মান্দাইয়ে কার্যকর্তা সম্মেলন: ৩৩৯ নতুন ভোটারকে স্বাগত জানালেন মুখ্যমন্ত্রী মানিক সাহা

Date:

জনতার কলম আগরতলা প্রতিনিধি:- শনিবার মান্দাই মণ্ডলের উদ্যোগে আয়োজিত কার্যকর্তা সম্মেলনে তিপ্রামথা সহ বিভিন্ন দল থেকে আগত ৩৩৯ জন ভোটারকে ভারতীয় জনতা পার্টির পরিবারে স্বাগত জানান মুখ্যমন্ত্রী ডা. মানিক সাহা।

সভায় ভাষণ দিতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, “গায়ের জোর নয়, মানুষের হৃদয়ে পৌঁছাতে হবে সৎ কাজের মাধ্যমে। যদি মানুষ আমাদের কাজ পছন্দ করে, তারা নিজে থেকেই গ্রহণ করবে। কিন্তু পেশিশক্তি ও সাম্প্রদায়িক উসকানিতে রাজনীতি আর চলতে দেওয়া যাবে না।”

তিনি আরও বলেন, “জনজাতি ভাই-বোনদের ভয়ভীতি দেখিয়ে রাজনীতি করার যে কৌশল বহুদিন ধরে চলে আসছে, ভারতীয় জনতা পার্টি সেই সংস্কৃতি থেকে সমাজকে মুক্ত করতে বদ্ধপরিকর। রাজনীতির নামে হিংসা ও বিদ্বেষ ছড়ানো কোনও অবস্থাতেই বরদাস্ত করা হবে না।”

এদিনের যোগদান সভায় মুখ্যমন্ত্রী ডা. মানিক সাহা-র সঙ্গে উপস্থিত ছিলেন সাংসদ রাজীব ভট্টাচার্য, প্রাক্তন সাংসদ রেবতী ত্রিপুরা, বিজেপি প্রদেশ সাধারণ সম্পাদক বিপিন দেববর্মা এবং অন্যান্য দলীয় কার্যকর্তারা।

 

 

 

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

এক ক্লিকে প্রার্থীদের তথ্য, ECINET প্ল্যাটফর্ম চালু নির্বাচন কমিশনের

জনতার কলম ওয়েবডেস্ক :-নির্বাচন কমিশন জানিয়েছে, ভোটাররা এখন ECINET...

পশ্চিম এশিয়া সংঘাত: হরমুজ পার সপ্তম ভারতগামী এলপিজি ট্যাঙ্কার

জনতার কলম ওয়েবডেস্ক :- পশ্চিম এশিয়ার চলমান সংঘাতের মধ্যেই...

অমরপুরে বিজেপির শক্তি প্রদর্শন, ৭০০ ভোটারের যোগদানে নির্বাচনী বার্তা স্পষ্ট

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- আসন্ন এডিসি নির্বাচনকে...

আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন রাসি ভ্যান ডার ডুসেন

জনতার কলম স্পোর্টসডেস্ক :- দক্ষিণ আফ্রিকার অভিজ্ঞ ব্যাটার রাসি...