মেলারমাঠে মোবাইল ব্যবসায়ী হরিশঙ্কর সাহা মৃত্যু কাণ্ডে অভিযুক্ত রাহুল কৃষ্ণ রায়ের জিবি হাসপাতালে মৃত্যু 

Date:

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- শেষ রক্ষা হল না। চিকিৎসকদের সমস্ত চেষ্টা ব্যর্থ করে দিয়ে মৃত্যুর কোলে ঢলে পড়েন মেলারমাঠে মোবাইল ব্যবসায়ী হরিশঙ্কর সাহা মৃত্যু কাণ্ডে অভিযুক্ত রাহুল কৃষ্ণ রায়। বুধবার মৃত্যু হয় জিবি হাসপাতালে। ১৫ অক্টোবর সন্ধ্যায় রাজধানীর মেলারমাঠ এলাকার মোবাইল দোকানদার হরিশঙ্কর সাহার উপর আচমকা ধারালো ছুরি দিয়ে আক্রমণ করে কলেজটিলা প্রফেসার পাড়ার বাসিন্দা রাহুল কৃষ্ণ রায় নামে এক যুবক।

অভিযোগ পুলিশ কর্মীদের সামনে ঘটে এই ঘটনা। রাহুল কৃষ্ণ রায়ের ছুরির আঘাতে গুরুতর ভাবে আহত হয় হরি শঙ্কর সাহা। ঘটনাস্থলে উপস্থিত জনতার মারে গুরুতর আহত হয় অভিযুক্ত রাহুল কৃষ্ণ রায়ের। পরবর্তী সময় গুরুতর আহত অবস্থায় হরিশঙ্কর সাহা ও রাহুল কৃষ্ণ রায়কে পুলিশের গাড়িতে করে নিয়ে যাওয়া হয় আইজিএম হাসপাতালে।

সেখান থেকে তাদেরকে রেফার করে দেওয়া হয় জিবি হাসপাতালে। জিবি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ১৭ অক্টোবর সকালে প্রয়াত হন হরিশঙ্কর সাহা। অপরদিকে জিবি হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছিল গন প্রহারে আহত অভিযুক্ত রাহুল কৃষ্ণ রায়। অবশেষে বুধবার সকালে জিবি হাসপাতালে মৃত্যু হয় রাহুল কৃষ্ণ রায়ের। ময়না তদন্তের পর পুলিশের উপস্থিতিতে মৃতদেহ তুলে দেওয়া হয় পরিবারের লোকজনদের হাতে।

 

 

Share post:

Subscribe

Popular

More like this
Related

দিল্লি হাইকোর্টে মদ নীতি মামলা: ৪ মে শুনানি, কেজরিওয়াল-সিসোদিয়ার অনুপস্থিতি

জনতার কলম ওয়েবডেস্ক :- দিল্লির বহুল আলোচিত আবগারি (মদ)...

পাকিস্তানের ফতেহ-২ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা, প্রতিরক্ষা সক্ষমতা জোরদারের দাবি

জনতার কলম ওয়েবডেস্ক :- পাকিস্তান নিজস্ব প্রযুক্তিতে তৈরি ‘ফতেহ-২’...

ইসরায়েলের বিরুদ্ধে কড়া অবস্থান প্রেসিডেন্ট আউনের, হামলার নিন্দা

জনতার কলম ওয়েবডেস্ক :- আমেরিকা ও ইরানের মধ্যে দুই...

ঝড়-বৃষ্টির প্রভাব মোকাবিলায় তৎপর প্রশাসন, উচ্চপর্যায়ের বৈঠকে মুখ্যমন্ত্রী মানিক সাহার কড়া বার্তা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সাম্প্রতিক ভারী বৃষ্টিপাত...