ইয়াবা-ব্রাউন সুগারসহ ধৃত ব্যবসায়ী

Date:

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- পূর্ব আগরতলায় মাদক বিরোধী অভিযানে বড় সাফল্য পেল পুলিশ। দীর্ঘদিনের গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বুধবার সন্ধ্যায় এক সন্দেহভাজন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। এসডিপিও দেবপ্রসাদ রায় জানান, পূর্ব আগরতলা থানার ওসি সুব্রত দেবনাথের নেতৃত্বে একটি বিশেষ দল গত দুই দিন ধরে সুমন দাস নামে ওই ব্যক্তির উপর নজরদারি চালাচ্ছিল। অভিযোগ, তিনি দীর্ঘদিন ধরে মাদক মজুত ও বিক্রির সঙ্গে যুক্ত ছিলেন।

গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ আরালিয়া শালবাগান এলাকায় অভিযান চালিয়ে ৬.২ গ্রাম ব্রাউন সুগার, ৮০০টি ইয়াবা ট্যাবলেট, নগদ ৩,২০০ টাকা এবং তিনটি মোবাইল ফোন উদ্ধার করে। অভিযুক্তকে হাতেনাতে আটক করে পুলিশ।

এসডিপিও আরও জানান, অভিযুক্তকে আদালতে পেশ করা হয়েছে এবং জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ রিমান্ড চাওয়া হয়েছে। তিনি বলেন, ত্রিপুরায় ক্রমবর্ধমান মাদক পাচার ও অপব্যবহার রুখতে পুলিশের এই অভিযান অব্যাহত থাকবে।

Share post:

Subscribe

Popular

More like this
Related

দিল্লি হাইকোর্টে মদ নীতি মামলা: ৪ মে শুনানি, কেজরিওয়াল-সিসোদিয়ার অনুপস্থিতি

জনতার কলম ওয়েবডেস্ক :- দিল্লির বহুল আলোচিত আবগারি (মদ)...

পাকিস্তানের ফতেহ-২ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা, প্রতিরক্ষা সক্ষমতা জোরদারের দাবি

জনতার কলম ওয়েবডেস্ক :- পাকিস্তান নিজস্ব প্রযুক্তিতে তৈরি ‘ফতেহ-২’...

ইসরায়েলের বিরুদ্ধে কড়া অবস্থান প্রেসিডেন্ট আউনের, হামলার নিন্দা

জনতার কলম ওয়েবডেস্ক :- আমেরিকা ও ইরানের মধ্যে দুই...

ঝড়-বৃষ্টির প্রভাব মোকাবিলায় তৎপর প্রশাসন, উচ্চপর্যায়ের বৈঠকে মুখ্যমন্ত্রী মানিক সাহার কড়া বার্তা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সাম্প্রতিক ভারী বৃষ্টিপাত...