Home Blog Page 562

বাংলাদেশের মুক্তিযুদ্ধে ভারতের অবদানের ফলে খুব সহজেই স্বাধীনতা অর্জন করা সম্ভব হয়েছে : আরিফ মোঃ

0

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- বাংলাদেশের সাথে আগরতলাস্থিত বাংলাদেশ সহকারি হাইকমিশনের অফিসেও পালন করা হয়েছে বাংলাদেশের মহান স্বাধীনতা ও জাতীয় দিবস। শ্রদ্ধা নিবেদন করা হয়েছে বীর শহীদদের প্রতি। আগরতলাতেও পালন করা হয়েছে বাংলাদেশের মহান স্বাধীনতা ও জাতীয় দিবস।

আগরতলা সহকারি হাইকমিশনার অফিসে এ উপলক্ষে সকালে জাতীয় পতাকা উত্তোলন করে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়েছে। সকালে জাতীয় পতাকা উত্তোলন করেছেন বাংলাদেশের সরকারি হাইকমিশনার আরিফ মোঃ। সকালে আয়োজিত সংক্ষিপ্ত অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে সহকারী হাইকমিশনার আরিফ মোঃ বাংলাদেশের মুক্তিযুদ্ধে ভারতের অবদানের কথা বিশেষভাবে উল্লেখ করেছেন।

বলেন মুক্তিযুদ্ধে বাংলাদেশের পাশে ছিল ভারত যার ফলে খুব সহজেই বাংলাদেশের স্বাধীনতা অর্জন করা সম্ভব হয়েছে। প্রসঙ্গত বাংলাদেশের মহান স্বাধীনতা দিবস উপলক্ষে সকালের অনুষ্ঠান ছাড়াও বিকেলে হোটেল পোলো টাওয়ারে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

এখানে বীর শহীদদের সম্মাননার পাশাপাশি আগরতলার আমন্ত্রিত অতিথিদের সঙ্গে মহান স্বাধীনতা দিবস উদযাপন করা হবে। প্রসঙ্গত বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের সময় সে দেশের প্রায় ৩০ লক্ষ সৈনিক শহীদ হয়েছিল এছাড়াও প্রায়দুই লক্ষ মা-বোনের সম্ভ্রম হারিয়েছিল।

 

সন্ত্রাস পার্টির নাম কমিউনিস্ট পার্টি, আর কংগ্রেসে চলে গোষ্ঠীবাজি : মুখ্যমন্ত্রী 

0

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- কথায় নয়, কাজে বিশ্বাসী বর্তমান শাসক দল ভারতীয় জনতা পার্টি। ৫০০ বছরের সমস্যার সমাধান করে অযোধ্যায় রাম মন্দির নির্মাণ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাই সমস্যা সমাধানের আরেক নাম হল নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রীর উপরে মানুষের এখন আস্থা চলে এসেছে। প্রধানমন্ত্রী গ্যারান্টিরও গ্যারান্টি দিচ্ছেন। পূর্ব ত্রিপুরা লোকসভা আসনের প্রস্তুতি বৈঠকে একথা বললেন মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা।

তিনি আরও বলেন,সেই দিশায় ত্রিপুরা সরকারও চলছে। সমস্যা সমাধানের মাধ্যমে কাজ করছে ত্রিপুরা সরকার। ২৬ এপ্রিল পূর্ব ত্রিপুরা লোকসভা আসনের ভোট। নির্বাচনকে সামনে প্রস্তুতি বৈঠক করলো ভারতীয় জনতা পার্টি। রবিবার আমবাসা টাউন হলে হয় একদিনের নির্বাচনী প্রস্তুতি বৈঠক।

উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা, ত্রিপুরা প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য, পূর্ব ত্রিপুরা আসনের বিজেপি প্রার্থী কীর্তি সিং দেববর্মণ, প্রদেশ সাধারণ সম্পাদক অমিত রক্ষিত, মন্ত্রী টিঙ্কু রায়, বিধায়ক মনোজ কান্তি দেব, জনজাতি মোর্চার প্রদেশ সভাপতি পরিমল দেববর্মা, মন্ত্রী বিকাশ দেববর্মা, ত্রিপুরা শিল্প উন্নয়ন নিগমের চেয়ারম্যান নবাদুল বণিক সহ অন্যান্য কার্যকর্তারা।

বৈঠকে বিভিন্ন জায়গা থেকে বিজেপি কার্যকর্তারা যোগ দেন। আলোচনা করতে গিয়ে মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা বলেন, মানুষের সমর্থনে বিজেপি সরকার গঠন হয়েছে। তিনি বলেন কাজ করে মানুষের কাছে যাচ্ছি আমরা। কেন্দ্র ও রাজ্য সরকারের স্কিম গুলি নিয়ে মানুষের কাছে যেতে পারবেন কার্যকর্তারা এই নির্বাচনে। তিনি সিপিএম- কংগ্রেসের সমালোচনা করে মন্তব্য করেন খুন, সন্ত্রাস পার্টির নাম কমিউনিস্ট পার্টি।

আর কংগ্রেসে চলে গোষ্ঠীবাজি। মুখ্যমন্ত্রী এদিন আরও বলেন, ২০২৩ সালে বিধানসভা নির্বাচন ত্রিপুরায় শান্তিপূর্ণ ভাবে সম্পন্ন হয়েছে। বিজেপি সুশৃঙ্খল পার্টি।

 

বিজেপির প্রার্থী বিপ্লব কুমার দেবের সমর্থনে ঐতিহাসিক বাইক রেলি চড়িলামে 

0

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- আসন্ন লোকসভা নির্বাচনে পশ্চিম ত্রিপুরা লোকসভা কেন্দ্রের বিজেপির প্রার্থী বিপ্লব কুমার দেবের সমর্থনে ঐতিহাসিক বাইক রেলি হয় রবিবার।আয়োজন করা হয়। ভারতীর জনতা পার্টি চড়িলাম মন্ডলের উদ্যোগে চেছরীমাই উচ্চবিদ্যালয় মাঠ থেকে বাইক রেলি সূচনা করেন পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনের বিজেপির মনোনীত প্রার্থী তথা প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব।

রেলিতে প্রার্থীর সঙ্গে ছিলেন ভারতীয় জনতা পার্টির প্রদেশ কমিটির সাধারণ সম্পাদক ভগবান দাস, সিপাহীজলা জেলা উত্তরের সভাপতি গৌরাঙ্গ ভৌমিক, চড়িলাম মণ্ডল সভাপতি রাজকুমার দেবনাথ, প্রাক্তন বিধায়ক বীরেন্দ্র কিশোর দেববর্মা সহ অন্যান্যরা। চেছরীমাই উচ্চ বিদ্যালয়ের সামনে থেকে ঐতিহাসিক বাইক রেলি বের হয়। চেছরীমাই বিদ্যালয় হয়ে বিশ্রামগঞ্জ বাজার ঘুরে বিশ্রামগঞ্জ মোটরস্ট্যান্ডে এসে বাইক রেলি শেষ হয়।

রাস্তার দুই ধারে দাঁড়িয়ে থাকা লোকজনকে গাড়ি থেকে হাত জোর করে প্রণাম করে আশীর্বাদ চান পশ্চিম ত্রিপুরা আসনের বিজেপি মনোনীত প্রার্থী বিপ্লব কুমার দেব। রাস্তার দুই ধারে দাঁড়িয়ে মহিলারা পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনের বিজেপির মনোনীত প্রার্থী বিপ্লব কুমার দেবকে ফুল ছিটিয়ে বরণ করেন। বাইক রেলি শেষে বিশ্রামগঞ্জ মোটরস্ট্যান্ডে সভায় আলোচনা করেন পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনের‌ বিজেপির মনোনীত প্রার্থী বিপ্লব কুমার দেব।

বাইক রেলিতে যুবকদের পাশাপাশি যুবতীরা স্কুটি নিয়ে অংশগ্রহণ করেন। সভায় প্রার্থী বিরোধী কংগ্রেস- সিপিএম এর সমালোচনা করেন বিভিন্ন ইস্যুতে।

 

 

খোয়াইয়ে অনুষ্ঠিত প্রীতি ভলিবল ম্যাচ

0

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- খোয়াই থানার উদ্যোগে রবিবার খোয়াই সরকারি দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের মাঠে প্রীতি ভলিবল ম্যাচ প্রতিযোগিতার আয়োজন করা হয়। প্রতিযোগিতায় খোয়াই মহকুমার পাঁচটি দল অংশগ্রহণ করে।

খোয়াই মহাকুমা পুলিশ আধিকারিক প্রসূন কান্তি মজুমদার জানান, যুবকদের নেশার হাত থেকে মুক্ত করার বার্তা হিসেবে এই ভলিবল ম্যাচ। নেশা ছেড়ে যুবকদের যেন খেলার প্রতি আগ্রহ বৃদ্ধি পায় তার জন্যই এই ধরনের প্রতিযোগিতা আয়োজন করা হয়।

নেশার বিরুদ্ধে অভিযান করে খোয়াই মহাকুমা বেশ সাফল্য লাভ করেছে। খেলায় চ্যাম্পিয়ন হয়েছে খোয়াই পৌর পরিষদ এবং রানার্স হয়েছে খোয়াই স্হানীয় দল।

 

টি-টোয়েন্টি ক্রিকেটে জয়ী ব্লাড মাউথ

0

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- .এিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশন পরিচালিত আমন্ত্রণ মূলক মহিলা টি-টোয়েন্টি ক্রিকেট প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় রবিবার। প্রতিযোগিতার ফাইন্যাল ম্যাচে জুটমিল কোচিং সেন্টারকে পরাজিত করে শিরোপা নিজেদের ঘরে তুলে নেয় ব্লাডমাউথ ক্লাব।

রবিবার এম.বি.বি স্টেডিয়ামে আয়োজিত ফাইন্যাল ম্যাচে মুখোমুখি হয় জুটমিল কোচিং সেন্টার ও ব্লাড মাউথ ক্লাব। খেলা দেখতে উপস্থিত ছিলেন ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত এবং ত্রিপুরা ক্রিকেট এসোসিয়েশনের সভাপতি তপন লোধ।

টিবি রোগ নির্মূলে সরকার বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে : রাজ্যপাল

0

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- হ্যাঁ আমরা যক্ষ্মা নির্মূল করতে পারি। এই ভাবনায় এবছর বিশ্ব যক্ষ্মা দিবস পালন করা হয় সারা বিশ্বের সঙ্গে ত্রিপুরায়ও। ১৮৮২ সালে যখন ডাঃ রবার্ট কচ তার মাইকোব্যাকটেরিয়াম যক্ষ্মা আবিষ্কারের কথা ঘোষণা করেছিলেন, সেই দিনটিকে স্মরণ করার জন্য প্রতি বছর ২৪ মার্চ বিশ্ব যক্ষ্মা দিবস উদযাপন করা হয়।

এই রোগ সম্পর্কে মানুষের মধ্যে সচেতনতা বাড়ানোর জন উদযাপন করা হয় দিনটি। প্রতিবছরের মতো এবারো ২৪ মার্চ সরকারি ভাবে হয় অনুষ্ঠান। রবিবার রাজ্য স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সোসাইটির তরফে হয় যক্ষ্মা দিবসের অনুষ্ঠান। এদিন সকালে রাজভবনে হয় অনুষ্ঠান। উপস্থিত ছিলেন রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু, সচিব ইউ কে চাকমা, জাতীয় স্বাস্থ্য মিশনের সহকারী মিশন অধিকর্তা বিনয় ভূষণ দাস সহ অন্যরা।যক্ষ্মা রোগের ক্ষতিকর দিক, বিশেষ করে স্বাস্থ্য, সামাজিক ও অর্থনৈতিক পরিণতি সম্পর্কে সচেতনতা বাড়াতে প্রতিবছর এ দিবসটি পালন করা হয়ে থাকে।

এদিন আলোচনা করতে গিয়ে রাজ্যপাল বলেন,টিবি রোগ নির্মূলে সরকার বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে।

অল ত্রিপুরা অ্যাস্ট্রোলোজারস অ্যাসোসিয়েশনের উদ্যোগে সম্মেলন 

0

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ২০০৮ সালে পথচলা শুরু করে জ্যোতিষীদের নিয়ে গঠিত সংগঠন অল ত্রিপুরা অ্যাস্ট্রোলোজারস অ্যাসোসিয়েশন। এতে রাজ্যের বিভিন্ন জায়গার জ্যোতিষীরা যুক্ত রয়েছেন। এই সংগঠনের সম্মেলন হয় প্রতিবছর। সোমবার এবছরের সম্মেলন হয় আগরতলা প্রেস ক্লাবে। রাজ্যের বিভিন্ন জায়গা থেকে সংগঠনের প্রতিনিধি হিসেবে জ্যোতিষীরা আসেন।

উপস্থিত ছিলেন আগরতলা জগন্নাথ জিউ মন্দিরের ভক্তি কমল মহারাজ, সংগঠনের সম্পাদক সহ অন্যরা। সম্মেলনে বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। সংগঠনের সম্পাদক এদিন বলেন, জ্যোতিষরা যাতে মানব সেবার কাজে নিজেদের নিয়োজিত করতে পারেন সেসব কাজে প্রেরণা দেওয়া হয়। বার্তা দেওয়া হয় ধোঁকাবাজির বিরুদ্ধে। এদিন সংগঠনের অষ্টম স্মরণিকার প্রকাশ করা হয়।

তিন বছর পরে পরে স্মরণিকার উন্মোচন করা হয় সম্মেলনে। এর আবরণ উন্মোচন করেন জগন্নাথ বাড়ির ভক্তি কমল মহারাজ। তিনি জানান সংগঠন বছরের বিভিন্ন সময়ে সামাজিক কাজকর্ম করে থাকে। রক্তদান শিবির, ক্যান্সার আক্রান্ত রোগীদের মধ্যে ফল বিতরণ, দুঃস্থদের মধ্যে বস্ত্র বিলি করা হয়।

 

 

রঙে মাতোয়ারা যুবতীরা

0

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- রবিতেই রঙে মাতোয়ারা যুবতীরা। বাজারে রকমারি রঙ নিয়ে হাজির বিক্রেতারা। এদিন সকালেই একটি সামাজিক সংস্থার সদস্যারা বাহারি রঙে একে অপরকে রাঙ্গিয়ে তুলেন। ফাল্গুন মাসের পূর্ণিমা তিথিতে দোলযাত্রা উৎসব অনুষ্ঠিত হয়৷ বৈষ্ণব ধর্ম অনুযায়ী এই ফাগুন পূর্ণিমাতে বৃন্দাবনে ভগবান শ্রীকৃষ্ণ আবির আর রঙ নিয়ে রাধিকা ও অন্যান্য সখীদের সঙ্গে রং খেলায় মত্ত হয়ে উঠেছিলেন৷

সেই থেকেই দোল উৎসবের প্রচলন৷দোল উৎসবের একটি ধর্মনিরপেক্ষ দিকও রয়েছে৷ দোলের দিন সকাল থেকেই নারী-পুরুষ নির্বিশেষে আবির ও বাহারি রঙের খেলায় মেতে উঠেন৷ এই দোল উৎসবকে বসন্ত উৎসব নামে আখ্যায়িত করা হয়৷ রাজ্যেও দোল পূর্ণিমায় দোল উৎসব এবং হোলি খেলায় আনন্দ-উল্লাসের কোন ঘাটতি নেই৷ দোল পূর্ণিমার পরের দিন সর্বত্র হোলি খেলায় মেতে উঠেন আবাল-বৃদ্ধ-বনিতারা৷ডট কমের যুগেও হোলি খেলা নিয়ে ছেলেমেয়েদের মধ্যে কোনো ঘাটতি নেই৷

হোলি খেলার এই বিশেষ দিনে একে অপরের সঙ্গে অবাধ মেলামেশার সুযোগ পেয়ে থাকে৷ তবে এবছর রবিবার তিথি মতো দোল পূর্ণিমা শুরু হতেই রঙের আনন্দে মেতে উঠলেন যুবতীরা। বাড়িতেই একে অপরকে বাহারি রঙে রাঙ্গিয়ে দেন। এদিন তাদের মধ্যে ব্যাপক উৎসাহ লক্ষ্য করা যায়। তবে সোমবার ও মঙ্গলবারই রাজ্যের প্রায় সর্বত্র রঙের আনন্দে মাতোয়ারা হবেন প্রায় সকলে।

কালবৈশাখী ঝড় বৃষ্টিতে ক্ষতি হয়েছে রাজধানীর ইন্দ্রনগর চৌধুরী টিলা এলাকায়

0

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- কালবৈশাখী ঝড়ে রাজ্যের বিভিন্ন জায়গায় ব্যাপক ক্ষতি। ঝড়ে উড়ে গেছে টিনের ছাউনি। কোথাও শিলাবৃষ্টিতে ক্ষতি হয়েছে ঘরের ছাউনির। শনিবার রাতের কালবৈশাখী ঝড় বৃষ্টিতে ক্ষতি হয়েছে রাজধানীর ইন্দ্রনগর চৌধুরী টিলা এলাকায়। জানা গেছে আচমকা ঝড়-শিলা-বৃষ্টিতে ভেঙে পড়ে বিদ্যুতের খুঁটি।

লোকজনের বাড়ির সীমানা বেড়া, ঘরের ক্ষতি হয়েছে। রাতে বিদ্যুৎ নিগমের কর্মীরা গিয়ে এলাকার বিদ্যুৎ সংযোগ ছিন্ন করে দিয়ে আসে। ফলে রাতভর আর সারাইয়ের কোন উদ্যোগ না নেওয়ায় গোটা এলাকা অন্ধকারে থাকতে হয়। স্থানীয় লোকজন চাইছেন দ্রুত বিদ্যুৎ পরিষেবা স্বাভাবিক করে দেওয়ার।

 

 

ঘূর্ণিঝড়ে মৃত্যু চার মৎস্যজীবীর

0

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- আকস্মিক ঘূর্ণিঝড়ের বলে ডুম্বুর জলাশয়ে মৃত্যু হল চার মৎস্যজীবীর। ঘটনা শনিবার রাতের। উদ্ধার কাজে নেমেছে অগ্নি নির্বাপক দপ্তর , ডিজাস্টার ম্যানেজমেন্ট ও ইমারজেন্সি সার্ভিসেস এর কর্মীরা। বেলা বারোটা পর্যন্ত মৃত একজন মৎস্যজীবীকে উদ্ধার করতে সক্ষম হয়েছে বলে খবর।

বাকি মৎস্যজীবীদের উদ্ধারে যুদ্ধকালীন তৎপরতায় প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে ডিজাস্টার ম্যানেজমেন্ট কর্মীরা। সংবাদে প্রকাশ জলের উপর তৈরি মৎস্যজীবীদের ঘর ঘূর্ণিঝড়ে উড়িয়ে নেওয়ার ফলেই এই দুর্ঘটনা সংঘটিত হয়েছে। গন্ডাছড়া সদানন্দ পাড়ায় এই ঘটনাটি ঘটেছে বলে জানিয়েছে স্থানীয় মানুষ।