Home Blog Page 613

উদয়পুরের ঐতিহ্যবাহী জগন্নাথ দীঘি’র সংস্কার ও সৌন্দর্যায়নের কাজ ঘুরে দেখলেন পর্যটন মন্ত্রী ও অর্থমন্ত্রী 

0

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- রাজ্যের পর্যটন দপ্তরের উদ্যোগে সরোবর নগরী উদয়পুরের ঐতিহ্যবাহী জগন্নাথ দীঘি’র সংস্কার ও সৌন্দর্যায়নের কাজ প্রায় শেষের পথে । শুক্রবার গোমতী জিলা পরিষদ কার্য্যালয়ের কনফারেন্স হলঘরে জগন্নাথ দিঘি’র সংস্কার ও সৌন্দর্য্যায়নের কাজের সাথে সম্পৃক্ত বিভিন্ন বিষয় নিয়ে আহুত এক গুরুত্বপূর্ণ বৈঠকে অংশগ্রহণ করেন অর্থমন্ত্রী প্রণজিত সিংহ রায় ও পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী।

বৈঠকে কাজের গুণগত মান বজায় রেখে অতি শীঘ্র অবশিষ্ট কাজ সম্পন্ন করার জন্য সংস্কার ও সৌন্দর্যায়নের কাজের সাথে যুক্ত দায়িত্বপ্রাপ্ত সংস্থা ও বিভিন্ন লাইন ডিপার্টমেন্টের আধিকারীদের নির্দেশ প্রদান করেন অর্থমন্ত্রী ও পর্যটন মন্ত্রী। বৈঠক শেষে উভয়ে জগন্নাথ-দীঘি’র সংস্কার ও সৌন্দর্যায়নের চলমান কাজ সরেজমিনে পরিদর্শন করেন।

আজকের এই বৈঠকে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন,গোমতী জেলার জিলা পরিষদের ভারপ্রাপ্ত সভাধিপতি দেবল দেবরায়, উদয়পুর পুর পরিষদের চেয়ারপার্সন শীতল চন্দ্র মজুমদার, পর্যটন দপ্তরের সচিব উত্তম কুমার চাকমা এবং অধিকর্তা তপন কুমার দাস। উল্লেখ্য, কেন্দ্রীয় পর্যটন মন্ত্রকের আর্থিক অনুদানে উদয়পুর জগন্নাথ দীঘির গভীরতা বৃদ্ধি ও সৌন্দর্যায়ন এর কাজ শুরু হয়েছিল।

৪ লক্ষ ৭৫ হাজার পরিবারকে মুখ্যমন্ত্রী জন আরোগ্য যোজনার আওতায় নিয়ে আসা হবে : মুখ্যমন্ত্রী

0

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- রাজ্যে উন্নত স্বাস্থ্য পরিষেবা প্রদানে বর্তমান সরকার আন্তরিক প্রয়াস নিয়েছে। এই লক্ষ্যে রাজ্যের বিভিন্ন প্রান্তিক জনপদে পরিকাঠামো নির্মাণ ও উন্নত স্বাস্থ্য পরিষেবা প্রদানকে অগ্রাধিকার দেওয়া হয়েছে। আজ অমরপুর মহকুমা হাসপাতালে ৫০ শয্যাবিশিষ্ট ফিল্ড হাসপাতাল ও ওটি কমপ্লেক্সের উদ্বোধন করে মুখ্যমন্ত্রী প্রফেসর (ডা.) মানিক সাহা একথা বলেন। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বলেন, রাজ্যে মেডিক্যাল হাব গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে। বহির্রাজ্যের বিনিয়োগকারীরা রাজ্যে চিকিৎসা পরিষেবায় বিনিয়োগে আগ্রহী হচ্ছেন। চিকিৎসা পরিষেবার মান উন্নয়নেও সরকার বিভিন্ন পরিকল্পনা নিয়েছে। জেলা, মহকুমা, প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র ও সামাজিক স্বাস্থ্যকেন্দ্রগুলির পরিষেবার মানও উন্নত করা হচ্ছে। প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা থেকে বাদ পড়েছেন এমন ৪ লক্ষ ৭৫ হাজার পরিবারকে মুখ্যমন্ত্রী জন আরোগ্য যোজনার আওতায় নিয়ে আসা হবে। সম্প্রতি মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। চলতি অর্থবছরের বাজেটে এই যোজনা রাজ্যে চালু করার প্রস্তাব গৃহীত হয়েছিল। এই যোজনায় রাজ্য সরকার প্রতি বছর ৫৯ কোটি টাকা ব্যয় করবে। আগামী ১৫ ফেব্রুয়ারি থেকে রাজ্যে মুখ্যমন্ত্রী জন আরোগ্য যোজনার সূচনা হবে। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী প্রফেসর (ডা.) মানিক সাহা আরও বলেন, রাজ্যের সার্বিক বিকাশে বর্তমান সরকার পরিকল্পনা নিয়ে বিভিন্ন কর্মসূচি রূপায়ণ করছে। স্বাস্থ্য পরিষেবার উন্নত পরিকাঠামো গড়ে তোলার পাশাপাশি স্বাস্থ্য পরিষেবার সম্প্রসারণেও গুরুত্ব দেওয়া হয়েছে। রাজ্যে ডেন্টাল ও নার্সিং কলেজ চালু করা হয়েছে। তাছাড়া যোগাযোগ, শিক্ষা, কৃষি ও কৃষি সংশ্লিষ্ট ক্ষেত্র এবং শিল্পের বিকাশে বিভিন্ন পরিকল্পনা নেওয়া হয়েছে। সাৱুমে মৈত্রী সেতু ও আগরতলা আখাউড়া রেল সংযোগ চালু হলে রাজ্যের উন্নয়নের পথ আরও সুগম হবে। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী হাসপাতালের পরিবেশ সুন্দর ও পরিচ্ছন্ন রাখার উপর গুরুত্ব আরোপ করেন। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক রঞ্জিত দাস, বিধায়ক অভিষেক দেবরায়,অমরপুর পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান মন্টি দেবনাথ রুদ্রপাল, অমরপুর বিএসির চেয়ারম্যান রবিত্র জমাতিয়া, অমরপুর নগরপঞ্চায়েতের চেয়ারপার্সন বিকাশ সাহা, স্বাস্থ্য দপ্তরের অধিকর্তা ডা. সুপ্রিয় মল্লিক প্রমুখ।

১২ ফেব্রুয়ারি থেকে অনির্দিষ্টকালের জন্য জাতীয় সড়ক ও রেল অবরোধের হুশিয়ারী TISF এর 

0

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষায় রোমান হরফ ব্যবহার নিয়ে রাজ্যে অস্থিরতার দেখা দিচ্ছে। রাজ্যের প্রধান বিরোধী দল তিপ্রা মথার ছাত্র সংগঠন টিআইএসঅফ শুক্রবার সন্ধ্যায় এক সাংবাদিক সম্মেলনে মিলিত হয় সেখানে সংগঠনের নেতৃত্ব মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষায় রোমান হরফ ব্যবহারের দাবিতে আগামী ১২ ফেব্রুয়ারি থেকে অনির্দিষ্টকালের জন্য জাতীয় সড়ক ও রেল অবরোধের ডাক দেন।

তাছাড়া সংগঠনের ছাত্র নেতা বলেন, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষায় বাংলা ও রোমান উভয় হরফে লেখা যাবে বলে ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি ডঃ ধনঞ্জয় গণচৌধুরী বলেছিলেন কিন্তু তিনি সেই কথা থেকে সরে গিয়েছেন। পাশাপাশি ২০২০ শিক্ষানীতিতে বলা হয়েছে ছাত্র ছাত্রীরা আঞ্চলিক ভাষা দিয়ে লেখাপড়া করা যাবে।

কিন্তু রাজ্যে দেখা গেছে ছাত্র ছাত্রীদের মৌলিক অধিকার লঙ্ঘন করার চেষ্টা করা হচ্ছে। এরই প্রতিবাদে এই অবরোধের ডাক বলে জানিয়েছেন তিনি।পর্ষদ পরিচালিত পরীক্ষায় রোমান হরফ ব্যবহারের লিখিত প্রতিশ্রুতি মিললেই অবরোধ কর্মসূচি প্রত্যাহার করা হবে বলে হুশিয়ারী দিয়েছে টিআইএসঅফ।

 

 

কল্যাণ সমিতির চেয়ারম্যান হিসেবে পুনরায় দায়িত্ব পেলেন বিধায়ক রতন চক্রবর্তী

0

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ২০২৩ সালের ৩রা নভেম্বর ক্যান্সার হাসপাতাল ,জিবি হাসপাতাল ও আইজিএম হাসপাতাল সহ অন্যান্য হাসপাতলে রোগী কল্যাণ সমিতি ভেঙে দেওয়া হয়েছিল।তারপর ইতিমধ্যে গঠিত হল রোগী কল্যাণ সমিতি , এই নবগঠিত হাসপাতালের রোগী কল্যাণ সমিতির ভাইস চেয়ারম্যান হয়েছেন ডাঃ দিলীপ দাস। ওই সমিতির মেম্বার পদ পেয়েছেন কাউন্সিলার জয়া ধানুক, কাউন্সিলার শর্মিষ্ঠা বর্ধন, জিবি হাসপাতালের ডেপুটি মেডিকেল সুপারিন্ডেন্ট, সহ অন্যান্যরা। তাছাড়া ক্যান্সার হাসপাতালে রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান হিসেবে পুনরায় দায়িত্ব পেলেন বিধায়ক রতন চক্রবর্তী।

নির্যাতিত মহিলাদের পাশে থাকবো : মহিলা কংগ্রেস 

0

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- মহিলা কংগ্রেসের উদ্যোগে রাজ্যজুড়ে আয়োজন করা হবে নারী ন্যায় কর্মসূচি। অল ইন্ডিয়া মহিলা কংগ্রেসের উদ্যোগে সারা দেশব্যাপী নারী ন্যায় শীর্ষক এক কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। দেশের অন্যান্য রাজ্যের সঙ্গে ত্রিপুরা প্রদেশ মহিলা কংগ্রেসও এই কর্মসূচিতে শামিল হবে। তার প্রস্তুতি হিসেবে শুক্রবার রাজধানী আগরতলার প্রদেশ কংগ্রেস ভবনে মহিলা কংগ্রেসের সদস্যারা তাদের এই নারী ন্যায় কর্মসূচির পোস্টার প্রদর্শন করেন। এদিনের এই কর্মসূচির নেতৃত্বে ছিলেন প্রদেশ মহিলা কংগ্রেসের সভানেত্রী সর্বানি ঘোষ চক্রবর্তী । তিনি বলেন সারা দেশের সঙ্গেও মহিলা কংগ্রেস রাজ্যের প্রতিটি কোনায় কোনায় এই কর্মসূচি ছড়িয়ে দেবেন । পাশাপাশি নির্যাতিত মহিলাদের পাশে থাকারও অঙ্গীকার করেন এদিন।

 

শিশু ও কিশোরদের সুস্থ থাকার জন্য সচেতন থাকতে হবে স্বাস্থ্য কর্মীদের : মিনারানী

0

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- পশ্চিম জেলার মুখ্যমন্ত্রী সুস্থ শৈশব সুস্থ কৈশোর অভিযান ৬.০ আনুষ্ঠানিক উদ্বোধন হয় বেলাবর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাধারঘাট বিধানসভা কেন্দ্রের বিধায়িকা মিনারানী সরকার ও পশ্চিম জেলার দায়িত্বপ্রাপ্ত জেলা সভাধিপতি হরি দুলাল আচার্য ও দায়িত্বপ্রাপ্ত পশ্চিম জেলার CMO সহ অন্যান্যরা।

অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বিধায়িকা মিনারানী সরকার বলেন শিশু ও কিশোরদের সুস্থ থাকার জন্য সচেতন থাকতে হবে স্বাস্থ্য কর্মীদের। তাদেরকে নিয়মিত টিকাকরণ কর্মসূচির আওতায় নিয়ে আসতে হবে। পাশাপাশি শিশু ও কিশোররা পুষ্টিকর খাওয়া খাদ্য খাচ্ছে কিনা সেদিকে ও মায়েদের নজর দিতে হবে। তবেই সমাজে একটি সুস্থ শিশু ও সুস্থ কিশোর বেড়ে উঠতে পারবে।

নিয়োগের দাবিতে টেট উত্তীর্ণদের ধরনা

0

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ২০২২ সালের টেট উত্তীর্ণ ৩৬১ জন যুবক যুবতী শুক্রবার ফের শিক্ষা অধিকর্তা শুভাশিস বন্দ্যোপাধ্যায়ের সাথে দেখা করতে আসে। কিন্তু দুর্ভাগ্যের বিষয় অধিকর্তা না থাকায় অন্য আধিকারিকদের সাথে দেখা করে বিস্তারিত তথ্য তুলে ধরেছে।

এদিকে অন্যান্য আধিকারিকরা সমস্ত কিছু শুনে চাকরিপ্রার্থীদের প্রতি সহমর্মিতা প্রকাশ করেছে । পাশাপাশি খুব দ্রুত তাদের নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হবে বলে জানিয়েছেন। এদিকে চাকরিপ্রার্থীরা ও রাজ্য সরকারের কাছে অবিলম্বে তাদেরকে নিয়োগের দাবি জানিয়েছেন। ধারনা করা হচ্ছে আগামী লোকসভা নির্বাচনের আগেই টেট উত্তীর্ণ চাকরিপ্রার্থীদের নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হবে।

প্রেসক্লাব ক্রিকেট টুর্নামেন্টে জয়ী আগরতলা প্রেসক্লাব

0

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- আগরতলা প্রেসক্লাবের উদ্যোগে এবং স্পোর্টস কমিটির ব্যবস্থাপনায় শুক্রবার রাজ্যের জেলা ও মহকুমা স্তরীয় আন্ত: প্রেসক্লাব ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়। ‌প্রতিযোগিতার আনুষ্ঠানিক সূচনার পর দশটায় ম্যাচ শুরু হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে আগরতলা প্রেসক্লাবের সভাপতি জয়ন্ত ভট্টাচার্য এবং সচিব রমাকান্ত দে প্রমুখ উপস্থিত ছিলেন। নকআউট পদ্ধতিতে টি-১০ ক্রিকেট টুর্নামেন্টের মূল পর্বের খেলাও শুক্রবার অনুষ্ঠিত হয়েছে। ক্রিকেট প্রতিযোগিতায় ৪ টি দল অংশগ্রহণ করেছে। অংশগ্রহণ করা ক্লাবগুলি হল আগরতলা প্রেস ক্লাব, খুমলুং প্রেস ক্লাব, উদয়পুর প্রেস ক্লাব ও বিশালগড় প্রেস ক্লাব।ফাইন্যালে মুখোমুখি হয় আগরতলা প্রেস ক্লাব ও বিশালগড় প্রেস ক্লাব। প্রতিযোগিতায় চ্যাষ্পিয়ন হয় আগরতলা প্রেস ক্লাব এবং রার্নাস হয় বিশালগড় প্রেস ক্লাব। প্রতিযোগিতায় সেরা খেলোয়াড় হিসেবে নির্বাচিত হয় প্রসেনজিৎ সাহা। সেরা বেস্ট ব্যাটসম্যান হিসেবে নির্বাচিত হয় মান্নান হাক। সেরা বোলার হিসেবে নির্বাচিত হয় অভিষেক দে।

 

 

আমবাসা পুর পরিষদের নতুন ভবন উদ্বোধনের প্রস্তুতি 

0

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ১০ই ফেব্রুয়ারি আমবাসা পুর পরিষদের নবনির্মত ভবন উদ্বোধন হতে চলছে। নবনির্মিত ভবনের উদ্বোধন করবেন রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ড. মানিক সাহা। শেষ পর্যায়ে কাজ পরিদর্শন করতে এসেছে ধলাই জেলার জেলা শাসক ও সমাহর্তা ডঃ সিদ্ধার্থ শিব জসওয়াল , জেলা পুলিশ সুপার অভিনাশ রাই , আমবাসা পুর পরিষদের ভাইস চেয়ারম্যান গোপাল সূত্রধর, মহকুমা শাসক সহ অন্যান্যরা। এদিন মুখ্যমন্ত্রী পুর পরিষদের নবনির্মিত ভবন উদ্বোধন করার পর আমবাসা টাউন হলে অনুষ্ঠিত হবে এক অনুষ্ঠান।

 

 

ICA/C-4485

0