দ্রব্য মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রনের দাবিতে রাজধানীতে মিছিল সদর জেলা কংগ্রেসের

Date:

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- নিত্য প্রয়োজনীয় জিনিস পত্রের দাম ক্রমেই বাড়ছে। সবজি, আলু- পেঁয়াজের দাম ঊর্ধ্বমুখী। অভিযোগ মূল্য নিয়ন্ত্রণে সরকারের তরফে নেই কোন কার্যকরী পদক্ষেপ। এই অবস্থায় দ্রব্য মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রনের দাবিতে রাজধানীতে মিছিল করে সদর জেলা কংগ্রেসের। বুধবার প্রদেশ কংগ্রেস ভবনের সামনে থেকে মিছিল বের হয়।

মিছিলটি আগরতলা শহরের বিভিন্ন রাস্তা পরিক্রমা করে। মিছিলে কংগ্রেস কর্মী সমর্থকদের উপস্থিতি ছিল লক্ষ্যনীয়। সদর জেলা কংগ্রেস সভাপতি তন্ময় রায় অভিযোগ করেন, নিত্য প্রয়োজনীয় সামগ্রীর দাম মানুষের ক্রয়ক্ষমতার বাইরে চলে গেছে। অথচ সরকার নিরব। মুখ্যমন্ত্রী দলের সদস্যতা অভিযান নিয়ে ব্যস্ত। দ্রুত মূল্য বৃদ্ধি নিয়ন্ত্রণে সরকারকে পদক্ষেপ নেওয়ার দাবি জানান তিনি।

 

 

Share post:

Subscribe

AD

Popular

More like this
Related

দিল্লি হাইকোর্টে মদ নীতি মামলা: ৪ মে শুনানি, কেজরিওয়াল-সিসোদিয়ার অনুপস্থিতি

জনতার কলম ওয়েবডেস্ক :- দিল্লির বহুল আলোচিত আবগারি (মদ)...

পাকিস্তানের ফতেহ-২ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা, প্রতিরক্ষা সক্ষমতা জোরদারের দাবি

জনতার কলম ওয়েবডেস্ক :- পাকিস্তান নিজস্ব প্রযুক্তিতে তৈরি ‘ফতেহ-২’...

ইসরায়েলের বিরুদ্ধে কড়া অবস্থান প্রেসিডেন্ট আউনের, হামলার নিন্দা

জনতার কলম ওয়েবডেস্ক :- আমেরিকা ও ইরানের মধ্যে দুই...

ঝড়-বৃষ্টির প্রভাব মোকাবিলায় তৎপর প্রশাসন, উচ্চপর্যায়ের বৈঠকে মুখ্যমন্ত্রী মানিক সাহার কড়া বার্তা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সাম্প্রতিক ভারী বৃষ্টিপাত...