নবীন বরণে শিক্ষার সঙ্গে মানবিকতা ধারণের আহ্বান মন্ত্রী সুধাংশু দাসের

Date:

জনতার কলম আগরতলা প্রতিনিধি :- “হে নবীন, এসো তোমরা নব শিক্ষার ছায়াতলে”—এই স্লোগানকে সামনে রেখে বিশালগড় টাউন হলে অনুষ্ঠিত হলো সিপাহীজলা জেলার অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান রবীন্দ্রনাথ ঠাকুর মহাবিদ্যালয়ের নবীন বরণ অনুষ্ঠান। কলেজের ছাত্র-ছাত্রীদের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ত্রিপুরার মৎস্য মন্ত্রী সুধাংশু দাস, বিধায়ক সুশান্ত দেব, কলেজের অধ্যাপিকা ও শিক্ষক-শিক্ষিকারা।

অনুষ্ঠানের উদ্বোধনের পর নবীন শিক্ষার্থীদের স্বাগত জানিয়ে একের পর এক সাংস্কৃতিক পরিবেশনা তুলে ধরা হয়। প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী সুধাংশু দাস বলেন, নবীন বরণ শুধু অনুষ্ঠান নয়, বরং শিক্ষার্থীদের জীবনের এক নতুন অধ্যায়ের সূচনা। তিনি ছাত্র-ছাত্রীদের উদ্দেশে বলেন, উচ্চশিক্ষার পথচলায় শিক্ষার পাশাপাশি মানবিকতা, জনকল্যাণের চিন্তা ও পরোপকারী মানসিকতা ধারণ করতে হবে।

মন্ত্রী আরও উল্লেখ করেন, “একজন শিক্ষিত মানুষ কেবল ডিগ্রি অর্জন করে না, বরং সমাজের জন্য ইতিবাচক পরিবর্তন আনার শক্তি অর্জন করে।”

সার্বিকভাবে মনোমুগ্ধকর অনুষ্ঠানটি নতুনদের উচ্ছ্বাস ও আগ্রহে প্রাণবন্ত হয়ে ওঠে।

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

এক ক্লিকে প্রার্থীদের তথ্য, ECINET প্ল্যাটফর্ম চালু নির্বাচন কমিশনের

জনতার কলম ওয়েবডেস্ক :-নির্বাচন কমিশন জানিয়েছে, ভোটাররা এখন ECINET...

পশ্চিম এশিয়া সংঘাত: হরমুজ পার সপ্তম ভারতগামী এলপিজি ট্যাঙ্কার

জনতার কলম ওয়েবডেস্ক :- পশ্চিম এশিয়ার চলমান সংঘাতের মধ্যেই...

অমরপুরে বিজেপির শক্তি প্রদর্শন, ৭০০ ভোটারের যোগদানে নির্বাচনী বার্তা স্পষ্ট

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- আসন্ন এডিসি নির্বাচনকে...

আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন রাসি ভ্যান ডার ডুসেন

জনতার কলম স্পোর্টসডেস্ক :- দক্ষিণ আফ্রিকার অভিজ্ঞ ব্যাটার রাসি...