Home Blog Page 563

প্রয়াত হলেন রাজ্যের মুক্তিযুদ্ধ মৈত্রী সম্মাননা প্রাপ্ত শ্যামল চৌধুরী

0

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- রাজ্যের সাহিত্য জগতে নক্ষত্র পতন। পরিসমাপ্তি ঘটলো একটি অধ্যায়ের। রবিবার প্রয়াত হলেন বিভিন্ন পুরস্কারে সম্মানিত সাহিত্যিক-প্রাবন্ধিক শ্যামল চৌধুরী। তাঁর মৃত্যুতে বিভিন্ন মহলে শোকের ছায়া। একসময় রাজনীতির সঙ্গে যুক্ত থাকা শ্যামল চৌধুরী বাংলাদেশ সরকারের তরফে মুক্তিযুদ্ধ মৈত্রী সম্মাননা পেয়েছিলেন। ২০১৩ সালে তিনি এই সম্মাননা গ্রহণ করেছিলেন।

বিশিষ্ট প্রাবন্ধিক শ্যামল চৌধুরী শিক্ষা-সংস্কৃতি এবং ঐতিহ্যের বিকাশে অবদানের জন্য বিশেষ সাহিত্য-সংস্কৃতি সম্মাননাসহ বিভিন্ন সময়ে বিভিন্ন পুরস্কারে সম্মানিত হয়েছিলেন। কয়েকদিন ধরে শ্যামল চৌধুরী আগরতলার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। অবশেষে সোমবার সকালে চিকিৎসকদের সমস্ত চেষ্টা ব্যর্থ করে দিয়ে না ফেরার দেশে চলে যান সাহিত্যিক শ্যামল চৌধুরী।

মৃত্যুকালে বয়স হয়েছিল ৮৩ বছর। তাঁর মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই কবি- সাহিত্যিক- রাজনৈতিক ব্যক্তিত্ব সহ বিভিন্ন পেশার মানুষের মধ্যে শোকের ছায়া নেমে আসে। বেসরকারি হাসপাতাল থেকে তাকে প্রথমে নিয়ে যাওয়া হয় আস্তাবলস্থিত তার নিজ বাসভবনে।বাড়িতে কান্নায় ভেঙে পড়েন পরিজনেরা। সেখানে শ্রদ্ধা জানান রাজনৈতিক ব্যক্তিত্ব সহ অনেকে। ছিলেন কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মণ সহ বিশিষ্টজনেরা।

সেখান থেকে প্রয়াতকে নিয়ে আসা হয় রবীন্দ্রশতবার্ষিকী ভবনের সামনে।কবি-সাহিত্যিক সহ সমাজের বিশিষ্ট ব্যক্তিরা তাকে শেষ শ্রদ্ধা জানান। উপস্থিত ছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা পশ্চিম লোকসভা আসনের প্রার্থী বিপ্লব কুমার দেব, তথ্য সংস্কৃতি দপ্তরের অধিকর্তা বিম্বিসার ভট্টাচার্য, বরিষ্ঠ সাংবাদিক সুবল কুমার দে,সমীরণ রায়, আগরতলা প্রেস ক্লাবের সভাপতি জয়ন্ত ভট্টাচার্য সহ অন্যরা। রবীন্দ্র ভবন থেকে শ্যামল চৌধুরীর শবদেহ নিয়ে যাওয়া হয় বটতলা মহাশ্মশানে।

সেখানে শেষ কৃত্য সম্পন্ন হয়।এদিকে তারা প্রয়াতের স্মৃতির প্রতি শোক প্রকাশ করে বলেন, শ্যমাল চৌধুরীর মৃত্যুতে অপূরণীয় ক্ষতি হল। তা আর পূরণ হওয়ার নয়। শ্যামল চৌধুরীর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা।

শান্তিপূর্ণ ভাবে ভোট গ্রহণ হলো ত্রিপুরা বার এসোসিয়েশনে 

0

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সকাল থেকে শুরু হয়েছে ত্রিপুরা বার এসোসিয়েশন নির্বাচন। চলছে ভোট গ্রহন প্রক্রিয়া , ব্যালট পেপারের মাধ্যমে হচ্ছে ভোটগ্রহণ। লড়াই হচ্ছে আইনজীবী উন্নয়ন মঞ্চ এবং সেভ কনস্টিটিউশন ফোরামের মধ্যে। মোট ১৫ টি পদের জন্য হচ্ছে এই লড়াই। এ বিষয়ে বিস্তারিত জানিয়েছে রিটার্নিং অফিসার বিশিষ্ট আইনজীবী সন্দীপ দত্ত চৌধুরী।

শ্রী দত্ত চৌধুরী জানান সকাল থেকে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ প্রক্রিয়া শুরু হয়েছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটারদের উপস্থিতিও বাড়ছে। তবে ভোট গ্রহণ প্রক্রিয়া চলাকালীন সময়ে কোথাও কোন অপ্রীতিকর ঘটনা ঘটার খবর নেই। ভোটারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে ভোট গ্রহণ প্রক্রিয়া নিরবেই চলছে।

যুবদের সমৃদ্ধি, ভবিষ্যৎ, সুন্দর জীবন চায় বিপ্লব দেব : মুখ্যমন্ত্রী

0

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- নির্বাচনের আগে রাজধানীতে শক্তি দেখাল শাসক দলের যুব সংগঠন। লোকসভার দুই আসন ও বিধানসভার এক আসনের উপ-নির্বাচনে ভারতীয় জনতা পার্টির প্রার্থীদের বিপুল ভোটে জয়ী করার আবেদন জানিয়ে আগরতলা শহরে বর্ণাঢ্য বিশাল মিছিল ও সমাবেশ করে যুব মোর্চা। শনিবার রাজধানীতে হয় এই কর্মসূচী।

এদিন বিভিন্ন জায়গা থেকে সংগঠনের কর্মীরা রবীন্দ্র ভবনের সামনে জড়ো হয়। সেখান থেকে বের হয় মিছিল। শহরের বিভিন্ন রাজপথে আলোড়ন তুলে যুব মিছিল প্যারাডাইস চৌমুহনীতে জমায়েতে মিলিত হয়।

এদিন মিছিলে হাঁটেন মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা, প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য, পশ্চিম ও পূর্ব লোকসভা আসনের বিজেপি প্রার্থীদ্বয় বিপ্লব কুমার দেব, কীর্তি সিং দেববর্মণ, মন্ত্রী সুশান্ত চৌধুরী, আগরতলা পুর নিগমের মেয়র তথা রামনগর উপভোটের প্রার্থী দীপক মজুমদার, যুব মোর্চার রাজ্য সভাপতি সুশান্ত দেব, প্রদেশ বিজেপির সহ-সভাপতি সুবল ভৌমিক, সাধারণ সম্পাদক অমিত রক্ষিত সহ অন্যরা।

মিছিল শেষে বিশাল যুব জমায়েতে আলোচনা করতে গিয়ে মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা বামগ্রেসের সমালোচনা করেন। তিনি মন্তব্য করেন, যে কমিউনিস্টের জমানায় কংগ্রেস কর্মীরা খুন হয়েছিল একসময় সেই দলের সঙ্গে জোট করেছে কংগ্রেস। মুখ্যমন্ত্রী এদিন বলেন, ত্রিপুরার স্বাস্থ্য ব্যবস্থা বর্তমানে খুব উন্নত। স্বাস্থ্য ক্ষেত্রে অনেক কিছু হয়েছে আরও মেডিক্যাল কলেজ রাজ্যে আসছে।ত্রিপুরায় এডুকেশন হাব তৈরির চেষ্টা করা হচ্ছে। জিবি হাসপাতালে শয্যা সংখ্যা দ্বিগুণ বৃদ্ধি করা হয়েছে বলে মুখ্যমন্ত্রী দাবি করেন।

সমস্ত মানুষকে নিয়ে প্রধানমন্ত্রীর চিন্তা ভাবনায় চলে সরকার। যুব সমাবেশে আলোচনা করতে গিয়ে পশ্চিম লোকসভা আসনের বিজেপি প্রার্থী তথা প্রাক্তন মুখ্যমন্ত্রী বলেন,যুবদের সমৃদ্ধি, ভবিষ্যৎ, সুন্দর জীবন চায় বিপ্লব দেব।পাশাপাশি বিপ্লব কুমার দেব এদিন যুবদের উদ্দেশ্যে আহ্বান রাখেন রাজ্যের কোন যুবক যাতে ড্রাগসের শিকার না হয়। তিনি বলেন, এই যুব শক্তি দেশ নির্মাণ করে।

‘ ত্রিপুরা প্রদেশ মৎস‍্যজীবী কংগ্রেস কমিটি ‘ দ্বারা আয়োজিত এক সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয়

0

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- রাজ্যজুড়ে ইন্ডিয়া জোটকে শক্তিশালী করার জন্য কংগ্রেস ফিসারম্যান ডিপার্টমেন্টের নেতা-কর্মীদের উদ্দেশ্যে আহ্বান রাখলেন ত্রিপুরা প্রদেশ কংগ্রেস সভাপতি তথা পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনের ইন্ডিয়া জোটের প্রার্থী আশিস কুমার সাহা। লোকসভা নির্বাচনকে সামনে রেখে শনিবার কংগ্রেস ভবনে হয় ত্রিপুরা প্রদেশ কংগ্রেস ফিসারম্যান ডিপার্টমেন্টের সভা।

এতে উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা ছাড়াও সংগঠনের নবনিযুক্ত রাজ্য সভাপতি রাকেশ দাস, কর্মচারী নেতা শান্তি রঞ্জন দেবনাথ, সদর জেলা কংগ্রেস সভাপতি সহ অন্যরা। বৈঠক নিয়ে বলতে গিয়ে ত্রিপুরা প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা বলেন, তিন মাস আগে কংগ্রেস ফিসারম্যান ডিপার্টমেন্টের রাজ্য সভাপতি হিসেবে রাকেশ দাসকে নিযুক্তি দেওয়া হয়।

তিনি জানান শনিবার ফিসারম্যান কংগ্রেসের রাজ্য কমিটির পুনঃগঠন করা হয়।দলের বিভিন্ন শাখা সংগঠন, সেলের সহযোগিতা নিয়ে প্রদেশ কংগ্রেস নির্বাচনী লড়াইয়ে অবতীর্ণ হয়েছে। প্রদেশ কংগ্রেস সভাপতি আরও বলেন, দুটি লোকসভা ও একটি উপভোটে নিরলসভাবে কাজ করে যাবে প্রদেশ কংগ্রেস ফিসারম্যান ডিপার্টমেন্ট।

 

দেশকে বাঁচাতে হলে নরেন্দ্র মোদীকে শক্তিশালী করতে হবে : মুখ্যমন্ত্রী

0

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ভারতীয় জনতা পার্টি কাজের নিরিখে লোকসভা ও বিধানসভার রামনগরের উপভোটে মানুষের সমর্থন চাইছে।অনেক দল আছে কাজ না করে নির্বাচনের সময় পরিযায়ীর মতো আসে। কিন্তু বিজেপি ৩৬৫ দিন কাজ করে। প্রধানমন্ত্রী সমাজের সব অংশের মানুষের কথা চিন্তা করেন। প্রধানমন্ত্রী দেশকে শক্তিশালী করার চিন্তা করেন।

কেন্দ্রের সরকারের ১০ বছর ও রাজ্যের বিজেপি সরকারের ৬ বছরে কি কি কাজ করা হয়েছে তা নিয়েও মানুষের কাছে যাওয়া হচ্ছে। মানুষের মধ্যে ব্যাপক উচ্ছ্বাস- উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে। দেশকে বাঁচাতে হলে মোদীজি ছাড়া হবে না। দেশকে বাঁচাতে হলে নরেন্দ্র মোদীকে শক্তিশালী করতে হবে। দুই প্রার্থীর সমর্থনে পদযাত্রায় অংশ নিয়ে শনিবার এই কথা গুলি বললেন মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা।

আসন্ন লোকসভা নির্বাচনের পশ্চিম ত্রিপুরা আসনের প্রার্থী ও রামনগর বিধানসভার উপনির্বাচনের প্রার্থীর সমর্থনে প্রচারে নেমেছেন মুখ্যমন্ত্রী সহ অন্য কার্যকর্তারা। শনিবার রাজধানীতে হয় সুসজ্জিত বিশাল পদযাত্রা। এদিন কর্নেল চৌমুহনী থেকে বের হয় পদযাত্রা। এতে অংশ নেন মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা, আগরতলা পুর নিগমের মেয়র তথা রামনগর উপভোটের প্রার্থী দীপক মজুমদার, ত্রিপুরা শিল্প উন্নয়ন নিগমের চেয়ারম্যান নবাদুল বণিক, প্রদেশ বিজেপির সহ- সভাপতি পাপিয়া দত্ত, সদর শহর জেলা সভাপতি অসীম ভট্টাচার্য সহ অন্যরা।

কর্নেল চৌমুহনী থেকে পদযাত্রা বের হয়ে শহরের বিভিন্ন পথ ঘুরে শঙ্কর চৌমুহনীতে শেষ হয়। এদিন পদযাত্রা এলাকায় ব্যাপক্ল সাড়া ফেলেছে। ভোটারদের কাছে আবেদন জানানো হয় বিজেপি প্রার্থীদের বিপুল ভোটে জয়ী করার।

প্রয়াত সুরজিত দত্তের আশীর্বাদ ছাড়া রামনগরে কোন কাজ করা সম্ভব নয় : মেয়র

0

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- শুধু রামনগর নয়, রাজ্যের মানুষের কাছে জননেতা হিসেবে পরিচিত ছিলেন প্রয়াত বিধায়ক সুরজিত দত্ত। প্রয়াত সুরজিত দত্তের আশীর্বাদ ছাড়া রামনগরে কোন কাজ করা সম্ভব নয়। নাম ঘোষণার পর প্রচারে বের হওয়ার আগে প্রয়াত বিধায়ককে শ্রদ্ধা জানাতে গিয়ে এই কথা বললেন রামনগরের বিজেপি প্রার্থী দীপক মজুমদার।

সুরজিত দত্তের অকাল প্রয়াণে উপ-নির্বাচন হতে যাচ্ছে রামনগরে। ভারতীয় জনতা পার্টি উপ ভোটে প্রার্থী করেছে আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদারকে। যিনি প্রয়াত বিধায়কের খুব কাছের মানুষ। নাম ঘোষণার পরের দিনই শনিবার প্রথমে প্রয়াত বিধায়কের বাস ভবনে যান দীপক মজুমদার।

তিনি বিধায়কের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন এবং আশীর্বাদ প্রার্থনা করেন।কথা বলেন সুরজিত দত্তের পরিজনদের সঙ্গে। প্রয়াত জননেতা তথা বিধায়ক সুরজিত দত্তের আশীর্বাদ নিয়েই উনার গড়ে প্রচারের কাজ শুরু করেন বিজেপি প্রার্থী দীপক মজুমদার।

যান দুর্ঘটনায় আহত এক ব্যক্তি নিহত এক

0

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- যান দুর্ঘটনায় আহত এক এবং নিহত এক ব্যক্তি। ঘটনাটি সংঘটিত হয়েছে শান্তিরবাজার মহকুমার কলসি মুখ এলাকায়। নিহত মহিলার নাম শান্তি দেবী ত্রিপুরা। বয়স আনুমানিক ৪৫ বছর হবে বলে জানা যায়। পুলিশ ঘাতক স্কুটিটিকে আটক করেছে। এদিকে আহত ব্যক্তির চিকিৎসা চলছে শান্তিরবাজার মহকুমা হাসপাতালে।

 

 

নির্বাচনের প্রাক মুহূর্তে আর্থিক সংকটে কংগ্রেস, রাজ্যবাসীর কাছে আর্থিক সহায়তার আহ্বান সুদীপের 

0

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- নির্বাচন কমিশনের ওয়েবসাইটে ইলেকট্রোরাল বন্ডের তথ্য ডাউনলোড হতেই জনগণের দৃষ্টিভঙ্গি ঘুরিয়ে দিতে দিল্লির মুখ্যমন্ত্রীকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার কংগ্রেস ভবনে আহুত এক সাংবাদিক সম্মেলনে বিজেপির বিরুদ্ধে এই অভিযোগ উত্থাপন করেছেন কংগ্রেসের CWC সদস্য তথা বিধায়ক সুদীপ রায় বর্মন। নির্বাচন কমিশনের ওয়েবসাইটে বিজেপির ইলেক্টোরাল বন্ড নিয়ে বিভিন্ন তথ্য বের হচ্ছে।

এই সমস্ত তথ্যগুলি একাংশ শুক্রবার সাংবাদিক সম্মেলন করে তুলে ধরেন কংগ্রেসের CWC সদস্য তথা কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মন। সাংবাদিক সম্মেলনে তিনি জানান হায়দ্রাবাদের মেগা ইঞ্জিনিয়ারিং নামের একটি সংস্থা ৯৬৬ কোটি টাকার বন্ড কিনে বিজেপিকে দেয়। বিনিময়ে এই কোম্পানি ১৪ হাজার ৪০০ কোটি টাকার প্রজেক্ট পেয়ে যায়। মিত্তাল গ্রুপ ৩৫ কোটি টাকার বন্ড কিনে বিজেপিকে দেয় এবং গুজরাটে দেশের সবচেয়ে বড় স্টিল প্লান্ট স্থাপনের বরাত পায় ।

বিধায়ক সুদীপ রায় বর্মন জানান ,আরও একটি সংস্থা ৪০০ কোটি টাকার বন্ড কিনে বিজেপিকে দেয় এবং বিনিময়ে ভারত পেট্রোলিয়াম কোম্পানিটিকে তাদের হাতে তুলে দেওয়া হয়। কংগ্রেস বিধায়ক জানান ,একটি ভ্যাকসিন কোম্পানি ৫২ কোটি টাকার ইলেক্টোরাল বন্ড কিনে বিজেপিকে দেয়। তিনি জানান ,নির্বাচন কমিশনের ওয়েবসাইটে যখন এই সমস্ত তথ্য একের পর এক বেরিয়ে আসছে ,তখন বৃহস্পতিবার সন্ধ্যা ০৭:১৪ মিনিটে আপ পার্টির জাতীয় সভাপতি তথা দিল্লির মুখ্যমন্ত্রী কেজরিওয়ালকে গ্রেফতার করা হয় ।

ইলেক্টোরাল বন্ড সম্পর্কে জনগণের মোটিভ অন্যদিকে ঘুরিয়ে দিতেই কেজরিওয়ালকে গ্রেফতার করা হয়েছে বলে জানান বিধায়ক সুদীপ রায় বর্মন। সাংবাদিক সম্মেলনে কংগ্রেস বিধায়ক আরো জানান, নির্বাচনে পরাজিত হতে চলছে তা আচ করতে পেরেছে বিজেপি ।তাই সব ধরনের অগনতান্ত্রিক পদ্ধতি প্রয়োগ করে চলছে এই দল ।নৈতিকতা বিসর্জন দিয়ে গণতন্ত্রকে কবর দিতে কিছু সংস্হাকে অপব্যবহার করছে বিজেপি।

তিনি আরো জানান, দেশের অষ্টাদশ লোকসভা নির্বাচনের প্রাক মুহুর্তে কংগ্রেস দলকে বেকায়দেয় ফেলতে ইনকাম ট্যাক্সকে লেলিয়ে দিয়ে দলের বিভিন্ন অ্যাকাউন্ট সিজ করা হয়েছে ।অথচ রাজনৈতিক দলগুলি ইনকাম ট্যাক্সের আওতায় আসে না। এই অবস্থায় রাজ্যের লোকসভা নির্বাচনের ব্যয়ভার বহন করতে প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকে ইন্ডিয়ান ওভারসিজ ব্যাংকে একটি একাউন্ট খোলা হয়েছে।

এই একাউন্টের মাধ্যমে রাজ্যের সব অংশের জনগণকে সাধ্যমতো সহযোগিতা করার জন্য আহ্বান জানিয়েছেন কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মন।

 

মানুষের আশা-আকাঙ্ক্ষা পূর্ণ করবে বিপ্লব দেব : রত্না 

0

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনের বিজেপি দলের প্রার্থী বিপ্লব কুমার দেবের সমর্থনে বাড়ি বাড়ি ভোট প্রচার করেন ৮ টাউন বড়দোয়ালি বিধানসভা কেন্দ্রের ২০নং ওয়ার্ডের কাউন্সিলর রত্না দত্ত। এদিন শ্রীমতি দত্ত আশা প্রকাশ করে বলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব বিপুল ভোটে টাউন বরদোয়ালী বিধানসভা কেন্দ্র থেকে জয়ী হবেন। এলাকার জনগণ দুহাত ভরে বিপ্লব কুমার দেবকে আশীর্বাদ করছেন।

রত্না দত্ত আরো আশা ব্যক্ত করে বলেন , বিপ্লব কুমার দেব মুখ্যমন্ত্রী হয়েও মানুষের আশা-আকাঙ্ক্ষা অনেক পূর্ণ করেছেন। বরাবরই বিপ্লব কুমার দেব ছিলেন জনদরদি নেতা। শ্রীদেব পশ্চিম ত্রিপুরা লোকসভা আসন থেকে জয়যুক্ত হলে সাধারণ মানুষের আশা-আকাঙ্ক্ষা পূর্ণ করবেন বলে বিশ্বাস করছে ভারতীয় জনতা পার্টি।

১০২ পরিবারের প্রায় ৬০০ ভোটার সিপিএম ছেড়ে বিজেপিতে শামিল

0

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- লোকসভা নির্বাচন যত ঘনিয়ে আসছে ততই যেন রাজ্যের বিভিন্ন জায়গায় ভাঙছে বিরোধী দল গুলি। মানুষ যোগ দিচ্ছেন ভারতীয় জনতা পার্টিতে। ভোটের দোরগোড়ায় শুক্রবার ফের যোগদান সভা হয় ত্রিপুরা প্রদেশ বিজেপি কার্যালয়ে। গোমতী, ধলাই, উত্তর জেলার বিভিন্ন জায়গা থেকে শ্রমিক অংশের নারী- পুরুষ শাসক দলে যোগ দেন বিজেপি সরকারের কাজে অনুপ্রানিত হয়ে।

তারা বিভিন্ন পেশার সঙ্গে যুক্ত।এদিন ১০২ পরিবারের প্রায় ৬০০ ভোটার সিপিএম ছেড়ে বিজেপিতে শামিল হয়েছেন। প্রদেশ বিজেপি কার্যালয়ে এসে তারা সিপিএম ছাড়ার ঘোষণা দেন। তাদের গেরুয়া শিবিরে বরণ করে নেন প্রদেশ বিজেপির সাধারণ সম্পাদক অমিত রক্ষিত, মুখপাত্র নব্যেন্দু ভট্টাচার্য।