Home Blog Page 616

রাজ্য সরকার চাইছে সবকটি জনগোষ্ঠীর সংস্কৃতির সমন্বয়েই যাতে রাজ্যে সংস্কৃতি মঞ্চ গড়ে ওঠে : সুব্রত 

0

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- তথ্য সংস্কৃতি দপ্তরের উদ্যোগে বুধবার এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয় রাজধানীর গান্ধীঘাটস্থিত তথ্য সংস্কৃতি দপ্তরের প্রধান কার্যালয়ে । বৈঠকে পৌরহিত্য করেন রাজ্য সরকারের সংস্কৃতি উপদেষ্টা সুব্রত চক্রবর্তী । শ্রী চক্রবর্তী এদিন সমস্ত জনগোষ্ঠীর প্রতি আহবান জানিয়ে বলেন যদি কোন জনগোষ্ঠী মনে করে তাদের সংস্কৃতির কোন অংশ বাদ পড়েছে তাহলে যাতে সরকারের সংস্কৃতি দপ্তরের সামনে তুলে ধরেন । কেননা রাজ্য সরকার চাইছে সবকটি জনগোষ্ঠীর সংস্কৃতির সমন্বয়েই যাতে রাজ্যে সংস্কৃতি মঞ্চ গড়ে ওঠে । কোন জাতি গোষ্ঠী যাতে সরকারের সংস্কৃতির সমন্বয় থেকে বাদ না পড়ে ।

 

 

দীর্ঘদিনের দাবি পূরণ হওয়াতে খুশি এলাকাবাসী

0

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- দীর্ঘদিনের দাবি পূরণ হওয়াতে খুশি এলাকাবাসী। ঘটনা মধ্য ভুবন বন ২ নম্বর ওয়ার্ডের ২৭ নম্বর বুথ এলাকায়। এলাকার এই বেহাল রাস্তার দাবি নিয়ে বিগত ২৫ বছরের সরকারের অধীন এলাকার কাউন্সিলরের নিকট বারবার দ্বারস্থ হলেও রাস্তার মেরামতের কোন হেলদোল নেই, কিন্তু বর্তমান সরকারের কাউন্সিলর শর্মিষ্ঠা বর্ধন দুই বছর এই রাস্তাটিসহ তিনটি রাস্তা সংস্কার করা হয়। তাই আজ সকালে এই খুশিতে রাজ্যের মুখ্যমন্ত্রী, ভারতের প্রধানমন্ত্রী, মেয়র দীপক মজুমদারকে ধন্যবাদ জ্ঞাপন করেন এলাকাবাসিরা। এদিন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে এলাকাবাসীরা জানান দুই বছরে যেহেতু এই সরকার এতোটুকু উন্নয়ন করতে পেরেছে তাহলে এই সরকারকে যেহেতু টিকিয়ে রাখা যায় তাহলে রাজ্যের উন্নয়নে ধারা অব্যাহত থাকবে বলে জানিয়েছেন।

3.0 বিজেপি সরকার গঠনের আর বেশি দিন বাকি নেই : প্রধানমন্ত্রী 

0

জনতার কলম ওয়েবডেস্ক :- আজ রাজ্যসভায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বক্তব্য রাখতে গিয়ে বলেন “…’সবকা সাথ সবকা বিকাশ’ ইয়ে নারা নেহি হ্যায়, ইয়ে মোদি কি গ্যারান্টি হ্যায়…”। তিনি আরো বলেন, “আমাদের সরকারের তৃতীয় মেয়াদ খুব বেশি দূরে নয়। কিছু লোক একে ‘মোদি 3.0’ বলে। মোদি 3.0 ভিক্সিত ভারতের ভিত্তি শক্তিশালী করার জন্য তার সমস্ত শক্তি ব্যবহার করবে।”

গ্রেপ্তার ৩ সন্ত্রাসবাদী 

0

জনতার কলম ওয়েবডেস্ক :- অ্যান্টি-গ্যাংস্টার টাস্ক ফোর্স, পাঞ্জাব কানাডা-ভিত্তিক লকবীর লান্ডা এবং পাকিস্তান-ভিত্তিক হারবিন্দর রিন্দার সন্ত্রাসবাদীদের 3 সহযোগী (জোবানজিৎ সিং, বিক্রমজিৎ সিং এবং কুলবিন্দর সিং) গ্রেপ্তার করেছে৷ জোবানজিৎ ইউএপিএ, অস্ত্র আইন, এনডিপিএস আইন এবং আইটি আইনের অপরাধে ওয়ান্টেড এবং দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন। দুটি পিস্তল ও ১০টি জীবন্ত কার্তুজও উদ্ধার করা হয়েছে। প্রাথমিক তদন্তে জানা গেছে যে অভিযুক্তরা তাদের বিদেশী হ্যান্ডলারদের নির্দেশে অপরাধমূলক কার্যকলাপ চালাচ্ছিল। তথ্য জানালেন পাঞ্জাব ডিজিপি, গৌরব যাদব।

বিএসএনএলকে ধ্বংস করেছিল কংগ্রেস : মোদী 

0

জনতার কলম ওয়েবডেস্ক :- আজ রাজ্যসভায় দাঁড়িয়ে চাঁচাছোলা ভাষায় কংগ্রেসকে আক্রমণ করে প্রধানমন্ত্রী মোদী বলেন , “আমি স্বাধীন ভারতে জন্মেছি এবং আমার স্বপ্ন স্বাধীন। কংগ্রেস বলেছে আমরা PSU বিক্রি করেছি এবং তাদের ধ্বংস করেছি। আমি তাদের জিজ্ঞাসা করতে চাই যে BSNL এবং MTNL কে ধ্বংস করেছে? HAL-এর অবস্থা স্মরণ করুন” কংগ্রেসের অধীনে। তারা HAL এবং এয়ার ইন্ডিয়াকে ধ্বংস করেছে। কংগ্রেস পার্টি এবং ইউপিএ তাদের ব্যর্থতা থেকে পালাতে পারে না। আজ, আপনি যে বিএসএনএলকে ধ্বংস করেছিলেন সেটি মেড ইন ইন্ডিয়া 4জি এবং 5জি-র দিকে এগিয়ে যাচ্ছে। এইচএএল রেকর্ড রাজস্ব উৎপাদন দেখাচ্ছে এবং এটি হয়ে উঠেছে এশিয়ার বৃহত্তম হেলিকপ্টার তৈরির কারখানা। আমরা গল্পের মোড় ঘুরিয়েছি। আজ LIC-এর শেয়ার রেকর্ড ভাঙছে।

আগামী ৫ বছরে ভারত পরিবর্তন হতে চলেছে : মোদী 

0

জনতার কলম ওয়েবডেস্ক :- রাজ্যসভায় ভাষণ দিতে গিয়ে প্রধানমন্ত্রী মোদী বলেন যে, “আগামী ৫ বছরে, খেলাধুলার মধ্যে বিশ্বে ভারতের যুবকদের শক্তির স্বীকৃতি দেওয়া হবে। আগামী ৫ বছরে, ভারতের গণপরিবহন পরিবর্তন হতে চলেছে। আগামী ৫বছরের -এর মধ্যে, দেশ বুলেট ট্রেন এবং বন্দে ভারত এর সম্প্রসারণ দেখতে পাবে। আগামী ৫ বছরে, মেড ইন ইন্ডিয়া সেমিকন্ডাক্টর বিশ্বে প্রতিধ্বনিত হবে, এবং ভারত ইলেকট্রনিক্সে নেতৃত্ব দেবে। আমি এর মাধ্যমে বাজরার জন্য একটি প্রচার শুরু করেছি। আমি সেই দিন দূরে দেখতে পাচ্ছি না, যেখানে আগামী পাঁচ বছরের মধ্যে আমাদের গ্রামের ক্ষুদ্র কৃষকদের উৎপাদিত সুপারফুড বাজরা বিশ্ব বাজারে পাওয়া যাবে। ড্রোন হবে কৃষকদের জন্য একটি নতুন শক্তি। আমি নিশ্চিত যে পশুপালন এবং মাছ চাষ বাড়বে এবং আমরা রেকর্ড তৈরি করতে যাচ্ছি।

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ ফাইনালে ভারত

0

জনতার কলম ওয়েবডেস্ক :- মঙ্গলবার অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের প্রথম সেমি-ফাইনালে টসে জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন ভারতের অধিনায়ক উদয় সাহারান। প্রথমে ব্যাটিং করতে নেমে ৭ উইকেটে ২৪৪ রান করে দক্ষিণ আফ্রিকা। পাল্টা ব্যাটিং করতে নেমে ৪৮.৫ ওভারে ৮ উইকেট হারিয়ে ২৪৮ রান তুলে ম্যাচ জিতে নিল ভারত। এই জয়ে অধিনায়ক উদয় ও মিডল অর্ডার ব্যাটার সচিন ধাসের বড় অবদান থাকল।

এই টুর্নামেন্টে ধারাবাহিকভাবে ভালো পারফরম্যান্স দেখাচ্ছেন উদয় ও সচিন। সেমি-ফাইনালেও তাঁরা ভালো ব্যাটিং করলেন। ৮১ রান করেন উদয়। তিনি শেষদিকে রান আউট হয়ে যান। সচিন করেন ৯৬ রান। ৪ বলে ১৩ রান করে অপরাজিত থেকে ভারতকে ফাইনালে তুলে মাঠ ছাড়েন রাজ লিম্বানি।

এদিন ৯ ওভার বোলিং করে ৬০ রান দিয়ে ৩ উইকেট নেন লিম্বানি। ১০ ওভার বোলিং করে ১টি মেডেন-সহ ৪৩ রান দিয়ে ২ উইকেট নেন মুশির খান। ১০ ওভার বোলিং করে ৩৮ রান দিয়ে ১ উইকেট নেন সৌমী পাণ্ডে। ৮ ওভার বোলিং করে ৫২ রান দিয়ে ১ উইকেট নেন নমন তিওয়ারি।

মুখ্যমন্ত্রীর হুমকি তোয়াক্কা না করে অবৈধ জমি দখল নিল জমি মাফিয়ারা, বিচার চাইলো জমির মালিক বিকাশ

0

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- রাম আমলেও মুখ্যমন্ত্রীর হুমকির কোন প্রকার তোয়াক্কা করল না জমি মাফিয়ারা। এমনই এক ঘটনা দেখা গেল অমরপুর মোটর স্ট্যান্ড রাম ঠাকুর আশ্রম সংলগ্ন এলাকায়। জানা যায় এলাকার বাসিন্দা জমির মালিক বিকাশ দেবনাথ স্থানীয় জমি মাফিয়া প্রদীপ দাস, বিজয় সাহা, এবং স্বপন কর্মকার কিভাবে উনার এই জমি অবৈধভাবে দখল নিয়েছে জানতে চেয়েছেন মঙ্গলবার আগরতলা প্রেসক্লাবে এক সাংবাদিক সম্মেলনের মধ্য দিয়ে।

তাছাড়া এদিন তিনি জানিয়েছেন তাদের বিরুদ্ধে অমরপুর নগর পঞ্চায়েতের অধিকর্তা, পূর্ত দফতরের অধিকর্তা এবং গোমতি জেলার জেলা শাসকের নিকট চিঠি দিয়েছিলেন তারপর অমরপুর নগর পঞ্চায়েতের পক্ষ থেকে তাদের বিরুদ্ধে নোটিশ জারি করা হয়, তাদের কাছে পঞ্চায়েতের সম্মতি রয়েছে এমন কোন কাগজপত্র রয়েছে কিনা তা তিন দিনের মধ্যে দেখানোর জন্য। যদি না থাকে তাহলে সাত দিনের মধ্যে যেন কনস্ট্রাকশন ভেঙ্গে দিয়ে জায়গা খালি করে দেওয়া হয়।

কিন্তু তা সত্ত্বেও জমি মাফিয়ারা প্রশাসনের নির্দেশ অমান্য করে চালিয়ে যাচ্ছে নিজেদের কনস্ট্রাকশনের কাজ, এদিন জমির মালিক আরো দাবি করেন যে ২১-১২ – ২০২৩ সালে বিকাশ দেবনাথ যখন এই জমি কিনতে গিয়েছিলেন তখন তাদের দ্বারা বাধা প্রাপ্ত হয়েছিলেন, কিন্তু প্রকৃত জমির মালিক গোমতি জেলার জেলা শাসকের সম্মুক্ষে বয়ান দেন যে জমি মাফিয়ারা উনার বিরুদ্ধে চাপ সৃষ্টি করেছেন, তাই তিনি এই জমি ওদের কাছে বিক্রয় না করে বিকাশ দেবনাথের নিকট বিক্রয় করবেন।

তারপর রেজিস্ট্রেশন করার সময়ও জমি মাফিয়াদের দ্বারা তিনি বাধা প্রাপ্ত হয়েছেন বলে জানিয়েছেন। প্রশাসনের পাশাপাশি তিনি তাদের বিরুদ্ধে মুখ্যমন্ত্রী কমপ্লেন বক্সেও নালিশ জানিয়েছেন বলে জানান তিনি। এখন দেখার বিষয় জমির মালিক বিকাশ দেবনাথ এর আবেদনে সাড়া দিয়ে জমি মাফিয়াদের বিরুদ্ধে কি ধরনের পদক্ষেপ নেই রাজ্যের প্রশাসন।

রাজ্যবাসীর সহযোগিতায় এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা এবং আত্মনির্ভর ভারত গড়ে তোলা সম্ভব : বিদ্যুৎমন্ত্রী

0

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সমাজে যারা পিছিয়ে আছে তাদের সামনের সারিতে নিয়ে আসতে হবে। সবার উন্নয়ন ছাড়া এক ভারত শ্রেষ্ঠ ভারত গঠন করা যাবে না। দিব্যাঙ্গজনদেরও আত্মনির্ভর করতে তাদের পাশে দাঁড়াতে হবে। এই লক্ষ্যকে সামনে রেখে কেন্দ্র ও রাজ্য সরকার বিভিন্ন পরিকল্পনা রূপায়ণ করছে। আজ বিকালে শিশু উদ্যানে আয়োজিত দিব্য কলা মেলার উদ্বোধন করে বিদ্যুৎমন্ত্রী রতন লাল নাথ একথা বলেন। সামাজিক ন্যায় বিচার ও ক্ষমতায়ণ মন্ত্রকের উদ্যোগে শিশু উদ্যানে ৬ দিনব্যাপী এই মেলার আয়োজন করা হয়েছে। বিভিন্ন রাজ্য থেকে দিব্যাঙ্গজন শিল্পীরা তাদের উৎপাদিত পণ্য নিয়ে মেলায় অংশ নিয়েছেন।

তাদের উৎপাদিত পণ্য বিপণন ও তাদের উৎসাহ দিতে দেশের বিভিন্ন শহরে এ ধরণের মেলার আয়োজন করা হচ্ছে। মেলার উদ্বোধন করে বিদ্যুৎমন্ত্রী রতনলাল নাথ বলেন, আগে এধরণের মেলার আয়োজনের কথা কেউ চিন্তাও করেননি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির চিন্তা ভাবনাতেই এই ধরণের মেলার আয়োজন করা হচ্ছে। আমরা সবসময়ই বলি সবকা সাথ সবকা বিকাশ। কিছু মানুষের উন্নতি হলেই দেশের বিকাশ হবেনা। সব মানুষেরই উন্নতি হতে হবে।

বিদ্যুৎমন্ত্রী বলেন, দিব্যাঙ্গজনদের মধ্যে উদ্যোগী, দক্ষ শিল্পী এবং আত্মনির্ভর মানুষ গড়ে তুলতেই এধরণের প্রয়াস।বক্তব্য রাখতে গিয়ে তিনি দিব্যাঙ্গজনদের কল্যাণে রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পের কথাও তুলে ধরেন। তিনি আশা প্রকাশ করেন সবার সহযোগিতায় এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা এবং আত্মনির্ভর ভারত গড়ে তোলা সম্ভব হবে।

অনুষ্ঠানে সমাজকল্যাণ ও সমাজশিক্ষামন্ত্রী টিঙ্কু রায় বলেন, নরেন্দ্র মোদি প্রধানমন্ত্রীর দায়িত্ব নেওয়ার পর বিভিন্ন ক্ষেত্রে দেশে বিরাট পরিবর্তন এসেছে। অনেক বিষয়েই ভারত বিশ্বে শীর্ষস্থানে রয়েছে। তিনি সমাজকল্যাণ ও সমাজশিক্ষা দপ্তরে বিভিন্ন উন্নয়নমূলক কাজের তথ্য এবং দিব্যাঙ্গজনদের কল্যাণে রাজ্য সরকারের বিভিন্ন কর্মসূচির কথা তুলে ধরেন।

অনুষ্ঠানে অতিথিগণ নির্বাচিত দিব্যাঙ্গজনদের মধ্যে বিভিন্ন সহায়ক সামগ্রী তুলে দেন। উদ্বোধনী অনুষ্ঠানে সবাইকে স্বাগত জানিয়ে বক্তব্য রাখেন এনডিএফডিসি’র সিএমডি নবীন শাহ। ধন্যবাদসূচক বক্তব্য রাখেন এনডিএফডিসি’র এজিএম অরুণ কুমার। উপস্থিত ছিলেন পূর্ত দপ্তরের ডেপুটি কমিশনার অচিত্তম কিলিকদার, এনআইএলডি কলকাতার অধিকর্তা ললিত নারায়ণ, সমাজসেবী রাজীব ঘোষ প্রমুখ।

‘চিফ মিনিস্টার জন আরোগ্য যোজনা’ প্রতিটি পরিবার বছরে ৫ লক্ষ টাকা পর্যন্ত স্বাস্থ্যবীমায় ছাড় : সুশান্ত

0

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সম্প্রতি রাজ্য মন্ত্রিসভার বৈঠকে ‘চিফ মিনিস্টার জন আরোগ্য যোজনা’ চালুর জন্য অনুমোদন দেওয়া হয়েছে। আজ সচিবালয়ের প্রেস কনফারেন্স হলে আয়োজিত সাংবাদিক সম্মেলনে পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী মন্ত্রিসভার এই সিদ্ধান্তের কথা জানান। পর্যটনমন্ত্রী শ্রীচৌধুরী চিফ মিনিস্টার জন আরোগ্য যোজনা (সি.এম.জে.এ.ওয়াই ) চালুর বিষয়ে বিস্তারিতভাবে জানাতে গিয়ে বলেন, চিফ মিনিস্টার জন আরোগ্য যোজনার মাধ্যমে রোগীদের নগদহীন, কাগজহীন স্বাস্থ্য বীমার সুবিধা প্রদান করা হবে। এই প্রকল্পের অন্তর্ভুক্ত প্রতিটি পরিবার বছরে ৫ লক্ষ টাকা পর্যন্ত স্বাস্থ্যবীমার সুবিধা পাবে।

পর্যটনমন্ত্রী জানান, রাজ্যের মোট পরিবারের সাড়ে ৪ লক্ষ পরিবার বর্তমানে আয়ুষ্মান ভারত-প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনার আওতাভুক্ত রয়েছেন। অবশিষ্ট ৪ লক্ষ ১৫ হাজার পরিবার আয়ুষ্মান ভারত-প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনার আওতাভুক্ত হতে পারেনি। সেই সমস্ত পরিবারের স্বাস্থ্যবীমা পরিষেবা নিশ্চিত করার লক্ষ্যেই রাজ্য সরকার আয়ুষ্মান ভারত-প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনার আদলে চিফ মিনিস্টার জন আরোগ্য যোজনা চালু করার সিদ্ধান্ত নেয়।

২০২৩-২৪ বাজেট অধিবেশনে এই প্রকল্পের ঘোষণা দেওয়া হয়েছিল। এরজন্য বাজেটে ৫৯ কোটি টাকার সংস্থানও রাখা হয়েছে। এই প্রকল্পে সুবিধাভোগীদের যে স্মার্ট কার্ড প্রদান করা হবে তা পুনর্নবীকরনের প্রয়োজন হবেনা। প্রতি বছরের ১ এপ্রিল প্রতিটি যোগ্য পরিবারের জন্য ৫ লক্ষ টাকা স্বয়ংক্রিয়ভাবে পুনর্নবীকরন করা হবে। পর্যটনমন্ত্রী জানান, শ্রম দপ্তরের অধীন ১০ হাজার নির্মাণ শ্রমিক যারা শ্রম দপ্তরের বিভিন্ন বীমার আওতায় রয়েছেন তারা চিফ মিনিস্টার জন আরোগ্য যোজনা প্রকল্পের আওতায় আসবেন না।

মুখ্যমন্ত্রী সহ মন্ত্রিসভার সদস্য/সদস্যাগণ, বিধায়ক সহ সমস্ত স্তরের সরকারি কর্মচারীরাও এই প্রকল্পের আওতাভুক্ত হতে পারবেন। তবে সরকারী কর্মচারীদের ক্ষেত্রে গ্রুপ-এ ও বি কর্মচারী যারা মেডিক্যাল রিইমবার্সমেন্ট পাচ্ছেন তা সারেন্ডার করতে হবে এবং গ্রুপ-সি ও গ্রুপ-ডি কর্মচারী যারা বছরে ৬ হাজার টাকা করে মেডিক্যাল অ্যালাওয়েন্স পাচ্ছেন তা সারেন্ডার করতে হবে। এই প্রকল্পটি বাস্তবায়নে রাজ্য সরকারের বার্ষিক ১০৪ কোটি টাকা ব্যয় হবে।

সাংবাদিক সম্মেলনে পর্যটন মন্ত্রী মন্ত্রিসভার অন্যান্য সিদ্ধান্তের বিষয়ে জানাতে গিয়ে বলেন, যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তরের জুনিয়র ফিজিক্যাল ইনস্ট্রাক্টরের শূণ্যপদে ২২৬ জন লোক নিয়োগের জন্য মন্ত্রিসভা অনুমোদন দিয়েছে। তিনি আরও জানান, শিলচরের ‘কাছার ক্যান্সার হসপিটাল রিসার্চ এন্ড ইনস্টিটিউট’ উত্তর ত্রিপুরা জেলার ধর্মনগর মহকুমার অধীন হুরুয়াকান্দি মৌজায় ক্যান্সার হাসপাতাল স্থাপনের জন্য রাজ্য সরকারের কাছে জমি চেয়েছে। রাজ্য মন্ত্রিসভা ঐ সংস্থাকে জমি প্রদানের জন্য নীতিগতভাবে সিদ্ধান্তে নিয়েছে বলে পর্যটনমন্ত্রী সুশান্ত চৌধুরী সাংবাদিক সম্মেলনে জানান।