Home Blog Page 618

টিএমসি একটি দুর্নীতিগ্রস্ত কোম্পানি, পিসি ভাইপোর একটি প্রাইভেট লিমিটেড কোম্পানি : শুভেন্দু

0

 

জনতার কলম ওয়েবডেস্ক :- “টিএমসি একটি দল নয়, এটি একটি দুর্নীতিগ্রস্ত কোম্পানি – মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার ভাইপোর একটি প্রাইভেট লিমিটেড কোম্পানি। তাদের একটাই এজেন্ডা আছে – দুর্নীতি করা, তুষ্টি করা এবং হিন্দুদের বিরুদ্ধে কাজ করা। তাদের জন্য সময় এসেছে। যাও, বাংলার মানুষ প্রস্তুত, আর আমরা মোদীর সৈনিক হিসেবে না খাবো না খেতে দেবো এই স্লোগান কে সামনে রে কাজ করে যাচ্ছেন বলে জানান পশ্চিম বাংলার বিজেপি নেতা শুভেন্দু অধিকারী।

এক জাতি, এক নির্বাচন’ আমাদের সংবিধানের চেতনার পরিপন্থী, এটা গণতন্ত্র বিরোধী : সীতারাম 

0

 

জনতার কলম ওয়েবডেস্ক :- ‘ওয়ান নেশন, ওয়ান ইলেকশন’ সভা প্রসঙ্গে, ভারতের কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী) নেতা সীতারাম ইয়েচুরি সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন , “আমরা এই কমিটির শর্তাবলীর সাথে সম্পূর্ণ একমত নই কারণ এটি অনুমান করেছিল যে ‘এক জাতি, এক নির্বাচন’ সম্ভব এবং কীভাবে বাস্তবায়ন করা যায় এটা।

‘এক জাতি, এক নির্বাচন’ আমাদের সংবিধানের চেতনার পরিপন্থী, এটা গণতন্ত্র বিরোধী এবং ফেডারেলিজম বিরোধী। যখন একটি সরকার সংসদের মেঝেতে সংখ্যাগরিষ্ঠতা হারায়, তখন এর ধারাবাহিকতা সম্পূর্ণ অগণতান্ত্রিক।

যান দূর্ঘটনা এড়াতে ত্রিপুরা ট্রাফিক পুলিশ দপ্তরকে সাথে নিয়ে যুবমোর্চার সচেতনতা কর্মসূচি

0

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- মহারাজা বীর বিক্রম কিশোর মানিক্য বাহাদুর প্রথম ত্রিপুরা পুলিশ গঠন করেছিলেন। সেই ত্রিপুরা পুলিশ শতবর্ষ পেরিয়ে এখন ১৫০ বছরে পা দিয়েছে। এই দীর্ঘ চলার পথে কত কত ইতিহাস রচিত হয়েছে, তার কোনও ইয়ত্তা নেই। এই চলার পথে ব্যর্থতা যেমন আছে, তার চাইতে কয়েক গুণ বেশি আছে সাফল্য। ত্রিপুরা পুলিশের ১৫০ বছর পূর্তিও ৩৫, তম সড়ক সুরক্ষা সপ্তাহ উপলক্ষে যুব মোর্চার উদ্যোগে রবিবার রাজধানী আগরতলার মোটরস্ট্যান্ড এলাকায় এক কর্মসূচি পালন করা হয় এই দিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন যুব মোর্চা নেতৃত্ব ও ট্রাফিক পুলিশের ইন্সপেক্টর মুক্তা ঘোষ এই দিন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে ট্রাফিক পুলিশের ইন্সপেক্টর মুক্তা ঘোষ জানান, পুলিশের দেড়শ বছর পূর্তি ও ৩৫ তম সড়ক সরকার সপ্তাহ উপলক্ষে যে সমস্ত মোটর বাইক চালকরা সঠিকভাবে আইন মানছেন তাদেরকে ফুল দিয়ে সংবর্ধনা জানানো হবে পাশাপাশি যারা আইন মানছেন না তাদেরকেও আইন বিষয়ে অবগতি করা হবে এই ধরনের কর্মসূচির মধ্য দিয়ে যান চালকদের মধ্যে বার্তা পৌঁছানো ই মূল উদ্দেশ্য ।

সমস্যা সমাধানের মাধ্যমে চলতে হবে : মুখ্যমন্ত্রী

0

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সমাজ জীবনে মানুষকে এমন কাজ করতে হবে, যাতে করে প্রত্যেকটা মানুষ তাকে মনে রাখে । মানুষকে মানুষ তার কাজের জন্যই মনে রাখে । তার জন্য সমাজে একটা দাগ রেখে যেতে হয় । বললেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা । মুখ্যমন্ত্রী এদিন কল্যাণ সমিতির শিশু উৎসবে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বলেন একটা সময় ছিল সমস্যা সৃষ্টি করে ক্লাবগুলি চলত । আগেকার সরকারও সমস্যা সৃষ্টি করে রেখেই সরকার পরিচালনা করত , যার জন্য মানুষের দুর্ভোগও ছিল বেশি। বর্তমান সরকার সমস্যা সৃষ্টি করে রাখে না সমস্যা সমাধান করেই সরকার পরিচালিত হচ্ছে । যার ফলে বর্তমানে সরকার পরিচালিত হতে কোনরূপ সমস্যার সৃষ্টি হয় না । এদিনের শিশু উৎসবে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার, ৩৩ নং ওয়ার্ডের কর্পোরেটর অভিজিৎ মল্লিক ও ৪০ নং ওয়ার্ডের কর্পোরেটর শম্পা সরকার চৌধুরী ।

 

 

গেস্ট লেকচারারের শূন্য পদ গুলিতে নিয়োগের দাবি

0

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- বিভিন্ন কলেজ ইউনিভার্সিটি গুলিতে গেস্ট লেকচারারের পরিবর্তে স্থায়ী লেকচারার পদে নিয়োগের দাবিতে সরব হয়েছে অল ত্রিপুরা গেস্ট লেকচারার্স অ্যাসোসিয়েশন । একই সঙ্গে সরব হয়েছে ত্রিপুরা নেট স্ল্যাট পি এইচ ডি ফোরাম । তাদের দাবি অবিলম্বে যাতে সংশ্লিষ্ট পদ গুলিতে স্থায়ী লেকচারার নিয়োগ করা হয় । এ নিয়ে বেশ কয়েকবার সংশ্লিষ্ট পদগুলির চাকরি প্রার্থীরা মুখ্যমন্ত্রীর সাথে দেখা করার চেষ্টা করেছিল । দুর্ভাগ্য মুখ্যমন্ত্রীর সাথে দেখা করার সুযোগ তারা পায়নি । ক্ষুব্ধ চাকরি প্রার্থীরা অবিলম্বে তাদের শূন্য পদগুলিতে নিয়োগ করার জন্য দাবি জানিয়েছে । নতুবা আগামী দিনে তারা বৃহত্তর আন্দোলনে যেতে বাধ্য হবে বলে সাফ জানিয়ে দিয়েছে ।

 

 

উত্তর জেলায় গড়ে উঠবে অত্যাধুনিক ক্যান্সার হাসপাতাল : মুখ্যমন্ত্রী 

0

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- রাজ্যের উত্তর ত্রিপুরা জেলায় গড়ে উঠবে, অত্যাধুনিক ক্যান্সার হসপিটাল । যার জন্য বিনামূল্যে ১৫ একর জায়গা দেওয়া হয়েছে । কিছুদিনের মধ্যেই শুরু হয়ে যাবে কাজ বললেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা । ত্রিপুরা রাজ্যে বেশিরভাগ ক্যান্সার রোগীর ক্যান্সার হচ্ছে পান খাওয়া থেকে । বিশেষ করে উত্তর ত্রিপুরা জেলার মানুষ পানের নেশায় আসক্ত । সারাদিন মুখে পান রাখার ফলে উত্তর ও ঊনকোটি জেলার মানুষ সবচেয়ে বেশি ক্যান্সারে আক্রান্ত হচ্ছে । তার জন্য এখন থেকেই সাধারণ মানুষদের সচেতন হতে হবে। রাজ্যে বেশিরভাগ ক্যান্সার আক্রান্ত মুখে । এখন থেকে সাধারণ নাগরিক সচেতন না হলে ভবিষ্যতে এই রোগে আক্রান্ত হয়ে মৃত্যুর প্রবণতা সবচেয়ে বেশি । রবিবার বিশ্ব ক্যান্সার দিবস উপলক্ষে আগরতলা অটল বিহারী বাজপেয়ি রিজনাল ক্যান্সার হাসপাতালের আয়োজিত এক অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা বলেন , সচেতনতা হচ্ছে ক্যান্সার আক্রান্ত থেকে বাঁচার একমাত্র উপায় । সুতরাং ক্যান্সারের হাত থেকে বাঁচতে হলে আমাদেরকে সচেতন হতে হবে ।

 

 

বিফল মনোরথে ফিরল চাকরি প্রত্যাশীরা

0

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ২০২২ সালের জানুয়ারি মাসে ফায়ারম্যান এবং ড্রাইভার পদে শারীরিক এবং লিখিত পরীক্ষা নেওয়া হয়েছিল মোট ৩২৯ টা পোষ্টে নিয়োগের জন্য। তারমধ্যে ৩০৪ টি ছিল ফায়ারম্যান এবং ড্রাইভার ছিল ২৫ টি। কিন্তু শারীরিক পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পরও লিখিত পরীক্ষার ফল প্রকাশ করা হচ্ছে না বিগত প্রায় দেড় বছর। এ নিয়ে কয়েক বার অগ্নি নির্বাপক দপ্তরের অধিকর্তা থেকে শুরু করে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করার চেষ্টা করে । পরিতাপের বিষয় হলো চাকরিপ্রার্থীরা কোন জায়গা থেকেই সদুত্তর পায়নি। রবিবার পুনরায় মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করার জন্য মুখ্যমন্ত্রী বাড়ির সামনে একত্রিত হয়েছিল চাকুরী প্রার্থীরা । দুর্ভাগ্যের বিষয় হলো এদিনেও তারা মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করার সুযোগ পায়নি । পুলিশ তাদেরকে এই স্থান থেকে হটিয়ে দিয়েছে ।

 

মন্ডল সভাপতির বাড়িতে চুরি সর্বস্ব লুট

0

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- বিজেপি মন্ডল সভাপতির বাড়িতে চুরি । নগদ আড়াই থেকে তিন লক্ষ টাকা সহ স্বর্ণালঙ্কা নিয়ে চম্পট দেয় চোরের দল ।ঘটনার বিবরনে জানা যায়, বাড়ির লোকের অনুপস্থিতিতে বিশালগড় মধ্য ব্রজপুর নাথ পাড়া এলাকায় চড়িলাম বিজেপি মন্ডল সভাপতি রাজকুমার দেবনাথ এর বাড়িতে হানা দিয়ে আড়াই থেকে তিন লক্ষ টাকা সহ স্বর্ণালঙ্কা নিয়ে পালিয়ে যায়।পরবর্তী সময়ে রবিবার সকালে সভাপতি রাজকুমার দেবনাথ এসে দেখতে পান এই দৃশ্য । তা দেখে মন্ডল সভাপতির মাথায় আকাশ ভেঙে পড়ে, খবর যায় পুলিশের কাছে, বিশালগড় থানার ওসি তাপস দাসের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী ঘটনার স্থলে ছুটে যান এবং চুরির মামলা হাতে নিয়ে তদন্ত শুরু করেছে ।তবে পুলিশের আশ্বাস খুব শীঘ্রই চোরের দলকে আটক করতে সক্ষম হবে পুলিশ ।

 

 

বাইক দুর্ঘটনায় গুরুতর আহত দুইজন

0

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- বাইক দুর্ঘটনায় বিশালগড় চন্দননগর এলাকায় গুরুতর আহত অবস্থায় ফায়ার সার্ভিস উদ্ধার করেছে দুইজনকে । সংবাদে প্রকাশ শনিবার রাত আনুমানিক সাড়ে এগারোটা নাগাদ বিশালগড়ের দিকে ছুটে আসা দ্রুতগামী একটি বাইক নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার কবলে পড়ে । খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা ছুটে এসে জীবন দেবনাথ ও দয়াল দাস কে উদ্ধার করে বিশালগড় মহকুমা হাসপাতালে নিয়ে যায় । এদিকে মহকুমা হাসপাতালের চিকিৎসকরা তাদের অবস্থা বেগতিক দেখে জিবি হাসপাতালে রেফার করে দিয়েছে । পুলিশ দুর্ঘটনাগ্রস্থ বাইকটিকে উদ্ধার করে থানায় নিয়ে যায়।

ICA/C-4368

0