হেজমারাস্থিত মৎস্য চাষ সামগ্রী মজুত কেন্দ্রটি পরিদর্শনে গিয়ে ক্ষুব্ধ দপ্তরের মন্ত্রী সুধাংশু দাস

Date:

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- হেজমারাস্থিত মৎস্য চাষ সামগ্রী মজুত কেন্দ্রটি পরিদর্শনে গিয়ে ক্ষুব্ধ দপ্তরের মন্ত্রী সুধাংশু দাস। দপ্তরের অধিকর্তাকে নির্দেশ দেন এই মজুত কেন্দ্রের ইনচার্জকে কারন দর্শানোর নোটিস দেওয়ার জন্য।বুধবার সদর উত্তরের হেজামারাস্থিত মৎস্য দপ্তরের অধীন মৎস্য চাষ সামগ্রী মজুত কেন্দ্রটি পরিদর্শনে যান মন্ত্রী সুধাংশু দাস। দীর্ঘ ৬ মাস ধরে বন্ধ এই মজুত কেন্দ্রটি বলে অভিযোগ।

মজুত কেন্দ্রের অভ্যন্তরে নষ্ট হয়ে রয়েছে মৎস্য চাষের সামগ্রী। মন্ত্রী এদিন নিজের চোখে সবকিছু প্রত্যক্ষ করেন। এক প্রকার পরিত্যক্ত অবস্থায় পড়ে রয়েছে এই মৎস্য চাষ সামগ্রী মজুত কেন্দ্রটি। মজুত কেন্দ্রটি নিয়মিত না খোলার ফলে নষ্ট হচ্ছে মজুত কেন্দ্রের পরিকাঠামো। মন্ত্রীর সাথে ছিলেন মৎস্য দপ্তরের অধিকর্তা, অতিরিক্ত অধিকর্তা সহ অন্যান্য আধিকারিকরা।

মৎস্য চাষ সামগ্রী মজুত কেন্দ্রটি পরিদর্শন করে দপ্তরের আধিকারিকদের সামনে অসন্তোষ প্রকাশ করেন মন্ত্রী সুধাংশু দাস। তিনি তৎক্ষণাৎ দপ্তরের অধিকর্তাকে নির্দেশ দেন এই মজুত কেন্দ্রের ইনচার্জকে কারন দর্শানোর নোটিস দেওয়ার জন্য।

 

Share post:

Subscribe

Popular

More like this
Related

রাজ্য মন্ত্রিসভায় বড় সিদ্ধান্ত: ১১২টি পদে নিয়োগ, নতুন জনকল্যাণমূলক প্রকল্প চালুর ঘোষণা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- আজ অনুষ্ঠিত রাজ্য...

শিক্ষক বদলিকে ঘিরে সাব্রুম স্কুলে বিক্ষোভ, তালা ঝুলল গেটে

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সাব্রুম উচ্চতর মাধ্যমিক...

বেআইনি সিলিন্ডার মজুতের অভিযোগে তল্লাশি, উদ্ধার ৬০টি

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ধর্মনগরে বেআইনি গ্যাস...

ভোটগণনা ঘিরে কড়াকড়ি, পশ্চিমবঙ্গে অতিরিক্ত পর্যবেক্ষক মোতায়েন নির্বাচন কমিশনের

জনতার কলম ওয়েবডেস্ক :- পশ্চিমবঙ্গে ভোটগণনা প্রক্রিয়া সুষ্ঠু ও...