Home Blog Page 615

গৌড়ীয় বৈষ্ণব মহামন্ডলের ২৫ বছর পূর্তি

0

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ত্রিপুরা গৌড়ীয় বৈষ্ণব মহামন্ডলীর ২৫ বছর পূর্তি উপলক্ষে শ্রীচৈতন্য মহাপ্রভুর প্রচার ও শ্রীচৈতন্যের সন্ন্যাস লীলার ৫১৪ তম বর্ষ উদযাপনে , আগামী দশই ফেব্রুয়ারি আগরতলা পুরাতন জেল সংলগ্ন ক্ষুদিরাম বসু স্কুল মাঠে রাজ্যভিত্তিক মহাসম্মেলনের আয়োজন করা হয়েছে । সম্মেলনে সকাল ১১:০০ টায় শুরু হবে বর্ণাঢ্য শোভাযাত্রা । দুপুর ১২ঃ৩০ টায় শুরু হবে সাধু-সন্তদের উপস্থিতিতে ধর্মসভা । উক্ত অনুষ্ঠানে ধর্মপ্রাণ সমস্ত মানুষের উপস্থিতি কামনা করেছে ত্রিপুরা গৌড়ীয় বৈষ্ণব মহামন্ডলী ।

 

 

উন্নয়ন প্রকল্প রূপায়ণের কাজ মিশন মুডে নির্দিষ্ট সময়ের মধ্যে সম্পন্ন করতে হবে : মুখ্যমন্ত্রী 

0

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- রাজ্যে যে সমস্ত উন্নয়ন প্রকল্প রূপায়ণের কাজ চলছে তা মিশন মুডে নির্দিষ্ট সময়ের মধ্যে সম্পন্ন করতে হবে। তাছাড়াও যে সমস্ত উন্নয়ন প্রকল্প রূপায়িত হয়ে গেছে সেগুলির নিয়মিত ফলো আপ করারও প্রয়োজন রয়েছে। তাহলেই রাজ্যের মানুষ প্রকল্পগুলির দ্বারা সঠিকভাবে উপকৃত হতে পারবেন। আজ আগরতলার ড. শ্যামাপ্রসাদ মুখার্জী স্মরণিস্থিত ত্রিপুরা ইস্টিটিউশন ফর ট্রান্সফরমেশন (টিআইএফটি) কার্যালয়ের চিফ মিনিস্টার ওয়ার রুমে অনুষ্ঠিত দ্বিতীয় পর্যালোচনা সভায় মুখ্যমন্ত্রী প্রফেসর (ডা.)মানিক সাহা একথা বলেন। সভায় রাজ্যে বিভিন্ন প্রকল্পের অগ্রগতি নিয়ে পর্যালোচনা করা হয়।

পর্যালোচনা সভায় মুখ্যমন্ত্রী বলেন, উন্নয়ন প্রকল্প রূপায়ণে জেলাশাসক সহ বিভিন্ন দপ্তরের সংশ্লিষ্ট আধিকারিকদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। পর্যালোচনা সভায় মুখ্যমন্ত্রী রাজ্যের বিভিন্ন জেলার জেলাশাসকদের সঙ্গে ভিডিও কনফারেন্সে সংশ্লিষ্ট জেলার বিভিন্ন উন্নয়ন প্রকল্পের অগ্রগতি সম্পর্কে অবহিত হন। সভায় টিআইএফটি-র সিইও কিরণ গিত্যে প্রথম সভায় গৃহীত সিদ্ধান্ত সমূহ নিয়ে বিস্তারিত আলোচনা করেন। সভায় মুখ্যমন্ত্রী ত্রিপুরাসুন্দরী মন্দিরের পরিকাঠামো উন্নতিকল্পে আরও অর্থ চাওয়ার জন্য কেন্দ্রীয় সরকারের কাছে প্রস্তাব পাঠানোর নির্দেশ দেন।

তিনি বলেন, মন্দিরের উন্নতির স্বার্থে আরও অর্থ প্রদানের জন্য ইতিমধ্যেই ডোনার মন্ত্রকের সঙ্গে আলোচনা হয়েছে। মুখ্যমন্ত্রী সংশ্লিষ্ট আধিকারিকদের দ্রুত প্রস্তাব পাঠানোর নির্দেশ দেন। মুখ্যমন্ত্রী রাজ্যের জাতীয় সড়কগুলির নির্মাণের অগ্রগতির বিষয়েও খোঁজখবর নেন। এ প্রসঙ্গে সচিব কিরণ গিত্যে জানান, জাতীয় সড়কগুলির কাজ প্রায় ৬০ থেকে ৭০ শতাংশ সম্পন্ন হয়েছে। বাকি কাজও দ্রুতগুতিতে চলছে।

মুখ্যমন্ত্রী রাজ্যে রোপওয়েগুলির কাজের অগ্রগতি সম্পর্কে বিস্তারিত খোঁজখবর নেন। আগরতলা স্মার্টসিটি প্রকল্পের অগ্রগতি মুখ্যমন্ত্রীর সামনে তুলে ধরা হয়। এ প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বলেন, আগরতলা শহরে সিসিটিভিগুলি সঠিকভাবে চলছে কিনা তা নিয়মিত তদারকি করা প্রয়োজন। পাশাপাশি প্রয়োজনীয় স্থানে সিসিটিভি লাগানোর জন্য আধিকারিকদের নির্দেশ দেন। তিনি এয়ারপোর্ট সড়কের পাশে সৌন্দর্যায়নের উপরও গুরুত্বারোপ করেন।

সভায় টিআইএফটি-র সিইও কিরণ গিত্যে প্রধানমন্ত্রী আবাস যোজনা (আরবান),প্রধানমন্ত্রী আবাস যোজনা (গ্রামীণ), সামিত্ব প্রকল্প, প্রধানমন্ত্রী স্বনিধি, পিএমইজিপি, মুখ্যমন্ত্রী চা শ্রমিক কল্যাণ প্রকল্পের অগ্রগতির চিত্র তুলে ধরেন। সভায় মুখ্যসচিব জেকে সিনহা জেলার বিভিন্ন প্রকল্প রূপায়ণে উদ্ভাবনী ক্ষেত্রে বিশেষ নিদর্শনের জন্য প্রধানমন্ত্রী অ্যাওয়ার্ডের প্রস্তাব পাঠানোর কাজটি দ্রুত সম্পন্ন করতে জেলাশাসকদের নির্দেশ দেন। সভায় রাজস্ব দপ্তরের প্রধান সচিব পুনিত আগরওয়াল, তথ্য ও সংস্কৃতি দপ্তরের সচিব ড. পি কে চক্রবর্তী, পূর্ত দপ্তরের সচিব অভিষেক সিং, গ্রামোন্নোয়ন দপ্তরের সচিব ড. সন্দীপ আর রাঠোর, মুখ্যমন্ত্রীর ওএসডি পরমানন্দ সরকার ব্যানার্জী, বিভিন্ন দপ্তরের উচ্চপদস্থ আধিকারিকগণ উপস্থিত ছিলেন।

MBB বিমানবন্দরে ইমিগ্রেশন চেকপোস্টকে শীঘ্রই  আন্তর্জাতিক বিমানবন্দর হিসাবে ঘোষণার দাবি বিপ্লবের 

0

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- আগরতলা এমবিবি বিমান বন্দরকে আন্তর্জাতিক বিমান বন্দর ঘোষণা করার দাবি জানালেন সাংসদ বিপ্লব কুমার দেব। বুধবার রাজ্যসভায় কেন্দ্রীয় বেসামরিক বিমান পরিবহন মন্ত্রীর কাছে এই দাবি জানান তিনি l তৎসঙ্গে আন্তর্জাতিক ফ্লাইট স্কিমের অধীন আগরতলা-চট্টগ্রাম আন্তর্জাতিক ফ্লাইট পরিচালনারও দাবি উত্থাপন করেন l

তিনি বলেন, ত্রিপুরার উত্তর-পূর্বাঞ্চলে আগত যাত্রীদের জন্য একটি গুরুত্বপূর্ণ প্রবেশদ্বার। ২০২২ সালের ৪ জানুয়ারি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নতুন টার্মিনাল ভবনের উদ্বোধন করেন। প্রাপ্ত তথ্য অনুসারে, পিক আওয়ারে ১০০০ আন্তঃরাজ্য এবং ২০০ আন্তর্জাতিক যাত্রী পরিচালনার সক্ষমতা রয়েছে। ২০টি চেক ইন কাউন্টার এবং বার্ষিক ৩০ লক্ষ যাত্রী যাতায়াতের ক্ষমতা রয়েছে। আগরতলা-চট্টগ্রাম রুটে আন্তর্জাতিক ফ্লাইট পরিচালনা শুরু করার জন্য রাজ্য সরকার AAI-কে ১৮.৮৫ কোটি টাকা প্রদান করেছে।

ইন্সট্রুমেন্ট ল্যান্ডিং সিস্টেম এবং গ্রাউন্ড লাইটিং সুবিধা এখানে রয়েছে। অর্থ মন্ত্রণালয়, ভারত সরকার ২০২৩ সালের ৪ জানুয়ারি এমবিবি বিমানবন্দরকে কাস্টমস চেকপোস্ট হিসাবে ঘোষণা করেছে এবং এই বিষয়ে ভারত সরকারের স্বরাষ্ট্র মন্ত্রকের কাছ থেকে ঘোষণার অপেক্ষায় রয়েছে। এই বিষয়ে বেসামরিক বিমান পরিবহন মন্ত্রী এক চিঠির প্রত্তুতরে জানিয়েছিলেন, “ইমিগ্রেশন চেক পোস্টের বিষয়টি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনস্থ।”

বেসামরিক বিমান পরিবহন মন্ত্রীকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে কথা বলার এবং এমবিবি বিমানবন্দরে ইমিগ্রেশন চেকপোস্টটি শীঘ্রই অবহিত করার এবং এটিকে আন্তর্জাতিক বিমানবন্দর হিসাবে ঘোষণার প্রক্রিয়াটিকে অগ্রাধিকার দেওয়ার জন্য সংসদে জোড়ালো দাবি জানান সাংসদ বিপ্লব কুমার দেব।

 

 

 

২ দিন ব্যাপী নক আউট ভলিবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন হলো বুধবার

0

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- খেলাধুলা মানে সুস্থ, সুন্দর, নেশামুক্ত জীবন। নেশামুক্ত সমাজ জাতীয় ঐক্য ও সহতির বার্তা নিয়ে দেশপ্রেমে উদ্বুধ যুব সমাজ। আর সেই দৃষ্টিকোণ থেকেই রাজ্য ও বহির রাজ্যের এবং আধাসামরিক বাহিনী ও ত্রিপুরা পুলিশের দলগুলো নিয়ে টাউন হল মাঠে শুরু হল দুদিনের দিবারাত্র প্রাইজমানি ভলিবল টুর্নামেন্ট। কমলপুর নগর পঞ্চায়েতের উদ্যোগে আয়োজিত টুর্নামেন্টের বুধবার টাউন হল মাঠে উদ্বোধন করেন বিধায়ক মনোজ কান্তি দেব।

প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নগর পঞ্চায়েতের ভাইস চেয়ারম্যান সুব্রত মজুমদার।ছিলেন মহকুমা শাসক এল ডারলং সহ ক্রীড়া ক্ষেত্রের বিশিষ্টজনেরা এবং সীমান্ত রক্ষী বাহিনীর আধিকারিকরা । খেলায় মোট ১১ টি দল অংশগ্রহণ করে। চ্যাম্পিয়ন ,পুরস্কারও ট্রফি সহ ৩০ হাজার টাকা প্রদান করা হবে এবং রানার্সআপ কে বিশ হাজার টাকা ও ট্রফি প্রদান করা হবে।

 

 

 

জনগণের প্রত্যাশা পূরণ এবং সমস্যা সমাধানে প্রতিশ্রুতিবদ্ধ আমাদের সরকার : মুখ্যমন্ত্রী 

0

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- শুধুমাত্র রাজধানীতেই নয়, রাজ্যের জেলা ও মহকুমা স্তরেও মুখ্যমন্ত্রী সমীপেষু কার্যক্রম ছড়িয়ে দেওয়ার নয়া ভাবনা নিয়েছেন মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা। শীঘ্রই এই ভাবনা কার্যকর করার কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী। বুধবার কর্মসূচী শুরুর আগে সাংবাদিকদের নিজের ভাবনার কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা।রাজ্যের জনগনের প্রত্যাশা পূরনের লক্ষ্যেই বর্তমান বিজেপি সরকার কাজ করে চলেছে। মানুষের পাশে থাকার লক্ষ্যেই জনগনের পাশে মুখ্যমন্ত্রী কর্মসূচী চালু করা হয় গত বছরের ১২ এপ্রিল।

রাজধানীতে বসে জনগনের পাশে মুখ্যমন্ত্রী কর্মসূচীকে বেধে না রেখে প্রত্যন্ত এলাকার মানুষের পাশে থাকতে এই কর্মসূচীকে বর্ধিত করার ভাবনা নিয়েছেন মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা। বুধবার আগরতলায় মুখ্যমন্ত্রী সমীপেষু কর্মসূচীতে অংশ নিয়ে তাঁর এই নয়া ভাবনার কথা জানান সাংবাদিকদের কাছে। জেলা থেকে মহকুমা স্তরের মানুষের সমস্যা সমাধানে এই কর্মসূচীকে ছড়িয়ে দিতে ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে জনগনের সামনে মুখ্যমন্ত্রীকে নিয়ে যেতে পরিকল্পনা নিয়েছেন তিনি।

খুব শীঘ্রই এই নতুন পরিকল্পনা বাস্তবায়িত করতে যাচ্ছেন মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা।মুখ্যমন্ত্রী জানান, জেলা ও মহকুমা স্তরের আধিকারীকরা ভার্চুয়ালী মুখ্যমন্ত্রীর এই কর্মসূচীতে যুক্ত হবেন।কাজ করবেন জনগনের সমস্যা সমাধানের। মুখ্যমন্ত্রী ডাঃ; মানিক সাহা জানান, এই কর্মসূচীতে দারুন সাফল্য পাচ্ছেন সাধারন মানুষ। সরকারের সঙ্গে সাধারন মানুষের সম্পর্ক আরও নিকট হচ্ছে। মানুষ এই কর্মসূচী থেকে উপকার পাচ্ছেন।

মানুষের সন্তুষ্টি দেখে ব্যাক্তিগত ভাবে মুখ্যমন্ত্রীর নিজেরও যে ভাল লাগছে তাও স্পষ্ট জানান তিনি। এদিন এই কর্মসুচীর ২৭ তম পর্ব শুরু হওয়ার পর রাজ্যের দুর দুরান্ত থেকে আসা সাধারন মানুষের নানা সমস্যার কথা শুনেন মুখ্যমন্ত্রী। আজকের কর্মসুচীতে স্বাস্থ্য সংক্রান্ত সমস্যা নিয়েই বেশী সংখায় উপস্থিত ছিলেন সাধারন মানুষ। তাঁদের প্রত্যেকের সমস্যার তাৎক্ষনিক সমাধানের পথও বাতলে দেন মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা।

 

 

 

ICA/C-4425

0

স্ত্রী কে কুপিয়ে হত্যা করার দায়ে স্বামীর যাবজ্জীবন কারাদন্ড

0

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন কারাদন্ড। পশ্চিম ত্রিপুরা জেলার অতিরিক্ত জেলা এবং দায়রা আদালতের বিচারক সুনীল কুমার সিং দোষীর যাবজ্জীবন কারাদন্ড ঘোষণা করেন। স্ত্রী হস্তারকের এই সাজায় খুশি তার ছেলেসহ আত্মীয় পরিজনরা। দুই হাজার কুড়ি সালের আট মে। এডি নগর থানা এলাকার নিজ ঘরেই খুন হয়ে গিয়েছিলেন মাঝ বয়ষী গৃহবধূ অনিমা চক্রবর্তী। যেদিন ঘটনা ঘটেছিল সেদিন বাড়িতে ছিলেন অনিমা চক্রবর্তী এবং তার স্বামী গৌতম চক্রবর্তী।

তাদের ছেলে নয়ন চক্রবর্তী ঐদিন বাড়ির বাইরে কোথাও গিয়েছিল। পরের দিন অর্থাৎ ৯মে নয়ন ঘরে আসার পর দেখতে পেয়েছিলেন ঘরে ক্ষতবিক্ষত অবস্থায় পড়ে রয়েছে মায়ের দেহ। ঘটনায় খবর দেওয়া হয়েছিল এডিনগর থানায়। মৃতদহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছিল হাসপাতালে। মামলা নিয়ে তদন্ত শুরু করেছিল পুলিশ । গোটা ঘটনার পেছনে অনিমার স্বামী গৌতম চক্রবর্তীর দিকেই সমস্ত সাক্ষ্য প্রমাণ পেয়ে যায় তদন্তকারী পুলিশ অফিসার।

এডি নগর থানার ৩৬/২০২০ নম্বরের মামলার তদন্তের দায়ীত্বে ছিলেন এস আই রমেন্দ্র দেববর্মা। তিনি মামলার তদন্ত শুরু করেছিলেন। যদিও পরবর্তী সময়ে মামলার তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছিল এসআই কিরণ শংকর চৌধুরীকে। বিচার প্রক্রিয়া শুরু হয়েছিল আদালতে। ১৮ জনের সাক্ষ্য বাক্য গ্রহণ করা হয় আদালতে। অতিরিক্ত জেলা এবং দায়রা আদালতের ফাস্ট ট্র্যাক কোর্টে মামলার শুনানি প্রক্রিয়া শুরু হয়।

মঙ্গলবার আদালতের বিচারক সুনীল কুমার সিং এর এজলাসে দোষী সাব্যস্ত হয় গৌতম চক্রবর্তী। মঙ্গলবার সমস্ত সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে গৌতম চক্রবর্তীকে দোসী সাব্যস্ত করেন বিচারক। বুধবার দোষীর সাজা শোনান বিচারক। দোষীকে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি ১০ হাজার টাকা আর্থিক জরিমানা ঘোষণা করা হয়েছে।

এই ১০ হাজার টাকা অনাদায় অতিরিক্ত আরও ছয় মাসের কারাবাসের সাজা শুনিয়েছেন বিচারক। জানান সরকার পক্ষে আইনজীবী। এদিকে মায়ের খুনি বাবার শাস্তি হওয়ায় সন্তোষ ব্যক্ত করেছেন তাদের ছেলে নয়ন চক্রবর্তী।এই রায়ে বিচারক সহ পুলিশ এবং আইনজীবীদের ধন্যবাদ জানিয়েছেন তিনি।

পর্ষদ আগের মতই পরীক্ষা গ্রহণ করবে : পর্ষদ সভাপতি 

0

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ তাদের স্পষ্টিকরণ তুলে ধরেছেন একটি ভিডিও বার্তায়। পর্ষদ সভাপতি জানান, পর্ষদের তরফে শিক্ষা দপ্তরে ককবরক ভাষা লিপির ব্যাপারে চিঠি পাঠানো হয়েছে। তবে ককবরক লিপি নিয়ে এখনো কোনো প্রতিউত্তর আসেনি। সেই জায়গায় দাঁড়িয়ে পর্ষদ আগে যেভাবে পরীক্ষা গ্রহণ করেছিল সেই ভাবেই পরীক্ষা গ্রহণের সিদ্ধান্ত নিয়েছে।

 

রাজ্যে আরও দুটি অর্গানিক টেস্টিং ল্যাব স্থাপনের উদ্যোগ নিয়েছে কৃষি দপ্তর : কৃষিমন্ত্রী

0

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- বুধবার অরুন্ধতী নগরস্থিত ত্রিপুরা স্টেট রিসার্স কমপ্লেক্স পরিদর্শনে যান রাজ্যের কৃষি এবং কৃষক কল্যাণ দপ্তরের মন্ত্রী রতন লাল নাথ। এদিন তিনি কমপ্লেক্সের বিভিন্ন এলাকা ঘুরে দেখেন, পাশাপাশি সয়েল টেস্টিং ল্যাবরেটরি সেন্টারটিও ঘুরে দেখেন। রিসার্চ সেন্টারে কর্মরত অধিকারিকদের সঙ্গে কথা বলে বিস্তারিত বিষয়াদি সম্পর্কে জেনে নেন।

পরবর্তীতে মন্ত্রী সংবাদ মাধ্যমকে জানান, কৃষিজ উন্নতিতে রাজ্যে ৩২ ধরনের ধান নিয়ে গবেষণা হচ্ছে। অরুন্ধতীনগরের সিড রিসার্চ সেন্টারে রয়েছে পাঁচ ধরনের শস্যের উপর গবেষণাও । এরাজ্যে উন্নতস্তরের সয়েল টেস্টিং এরও ব্যবস্থা রয়েছে। যেখানে মাটির প্রকৃতি জেনে চাষ নির্ধারণ করা হয়। রয়েছে সার পরীক্ষার ব্যবস্থাও।

যাতে করে যে কোন সার প্রয়োগ করে কৃষির ক্ষতি না হয়ে যায়। রাজ্যে আরও দুটি অর্গানিক টেস্টিং ল্যাব স্থাপনের উদ্যোগ নিয়েছে কৃষি দপ্তর। গবেষণালব্ধ ফলাফলের উপর দাঁড়িয়ে আমাদের রাজ্য দ্রুত স্বয়ম্ভরতার লক্ষ্যমাত্রা ছুতে চলেছে বলে ও গবেষকরা জানিয়েছেন। এদিন অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন দপ্তরের সচিব অপূর্ব রায় এবং অধিকর্তা শরদিন্দু চৌধুরী।

 

 

 

 

 

জোটকে শক্তিশালী করতে ত্রিপুরার দুটি আসনে কংগ্রেসের ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক আশীষের 

0

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- বুধবার প্রদেশ কংগ্রেস ভবনে আসন্ন লোকসভা নির্বাচনে দলীয় রন কৌশল নিয়ে অনুষ্ঠিত হয় গুরুত্বপূর্ণ বৈঠক। এদিনের বৈঠকে উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা। এদিন শ্রী সাহা সংবাদ মাধ্যমকে জানান লোকসভা নির্বাচনে আসন ভাগাভাগি নিয়ে ইন্ডিয়া জোটের সিদ্ধান্তই চূড়ান্ত, তাই এই জোটকে শক্তিশালী করতে ত্রিপুরার দুটি আসনে কংগ্রেসকে ঐক্যবদ্ধ হয়ে লড়াই করতে হবে। তাছাড়া এদিন তিনি আরও বলেন এই লোকসভা নির্বাচনে বিজেপিকে হারাতে কি পদক্ষেপ গ্রহণ করা যায় তার পরামর্শ দিতে গতকাল রাজ্য সফরে এসেছিলেন কংগ্রেসের স্কিনিং কমিটির চেয়ারম্যান পি এস রানা ও ডিসুজা, তাছাড়া আসন্ন লোকসভা নির্বাচনে রাজ্যের দুটি আসনে কংগ্রেসের প্রার্থী চয়নে এরা মতামত প্রদান করেছেন বলেও জানিয়েছেন তিনি।