গৌহাটিতে ভারতীয় ব্যাডমিন্টনের ইতিহাসে নতুন অধ্যায় লিখলেন তন্বী শর্মা!

Date:

জনতার কলম ওয়েবডেস্ক :- আজ অনুষ্ঠিত বিডব্লিউএফ ওয়ার্ল্ড জুনিয়র চ্যাম্পিয়নশিপ ২০২৫-এর মেয়েদের সিঙ্গলস সেমিফাইনালে দারুণ জয় ছিনিয়ে নিয়ে ফাইনালে জায়গা করে নিলেন ভারতের ১৬ বছর বয়সী প্রতিভাবান শাটলার তন্বী শর্মা।

গৌহাটির ন্যাশনাল সেন্টার অব এক্সেলেন্স-এ অনুষ্ঠিত সেমিফাইনালে তন্বী চীনের লিউ সি ইয়াকে ১৫-১১, ১৫-৯ স্কোরে পরাজিত করেন। এই জয়ের মাধ্যমে তন্বী হয়ে উঠলেন মাত্র পঞ্চম ভারতীয় ব্যাডমিন্টন খেলোয়াড়, যিনি ওয়ার্ল্ড জুনিয়র চ্যাম্পিয়নশিপের ফাইনালে পৌঁছালেন।

এর আগে এই কৃতিত্ব অর্জন করেছিলেন মহিলা বিভাগে অপরণা পোপট (১৯৯৬), সাইনা নেহওয়াল (২০০৬, ২০০৮) এবং পুরুষ বিভাগে সিরিল ভার্মা (২০১৫) ও শংকর মুথুসামি (২০২২)।

তন্বীর এই অসাধারণ সাফল্যে উচ্ছ্বসিত গোটা ব্যাডমিন্টন মহল। বিশেষজ্ঞদের মতে, এই তরুণ শাটলার ভবিষ্যতে ভারতীয় ব্যাডমিন্টনে বড় নাম হতে চলেছেন।

Share post:

Subscribe

Popular

More like this
Related

নারী শক্তি বিলকে কেন্দ্র করে আগরতলায় বিক্ষোভ, কুশপুতুল দাহ রাহুল গান্ধীর

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- নারী শক্তি আধিনিয়ম...

ছবিমুড়া পর্যটন কেন্দ্রে তালা,পর্যটন ব্যবস্থাপনায় হস্তক্ষেপ তিপ্রা মথার

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- শনিবার ত্রিপুরার জনপ্রিয়...

কেওয়াইসি প্রক্রিয়া সহজ করতে সমন্বিত উদ্যোগের ডাক অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সাধারণ মানুষের জন্য...

সংগঠন মজবুত করতে জোর, জোট ছাড়াই ভোটে নামবে বিজেপি

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ত্রিপুরায় ত্রিপুরা ট্রাইবাল...