ধর্মনগর থেকে বিলোনীয়া পর্যন্ত নতুন রেলপথের প্রস্তাব, ৩৩৫৬ কোটি টাকার ডিপিআর জমা: পরিবহণমন্ত্রী 

Date:

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ধর্মনগর থেকে কৈলাসহর-কমলপুর-খোয়াই-মোহনপুর-আগরতলা-সোনামুড়া-বিলোনীয়া পর্যন্ত ১৭৮.৭২ কিলোমিটার নতুন রেলপথ নির্মাণের প্রস্তাব রাজ্য সরকারের পক্ষ থেকে কেন্দ্রীয় রেল মন্ত্রকের কাছে পাঠানো হয়েছে। ইতিমধ্যে এনএফ রেলওয়ে মালিগাঁও রেলপথ সম্প্রসারণের সার্ভের কাজ সম্পন্ন করেছে। এই সার্ভে অনুযায়ী ১৭০ কিলোমিটার রেললাইন তৈরি করার জন্য মোট ৩৩৫৬.৫ কোটি টাকার ডিটেইল প্রজেক্ট রিপোর্ট (ডিপিআর) তৈরি করা হয়েছে।

আজ রাজ্য বিধানসভায় বিধায়ক গোপাল চন্দ্র রায় এবং বিধায়ক নির্মল বিশ্বাসের এক প্রশ্নের উত্তরে পরিবহণমন্ত্রী সুশান্ত চৌধুরী এই তথ্য জানিয়েছেন। তিনি জানান, এই ডিপিআরটি এনএফ রেলওয়ের পক্ষ থেকে রেলওয়ে বোর্ডের কাছে আর্থিক মঞ্জুরীর জন্য পাঠানো হয়েছে। বিষয়টি বর্তমানে কেন্দ্রীয় রেলমন্ত্রকের রেলওয়ে বোর্ডের সক্রিয় বিবেচনায় রয়েছে।

পরিবহণমন্ত্রী সুশান্ত চৌধুরী জানান, বিষয়টি নিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর (ডা.) মানিক সাহা ইতিমধ্যেই কেন্দ্রীয় সরকারের সঙ্গে কথা বলেছেন। রাজ্যের পরিবহণমন্ত্রী কেন্দ্রীয় রেলমন্ত্রীর সঙ্গে এ নিয়ে কথা বলেছেন। পরিবহণমন্ত্রী জানান, খুব তাড়াতাড়ি যাতে রেলপথ নির্মাণের কাজ শুরু করা যায় সেজন্য রাজ্য সরকারের প্রয়াস রয়েছে। তিনি বলেন, রাজ্যের যে সমস্ত এলাকা রেলওয়ের মানচিত্র থেকে বাদ রয়েছে সেগুলিকে কিভাবে মানচিত্রে অন্তর্ভুক্ত করা যায় তার চেষ্টা করা হচ্ছে।

More like this
Related

মোহনপুরে চিন্ময়ী মূর্তি প্রতিষ্ঠা, মোহন ভাগবতের উপস্থিতিতে কুম্ভাভিষেক

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- মঙ্গলবার মোহনপুরে এক...

ঘর পুড়িয়ে লুট, পরিবারকে আশ্বাস মুখ্যমন্ত্রীর—নতুন বাড়ি দেবে সরকার

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- কচুবাড়িতে নির্বাচনের পর...

গড়িয়া পূজার উৎসবে মুখর ত্রিপুরা, নাজিরপুকুরে মেয়রের মঙ্গল কামনা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- মঙ্গলবার ত্রিপুরা জুড়ে...

সুখ-সমৃদ্ধির প্রার্থনায় গারিয়া পূজায় মেতেছে ত্রিপুরাবাসী

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ত্রিপুরাজুড়ে আজ গারিয়া...