পথের বলি পুলিশ কর্মী

Date:

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি:-পথের বলি হলেন এবার রাজ্য আরক্ষা দপ্তরের এক কর্মী। বাড়ি থেকে নিজের স্কুটি করে পেশাগত দায়িত্ব পালন করতে যাবার পথে যাত্রীবাহী বাসের চাকায় পিষ্ট হয়ে মৃত্যু হল বাদল চন্দ্র সরকার নামে এক পুলিশ কনস্টেবল। ঘটনা বুধবার শআগরতলা শহরতলী সিদ্ধি আশ্রম এলাকায় জাতীয় সড়কে। মৃত পুলিশকর্মীর বাড়ি ও এন জি সি নেতাজি নগর এলাকায়। বয়স ৫৪ বছর। নিজের বাড়ি থেকে স্কুটিতে করে পেশাগত দায়িত্ব পালন করতে যাবার পথে পথের বলি হলেন বাদল বাবু। স্থানীয় প্রত্যক্ষদর্শীদের বক্তব্য, উদয়পুর থেকে যাত্রীবাহী একটি বাস আগরতলার দিকে যাবার পথে সিদ্ধি আশ্রম এর কাছে আসতেই, রড বোঝায় একটি গাড়ি স্থানীয় গোডাউন থেকে হঠাৎ বের হয়ে মূল রাস্তায় চলে আসলে, বাস চালক হতভম্ব হয়ে পড়েন। তখন বাসের চালক রাস্তার একেবারে পাশ দিয়ে আসা একটি স্কুটি চালকের উপর বাস চালিয়ে দেয়। আর এতেই ঘটনাস্থলে মৃত্যু হয় স্কুটি চালকের। ব্যস্ততম সড়কের দুর্ঘটনায় এক স্কুটি চালকের মৃত্যুর খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে আসে দমকল বাহিনীর কর্মীরা। পরে তারা রক্তাক্ত অবস্থায় স্কুটি চালককে উদ্ধার করে হাঁপানিয়া হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করে। পুলিশের কনস্টেবলকে যাত্রীবাহী বাস পিষে দেওয়ার ঘটনায় গোটা এলাকায় নেমে আসে শোকের ছায়া।

Share post:

Subscribe

Popular

More like this
Related

দিল্লি হাইকোর্টে মদ নীতি মামলা: ৪ মে শুনানি, কেজরিওয়াল-সিসোদিয়ার অনুপস্থিতি

জনতার কলম ওয়েবডেস্ক :- দিল্লির বহুল আলোচিত আবগারি (মদ)...

পাকিস্তানের ফতেহ-২ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা, প্রতিরক্ষা সক্ষমতা জোরদারের দাবি

জনতার কলম ওয়েবডেস্ক :- পাকিস্তান নিজস্ব প্রযুক্তিতে তৈরি ‘ফতেহ-২’...

ইসরায়েলের বিরুদ্ধে কড়া অবস্থান প্রেসিডেন্ট আউনের, হামলার নিন্দা

জনতার কলম ওয়েবডেস্ক :- আমেরিকা ও ইরানের মধ্যে দুই...

ঝড়-বৃষ্টির প্রভাব মোকাবিলায় তৎপর প্রশাসন, উচ্চপর্যায়ের বৈঠকে মুখ্যমন্ত্রী মানিক সাহার কড়া বার্তা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সাম্প্রতিক ভারী বৃষ্টিপাত...