Connect with us

রাজ্য

ফটিকরায়ে মনু নদীর উপর পাকা সেতুর কাজ পরিদর্শনে মন্ত্রী সুধাংশু দাস

Published

on

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ফটিকরায়ের ইন্দিরা কলোনী থেকে সায়দাবাড়ি পর্যন্ত মনু নদীর উপর নির্মীয়মাণ পাকা সেতুর কাজ পরিদর্শন করলেন ত্রিপুরা সরকারের মৎস্য মন্ত্রী সুধাশু দাস। প্রায় ২ কোটি ৮০ লক্ষ টাকা ব্যয়ে নির্মিত এই সেতুর কাজ বর্তমানে দ্রুতগতিতে এগিয়ে চলছে।

বুধবার গ্রামীণ উন্নয়ন দপ্তরের আধিকারিক, পঞ্চায়েতের জনপ্রতিনিধি এবং স্থানীয় বাসিন্দাদের সঙ্গে নিয়ে নির্মাণ কাজ পরিদর্শন করেন মন্ত্রী। পরিদর্শনের সময় তিনি সেতু নির্মাণের গুণগত মান খতিয়ে দেখেন এবং কাজের অগ্রগতি সম্পর্কে বিস্তারিত খোঁজখবর নেন।

মন্ত্রী সংশ্লিষ্ট দপ্তরের আধিকারিকদের নির্দেশ দেন, যাতে নির্ধারিত সময়ের মধ্যে দ্রুত সেতুর নির্মাণ কাজ সম্পন্ন করা হয়। তিনি বলেন, এই সেতু নির্মিত হলে ইন্দিরা কলোনী ও সায়দাবাড়ি এলাকার মানুষের মধ্যে যোগাযোগ আরও সহজ হবে।

মন্ত্রী আরও জানান, সেতুটি চালু হলে দুই এলাকার মানুষের পারস্পরিক যোগাযোগ ও সুসম্পর্ক বৃদ্ধি পাবে। পাশাপাশি এলাকার কৃষিজীবী মানুষ ও ব্যবসায়ীদের জন্য পণ্য পরিবহন সহজ হবে এবং স্থানীয় বাণিজ্যিক কর্মকাণ্ডও আরও সক্রিয় হয়ে উঠবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।