রাজ্য সমাবেশের জন্য কোন ময়দান না দিলেও মানুষকে আটকে রাখা সম্ভব নয় : মানিক 

Date:

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সোমবার গোলাঘাটি বিধানসভার কাঞ্চনমালা এলাকার প্রবীণ বাম নেতা সুনীল দেবনাথের বাড়িতে যান রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার, তিনি দীর্ঘদিন যাবত অসুস্থতায় ভুগছেন এদিন উনার শারীরিক খোঁজখবর নেওয়ার পাশাপাশি কথা বললেন তার পরিবারের সদস্যদের সাথে। পড়ে সাংবাদিকদের তিনি জানান প্রবীণ বাম নেতা সুনীল দেবনাথ অত্যন্ত জনপ্রিয় এবং সৎ মানুষ ছিলেন।

তিনি ব্যক্তিগতভাবে সিপিআইএমের সক্রিয় সদস্য হলেও দল মত নির্বিশেষে বিপদে সবার পাশে দাঁড়াতেন। এদিন তিনি আরো বলেন ২০২৩ সালের বিধানসভা নির্বাচনে বর্তমান শাসকদল বিজেপিকে নির্বাচনের বৈতরণী পার করতে সহযোগিতা করেছিল তিপ্রা মথা, এখন জনগণ তাদের সব মিথ্যা প্রতিশ্রুতি বুঝতে পেরেছেন তাই সিপিআইএমকে রাজ্য সমাবেশ করতে কোন ময়দান দিচ্ছে না রাজ্য সরকার।

কিন্তু তিনি জোর গলায় বললেন সিপিআইএমকে রাজ্য সমাবেশের জন্য কোন ময়দান না দিলেও মানুষকে আটকে রাখা সম্ভব নয়, সিপিআইএমের ২৪ তম রাজ্য সমাবেশ হবেই। এছাড়া আগামী নির্বাচনে জনগণকে শাসকদলের কোন প্রলোভনে পা না দেওয়ার জন্য সতর্কবার্তা দেন তিনি।

 

 

Share post:

Subscribe

Popular

More like this
Related

দিল্লি হাইকোর্টে মদ নীতি মামলা: ৪ মে শুনানি, কেজরিওয়াল-সিসোদিয়ার অনুপস্থিতি

জনতার কলম ওয়েবডেস্ক :- দিল্লির বহুল আলোচিত আবগারি (মদ)...

পাকিস্তানের ফতেহ-২ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা, প্রতিরক্ষা সক্ষমতা জোরদারের দাবি

জনতার কলম ওয়েবডেস্ক :- পাকিস্তান নিজস্ব প্রযুক্তিতে তৈরি ‘ফতেহ-২’...

ইসরায়েলের বিরুদ্ধে কড়া অবস্থান প্রেসিডেন্ট আউনের, হামলার নিন্দা

জনতার কলম ওয়েবডেস্ক :- আমেরিকা ও ইরানের মধ্যে দুই...

ঝড়-বৃষ্টির প্রভাব মোকাবিলায় তৎপর প্রশাসন, উচ্চপর্যায়ের বৈঠকে মুখ্যমন্ত্রী মানিক সাহার কড়া বার্তা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সাম্প্রতিক ভারী বৃষ্টিপাত...