Date:

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- গত ২৫ই জানুয়ারি দশমীঘাটে অসুস্থ বোনের ছেলেকে দেখে বাড়ি ফেরার পথে চন্দ্রপুরে উল্টোদিক থেকে আাসা একটি স্করপিও গাড়ি ধাক্কা মারে মৌমিতা শীলের স্কুটিতে এতে দুর্ঘটনার কবলে পড়ে মৌমিতা শীল সহ ও তার মা, বাবা। মার নাম সুজাতা শীল, বাবা প্রদীপ শীল। তারপর গুরুতরভাবে আহত মৌমিতা ও তাঁর মাতা পিতাকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় মৌমিতা মারা যায়।

অন্যদিকে তাঁর মাতা পিতা জিবিপি হাসপাতালে সঙ্কটাপন্ন অবস্থায় চিকিৎসারত। এদিন সংবাদ মাধ্যমকে পূর্ব আগরতলা থানার ওসি রাণা চাটার্জি জানিয়েছেন গত ২৫ জানুয়ারি রাতে দুর্ঘটনার পর ঘাতক গাড়ি ঘটনাস্থল থেকে পালিয়ে গিয়েছিল। পূর্ব আগরতলা থানার পুলিশ তদন্তে নেমে গাড়ি সহ গাড়ির মালিককে হেফাজতে নিতে সক্ষম হয়েছে। আজ তাঁকে আদালতে সোপর্দ করা হবে। গাড়ির মালিক মন্তোষ দেব জয়নগরের বাসিন্দা বলেও জানিয়েছেন তিনি।

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

এক ক্লিকে প্রার্থীদের তথ্য, ECINET প্ল্যাটফর্ম চালু নির্বাচন কমিশনের

জনতার কলম ওয়েবডেস্ক :-নির্বাচন কমিশন জানিয়েছে, ভোটাররা এখন ECINET...

পশ্চিম এশিয়া সংঘাত: হরমুজ পার সপ্তম ভারতগামী এলপিজি ট্যাঙ্কার

জনতার কলম ওয়েবডেস্ক :- পশ্চিম এশিয়ার চলমান সংঘাতের মধ্যেই...

অমরপুরে বিজেপির শক্তি প্রদর্শন, ৭০০ ভোটারের যোগদানে নির্বাচনী বার্তা স্পষ্ট

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- আসন্ন এডিসি নির্বাচনকে...

আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন রাসি ভ্যান ডার ডুসেন

জনতার কলম স্পোর্টসডেস্ক :- দক্ষিণ আফ্রিকার অভিজ্ঞ ব্যাটার রাসি...