পুলিশের জালে আটক রাজধানীর চন্দ্রপুরের জমি মাফিয়া পরেশ ঘোষ

Date:

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :-পুলিশের জালে রাজধানীর চন্দ্রপুরের জমি মাফিয়া পরেশ ঘোষ। রাজধানী আগরতলা শহর ও শহর তলিতে জমি মাফিয়াদের আস্ফালনে অতিষ্ঠ সাধারন মানুষ। যে কেউ জায়গা ক্রয় কিংবা বিক্রয় করতে গেলে জমি মাফিয়ারাদের দিতে হয় মোটা অঙ্কের অর্থ। দীর্ঘদিন ধরে আগরতলা শহরে এই ধরনের ঘটনা ঘটে চলছে।

অবশেষে অভিযোগের ভিত্তিতে পূর্ব আগরতলা থানার পুলিশ এক জমি মাফিয়াকে গ্রেপ্তার করল। ২০ অক্টোবর অপু রানী সরকার রায় নামে এক মহিলা পূর্ব আগরতলা থানায় একটি মামলা দায়ের করেন। অভিযোগ করেন চন্দ্রপুর ও খয়েরপুরের মাঝামাঝি স্থানে জাতীয় সড়কের পাশে উনার নামে কিছু জায়গা রয়েছে।

তিনি সেই জায়গা বিক্রয় করতে চাইলে ওনার কাছে জমি মাফিয়ারা দুই কোটি টাকা দাবি করেছে। এই অভিযোগের পরিপ্রেক্ষিতে পূর্ব আগরতলা থানায় সুনির্দিষ্ট ধারায় একটি মামলা রুজু করা হয়েছে। তারপর খোঁজখবর নিয়ে জমি মাফিয়া পরেশ ঘোষের নাম জানা যায়। যথারীতি পরেশ ঘোষকে গ্রেপ্তার করা হয়েছে। ধৃতকে রিমান্ডে এনে পুলিশ চক্রের পাণ্ডাদের জালে তুলে কিনা দেখার।

 

 

 

Share post:

Subscribe

AD

Popular

More like this
Related

দিল্লি হাইকোর্টে মদ নীতি মামলা: ৪ মে শুনানি, কেজরিওয়াল-সিসোদিয়ার অনুপস্থিতি

জনতার কলম ওয়েবডেস্ক :- দিল্লির বহুল আলোচিত আবগারি (মদ)...

পাকিস্তানের ফতেহ-২ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা, প্রতিরক্ষা সক্ষমতা জোরদারের দাবি

জনতার কলম ওয়েবডেস্ক :- পাকিস্তান নিজস্ব প্রযুক্তিতে তৈরি ‘ফতেহ-২’...

ইসরায়েলের বিরুদ্ধে কড়া অবস্থান প্রেসিডেন্ট আউনের, হামলার নিন্দা

জনতার কলম ওয়েবডেস্ক :- আমেরিকা ও ইরানের মধ্যে দুই...

ঝড়-বৃষ্টির প্রভাব মোকাবিলায় তৎপর প্রশাসন, উচ্চপর্যায়ের বৈঠকে মুখ্যমন্ত্রী মানিক সাহার কড়া বার্তা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সাম্প্রতিক ভারী বৃষ্টিপাত...