Home Blog Page 611

নরেন্দ্র মোদির নেতৃত্বে তৃতীয়বারের জন্য ফের ক্ষমতায় আসবে বিজেপি সরকার : অমিত 

0

জনতার কলম ওয়েবডেস্ক :- শনিবার স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ বলেন, চলতি বছরের লোকসভা নির্বাচনে বিজেপি ৩৭০ টি আসন পাবে। এনডিএ ৪০০ আসন পার করবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে তৃতীয়বারের জন্য ফের ক্ষমতায় আসবে বিজেপি সরকার। বিরোধীদের দিকে কটাক্ষ ছুঁড়ে দিয়ে অমিত শাহের দাবি, বিজেপি বিগত ১০ বছরে গোটা দেশে যে উন্নয়ন করেছে তারপর বিজেপির অভিযোগ ধোপে টিকবে না। দেশে বিদেশী বিনিয়োগ এসেছে। রাম মন্দির তৈরির যে স্বপ্ন ভারতবাসীর ছিল তাকে পূর্ণতা দিয়েছে বিজেপি সরকার।

 

 

 

তৃতীয়বার মোদী সরকার, এবার ৪০০-পার : অনুরাগ 

0

জনতার কলম ওয়েবডেস্ক :- প্রধানমন্ত্রী মোদীকে পুনরায় জেতানোর জন্য মনস্থির করেছেন দেশবাসী। আত্মবিশ্বাসের সঙ্গে বললেন কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী অনুরাগ সিং ঠাকুর। তিনি বলেছেন, তৃতীয়বার মোদী সরকার, এবার ৪০০-পার।

শনিবার সকালে সংসদ চত্বরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ সিং ঠাকুর বলেছেন, নমো হ্যাট্রিক হতে চলেছে, কারণ প্রধানমন্ত্রী মোদী তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রী হতে চলেছেন এবং ভারতের অর্থনীতি বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতিতে পরিণত হতে চলেছে। বিজেপি সরকারের অধীনে ৪ কোটি মানুষ পাকা বাড়ি, ১২ কোটি টয়লেট, জল সরবরাহ পৌঁছেছে ৩ কোটি বাড়িতে সরবরাহ, ৮০ কোটি মানুষ বিনামূল্যে রেশন পেয়েছেন।

লোকসভা ভোটের আগেই লাগু হবে CAA : অমিত শাহ

0

জনতার কলম ওয়েবডেস্ক :- স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ শনিবার বলেছেন যে, নাগরিকত্ব সংশোধনী আইন (সিএএ) নিয়ে মুসলিম সম্প্রদায়কে উস্কে দেওয়া হচ্ছে। লোকসভা নির্বাচনের আগে সিএএ বাস্তবায়নের ঘোষণা দিয়ে তিনি সংখ্যালঘু সম্প্রদায়কে আশ্বাস দিয়েছেন যে, তাদের নাগরিকত্ব কেড়ে নেওয়া হবে না।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “আমাদের দেশে সংখ্যালঘুদের এবং বিশেষ করে আমাদের মুসলিম সম্প্রদায়কে উসকানি দেওয়া হচ্ছে। সিএএ কারও নাগরিকত্ব কেড়ে নিতে পারে না কারণ এই আইনে এমন কোনও বিধান নেই।” তিনি আরও বলেন যে, সিএএ বাংলাদেশ এবং পাকিস্তানে নির্যাতিত শরণার্থীদের নাগরিকত্ব প্রদানের একটি আইন।

এই সময় স্বরাষ্ট্রমন্ত্রী কংগ্রেসকে নিশানা করে বলেন যে, ‘সিএএ কংগ্রেস সরকারের প্রতিশ্রুতি। যখন দেশ বিভক্ত হয়েছিল এবং সেসব দেশে সংখ্যালঘুরা নির্যাতিত হয়েছিল, কংগ্রেস শরণার্থীদের আশ্বাস দিয়েছিল যে ভারতে তাদের স্বাগত এবং তাদের ভারতীয় নাগরিকত্ব দেওয়া হবে। এখন তারা পিছু হটছে।’

গত ১০ বছরে ২৫ কোটি মানুষ দারিদ্র্যকে পরাজিত করতে সফল হয়েছেন : প্রধানমন্ত্রী

0

জনতার কলম ওয়েবডেস্ক :- সরকারের প্রচেষ্টাতেই গত ১০ বছরে ২৫ কোটি মানুষ দারিদ্র্য থেকে বেরিয়ে এসেছেন। জোর দিয়ে বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বলেছেন, “সরকার প্রতিটি পদক্ষেপে এই ২৫ কোটি মানুষের পাশে দাঁড়িয়েছে এবং এই বন্ধুরা সরকারি প্রকল্পের সুবিধা নিয়েছে এবং এই ২৫ কোটি মানুষ দারিদ্র্যকে পরাজিত করতে সফল হয়েছেন।” শনিবার দুপুরে ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে “বিকশিত ভারত, বিকশিত গুজরাট” কর্মসূচিতে অংশ নেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই অনুষ্ঠান চলাকালীন প্রধানমন্ত্রী আবাস যোজনা এবং অন্যান্য আবাসন প্রকল্পের অধীনে নির্মিত গুজরাট জুড়ে ১.৩ লক্ষেরও বেশি বাড়ির ভুমিপুজো ও উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। গুজরাটের সমস্ত জেলা জুড়ে ১৮০টিরও বেশি স্থানে আয়োজিত হয়েছে এই অনুষ্ঠান, মূল অনুষ্ঠানটি বন্সকান্ঠায় অনুষ্ঠিত হয়েছে। অনেক সুবিধাভোগীদের সঙ্গে কথা বলেছেন প্রধানমন্ত্রী মোদী।

 

প্রধানমন্ত্রীর কথায়,

“আমরা নভেম্বর, ডিসেম্বর এবং জানুয়ারি মাসে সমগ্র দেশে বিকশিত ভারত সংকল্প যাত্রার সফল আয়োজন দেখেছি। প্রতিটি গ্রামে পৌঁছেছে মোদীর গ্যারান্টি বাহন। স্বাধীনতার পর প্রথমবারের মতো দেশজুড়ে বহু গ্রামে পৌঁছেছে ভারত সরকার।” প্রধানমন্ত্রী মোদী আরও বলেছেন, “যে কোনও দরিদ্রের জন্য তাঁর নিজের ঘরই তাঁর উজ্জ্বল ভবিষ্যতের গ্যারান্টি। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে পরিবার বাড়ছে, তাই নতুন ঘরের প্রয়োজনও বাড়ছে। প্রত্যেকের একটি স্থায়ী ছাদ এবং নিজস্ব ঘর থাকা উচিত, এটাই আমাদের সরকারের প্রচেষ্টা।”

দ্রব্য মূল্য বৃদ্ধি, কর্মসংস্থানের অভাব এই সমস্ত বিভিন্ন ইস্যুতে কেন্দ্রের বিরুদ্ধে সরব হলো কংগ্রেস 

0

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- শনিবার আগরতলায় যক্ষা নিবারনি সমিতির হলে ত্রিপুরা প্রদেশ অসংগঠিত শ্রমিক কংগ্রেস এর রাজ্য সম্মেলন হয়। উপস্থিত ছিলেন পিসিসি সভাপতি ছাড়াও বিধায়ক গোপাল রায়। অসংগঠিত ক্ষেত্রের শ্রমিকদের বিভিন্ন দাবিদাওয়া, আগামী দিনের কর্মসূচি ও সাংগঠনিক বিষয় নিয়ে আলোচনা হয়।

উল্লেক্ষ, প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা রাজ্যে কংগ্রেসকে উজ্জীবিত করতে যথাসাধ্য চেষ্টা চালিয়ে যাচ্ছেন। নিয়মিত বিভিন্ন সংগঠনগুলির সঙ্গে বৈঠক করছেন। উদ্দেশ্য দলের সাংগঠনিক শক্তি বৃদ্ধি করা।

 

এদিন, প্রদেশ কংগ্রেস সভাপতি কেন্দ্রের সমালোচনা করে বলেন, রাজ্য গুলির বাজেট কমিয়ে দেওয়া হয়েছে। ১০০ দিনের কাজ কমে এখন হয় ৩০ দিন। দ্রব্য মূল্য বৃদ্ধি, কর্মসংস্থানের অভাব এই সমস্ত বিভিন্ন ইস্যুতে কেন্দ্রের বিরুদ্ধে সরব হন তিনি।

রেলের ধাক্কায় প্রাণ গেল এক বন্য দাঁতাল হাতির,হাতির দাঁত উধাও

0

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- রেলের ধাক্কায় প্রাণ গেল এক বন্য দাঁতাল হাতির ! হাতির মৃত্যুর পর আচমকাই উধাও একটি মহামূল্যবান দাঁত! ঘটনাকে ঘিরে এলাকায় চাঞ্চল্য, উক্ত ঘটনাটি সংঘটিত হয়েছে তেলিয়ামুড়া মহকুমা”র অন্তর্গত ডি.এম পাড়া রেললাইন সংলগ্ন এলাকায়। এক রেল পুলিশ জানিয়েছেন, শুক্রবার রাতে রেলের ধাক্কায় মৃত্যু হয়েছে বন্য হাতির। শনিবার সকালে তেলিয়ামুড়া ডি এম পাড়া এলাকার স্থানীয় মানুষ ঘটনাটি প্রত্যক্ষ করে রেল পুলিশকে খবর পাঠিয়েছেন।

রেল পুলিশ হাতিকে উদ্ধার করে। কিন্তু বন্য হাতির একটি দাঁত পাওয়া যায়নি। ওই ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। বন্য হাতির দাঁত উধাও এর ঘটনায় তেলিয়ামুড়া ডি এম পাড়া এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। এঘটনার সঙ্গে কোন চোরাকারবারি জড়িত রয়েছে বলে ধারণা করা হচ্ছে। উল্লেখ্য, এমনিতেই বন্য হাতির তাণ্ডবে বিপাকে তেলিয়ামুড়াবাসী।

ককবরক ভাষার হরফ নিয়ে রাজ্যে একটা অস্থির পরিবেশ সৃষ্টি করা হচ্ছে : আশীষ,জিতেন 

0

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ককবরক ভাষার হরফ বিতর্ককে আর না বাড়িয়ে সমস্যার সমাধানের জন্য উদযোগী হতে রাজ্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছে কংগ্রেস এবং সিপিআইএম দল এ দিন সংশ্লিষ্ট বিষয় নিয়ে পৃথক পৃথকভাবে দুই দলের নেতৃবৃন্দ প্রতিক্রিয়া ব্যক্ত করে এই আহ্বান জানিয়েছেন। আগামী ১৫ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে সিবিএসই পরিচালিত মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা এছাড়া আগামী ১ এবং ২ মার্চ থেকে শুরু হচ্ছে ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা ছাত্রজীবনের অতি গুরুত্বপূর্ণ এই দুটি পরীক্ষা নিয়ে রাজ্যে একটি অস্থির বাতাবরণ তৈরি হচ্ছে এর কেন্দ্রে রয়েছে ককবরক ভাষার হরফ বিতর্ক অধিকাংশ জনজাতিভিত্তিক রাজনৈতিক সংগঠনগুলি চাইছেন ককবরক ভাষার রোমান হরফ চালু করা হোক এরি ভিত্তিতে আসন্ন দুটি পরীক্ষায় ককবরক ভাষাভাষী ছাত্র-ছাত্রীদের বাংলা এবং রোমান হরফে উত্তরপত্র লেখার সম্মতি প্রদান করুক রাজ্য সরকার এই দাবিতে ইতিমধ্যে ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদের নিকট একাধিক সংগঠন স্মারকলিপি প্রদান করেছে কিন্তু এখন পর্যন্ত সংশ্লিষ্ট বিষয়ে কোন ইতিবাচক পদক্ষেপ গ্রহণ করা হয়নি এরই মধ্যে শনিবার সংশ্লিষ্ট বিষয়ে প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে ত্রিপুরা প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা বলেছেন ছাত্র-ছাত্রীদের ভবিষ্যতের কথা মাথায় রেখে রাজ্য সরকারকে অবিলম্বে সংশ্লিষ্ট বিষয়ে ইতিবাচক পদক্ষেপ গ্রহণ করতে হবে অন্যথায় এর দায়ভার নিতে হবে রাজ্য সরকারকেই। এদিন সংশ্লিষ্ট বিষয়ে নিজ প্রতিক্রিয়া জানাতে গিয়ে সিপিআইএম রাজ্য সম্পাদক তথা বিধায়ক জিতেন্দ্র চৌধুরী অভিযোগ করে জানান আর এস এস এর মদেতে অহেতুক ককবরক ভাষার হরফ নিয়ে বিতর্ক তৈরি করে একটা অস্থির পরিবেশ সৃষ্টি করা হচ্ছে। এই বিতর্ক থেকে বেরিয়ে এসে রাজ্য সরকারকে অবিলম্বে একটা সুষ্ঠু পদক্ষেপ গ্রহণ করতে হবে।এদিকে ককবরক ভাষার হরফ নিয়ে টানাপড়েন এর ফলে অসুবিধার সম্মুখীন হচ্ছেন সিবিএসই এবং ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার ককবরক ভাষার পরীক্ষার্থীরা। তারা সংশ্লিষ্ট বিষয়ে অবিলম্বে রাজ্য সরকারের সঠিক সিদ্ধান্তের দিকে তাকিয়ে রয়েছেন। এই পরিস্থিতিতে রাজ্য সরকার সংস্কৃতি বিষয়ে কি পদক্ষেপ গ্রহণ করে সেটাই এখন দেখার বিষয়।

 

 

গৌড়ীয় বৈষ্ণব মহামন্ডলের নগর পরিক্রমা

0

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ত্রিপুরা রাজ্য গৌড়ীয় বৈষ্ণব মহামন্ডলের উদ্যোগে আগরতলা রাজপথে বৈষ্ণব ধর্মাবলম্বীদের সুবিশাল মিছিল বের হয়েছে ক্ষুদিরাম বসু ইংলিশ মিডিয়াম স্কুল মাঠ থেকে। মিছিলটি আগরতলা শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে ফের ক্ষুদিরাম বসু ইংলিশ মিডিয়াম স্কুল মাঠে গিয়ে ধর্ম সম্মেলনে মিলিত হয়েছে। ত্রিপুরা গৌড়ীয় বৈষ্ণব মন্ডলের ২৫ বছর পূর্তি উপলক্ষে এই রেলির আয়োজন করা হয়েছে। প্রসঙ্গত চৈতন্য মহাপ্রভু আজ থেকে ৫১৪ বছর আগে এই মাঘ মাসে সন্ন্যাস গ্রহণ করেছিলেন। যার জন্য এই মাঘ মাসটাকে গৌড়ীয় বৈষ্ণব মহামন্ডলী উদযাপন করছে। মূলত সনাতন ধর্মের ব্যাপক প্রচার ও প্রসারের জন্য এই সম্মেলনের আয়োজন করা হয়েছে।

 

 

প্রায় সাত কোটি টাকা বিক্রি হয়েছে শিল্প বাণিজ্য মেলায়

0

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- প্রায় সাত কোটি টাকা ছাড়িয়ে যাবে এ বছরের শিল্প ও বাণিজ্য মেলার বিক্রি বাট্টা। মেলার দুদিন আগ পর্যন্ত বিক্রির পরিমাণ ছিল পাঁচ কোটি ১৪ লক্ষ টাকা। যেখানে গত বছর বিক্রি হয়েছিল মাত্র ৪ কোটি ৭৩ লক্ষ টাকা। এ বছরের শিল্প ও বাণিজ্য মেলায় দপ্তর থেকে উদ্যোগ নেওয়া হয়েছিল ৫০৩ টি স্টল তৈরি করবে। সেই জায়গায় শেষ পর্যন্ত স্টল করা হয়েছে ৫৩৪ টি।

মেলায় ভারত বর্ষ ছাড়াও অংশগ্রহণ করেছে দুবাই, আফগানিস্তান , থাইল্যান্ড ও বাংলাদেশ। ভারতবর্ষের প্রায় ১৭ টা রাজ্য থেকে মেলায় অংশগ্রহণ করেছে ব্যবসায়ীরা। বিক্রি হয়েছে প্রায় সাত কোটি টাকা। যদিও মেলা শেষ হওয়ার দুদিন আগ পর্যন্ত বিক্রির পরিমাণ ছিল ৫ কোটি ১৪ লক্ষ টাকা। যেখানে গত বছর বিক্রি হয়েছিল প্রায় ৪ কোটি ৭৩ লক্ষ টাকা। এবছর মেলার পাশাপাশি প্রতিদিন আলোচনা করা হয়েছে ব্যবসা সংক্রান্ত বিভিন্ন বিষয়বস্তু নিয়ে।

শেষ দিন আলোচনা করা হয়েছে টি আর ইউ এল এম নিয়ে।প্রসঙ্গত প্রতিবছর আন্তর্জাতিক মেলার মাঠ প্রাঙ্গনে আয়োজন করা হয়ে থাকে শিল্প ও বাণিজ্য মেলার। মেলাকে কেন্দ্র করে দেশীয় ও আন্তর্জাতিক ব্যবসায়ীদের ব্যাপক উৎসাহ উদ্দীপনা পরিলক্ষিত হয়। এবছর সবচেয়ে বেশি দেশ ও রাজ্য মেলায় অংশগ্রহণ করেছে।

 

 

পুনরায় প্রধানমন্ত্রী হতে সাধারন ভোটাররাই মোদির গ্যারান্টি : রামপ্রসাদ

0

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ১৪ বাধারঘাট বিধানসভা কেন্দ্রে চলছে গ্রাম চলো অভিযান । ভারতীয় জনতা পার্টির উদ্যোগে এই কর্মসূচির অঙ্গ হিসেবে প্রায় প্রতিটি বাড়ি বাড়ি গিয়ে সাধারণ মানুষের কাছে খোঁজখবর নিচ্ছে নেতৃত্বরা। কোন মানুষ সরকারি সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে কিনা সে সম্পর্কে অবগত হচ্ছে। পাশাপাশি সাধারণ মানুষ কি কি অসুবিধার সম্মুখীন হচ্ছে তারও খোঁজ খবর নিচ্ছেন বিধানসভার উপাধক্ষ্য রামপ্রসাদ পাল। সঙ্গে রয়েছেন এলাকার বিধায়িকা মিনারানী সরকার। এছাড়াও রয়েছে স্থানীয় নেতৃবৃন্দ।

সাধারণ মানুষ যাতে প্রধানমন্ত্রী দেওয়া বিভিন্ন সুযোগ-সুবিধা থেকে বাদ না পড়ে সেজন্য দলীয় নেতৃত্বের কাছে কড়া নির্দেশ দেওয়া হয়েছে। যাতে করে সরকারি সমস্ত সুযোগ সুবিধা সাধারণ মানুষ উপভোগ করতে পারে। পাশাপাশি সাধারণ মানুষের কাছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির গ্যারান্টি চাইছে নেতৃত্বরা। বলছেন মোদি যেহেতু আপনাদের গ্যারান্টি নিচ্ছে তেমনি আপনারও মোদিকে পুনরায় ভারতবর্ষের প্রধানমন্ত্রী হিসেবে দেখতে গ্যারান্টি দিতে হবে।