Home Blog Page 577

সাড়ে ৬ কোটির নেশা সামগ্রী ত্রিপুরা আসার পথে আসামে আটক

0

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ফের এক দিনের মাথায় সাত কোটি টাকার নেশার সিরাপ আটক অসম চুরাইবাড়ি পুলিশের হাতে। প্রায় চোষট্টি হাজার এসকাফ সিরাপ আটকে রীতিমতো রহস্যের দানা বাঁধছে অসম গেটে। এদিকে শনিবার সকালে উত্তর প্রদেশ থেকে আগরতলা পাচারের পথে ফের এই বিপুল পরিমাণ নেশাজাতীয় এসকপ সিরাফ জব্দ করলো অসম চুরাইবাড়ি পুলিশ৷ গোপন সূত্রের ভিত্তিতে ওয়াচপোস্টের ইনচার্জ প্রনব মিলির নেতৃত্বে পুলিশ কর্মীরা তাল্লাসি চালিয়ে PB13BD-5534 নম্বরের চৌদ্দ চাকার লড়ি থেকে উদ্ধার করে চারশো কার্টুনে মোট ৬৪ হাজার ৩২০ বোতল এসকফ সিরাফ৷ যার কালোবাজারী মূল্য প্রায় সাতকোটি টাকা৷

আটক করা হয়েছে চালক রবি শর্মা (২৩) পিতা লক্ষন শর্মা বাড়ি অশোকনগর মধ্যপ্রদেশ, সঙ্গে আটক করা হয়েছে গাড়িটি আগরতলা নিয়ে যাওয়ার জন্য আসা পাথারকান্দির কলকলিঘাটের প্রয়াত গনেশ শুক্লবৈদ্যর ছেলে পয়তাল্লিশ বছর বয়সী সুশীল শুক্লবৈদ্যকেও। নেশাজাতীয় সামগ্রীগুলির সঙ্গে বিশেষ এক প্রকার বালির বস্তা ছিলো গাড়িতে যা পুলিশকে চালক জানিয়েছিল মোরগের খাদ্য বলে কিন্তু পুলিশের তাল্লাসিতে বালির বস্তার আড়ালে লুকিয়ে আনা নিষিদ্ধ নেশাজাতীয় সামগ্রীগুলি উদ্ধার হয় এবং বৃহৎ সফলতা পায় অসম চুরাইবাড়ি পুলিশ।

চালকের বয়ান মতে সামগ্রী গুলি বানারস থেকে লোড করা হয়েছে কিন্তু সন্দেহ করা হচ্ছে সামগ্রীগুলি পশ্চিমবঙ্গ বা মেঘালয় থেকে লোড করা হয়। তাছাড়াও সামগ্রীগুলি ত্রিপুরার রাজধানী আগরতলা হয়ে বাংলাদেশে পাচারের উদেশ্য ছিলো কিন্তু মাঝপথে পাচারকারীদের সমস্থ পরিকল্পনা ভেস্তে দেয় পুলিশ। পুলিশের এধরণের অভিযান অব্যাহত থাকবে বলে জানান ইনচার্জ।ধৃত চালকদ্বয়কে করিমগঞ্জ সিজেএম আদালতে সোপর্দ করা হবে।

এদিকে, ওয়াচপোস্টের ইনচার্জ প্রনব মিলি বরাবরই নেশার বিরুদ্ধে অভিযান চালিয়ে আসলেও একাংশ চক্র এখনও সক্রিয় রয়েছে নেশা পাচারে। তিনি এত বিপুল পরিমাণ নেশা সামগ্রী আটক করার পরও কেন ফের আজ শনিবার সাত কোটি টাকার নেশার সিরাপ নিয়ে আসে পাচারকারীরা। এনিয়ে নানা প্রশ্ন তৈরী হচ্ছে বিভিন্ন মহলে।

পশ্চিম ও পূর্ব লোকসভা আসনে রেকর্ড ভোটে জয়ী হবে : অসীম

0

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- পশ্চিম ও পূর্ব লোকসভা আসনে রেকর্ড ভোটে জয়ী করে দুটি পদ্মফুল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে উপহার দেওয়া হবে। শনিবার রাজধানীতে মিছিল বের করে এই বার্তা দেন ভারতীয় জনতা পার্টি সদর শহর জেলা সভাপতি অসীম ভট্টাচার্য। তিনি গণদেবতাদের কাছে আবেদন রাখেন দুই আসনে বিজেপি প্রার্থীদের বিপক্ষে যারা লড়াই করবেন তাদের জামানত জব্দ করার জন্য। শনিবার বিকেলে লোকসভা নির্বাচন ঘোষণা করেন ভারতের মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার।

নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার পরেই আগরতলা শহরে মিছিল বের করে ভারতীয় জনতা পার্টি সদর শহর জেলা। শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে বিজেপির মিছিল। মিছিল থেকে ভোটারদের কাছে আহ্বান রাখা হয় পশ্চিম ত্রিপুরা আসনে বিপ্লব কুমার দেব ও পূর্ব ত্রিপুরা আসন থেকে কীর্তি সিং দেববর্মাকে জয়ী করার। এদিন মিছিলে ছিলেন বিজেপি সদর শহর জেলা সভাপতি অসীম ভট্টাচার্য, বিধায়ক ভগবান দাস, সুশান্ত দেব, মিনা রানী সরকার, ত্রিপুরা শিল্প উন্নয়ন নিগমের চেয়ারম্যান নবাদুল বণিক সহ অন্যরা।

 

 

 

ভারতকে শ্রেষ্ঠত্বের দিকে নিয়ে যাওয়ার জন্য তৃতীয় বারের জন্য মোদীকে প্রধানমন্ত্রী বানানো হবে : সুশান্ত 

0

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- লোকসভা নির্বাচনকে সামনে রেখে রাজধানীতে শক্তি দেখাতে প্রস্তুতি নিচ্ছে ভারতীয় জনতা যুব মোর্চা। ২৩ মার্চ রাজধানীতে যুব রেলি ও জমায়েতের সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় জনতা যুব মোর্চা। শনিবার রাজধানীর মুক্তধারা অডিটোরিয়ামে হয় এনিয়ে যুব সংগঠনের প্রস্তুতি বৈঠক। এতে উপস্থিত ছিলেন প্রদেশ বিজেপির সাধারণ সম্পাদক অমিত রক্ষিত, যুব সংগঠনের রাজ্য সভাপতি তথা বিধায়ক সুশান্ত দেব সহ অন্যরা। প্রস্তুতি বৈঠকে বিভিন্ন মণ্ডলের কার্যকর্তারা অংশ নেন।

বিভিন্ন বিষয় আলোচনা হয়। যুব সংগঠনের সভাপতি সুশান্ত দেব বলেন নরেন্দ্র মোদীর নেতৃত্বে দেশের যুবরা অনেক এগিয়ে গেছে। ভারতকে শ্রেষ্ঠত্বের দিকে নিয়ে যাওয়ার জন্য নরেন্দ্র মোদীকে তৃতীয় বারের জন্য প্রধানমন্ত্রী বানানো হবে। সেই লক্ষে আগরতলায় যুব রেলি ও জমায়েত। রবীন্দ্র ভবনের সামনে থেকে রেলি করে শহর ঘুরে প্যারাডাইস চৌমুহনীতে সমাবেশ করার সিদ্ধান্ত নিয়েছে সংগঠন। এতে উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা সহ অন্যান্য নেতৃত্ব।

 

 

ভোট ঘোষণার পরেই রাজপথে প্রার্থীর সমর্থনে মিছিল ত্রিপুরা কংগ্রেসের 

0

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ভোটের দামামা বাজতেই রাজনৈতিক পারদ চড়তে শুরু করেছে রাজ্যে। ভোট ঘোষণার পরেই রাজপথে প্রার্থীর সমর্থনে মিছিল বের করে কংগ্রেস। পশ্চিম লোকসভা আসনের ইন্ডিয়া জোটের প্রার্থী তথা ত্রিপুরা প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহাকে বিপুল ভোটে জয়ী করার আবেদন জানিয়ে কংগ্রেস নেতা- কর্মীরা মিছিল বের করেন।

প্রদেশ কংগ্রেস ভবনের সামনে থেকে বের হয় শনিবার বিকেলে মিছিল। শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে মিছিল। মিছিলে ছিলেন যুব কংগ্রেস, মহিলা কংগ্রেসের রাজ্য সভাপতি সহ অন্যান্যরা। মিছিল থেকে আওয়াজ উঠে বিপুল ভোটে আশিস সাহাকে জয়ী করার।

এদিকে কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মণ আশাব্যক্ত করেন রাজ্যের দুই লোকসভা আসনে বিপুল ভোটে জয়ী করাবেন গণদেবতারা। তিনি বলেন আস্থা রয়েছে জনগণের সুচিন্তিত মতামতের উপরে। তার অভিযোগ দেশে একটা দুর্নীতিগ্রস্ত সরকার। নরেন্দ্র মোদী সরকারকে তিনি ডাকাতের সঙ্গে তুলনা করেন।

 

 

ত্রিপুরায় ভোট হবে ২ দফায়, রামনগরে উপনির্বাচন ১৯শে এপ্রিল

0

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- শনিবার ঘোষিত হল লোকসভা নির্বাচনের দিনক্ষণ। মোট সাত দফায় ভোট গ্রহণ করা হবে , যথাক্রমে প্রথম দফায় ২১ রাজ্যে ভোট হবে। দ্বিতীয় দফার ভোট হবে ২৬ এপ্রিল। তৃতীয় দফার ভোট হবে ৭ মে। চতুর্থ দফায় ভোট হবে ১৩ মে। পঞ্চম দফায় ভোট হবে ২০ মে। ষষ্ঠ দফায় ভোট হবে ২৫ মে। সপ্তম দফায় ভোট হবে ১ জুন।

সারা দেশে ভোট হবে মোট ৫৪৩টি আসনে। ত্রিপুরায় ভোট হবে ২ দফায়। ভোটগ্রহণ প্রক্রিয়া শুরু হবে ১৯ এপ্রিল। গণনা হবে ৪ জুন । এদিন মুখ্য নির্বাচন কমিশনার জানান, ত্রিপুরা, বিহার, গুজরাত, হরিয়ানা , ঝাড়খন্ড, মহারাষ্ট্র, উত্তরপ্রদেশ, হিমাচল প্রদেশ, তেলাঙ্গানা, পশ্চিমবঙ্গ, কর্নাটক, তামিলনাড়ু, রাজস্থানে লোকসভার সঙ্গেই সেই উপনির্বাচন হবে।

সিকিম, ওড়িশা, অরুণাচল প্রদেশ, অন্ধ্রপ্রদেশ—চার রাজ্যে বিধানসভা নির্বাচন হবে লোকসভার সঙ্গে।তাছাড়া একই সাথে ১৯ এপ্রিল ৭ রামনগর বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন হবে।

 

 

দুর্ঘটনাগ্রস্ত বিধায়ক পিনাকী দাস চৌধুরী চিকিৎসার খোঁজ খবর নেন মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা

0

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- পথ দুর্ঘটনায় গুরুতর আহত কল্যাণপুরের বিধায়ক পিনাকী দাস চৌধুরী। আহত হয়েছেন বিধায়কের গাড়ি চালক ও ব্যক্তিগত দেহরক্ষী। তাদের চিকিৎসা চলছে বর্তমানে জিবি হাসপাতালে। ঘটনার খবর পেয়ে জিবিতে গিয়ে বিধায়কের চিকিৎসার খোঁজ খবর নেন মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা সহ অন্যান্য নেতা- মন্ত্রী- বিধায়করা।

শনিবার কল্যাণপুর থেকে নিজের গাড়ি করে আগরতলায় আসছিলেন কল্যাণপুরের বিধায়ক পিনাকী দাস চৌধুরী। পথে চম্পকনগর আসাম আগরতলা জাতীয় সড়কে আগরতলার দিক থেকে যাওয়া অপর গাড়ির সঙ্গে বিধায়কের গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বিধায়কের গাড়ির সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়। আহত হন বিধায়ক, উনার গাড়ি চালক ও দেহরক্ষী। ঘটনা দেখতে পেয়ে ছুটে আসেন স্থানীয় লোকজন। দমকল কর্মীরা স্থানীয়দের চেষ্টায় গুরুতর আহত বিধায়ক সহ তিনজনকে চম্পকনগর স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যায়।

সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য জিবি হাসপাতালে রেফার করা হয়। জানা গেছে বিধায়কের হাতে ও পায়ে প্রচণ্ড আঘাত লেগেছে। ঘটনার খবর পেয়ে জিবি হাসপাতালে ছুটে যান মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা, বিদ্যুৎ মন্ত্রী রতন লাল নাথ, বিধানসভার মুখ্য সচেতক কল্যাণী রায়, প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য, রাজ্যসভার সাংসদ তথা পশ্চিম লোকসভা আসনের বিজেপি প্রার্থী বিপ্লব কুমার দেব, বিধায়ক সুশান্ত দেব সহ অন্যান্য বিধায়ক – নেতারা।

তারা সকলে বিধায়ক সহ আহতদের চিকিৎসার খোঁজ খবর নেন। এবং দ্রুত সুস্থতা কামনা করেন। বিধায়কের একটি পা ভেঙে গেছে। মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা জানান চিন্তার কিছু নেই ।বিধায়কের শারীরিক অবস্থা স্থিতিশীল আছে। এদিকে ঘটনার খবর কল্যাণপুরে পৌঁছতেই উদ্বিগ্ন বিজেপি নেতা- কর্মীরা জিবি হাসপাতালে ছুটে আসেন।

 

 

 

 

খেলাধূলার জন্য পরিকাঠামো গড়ে তোলা হচ্ছে : টিঙ্কু

0

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- বন্ধুত্বপূর্ণ ক্রিকেট ম্যাচ ঘিরে ভালো সাড়া পড়লো রাজধানীর ভোলাগিরি মাঠে। এদিন যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তর এবং ত্রিপুরা স্পোর্টস জার্নালিস্ট ক্লাবের মধ্যে। ফিট ইন্ডিয়া কার্যক্রমের অঙ্গ হিসাবে এক বন্ধুত্বপূর্ণ ক্রিকেট ম্যাচ হয় ভোলাগিরি মাঠে।

ম্যাচ শুরুর আগে ক্রিকেটারদের সঙ্গে পরিচিত হন যুব বিষয়ক ক্রীড়া দপ্তরের সচিব পি কে চক্রবর্তী, স্কুল স্পোর্টস বোর্ডের জয়েন্ট সেক্রেটারি অপু রায়, ত্রিপুরা স্পোর্টস জার্নালিস্ট ক্লাবের সভাপতি সরযূ চক্রবর্তী সহ অন্যান্যরা।

এদিকে ম্যাচ শেষে হয় মাঠেই পুরষ্কার বিতরণ অনুষ্ঠান। উপস্থিত ছিলেন যুব বিষয় ক্রীড়া দপ্তরের মন্ত্রী টিঙ্কু রায়,সচিব প্রদীপ কুমার চক্রবর্তী, অধিকর্তা সত্যব্রত নাথ, বরিষ্ঠ সাংবাদিক প্রণব সরকার, সাংবাদিক সেবক ভট্টাচার্য সহ অন্যরা।বন্ধুত্বপূর্ণ ক্রিকেট ম্যাচে জয়ী হয়েছে ত্রিপুরা স্পোর্টস জানালিস্ট ক্লাব।

ম্যাচ শেষে চ্যাম্পিয়ন , রানার্স দল ছাড়াও খেলোয়াড়দের হাতে পুরষ্কার তুলে দেন মন্ত্রী ছাড়া অন্যরা। অনুষ্ঠানে মন্ত্রী টিঙ্কু রায় বলেন, খেলাধূলার জন্য পরিকাঠামো গড়ে তোলা হচ্ছে। আর্থিক ভাবেও সাহায্য করা হচ্ছে খেলোয়াড়দের। তিনি আরও বলেন, এই ধরনের প্রীতি আসরগুলো শুধুমাত্র শারীরিক কার্যকলাপকে উৎসাহিত করে না বরং, পারস্পরিক সম্মান, চেতনা এবং আত্মিক বন্ধন গড়ে তুলতেও ইতিবাচক ভূমিকা পালন করে।

 

 

 

 

 

 

ভাই প্রদ্যুৎকে সাথে নিয়ে কৃতি সিং-এর মুখ্যমন্ত্রীর সাথে সাক্ষাত

0

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :-শুক্রবার পূর্ব ত্রিপুরা লোকসভা আসনে ভারতীয় জনতা পার্টির মনোনীত প্রার্থী মহারাণী কৃতি সিং দেববর্মা রাজ্যের মুখ্যমন্ত্রীর সাথে মুখ্যমন্ত্রীর সরকারি বাসভবনে সৌজন্য সাক্ষাতে মিলিত হন।

লোকসভা নির্বাচনে পূর্ব ত্রিপুরা আসনে প্রার্থী মনোনীত হওয়ার জন্য মহারাণী কৃতি সিং দেববর্মাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাঃ মানিক সাহা ।

এদিন মুখ্যমন্ত্রী আসন্ন লোকসভা নির্বাচনে বিপুল সংখ্যক ভোটে জয়ী হয়ে মোদী জীর হাত শক্তিশালী করবেন মহারাণী কৃতি সিং দেববর্মা বলে আশা ব্যক্ত করেন এবং রাজ্যবাসীর কল্যাণে সকলে একসাথে মিলে কাজ করতে সংকল্পবদ্ধ আমরা বা বলেও মত প্রকাশ করেন মুখ্যমন্ত্রী।

 

উচ্ছেদ করা ১৮ জন জবর দখলকারী ব্যবসায়ীকে ঘর তুলে দেওয়ার সিদ্ধান্ত নিলো সরকার : মেয়র 

0

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- মানবিক রাজ্য সরকার। রাজধানী আগরতলার বটতলা এলাকায় উচ্ছেদ করা ১৮ জন জবর দখলকারী ব্যবসায়ীকে ঘর তুলে দেওয়ার সিদ্ধান্ত সরকারের। শুক্রবার দোকান ঘর তোলার জন্য এলাকা পরিদর্শনে গেলেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার। সঙ্গে ছিলেন দপ্তরের আধিকারিকরা।

শহরকে যানজট মুক্ত করার লক্ষ্যে ২০২৩ সালের বিধানসভা নির্বাচনের প্রাক্কালে বটতলা এলাকায় জবরদখরকারি দোকানপাট ভেঙে দেয় আগরতলা পুর নিগম। বটতলার শিববাড়ি থেকে দশমী ঘাট পর্যন্ত যাওয়ার রোনাল্ডসে রোডের মধ্যে অবৈধভাবে সরকারি জমি দখল করে দীর্ঘদিন ধরেই ব্যবসা করে যাচ্ছিলেন ১৮ জন ব্যবসায়ী। তাদেরকে উচ্ছেদের পর বিকল্প চিন্তা ভাবনা করেছিল সরকার।

কিন্তু অবৈধ দোকানপাট উচ্ছেদের পর-ই শুরু হয়ে যায় রাজনৈতিক মারপ্যাঁচের খেলা। ফলে বন্ধ ছিল উচ্ছেদকারীদের পুনর্বাসনের কাজ। পরবর্তীতে এলাকার বিধায়ক মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহার আনুকূল্যে অবৈধ ব্যবসায়ীদের দোকান ঘর তুলে দেওয়ার সিদ্ধান্ত নেয় রাজ্য সরকার। শুক্রবার বটতলার শিববাড়ি সংলগ্ন এলাকা পরিদর্শনে যান আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার।

সঙ্গে ছিলেন নিগমের কমিশনার শৈলেশ কুমার যাদব, সংশ্লিষ্ট ওয়ার্ডের কর্পোরেটরসহ দপ্তরের আধিকারিকরা। এক সাক্ষাৎকারে মেয়র দীপক মজুমদার অভিযোগ করেন, তৎকালীন বিরোধী দলনেতা মানিক সরকারসহ বিভিন্ন দলের রাজনৈতিক চক্রান্তে ফেঁসে যায় ব্যবসায়ীরা। এদিকে অবৈধ দোকানগুলোতে নেশার কারবারও চলত বলে অভিযোগ মেয়রের। তিনি বলেন,বর্তমানে ১৮ জন ব্যবসায়ীকে দোকান ঘর তুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার।

খুব শীঘ্রই কাজ শুরু হয়ে যাবে। লোকসভা নির্বাচনের পরেই ব্যবসায়ীদের হাতে তুলে দেওয়া হবে দোকান ঘর। জানালেন মেয়র।দোকান ভিটে তুলে দেওয়ার সরকারি সিদ্ধান্তে স্বভাবতই খুশি ব্যবসায়ীরা। এদিকে ১৮টি দোকান ঘরের পাশাপাশি এই এলাকায় গড়ে তোলা হবে একটি সুদৃশ্য পার্কও।

 

 

কংগ্রেস CAA নিয়ে রাজ্যবাসীকে আতঙ্কিত করার চেষ্টা করছে, ক্ষেপিয়ে তোলার ষড়যন্ত্র করছে : নবেন্দু

0

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- শুক্রবার প্রদেশ বিজেপি কার্যালয়ে এক সাংবাদিক বৈঠকের আয়োজন করা হয়। এদিনের বৈঠকে উপস্থিত ছিলেন প্রদেশ বিজেপি মুখপাত্র নবেন্দু ভট্টাচার্য ও অন্যান্য নেতৃত্বরা , এদিন সংবাদ মাধ্যমকে প্রদেশ বিজেপি মুখপাত্র জানান লোকসভা নির্বাচনে ত্রিপুরায় বিরোধীরা ১ লক্ষের ভোটের মাত্রা ছাড়িয়ে যেতে পারবে না, কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মনের মন্তব্যের জবাবে এইভাবেই কংগ্রেসকে বিঁধলেন বিজেপি মুখপাত্র।

তাছাড়া এদিন তিনি বলেন, মোদীজির গ্যারান্টি হল প্রতিশ্রুতি পূরণের গ্যারান্টি। কাশ্মীরে ৩৭০ ধারা বাতিল থেকে শুরু করে সারা দেশে সিএএ লাগু করার প্রতিশ্রুতি পূরণ করেছেন প্রধামনন্ত্রী নরেন্দ্র মোদী।দেখা যাচ্ছে কংগ্রেস সিএএ নিয়ে রাজ্যবাসীকে আতঙ্কিত করার চেষ্টা করছে। তবে তাতে কোনো লাভ হবে না। ক্ষেপিয়ে তোলার ষড়যন্ত্র করছে বিরোধীরা।

পাশাপাশি লোকসভা নির্বাচনে ত্রিপুরা থেকে দুইজন প্রার্থীকে বাদ দেওয়া প্রসঙ্গে বৃহস্পতিবার কংগ্রেস ভবনে বিধায়ক সুদীপ রায় বর্মন বিজেপির দিকে প্রশ্ন ছুড়ে দিয়েছিলেন, এরই জবাবে আজ বিজেপি মুখপাত্র নবেন্দু ভট্টাচার্য্য জানান বিজেপিতে কে কোন রাজ্য থাকবেন সেটা কোনো বিরোধীদল নেতা ঠিক করে দিতে পারেন না। প্রয়োজনের নিরিখে কাউকে সংসদনীয় রাজনীতিতে রাখা হবে বা কাউকে সংগঠনিক রাজনীতিতে রাখা হবে বলে।