মুসলিমদের নাগরিক নয়, ভোটব্যাঙ্ক—মমতার বিরুদ্ধে বিস্ফোরক মন্তব্য ওয়াইসির

Date:

জনতার কলম ওয়েবডেস্ক :- হায়েদ্রাবাদে এক বক্তব্যে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তীব্র আক্রমণ করলেন AIMIM সভাপতি আসাদুদ্দিন ওয়াইসি। তিনি বলেন, পশ্চিমবঙ্গের বাইরে মমতা বন্দ্যোপাধ্যায়কে যেভাবে উদার ও ধর্মনিরপেক্ষ নেতা হিসেবে তুলে ধরা হয়, সেই ধারণা বাস্তবের সঙ্গে মিল নেই।

ওয়াইসির অভিযোগ, তৃণমূল কংগ্রেস সরকার মুসলিম সম্প্রদায়কে প্রকৃত নাগরিক হিসেবে না দেখে শুধুমাত্র ভোটব্যাঙ্ক হিসেবে ব্যবহার করেছে। তাঁর দাবি, এই মানসিকতার কারণেই রাজ্যে প্রত্যাশিত উন্নয়ন ঘটেনি। পাশাপাশি তিনি রাজ্যে ব্যাপক দুর্নীতির অভিযোগও তোলেন।

AIMIM প্রধান আরও বলেন, SIR একটি গুরুত্বপূর্ণ বিষয় হলেও, যদি তৃণমূল কংগ্রেস মুসলিমদের শুধুমাত্র ভোটের সমীকরণে না বেঁধে প্রকৃত নাগরিক হিসেবে বিবেচনা করত, তাহলে রাজ্যের সামগ্রিক উন্নয়ন আরও অনেক বেশি হতো।

এদিন তিনি SIR ইস্যু নিয়ে কেন্দ্র ও বিভিন্ন রাজ্য সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন। তিনি দাবি করেন, SIR প্রক্রিয়া যেসব নির্বাচনী কেন্দ্রে পরিচালিত হয়েছে—যেমন মমতা বন্দ্যোপাধ্যায় এবং এম. কে. স্ট্যালিনের কেন্দ্র—সেখানে সংশ্লিষ্ট নেতারা পরাজিত হয়েছেন।

ওয়াইসি বলেন, সংসদেও তিনি স্পষ্টভাবে উল্লেখ করেছিলেন যে নাগরিকত্বের সঙ্গে SIR-কে যুক্ত করা ঠিক নয়। তাঁর মতে, নাগরিকত্ব নির্ধারণের জন্য কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের (MHA) নির্দিষ্ট নিয়ম রয়েছে, পাশাপাশি NRC এবং NPR-এর আলাদা বিধানও বিদ্যমান। SIR-কে এই প্রক্রিয়ার সঙ্গে যুক্ত করলে সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি তৈরি হতে পারে।

তিনি আরও বলেন, বিষয়টি শুধুমাত্র ভোটাধিকার প্রয়োগের মধ্যে সীমাবদ্ধ নয়, বরং নাগরিকত্ব রক্ষার প্রশ্নের সঙ্গেও জড়িত। এই প্রেক্ষিতে তেলেঙ্গানার রেভন্ত রেড্ডি সরকারকে বিষয়টি গুরুত্ব সহকারে দেখার আহ্বান জানান AIMIM নেতা।

ওয়াইসির এই মন্তব্য ঘিরে রাজনৈতিক মহলে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে, বিশেষ করে SIR এবং নাগরিকত্ব ইস্যুকে কেন্দ্র করে।

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

বঙ্গ জয়ের নায়ক বিপ্লব দেব, আগরতলায় ধুমধাম সংবর্ধনা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী...

রাহুল রায়ের মৃত্যুর তদন্তে নিরপেক্ষতার বার্তা সিএম মানিক সাহার

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- উত্তর ত্রিপুরার রাজনৈতিক...

গ্রেফতার বিতর্কে বাড়ছে অস্থিরতা, তিপ্রা মথার বন্‌ধে অচল জনজীবন

তিপ্রা মথার যুব সংগঠনের ডাকা ১২ ঘণ্টার বন্‌ধে মঙ্গলবার...

রাজীব ভট্টাচার্যের হাত ধরে কলেজ টিলায় ডিএনএ ক্লাব উদ্বোধন

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- বিজ্ঞানচর্চায় ছাত্রছাত্রীদের আগ্রহ...