বহু দিনের দাবির সাফল্য: পেচারথলে থামবে আগরতলা–সিলচর ট্রেন

Date:

জনতার কলম আগরতলা প্রতিনিধি:- উত্তর ত্রিপুরার যাত্রীদের জন্য বড় সুখবর। অবশেষে বহু প্রতীক্ষার পর আগরতলা–সিলচর প্যাসেঞ্জার এক্সপ্রেস ট্রেনের পেচারথল রেলস্টেশনে থামার অনুমোদন মিলেছে। আগামী ১ ডিসেম্বর থেকে এই নতুন স্টপেজ চালু হবে বলে শুক্রবার জানালেন রাজ্যের শিল্প ও বাণিজ্যমন্ত্রী সান্ত্বনা চাকমা।

মন্ত্রী জানান, পেচারথল এলাকায় ট্রেনের স্টপেজের দাবি দীর্ঘদিনের। স্থানীয় বাসিন্দাদের পাশাপাশি কুমারঘাট ও কাঞ্চনপুর মহকুমার যাত্রীরাও এই দাবি বারবার তুলে ধরেছিলেন। বিষয়টি গুরুত্ব দিয়ে তিনি নিজেই দিল্লিতে কেন্দ্রীয় রেলমন্ত্রীকে দেখা করেন। অবশেষে সেই দাবি মঞ্জুর হয়েছে। ১ ডিসেম্বর সরকারি ভাবে একটি ফ্ল্যাগ-অফ অনুষ্ঠানের মধ্য দিয়ে নতুন স্টপেজ চালুর ঘোষণা করা হবে।

এতদিন পেচারথলের যাত্রীদের আগরতলা–সিলচর ট্রেনে উঠতে কুমারঘাট বা ধরমনগর পর্যন্ত যেতে হতো। নতুন স্টপেজ চালু হলে যাত্রীদের সময় ও ভোগান্তি দুটোই কমবে।

মন্ত্রী সান্ত্বনা চাকমা কেন্দ্রীয় রেল মন্ত্রণালয় এবং মুখ্যমন্ত্রী ড. মাণিক সাহাকে ধন্যবাদ জানিয়ে বলেন, “এই সিদ্ধান্তে উত্তর ত্রিপুরার মানুষের যাতায়াতে বড় সুবিধা হবে। আঞ্চলিক সংযোগও আরও শক্তিশালী হবে।”

 

 

 

Share post:

Subscribe

Popular

More like this
Related

পলাতক থেকে আদালতে ‘ড্রামা’, বিশালগড়ে গ্রেফতার রণবীর দেবনাথ

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- চলমান গুলিচালনার ঘটনায়...

‘অবৈধ নিয়োগ’ ইস্যুতে বিজেপির বয়কট, টিপরা মথার ২৪ এমডিসির শপথ সম্পন্ন

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ত্রিপুরা ট্রাইবাল এরিয়া...

পানিহাটিতে রোড-শোতে সুধাংশু দাস, রত্না দেবনাথের জয়ে আত্মবিশ্বাসী বিজেপি

জনতার কলম ওয়েবডেস্ক :- পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের প্রচারের অন্তিম...

ভবানীপুরে মহামিছিলে সুশান্ত চৌধুরী, শুভেন্দুর জয়ে আত্মবিশ্বাসী বিজেপি

জনতার কলম ওয়েবডেস্ক :- আসন্ন পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনকে সামনে...