Connect with us

অপরাধ

রুটিন তল্লাশিতে কফ সিরাপ উদ্ধার

Published

on

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি:-রুটিন মাফিক তল্লাশিতে নেমে আবারো সাফল্য পেল ট্রাফিক পুলিশ। প্রতিদিনকার মত সোমবারও যানবাহন তল্লাশিতে নেমে ট্রাফিক দপ্তরের কর্মীরা উদ্ধার করল প্রচুর পরিমাণ নেশা জাতীয় কফ সিরাপ। ঘটনা আমতলী থানাধীন সেকেরকোট এলাকায়। এদিন এসআই চিরঞ্জিত চৌধুরীর নেতৃত্বে ট্রাফিক পুলিশ সন্দেহজনকভাবে একটি মারুতি গাড়ি আটক করে। গাড়িটি থামিয়েই গাড়ির চালক ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে ট্রাফিক কর্মীরা গাড়িটিকে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণে নেশা জাতীয় কফ শিরাপ উদ্ধার করে। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় আমতলী থানার পুলিশকে। পুলিশ ঘটনা স্থলে গিয়ে গাড়ি সহ কফ শিরাপ উদ্ধার করে থানায় নিয়ে যায়। পুলিশ একটি এনডিপিএস মামলা হাতে নিয়ে ঘটনার তদন্ত করছে।