Home Blog Page 617

অবৈধভাবে অনুপ্রবেশকারী ১২ জন বাংলাদেশীকে ফিরিয়ে দেওয়া হল বাংলাদেশে

0

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- অবশেষে ঘরে ফেরার পালা। ভারত-বাংলার তৎপরতায় ভারতে আটকে থাকা অবৈধভাবে অনুপ্রবেশকারী ১২ জন বাংলাদেশীকে আজ ফিরিয়ে দেওয়া হল বাংলাদেশে। আখাউড়া চেকপোষ্টে তাদের পরিবার-পরিজনদের হাতে তুলে দেওয়া হল ভারতে সাজা কাটার পরও আটকে থাকা অবৈধ অনুপ্রবেশকারীদের। উপস্থিত ছিলেন আগরতলায় অবস্থিত বাংলাদেশ সহকারি হাই কমিশন কর্তৃপক্ষ। আগরতলায় অবস্থিত বাংলাদেশ সহকারি হাই কমিশনের ঔকান্তিক প্রচেষ্টায় এবং দু’দেশের তৎপরতায় ভারতে আটকে থাকা ১২ জন বাংলাদেশি নাগরিককে মঙ্গলবার আগরতলা- আখাউড়া চেকপোস্ট দিয়ে প্রত্যাবাসন করা হল। ১২ জনকে তুলে দেওয়া হল তাদের পরিবার-পরিজনদের কাছে। রাজ্যে প্রতিনিয়ত আটক হচ্ছে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশকারী বাংলাদেশী নাগরিক। ভারতে নির্দিষ্ট সাজা কাটানোর পরও তাদের অতিরিক্ত ৬ মাস থেকে এক বছর পর্যন্ত থাকতে হয় প্রত্যাবাসনের প্রসেসিং চলাকালীন সময়ে। এই সময়কালে অবৈধ অনুপ্রবেশকারীদের থাকা-খাওয়ার সম্পূর্ণ খরচ বহন করে রাজ্য সরকার। এর জন্য আগরতলাস্থিত বাংলাদেশ হাইকমিশনের সহকারী হাইকমিশনার আরিফ মোহাম্মদ ধন্যবাদ জ্ঞাপন করেন রাজ্য সরকারকে। আখাউড়া চেক পোস্টে প্রত্যাবাসনের সময়কালে উপস্থিত থাকা আরিফ মোহাম্মদ এক সাক্ষাৎকারে বলেন, দু’দেশের সরকার যথেষ্ট তৎপর থাকা সত্ত্বেও প্রত্যাবাসনের প্রসেসিং এর বিষয়টা অত্যন্ত সময় সাপেক্ষ। তিনি বলেন, চেষ্টা করা হচ্ছে এই সময়টাকে কমিয়ে নিয়ে আসার জন্য। এই প্রক্রিয়ার জন্য রাজ্য সরকারসহ সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন তিনি। নিজেদের কৃতকর্মের সাজা কাটিয়ে বহুদিন পর নিজ দেশে, নিজের আত্মীয় পরিজনদের কাছে ফিরে গিয়ে আত্মহারা এই ১২ জন। পাশাপাশি তাদেরকে ফেরত পেয়ে স্বভাবতই খুশির জোয়ার ওপার বাংলার আত্মীয়-পরিজনদের মধ্যে।

মন্ত্রী রতন লাল নাথের বক্তব্যে ক্ষুব্ধ এবং অপমানিত বলে দাবি ট্রানজেনডার কমিউনিটির

0

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- রাজ্য মন্ত্রিসভার সদস্য রতন লাল নাথের বক্তব্যে ক্ষুব্ধ ট্রানজেনডার কমিউনিটি ও সোশ্যাল ওয়েল ফেয়ার কমিটির সদস্যরা। তাদের অভিযোগ, কিছুদিন আগে মন্ত্রী একটি সভায় বক্তব্য রাখতে গিয়ে প্রশ্ন তুলেছিলেন ছেলে থেকে মেয়ে হচ্ছে আবার মেয়ে থেকে ছেলে হচ্ছে, এসব কি চলছে? মন্ত্রী এই বক্তব্যে তারা ক্ষুব্ধ এবং অপমানিত বলে দাবি। মঙ্গলবার আগরতলা প্রেস ক্লাবে এক সাংবাদিক সম্মেলন করে এই বিষয়ে তাদের প্রতিক্রিয়া ব্যক্ত করা হয় এবং মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে অভিযোগ জানানো হয়। স্বভিমান নামে একটি সংগঠনের ব্যানারে তারা এদিন এক সাংবাদিক সম্মেলন করে তাদের প্রতিক্রিয়া ব্যক্ত করেন। তাদের এই সাংবাদিক সম্মেলনের পর বুদ্ধিজীবী মহল এর অনেকেই তাদের দাবির বিষয়ে প্রশ্ন তুলতে শুরু করেছেন। এ বিষয়ে অনেকের অভিমত মন্ত্রী শ্রীনাথ লিঙ্গ পরিবর্তন সংক্রান্ত বিষয়ে তার মনে যে প্রশ্ন এসেছিল তা তিনি খোলা মনে জানতে চেয়েছেন। কাউকে অপমানিত করার উদ্দেশ্যে কোন কোন ব্যাঙ্গাপ্ত কথা বলেননি। তারা যেমন তাদের বাক স্বাধীনতার অধিকার নিয়ে প্রশ্ন তুলেছেন, ঠিক তেমনি একজন ভারতীয় নাগরিক হিসেবে মন্ত্রীরও মত প্রকাশের অধিকার রয়েছে।

ইলেকট্রিসিটি কনজিউমার এসোসিয়েশনের প্রতিবাদ

0

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- বিদ্যুৎ বেসরকারি করনের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে অল ইন্ডিয়া ইলেকট্রিসিটি কনজিউমার এসোসিয়েশন । মঙ্গল বার অল ইন্ডিয়া ইলেক্ট্রিসিটি কনজিউমার এসোসিয়েশন সারা ভারত জুড়ে প্রতিবাদ দিবস পালন করেছে । এই কর্মসূচির অঙ্গ হিসেবে ত্রিপুরার স্টেট ইলেকট্রিক কর্পোরেশন লিমিটেডের সামনে বিক্ষোভ প্রদর্শন করেছে । অ্যাসোসিয়েশনের অভিযোগ স্মার্ট মিটার গুলিতে সবচেয়ে বেশি বিদ্যুৎ বিল কারচুপি হয় । এই মিটার গুলি অবিলম্বে বাদ করতে হবে । নতুবা এসোসিয়েশনের এই আন্দোলন কর্মসূচি জারি থাকবে ।

 

 

হিন্দু যুবতীকে অপহরণ করল মুসলিম যুবক, থানায় অভিযোগ সংগঠনের

0

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- কৈলাশহর রামকৃষ্ণ মহাবিদ্যালয় থেকে এক হিন্দু কলেজ পড়ুয়া ছাত্রীকে বলপূর্বক অপহরণ করে নিয়ে যায় এক মুসলিম যুবক । এ নিয়ে কৈলাশহর মহিলা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়। সংবাদে প্রকাশ জারুইলতলী এলাকার বাসিন্দ দীপক ঘোষের ১৮ বছরের মেয়ে দীপিকা ঘোষ রামকৃষ্ণ মহাবিদ্যালয়ের প্রথম বর্ষের ছাত্রী। অভিযোগ প্রায় সময়ই বিভিন্নভাবে উত্তপ্ত করত দীপিকা ঘোষকে, ছনতৈল মুসলিম পল্লী এলাকার বাসিন্দা আব্দুল কাদিরের ছেলে আহমেদ আলী। আহমেদ আলী ও কৈলাশহর রামকৃষ্ণ মহাবিদ্যালয়ের প্রথম বর্ষের ছাত্র । এনিয়ে এলাকায় তীব্র উত্তেজনা দেখা দিয়েছে । এদিকে একটি হিন্দু সংগঠনের পক্ষ থেকে পুলিশের কাছে দাবি জানানো হয়েছে যাতে করে মঙ্গলবার এর মধ্যে মেয়েটিকে উদ্ধার করে পুলিশ । নতুবা আন্দোলনে নামতে বাধ্য হবে সংগঠন ।

 

 

রাউতখলায় পরপর চুরির ঘটনা উদ্বিগ্ন মানুষ

0

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- শ্রাদ্ধের নিমন্ত্রণ খেতে গিয়ে বাড়িতে ফিরে এসে দেখে দুঃসাহসিক চুরি হয়েছে । ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশ । ঘটনার বিবরণে জানা যায় গত শনিবার বিকেলে রাউৎখলা এলাকার কল্পনা দেবী চক্রবর্তী শ্রাদ্ধের নিমন্ত্রণ খাবার জন্য পশ্চিম লক্ষীবিল এলাকায় নিজ পুরান বাড়িতে চলে যান, সেই সুযোগ কাজে লাগিয়ে চোরের দল রাউৎখলা এলাকার কল্পনা দেবী চক্রবর্তীর বাড়িতে ঘরের দরজা ভেঙ্গে ঘরে থাকা সমস্ত জিনিসপত্র লণ্ডভণ্ড করে ঘরে থাকা ২০ থেকে ৩০ টাকা নিয়ে চম্পট দেয় ।মঙ্গলবার সকাল ১১ টায় কল্পনা দেবী চক্রবর্তী পশ্চিম লক্ষ্মীবিল থেকে রাউৎখলা নিজ বাড়িতে এসে দেখতে পান ঘরের দরজা খোলা অবস্থায় রয়েছে এবং ঘরে থাকা সমস্ত জিনিসপত্র একেবারে লণ্ডভণ্ড অবস্থায় পড়ে রয়েছে, তা দেখে কান্নায় ভেঙে পড়ে অসহায় মহিলা কল্পনা দেবী, খবর যায় বিশালগড় থানায়, পুলিশ ঘটনার স্থলে ছুটে গিয়ে চুরির মামলা হাতে নিয়ে তদন্ত শুরু করে করেছে ।

 

 

এইবছর বইমেলাকে আরো সুন্দর করতে হবে : মেয়র 

0

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ৪২ তম আগরতলা বইমেলা নিয়ে পৌর নিগম কনফারেন্স হলে মেয়রের উপস্থিতিতে গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয় । বৈঠকে উপস্থিত ছিলেন মেয়র দীপক মজুমদার , পুর নিগমের ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত , রাজ্য বিধানসভার মুখ্য সচেতক কল্যাণী সাহা রায় , তথ্য সংস্কৃতি দপ্তরের অধিকর্তা বিম্বিসার ভট্টাচার্যসহ অন্যান্যরা। এদিন মেয়র সংবাদ মাধ্যমকে জানান বিগত বইমেলাকে লক্ষ্য রেখে কিভাবে এইবারের বইমেলাকে আরো সুন্দর করা যায় এবং পাশ্ববর্তী রাষ্ট্রের যে কবি , সাহিত্যিক এবং বিক্রেতারা রয়েছেন তাদেরকে আরো সহজভাবে বইমেলায় যোগদান করানো যায় সেই বিষয়গুলি নিয়ে মূলত আলোচনা হয়েছে বলে জানিয়েছেন তিনি।

তাছাড়া উপস্থিত নেতৃত্বতের সর্বসম্মতিক্রমে কিছু সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে যা হল গত ৩০ শে ডিসেম্বর রাজ্যের মুখ্যমন্ত্রীর পৌরোহিত্য ৪২ তম বইমেলাকে সামনে রেখে একটি অর্গানাইজিং কমিটি গঠন করা হয়েছে এবং পরবর্তী সময়ে আগরতলা পুর নিগমের মেয়রকে চেয়ারম্যান করে স্টিয়ারিং কমিটি গঠন করা হয় যাতে করে বিগত দিনের মেলার তুলনায় এবারের বইমেলা যেন ব্যবস্থাপনা এবং উপস্থাপনায় এগিয়ে রাখার লক্ষে। কেননা সরকারের বদলের পরে মেলার ব্যবস্থাপনা এবং উপস্থাপনায় পরিবর্তন দেখা দিয়েছে।

রাহুল গান্ধী মহিলাদের ন্যায় পাইয়ে দেওয়ার জন্য লড়াই করছেন : সর্বাণী

0

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :-  কংগ্রেস নেতারা রাহুল গান্ধী দেশ জুড়ে ন্যায় যাত্রা শুরু করেছেন। এই যাত্রায় শুধু তিনি দেশের আর্থিক সামাজিক ইত্যাদি বিষয় নিয়ে সাধারণ মানুষের সঙ্গে কথা বলছেন। পাশাপাশি তিনি মহিলাদের সুরক্ষার বিষয়েও কথা বলছেন। এই অভিমত ত্রিপুরা প্রদেশ মহিলা কংগ্রেস সভা নেত্রী সর্বাণী ঘোষ চক্রবর্তীর।

মঙ্গলবার বিকেলে আগরতলার প্রদেশ কংগ্রেস ভবনে এক সাংবাদিক সম্মেলন করে এই কথা গুলি বলেন তিনি। রাহুল গান্ধী মহিলাদের ন্যায় পাইয়ে দেওয়ার জন্য লড়াই করছেন। সেই সঙ্গে সর্ব ভারতীয় মহিলা কংগ্রেস সভানেত্রী অনিতা লাম্ভার নির্দেশ অনুসারে ত্রিপুরা প্রদেশ মহিলা কংগ্রেস প্রতিবাদ কর্মসূচীতে সামিল হচ্ছে।

সমগ্র দেশের সঙ্গে রাজ্যেও মহিলারা বিভিন্ন ভাবে নির্যাতিত লাঞ্ছিত হচ্ছে। তাদেরকে সাথে নিয়ে লড়াই চালিয়ে যাওয়া হচ্ছে। একই ভাবে আগামী দিনে আন্দোলন করবে মহিলা কংগ্রেস বলে অভিমত ব্যক্ত করেন। এদিনের এই সাংবাদিক সম্মেলনে অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আত্মনির্ভরতার নিদর্শন এম বি বি কলেজের প্রথম বর্ষের ছাত্রী শ্রেয়া বৈষ্য

0

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- আত্মনির্ভরের পথে ত্রিপুরা দীর্ঘ ২৫ বছর পর ২০১৮ সালের ৩রা মার্চ ত্রিপুরায় এক নতুন সূর্য উদিত হয়েছে। ৩রা মার্চ শুধু সরকার পরিবর্তন হয়নি ৩রা মার্চের পর ধিরে ধিরে পরিবর্তন হচ্ছে জনগনের মানষিকতা, তারই সুফল পাচ্ছে আমাদের এই ছোট্ট পাহাড়ি রাজ্য ত্রিপুরা। আজ ভারতীয় জনতা যুব মোর্চা ত্রিপুরা প্রদেশের উদ্যোগে এমন একজন ছত্রীকে শুভেচ্ছা জানালেন যিনি গোটা যুব সমাজের জন্য আত্মনির্ভর হওয়ার একটি উদাহরণ।। তার নাম শ্রেয়া বৈষ্য বাড়ি নতুন নগর কোপারেটিভ এলাকায়।

সে এম বি বি কলেজের প্রথম বর্ষের ছাত্রী। সে যে কলেজে পড়াশোনা করে সেই কলেজের সামনেই উচ্চশিক্ষার জন্য ছোট পরিসরে খাওয়ার দোকান চালো করেছেন। তার এই বৃহৎ মানষিকতাকে সাধুবাদ জানালেন ভারতীয় জনতা যুব মোর্চার রাজ্য সভাপতি তথা বিধায়ক শ্রী সুশান্ত দেব মহোদয়, প্রদেশ যুব মোর্চার সাধারণ সম্পাদক শ্রী রানা ঘোষ মহোদয় সেখানে অংশগ্রহণ করেন রাজ্য যুব মোর্চার সদস্যরা।

শুরু হচ্ছে বিজেপির গাও চলো অভিযান

0

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- মঙ্গলবার প্রদেশ বিজেপি কার্যালয়ে এক সাংবাদিক বৈঠকে আয়োজন করা হয়। এদিনের বৈঠকে উপস্থিত ছিলেন প্রদেশ বিজেপি নেতৃত্ব অমিত রক্ষিত। এদিন তিনি সংবাদ মাধ্যমের সামনে বলেন ভারত তখনই বিকশিত হবে যখন ভারতের গ্রামগুলি বিকশিত হবে, আর ভারতবর্ষের ৭০% লোক গ্রামে বসবাস করে, তাই সংগঠনের লক্ষ্য থাকে যে সাংগঠনিকভাবে গ্রামগুলির সাথে অতপ্রতভাবে জুড়ে থাকা। সেদিকে লক্ষ্য রেখেই বিজেপির পক্ষ থেকে গাও চলো অভিযান কর্মসূচি হাতে নেওয়া হয়েছে।

কেননা “গ্রামের উন্নয়ন ছাড়া দেশের উন্নয়ন সম্ভব নয়।সুতরাং,প্রধান লক্ষ্য এখন গ্রাম চলো অভিজানের অধীনে থাকা গ্রামগুলি। তাছাড়া গ্রাম ছাড়াও, শহুরে অঞ্চলগুলিকেও লক্ষ্যবস্তু করছি যেখানে আমরা বিভিন্ন বিভাগের লোকদের সাথে দেখা করব। সেই কর্মসূচির অঙ্গ হিসাবে সারা রাজ্যের ৩৩৪৯ টি বুথে ৩৩৪৯ জন সিনিয়র লিডার নির্বাহী প্রবাস করবে যার মাধ্যমে কোন নেতৃত্ব কোন একটি বুথে ২৪ ঘন্টা বসবাস করে সেখানকার লোকজনদের সাথে জনসম্পর্ক অভিযান করবে।

তাছাড়া তিনি জানান এই কর্মসূচিকে তিনটি পর্যায়ে ভাগ করা হয়েছে যার মধ্যে ২০ শে জানুয়ারি থেকে ৬ ফেব্রুয়ারী পর্যন্ত এই কর্মসূচির প্রস্তুতি চলেছে যা আজ সম্পন্ন হয়েছে । এখন আগামীকাল থেকে শুরু হতে চলেছে দ্বিতীয় ধাপ ৭ই ফেব্রুয়ারি থেকে চলবে ১১ ফেব্রুয়ারি পর্যন্ত।

স্যাচুরেশনই গোয়া এবং দেশের জন্য মোদীর গ্যারান্টি : প্রধানমন্ত্রী 

0

জনতার কলম ওয়েবডেস্ক :- বিকসিত গোয়া ২০৪৭’ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, “গোয়ায় খ্রিস্টান সম্প্রদায় এবং অন্যান্য ধর্মের লোকেরা যেভাবে সম্প্রীতির সঙ্গে বসবাস করে, তা ‘এক ভারত, শ্রেষ্ঠ ভারত’-এর আশ্চর্য উদাহরণ।

তিনি আরো বলেন,”কেন্দ্রীয় সরকারের বেশ কয়েকটি প্রকল্পের মধ্যে, গোয়া তাদের অনেকগুলিতে ১০০% স্যাচুরেশন অর্জন করেছে। আমরা সবাই জানি যে যখন স্যাচুরেশন অর্জিত হয় তখন পার্থক্য শেষ হয়, সুবিধা প্রত্যেক সুবিধাভোগীর কাছে পৌঁছায়, মানুষকে তাদের অধিকার পেতে ঘুষ দিতে হয় না।

তাই, আমি বারবার বলছি যে স্যাচুরেশন হল সত্যিকারের ধর্মনিরপেক্ষতা, সত্যিকারের সামাজিক ন্যায়বিচার। এই স্যাচুরেশনই গোয়া এবং দেশের জন্য মোদীর গ্যারান্টি।