও জানিয়েছে, জ্বালানি, সার ও অন্যান্য সরবরাহ ব্যবস্থার উৎস বৈচিত্র্যময় করতে আন্তর্জাতিক স্তরে উদ্যোগ নেওয়া হচ্ছে। পাশাপাশি হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচল নিরাপদ রাখতে এবং কূটনৈতিক তৎপরতা জোরদার করা হয়েছে।

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

পশ্চিম এশিয়া সংকটের প্রভাব, ৪০টি পণ্যে শুল্ক ছাড় দিল কেন্দ্র

জনতার কলম ওয়েবডেস্ক :- পশ্চিম এশিয়ায় চলমান সংঘাত ও...

ধর্মনগরে বিজেপির জনসংযোগ অভিযান তুঙ্গে, জয়ের বার্তা সুধাংশুর কণ্ঠে

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :-আসন্ন ধর্মনগর বিধানসভা উপ-নির্বাচনকে...

‘জয়ের পথে’ যুক্তরাষ্ট্র, আরও হামলার হুঁশিয়ারি ট্রাম্পের

জনতার কলম ওয়েবডেস্ক :- যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের...

ভারত বুরকিনা ফাসোকে এক হাজার মেট্রিক টন চাল পাঠাল মানবিক সহায়তা হিসেবে

জনতার কলম ওয়েবডেস্ক :-খাদ্য নিরাপত্তা জোরদার করতে এবং সংকটাপন্ন...