Home Blog Page 612

দ্রব্য মূল্য বৃদ্ধি, কর্মসংস্থানের অভাব এই সমস্ত বিভিন্ন ইস্যুতে কেন্দ্রের বিরুদ্ধে সরব হলো কংগ্রেস 

0

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- শনিবার আগরতলায় যক্ষা নিবারনি সমিতির হলে ত্রিপুরা প্রদেশ অসংগঠিত শ্রমিক কংগ্রেস এর রাজ্য সম্মেলন হয়। উপস্থিত ছিলেন পিসিসি সভাপতি ছাড়াও বিধায়ক গোপাল রায়। অসংগঠিত ক্ষেত্রের শ্রমিকদের বিভিন্ন দাবিদাওয়া, আগামী দিনের কর্মসূচি ও সাংগঠনিক বিষয় নিয়ে আলোচনা হয়।

উল্লেক্ষ, প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা রাজ্যে কংগ্রেসকে উজ্জীবিত করতে যথাসাধ্য চেষ্টা চালিয়ে যাচ্ছেন। নিয়মিত বিভিন্ন সংগঠনগুলির সঙ্গে বৈঠক করছেন। উদ্দেশ্য দলের সাংগঠনিক শক্তি বৃদ্ধি করা।

 

এদিন, প্রদেশ কংগ্রেস সভাপতি কেন্দ্রের সমালোচনা করে বলেন, রাজ্য গুলির বাজেট কমিয়ে দেওয়া হয়েছে। ১০০ দিনের কাজ কমে এখন হয় ৩০ দিন। দ্রব্য মূল্য বৃদ্ধি, কর্মসংস্থানের অভাব এই সমস্ত বিভিন্ন ইস্যুতে কেন্দ্রের বিরুদ্ধে সরব হন তিনি।

রেলের ধাক্কায় প্রাণ গেল এক বন্য দাঁতাল হাতির,হাতির দাঁত উধাও

0

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- রেলের ধাক্কায় প্রাণ গেল এক বন্য দাঁতাল হাতির ! হাতির মৃত্যুর পর আচমকাই উধাও একটি মহামূল্যবান দাঁত! ঘটনাকে ঘিরে এলাকায় চাঞ্চল্য, উক্ত ঘটনাটি সংঘটিত হয়েছে তেলিয়ামুড়া মহকুমা”র অন্তর্গত ডি.এম পাড়া রেললাইন সংলগ্ন এলাকায়। এক রেল পুলিশ জানিয়েছেন, শুক্রবার রাতে রেলের ধাক্কায় মৃত্যু হয়েছে বন্য হাতির। শনিবার সকালে তেলিয়ামুড়া ডি এম পাড়া এলাকার স্থানীয় মানুষ ঘটনাটি প্রত্যক্ষ করে রেল পুলিশকে খবর পাঠিয়েছেন।

রেল পুলিশ হাতিকে উদ্ধার করে। কিন্তু বন্য হাতির একটি দাঁত পাওয়া যায়নি। ওই ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। বন্য হাতির দাঁত উধাও এর ঘটনায় তেলিয়ামুড়া ডি এম পাড়া এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। এঘটনার সঙ্গে কোন চোরাকারবারি জড়িত রয়েছে বলে ধারণা করা হচ্ছে। উল্লেখ্য, এমনিতেই বন্য হাতির তাণ্ডবে বিপাকে তেলিয়ামুড়াবাসী।

ককবরক ভাষার হরফ নিয়ে রাজ্যে একটা অস্থির পরিবেশ সৃষ্টি করা হচ্ছে : আশীষ,জিতেন 

0

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ককবরক ভাষার হরফ বিতর্ককে আর না বাড়িয়ে সমস্যার সমাধানের জন্য উদযোগী হতে রাজ্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছে কংগ্রেস এবং সিপিআইএম দল এ দিন সংশ্লিষ্ট বিষয় নিয়ে পৃথক পৃথকভাবে দুই দলের নেতৃবৃন্দ প্রতিক্রিয়া ব্যক্ত করে এই আহ্বান জানিয়েছেন। আগামী ১৫ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে সিবিএসই পরিচালিত মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা এছাড়া আগামী ১ এবং ২ মার্চ থেকে শুরু হচ্ছে ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা ছাত্রজীবনের অতি গুরুত্বপূর্ণ এই দুটি পরীক্ষা নিয়ে রাজ্যে একটি অস্থির বাতাবরণ তৈরি হচ্ছে এর কেন্দ্রে রয়েছে ককবরক ভাষার হরফ বিতর্ক অধিকাংশ জনজাতিভিত্তিক রাজনৈতিক সংগঠনগুলি চাইছেন ককবরক ভাষার রোমান হরফ চালু করা হোক এরি ভিত্তিতে আসন্ন দুটি পরীক্ষায় ককবরক ভাষাভাষী ছাত্র-ছাত্রীদের বাংলা এবং রোমান হরফে উত্তরপত্র লেখার সম্মতি প্রদান করুক রাজ্য সরকার এই দাবিতে ইতিমধ্যে ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদের নিকট একাধিক সংগঠন স্মারকলিপি প্রদান করেছে কিন্তু এখন পর্যন্ত সংশ্লিষ্ট বিষয়ে কোন ইতিবাচক পদক্ষেপ গ্রহণ করা হয়নি এরই মধ্যে শনিবার সংশ্লিষ্ট বিষয়ে প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে ত্রিপুরা প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা বলেছেন ছাত্র-ছাত্রীদের ভবিষ্যতের কথা মাথায় রেখে রাজ্য সরকারকে অবিলম্বে সংশ্লিষ্ট বিষয়ে ইতিবাচক পদক্ষেপ গ্রহণ করতে হবে অন্যথায় এর দায়ভার নিতে হবে রাজ্য সরকারকেই। এদিন সংশ্লিষ্ট বিষয়ে নিজ প্রতিক্রিয়া জানাতে গিয়ে সিপিআইএম রাজ্য সম্পাদক তথা বিধায়ক জিতেন্দ্র চৌধুরী অভিযোগ করে জানান আর এস এস এর মদেতে অহেতুক ককবরক ভাষার হরফ নিয়ে বিতর্ক তৈরি করে একটা অস্থির পরিবেশ সৃষ্টি করা হচ্ছে। এই বিতর্ক থেকে বেরিয়ে এসে রাজ্য সরকারকে অবিলম্বে একটা সুষ্ঠু পদক্ষেপ গ্রহণ করতে হবে।এদিকে ককবরক ভাষার হরফ নিয়ে টানাপড়েন এর ফলে অসুবিধার সম্মুখীন হচ্ছেন সিবিএসই এবং ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার ককবরক ভাষার পরীক্ষার্থীরা। তারা সংশ্লিষ্ট বিষয়ে অবিলম্বে রাজ্য সরকারের সঠিক সিদ্ধান্তের দিকে তাকিয়ে রয়েছেন। এই পরিস্থিতিতে রাজ্য সরকার সংস্কৃতি বিষয়ে কি পদক্ষেপ গ্রহণ করে সেটাই এখন দেখার বিষয়।

 

 

গৌড়ীয় বৈষ্ণব মহামন্ডলের নগর পরিক্রমা

0

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ত্রিপুরা রাজ্য গৌড়ীয় বৈষ্ণব মহামন্ডলের উদ্যোগে আগরতলা রাজপথে বৈষ্ণব ধর্মাবলম্বীদের সুবিশাল মিছিল বের হয়েছে ক্ষুদিরাম বসু ইংলিশ মিডিয়াম স্কুল মাঠ থেকে। মিছিলটি আগরতলা শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে ফের ক্ষুদিরাম বসু ইংলিশ মিডিয়াম স্কুল মাঠে গিয়ে ধর্ম সম্মেলনে মিলিত হয়েছে। ত্রিপুরা গৌড়ীয় বৈষ্ণব মন্ডলের ২৫ বছর পূর্তি উপলক্ষে এই রেলির আয়োজন করা হয়েছে। প্রসঙ্গত চৈতন্য মহাপ্রভু আজ থেকে ৫১৪ বছর আগে এই মাঘ মাসে সন্ন্যাস গ্রহণ করেছিলেন। যার জন্য এই মাঘ মাসটাকে গৌড়ীয় বৈষ্ণব মহামন্ডলী উদযাপন করছে। মূলত সনাতন ধর্মের ব্যাপক প্রচার ও প্রসারের জন্য এই সম্মেলনের আয়োজন করা হয়েছে।

 

 

প্রায় সাত কোটি টাকা বিক্রি হয়েছে শিল্প বাণিজ্য মেলায়

0

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- প্রায় সাত কোটি টাকা ছাড়িয়ে যাবে এ বছরের শিল্প ও বাণিজ্য মেলার বিক্রি বাট্টা। মেলার দুদিন আগ পর্যন্ত বিক্রির পরিমাণ ছিল পাঁচ কোটি ১৪ লক্ষ টাকা। যেখানে গত বছর বিক্রি হয়েছিল মাত্র ৪ কোটি ৭৩ লক্ষ টাকা। এ বছরের শিল্প ও বাণিজ্য মেলায় দপ্তর থেকে উদ্যোগ নেওয়া হয়েছিল ৫০৩ টি স্টল তৈরি করবে। সেই জায়গায় শেষ পর্যন্ত স্টল করা হয়েছে ৫৩৪ টি।

মেলায় ভারত বর্ষ ছাড়াও অংশগ্রহণ করেছে দুবাই, আফগানিস্তান , থাইল্যান্ড ও বাংলাদেশ। ভারতবর্ষের প্রায় ১৭ টা রাজ্য থেকে মেলায় অংশগ্রহণ করেছে ব্যবসায়ীরা। বিক্রি হয়েছে প্রায় সাত কোটি টাকা। যদিও মেলা শেষ হওয়ার দুদিন আগ পর্যন্ত বিক্রির পরিমাণ ছিল ৫ কোটি ১৪ লক্ষ টাকা। যেখানে গত বছর বিক্রি হয়েছিল প্রায় ৪ কোটি ৭৩ লক্ষ টাকা। এবছর মেলার পাশাপাশি প্রতিদিন আলোচনা করা হয়েছে ব্যবসা সংক্রান্ত বিভিন্ন বিষয়বস্তু নিয়ে।

শেষ দিন আলোচনা করা হয়েছে টি আর ইউ এল এম নিয়ে।প্রসঙ্গত প্রতিবছর আন্তর্জাতিক মেলার মাঠ প্রাঙ্গনে আয়োজন করা হয়ে থাকে শিল্প ও বাণিজ্য মেলার। মেলাকে কেন্দ্র করে দেশীয় ও আন্তর্জাতিক ব্যবসায়ীদের ব্যাপক উৎসাহ উদ্দীপনা পরিলক্ষিত হয়। এবছর সবচেয়ে বেশি দেশ ও রাজ্য মেলায় অংশগ্রহণ করেছে।

 

 

পুনরায় প্রধানমন্ত্রী হতে সাধারন ভোটাররাই মোদির গ্যারান্টি : রামপ্রসাদ

0

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ১৪ বাধারঘাট বিধানসভা কেন্দ্রে চলছে গ্রাম চলো অভিযান । ভারতীয় জনতা পার্টির উদ্যোগে এই কর্মসূচির অঙ্গ হিসেবে প্রায় প্রতিটি বাড়ি বাড়ি গিয়ে সাধারণ মানুষের কাছে খোঁজখবর নিচ্ছে নেতৃত্বরা। কোন মানুষ সরকারি সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে কিনা সে সম্পর্কে অবগত হচ্ছে। পাশাপাশি সাধারণ মানুষ কি কি অসুবিধার সম্মুখীন হচ্ছে তারও খোঁজ খবর নিচ্ছেন বিধানসভার উপাধক্ষ্য রামপ্রসাদ পাল। সঙ্গে রয়েছেন এলাকার বিধায়িকা মিনারানী সরকার। এছাড়াও রয়েছে স্থানীয় নেতৃবৃন্দ।

সাধারণ মানুষ যাতে প্রধানমন্ত্রী দেওয়া বিভিন্ন সুযোগ-সুবিধা থেকে বাদ না পড়ে সেজন্য দলীয় নেতৃত্বের কাছে কড়া নির্দেশ দেওয়া হয়েছে। যাতে করে সরকারি সমস্ত সুযোগ সুবিধা সাধারণ মানুষ উপভোগ করতে পারে। পাশাপাশি সাধারণ মানুষের কাছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির গ্যারান্টি চাইছে নেতৃত্বরা। বলছেন মোদি যেহেতু আপনাদের গ্যারান্টি নিচ্ছে তেমনি আপনারও মোদিকে পুনরায় ভারতবর্ষের প্রধানমন্ত্রী হিসেবে দেখতে গ্যারান্টি দিতে হবে।

 

 

দৈনিক হাজিরা কর্মীদের নিয়মিতকরণের জোরালো দাবী এস, ভেঙ্কটেশ্বর রেড্ডির 

0

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ১০ই ফেব্রুয়ারি ২০২৪ ইং শনিবার ত্রিপুরা গ্রামীণ ব্যাংক এমপ্লয়িজ অ্যাসোসিয়েশন ও ত্রিপুরা গ্রামীণ ব্যাংক অফিসার্স ইউনিয়নের দুই দিন ফব্যাপী ৩য় দ্বিবার্ষিক যৌথ রাজ্য সম্মেলন সুপারী বাগানস্থিত দশরথ দেব স্মৃতি ভবনে শুরু হয়েছে। সকাল ১০টায় উভয় সমিতির পতাকা উত্তোলন, শহীদ বেদীতে মাল্যদান ও শোক প্রস্তাব পাঠের পর সভাপতি মণ্ডলী গঠনের মাধ্যমে শুরু হয় প্রকাশ্য অধিবেশন। প্রদীপ জ্বালিয়ে সম্মেলনের উদ্বোধন করেন সারা ভারত আঞ্চলিক গ্রামীণ ব্যাংক কর্মচারী সমিতির মহাসচিব এস, ভেঙ্কটেশ্বর রেড্ডি।

প্রধান অতিথির আসন অলংকৃত করেন ত্রিপুরা গ্রামীণ ব্যাংকের মাননীয় চেয়ারম্যান শ্রী সত্যেন্দ্র সিং মহোদয়। মঞ্চে উপস্থিত ছিলেন অভ্যর্থনা কমিটির চেয়ারম্যান বিপ্রজিত পুরকায়স্থ, ত্রিপুরা গ্রামীণ ব্যাংকের জেনারেল ম্যানেজার সন্তোষ কুমার রাউত,ত্রিপুরা গ্রামীণ ব্যাংক অফিসার্স ইউনিয়নের সভাপতি সিদ্ধার্থ শংকর দেবরায়,ত্রিপুরা গ্রামীণ ব্যাংক কর্মচারী সমিতির সভাপতি কৃষানু দাস ও ওডিসি চক্রবর্তী, বিজন ধর,রবীন্দ্র প্রসাদ সরকার। প্রকাশ্য অধিবেশনে বক্তব্য রাখেন সারা ভারত আঞ্চলিক গ্রামীণ ব্যাংক কর্মচারী সমিতির মহাসচিব তথা সন্মেলনের উদ্বোধক এস, ভেঙ্কটেশ্বর রেড্ডি। শ্রী রেড্ডি বক্তব্যে সারা ভারতের গ্রামীণ ব্যাংকের বর্তমান চিত্র তুলে ধরেন। উনি দৈনিক হাজিরা কর্মীদের নিয়মিতকরণের জোরালো দাবী রাখেন।

প্রধান অতিথির বক্তব্যে ব্যাংকের চেয়ারম্যান বলেন ব্যাংকের লাভ বাড়াতে হবে সঙ্গে সঙ্গে গ্রাহক পরিষেবাও উন্নত করতে হবে। দৈনিক হাজিরা কর্মীদের উন্নতিকল্পে উনি খুব আন্তরিক বলেও বক্তব্যে উল্লেখ করেন। বক্তব্য রাখেন ন্যাশনাল কনফেডারেশন অফ ব্যাংক এমপ্লয়িজ এর ত্রিপুরা ইউনিটের সাধারন সম্পাদক দেবাশীষ ভট্টাচার্য্য। ব্যাংকের জেনারেল ম্যানেজার সন্তোষ কুমার রাউত উভয় সংগঠনের বাস্তবসম্মন্ত দাবীর ভুয়সী প্রশংশা করেন।

উনি বলেন অনেক সময় সব দাবী পূরণ করতে পারেন না কিন্ত আন্তরিক ভাবে দাবী দাওয়া পূরণের চেষ্টা করেন। ব্যাংককে আরো এগিয়ে নিয়ে যাওয়ার জন্য উনি উভয় সংগঠনের সহযোগিতা কামনা করেন। জয়েন্ট একশন ফোরামের পক্ষে বিজন ধর প্রকাশ্য অধিবেশনের সমাপ্তি ঘোষণা করেন। প্রকাশ্য অধিবেশনের পরে শুরু হয় ত্রিপুরা গ্রামীণ ব্যাংক কর্মচারী সমিতির প্রতিনিধি সম্মেলন।

প্রতিনিধি সম্মেলনের প্রধান বক্তা ন্যাশনাল ফেডারেশন অব আর, আর, বি এমপ্লয়িজ – এর সাধারণ সম্পাদক শিব করণ দ্বিবেদী। শ্রী দ্বিবেদী জোরালোভাবে আঞ্চলিক গ্রামীণ ব্যাংকগুলির সর্বভারতীয় রূপদানের উপর গুরুত্ব আরোপ করে কেন্দ্রীয় সরকারের ভূমিকার তীব্র সমালোচনা করেন। উনার বক্তব্যেও দৈনিক হাজিরা কর্মীদের নিয়মিত করার উপর গুরুত্ব আরোপ করে চেয়ারম্যান ও ব্যাংক ম্যানেজমেন্টের দৃষ্টি আকর্ষন করেন। সম্মেলনে আজ ৪৫৭ জন প্রতিনিধি উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠান সুচারুভাবে পরিচালনা বিকাশ দেবনাথ মহোদয়।

 

 

সেবার মাধ্যমেই মানুষের কাছে পৌঁছা যায় : রতন 

0

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- আগরতলা প্রেসক্লাবে টিএসইসিএল ফিনান্স এন্ড আদারস এমপ্লয়ীজ অ্যাসোসিয়েশনের উদ্যোগে আয়োজন করা হয়েছে এক স্বেচ্ছা রক্তদান শিবির। এই শিবিরের উদ্বোধন করেছেন রাজ্য সরকারের বিদ্যুৎ মন্ত্রী রতনলাল নাথ। এই দিন বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী রতন লাল নাথ বলেন পার্সেন্টেজের হিসেবে রক্তদানে সারা ভারতবর্ষে ত্রিপুরা অনেক এগিয়ে রয়েছে। স্বেচ্ছা রক্তদান শিবিরে রেকর্ড করেছে রাজ্য।

মন্ত্রী বলেন সেবা হচ্ছে সবচেয়ে বড় সমাজসেবা। এজন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সবসময় বলে থাকে সমাজের অন্তিম ব্যক্তি পর্যন্ত মানুষের সেবা পৌঁছে দিতে হবে। তবেই দেশ ও সমাজের মঙ্গল হবে। সেবার মাধ্যমে সমাজের সমস্ত অংশের মানুষের কাছে পৌঁছা যায়।  মানুষও মানুষের কাছে বিভিন্ন ধরনের পরিষেবা চেয়ে থাকে।

 

 

যুব কনভেনশনে রওনা দিয়েছে রাজ্যের AIDYO প্রতিনিধিরা

0

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- উত্তর পূর্বাঞ্চল যুব কনভেনশনে যোগ দিতে রাজ্যের প্রতিনিধিরা রওনা দিলেন আগরতলা রেল স্টেশন থেকে ।বেকারদের কর্মসংস্থানের দাবিতে সরব হয়েছে এ আই ডি ওয়াই ও।  তাদের দাবি অবিলম্বে কেন্দ্রীয় সরকারের সমস্ত শূন্য পদগুলি পূরণ করতে হবে। এই লক্ষ্যে উত্তর পূর্বাঞ্চল যুব কনভেনশনে যোগ দিতে রাজ্য থেকে এক প্রতিনিধি দল রাজ্য ত্যাগ করেছে। প্রসঙ্গত কেন্দ্রীয় সরকার তার শুন্য পদগুলি পূরণ করার কোন উদ্যোগ গ্রহণ করছে না। যার ফলে রাজ্যে বেকারের সংখ্যা ক্রমান্বয়ে বেড়ে চলেছে।

 

 

উদয়পুরের ঐতিহ্যবাহী জগন্নাথ দীঘি’র সংস্কার ও সৌন্দর্যায়নের কাজ ঘুরে দেখলেন পর্যটন মন্ত্রী ও অর্থমন্ত্রী 

0

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- রাজ্যের পর্যটন দপ্তরের উদ্যোগে সরোবর নগরী উদয়পুরের ঐতিহ্যবাহী জগন্নাথ দীঘি’র সংস্কার ও সৌন্দর্যায়নের কাজ প্রায় শেষের পথে । শুক্রবার গোমতী জিলা পরিষদ কার্য্যালয়ের কনফারেন্স হলঘরে জগন্নাথ দিঘি’র সংস্কার ও সৌন্দর্য্যায়নের কাজের সাথে সম্পৃক্ত বিভিন্ন বিষয় নিয়ে আহুত এক গুরুত্বপূর্ণ বৈঠকে অংশগ্রহণ করেন অর্থমন্ত্রী প্রণজিত সিংহ রায় ও পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী।

বৈঠকে কাজের গুণগত মান বজায় রেখে অতি শীঘ্র অবশিষ্ট কাজ সম্পন্ন করার জন্য সংস্কার ও সৌন্দর্যায়নের কাজের সাথে যুক্ত দায়িত্বপ্রাপ্ত সংস্থা ও বিভিন্ন লাইন ডিপার্টমেন্টের আধিকারীদের নির্দেশ প্রদান করেন অর্থমন্ত্রী ও পর্যটন মন্ত্রী। বৈঠক শেষে উভয়ে জগন্নাথ-দীঘি’র সংস্কার ও সৌন্দর্যায়নের চলমান কাজ সরেজমিনে পরিদর্শন করেন।

আজকের এই বৈঠকে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন,গোমতী জেলার জিলা পরিষদের ভারপ্রাপ্ত সভাধিপতি দেবল দেবরায়, উদয়পুর পুর পরিষদের চেয়ারপার্সন শীতল চন্দ্র মজুমদার, পর্যটন দপ্তরের সচিব উত্তম কুমার চাকমা এবং অধিকর্তা তপন কুমার দাস। উল্লেখ্য, কেন্দ্রীয় পর্যটন মন্ত্রকের আর্থিক অনুদানে উদয়পুর জগন্নাথ দীঘির গভীরতা বৃদ্ধি ও সৌন্দর্যায়ন এর কাজ শুরু হয়েছিল।