আগরতলা রেলস্টেশনে অজ্ঞাত পরিচয় ব্যক্তির মৃতদেহ উদ্ধার

Date:

জনতার কলম আগরতলা প্রতিনিধি :-আগরতলার বাধারঘাট রেল স্টেশনে পার্সেল কাউন্টারের সামনে একটি অজ্ঞাত পরিচয় ব্যক্তির মৃতদেহ উদ্ধার করা হয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে, মৃতদেহটি প্রায় চার ঘণ্টা ধরে সেখানে পড়ে ছিল।

স্থানীয়দের অভিযোগ, পুলিশ ঘটনাস্থলে উপস্থিত থাকলেও কার্যকরী পদক্ষেপ নেওয়া না হয়ে কেবল সময়ক্ষেপণ করছে। কর্তৃপক্ষ এখনও মৃত ব্যক্তির পরিচয় নিশ্চিত করতে পারেনি এবং পুলিশ মামলার তদন্ত শুরু করেছে।

রেল স্টেশন এলাকা ও স্থানীয় বাসিন্দাদের মধ্যে এই ঘটনা উদ্বেগের সৃষ্টি করেছে। পুলিশ জনগণকে আশ্বস্ত করেছে, তদন্তের মাধ্যমে দ্রুততার সঙ্গে ঘটনার পরিস্কার তথ্য জানা যাবে।

More like this
Related

সোনার ওজনে গরমিলের অভিযোগে বসুন্ধরা জুয়েলার্সে অভিযান

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- বুধবার আগরতলায় বসুন্ধরা...

দক্ষিণ জেলায় অশান্তি পরিদর্শনে মুখ্যমন্ত্রী, শান্তির আশ্বাস

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- দক্ষিণ জেলার বিভিন্ন...

লোক ভবনে হাঁসের ছানা বিতরণ, স্বনির্ভরতার বার্তা রাজ্যপালের

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- আজ সন্ধ্যায় লোক...

উত্তর মনুবনকুলে বিজেপি কার্যালয়ে হামলা, তীব্র নিন্দা রাজীব ভট্টাচার্যের

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- উত্তর মনুবনকুলে এডিসি...